Scentara
❝𝐘𝐨𝐮𝐫 𝐬𝐜𝐞𝐧𝐭 𝐢𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐢𝐠𝐧𝐚𝐭𝐮𝐫𝐞❞
10/07/2026
ভাই! একটা লয়ালিটি গিফট আছে আপনার জন্য.....
আজকে পেইজটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম, বিগত ১ মাসে আমাদের গ্রুপে পোস্ট করে হোক বা পেইজে রিয়েকশন দিয়ে হোক, অর্থপূর্ণ কমেন্ট করে হোক কিংবা পোস্ট শেয়ার দিয়ে হোক, এই পুরো ১ মাস এবং তার আগেও আমাদের কদমে কদমে সঙ্গ দিয়েছেন Mohammad Rayhan ভাই৷ উনার এই লয়াল ভালোবাসার কারণে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা স্বরূপ উনাকে একটা ছোট গিফট দিতে চাই৷
আপনি সেন্টারার স্ট্যাণ্ডার্ড আইটেম যেগুলো বর্তমানে এভেইলেবেল সেখান থেকে যেকোনো দুটো পার্ফিউম অয়েল নিজের জন্য বেছে নিয়ে আমাদের পেইজে ম্যাসেজ দিন এই পোস্টের স্ক্রিনশটসহ, তবে আপনাকে ১০০ টাকা চার্জ বহন করতে হবে৷ ঠিক আছে?
বাকীদের জন্য (বিশেষ দ্রষ্টব্য)
উনি ছাড়াও যারা রেগুলার পেইজে কানেক্টেড থাকেন তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং সামনে আপনারাও গিফট পেতে পারেন, তবে শুধু গিফট পাবার আশায় পেইজে কানেক্টেড থাকলে তেমন ফায়দা নেই, কারণ আমি সবসময়ই লয়ালিটি প্রাধান্য নেই, লাইক কেমন আসে বা কমেন্ট কেমন আসে এগুলো আমি কাউন্ট করিনা, আমি সর্বদাই দেখি আপনারা সেন্টারা থেকে কোয়ালিটিফুল বা হেল্পফুল কিছু পাচ্ছেন কিনা, সেটার প্রতি আপনার রেস্পন্স কেমন।
আপনি যদি পোস্ট পড়ার পর এটা যেই ধরনের রিয়্যেকশন দাবী করে সে অনুপাতে রেগুলার লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা যা-ই দেন অথবা অর্থপূর্ণ ও যুক্তিসঙ্গত কমেন্ট করেন হতে পারে সেটা সমালোচনা বা হতে পারে পরামর্শ বা মজা এবং গ্রুপে এঙ্গেজড থাকেন, আপনারাও পাবেন৷ কিন্তু কবে পাবেন? সেটা আমার উপর নির্ভর করবে, আগামীকালও পেতে পারেন, ১ সপ্তাহ বা ২ মাস পরেও৷ তবে গিফটের ব্যাপারে আমি উদার, আপনাকে খুশি করার কোনো কারণ বাদ দিবোনা ইনশাআল্লাহ৷
09/07/2026
Heat Officer - The Summer Killer পার্ফিউমটা একটা দীর্ঘদিনের প্ল্যানের ফসল এবং এর প্রোডাকশন প্ল্যানিংটা আমি কমার্শিয়াল রাখার ট্রাই করেছিলাম ফর দা ফার্স্ট টাইম, কারণ হীট অফিসার নিয়ে আমার কনফিডেন্স ভালো ইভেন এর রিভিউও ভালো, তবে ওপেনলি সোশাল মার্কেটিং কিভাবে করে সেটা কিন্তু আমার জানা নেই, এতোটুকো জানা আছে যে প্রচুর ভিডিও টিডিও বানাতে হয়, তবে এগুলো আমার মেকি লাগে কাছে, আবার আমি যেহেতু মিডিয়া ফেইস করিনা তাই ভিডিও বানানোও পসিবল না, সেক্ষেত্রে গ্রাফিক্স ইউজ করা হয় যেটার আলাদা টীম আছে আমাদের৷
আমার টীম মেম্বারগণ আবার বুদ্ধি দিয়েছিলো কিছু তথাকথিত ইনফ্লুয়েন্সার আছে এদের PR দেন অথবা ভিডিও মেইক করে কিছু হাউজ ওদের পাঠিয়ে দেন ভালো রেস্পন্স আসবে, কিন্তু রেস্পন্স আসলেই কি? আমার পেইজের মোটিভই তো তারে মরে যাবে, পেইজ তো আমি ব্যবসাকেন্দ্রীক কোনোদিনই খুলি নাই, আমি যদি এখানে প্রোডাক্ট না আনতাম তাহলে আপনাদের 'ভালো জিনিস' বলে যে কিছু দুনিয়ায় আছে তা বোঝাতে পারতাম না আবার আপনারাও এঙ্গেজ হতেন না সেজন্যই সেল আর বাই সম্পর্কটা আছে৷ কিন্তু এভাবে বুস্টিং পার্পাস ভিডিও বানালে তো ফুল কমার্শিয়াল লাইনে চলে যেতে হবে, সুগন্ধি নিয়ে আমার লং টার্ম প্ল্যান আর কাজই করবেনা৷ সেজন্য ওদের বুদ্ধিটা নেইনি৷
ওয়ান উম্মাহর মতো কিছু সিনেম্যাটিক ভিডিও মেইক করার প্ল্যান আছে ইন ফিউচার, তবে এখন আলহামদুলিল্লাহ গ্রাফিক্স থেকেই দেখছি বেশ ভালো রেস্পন্স আসছে, জনবল কম মনে হচ্ছে যেভাবে ম্যাসেজ আসে সেই তুলনায়, সবসময় যে এগ্রেসিভ বা ফোর্স মার্কেটিং লাগে বিষয়টা কিন্তু এমন না মাঝে মাঝে মার্কেটে আপনি নাম কুড়িয়ে নিতে পারলে মার্কেটিং অটো হয়ে যায়, আমাদের এখন হীট অফিসারের ৬ষ্ঠ ব্যাচের ব্লেণ্ডিং শুরু হবে আজকে ইনশাআল্লাহ, হয়তো সামনে আপনারাও ন্যাচারোর মতো সেন্টারার কিছু এক তরফা এড দেখতে দেখতে পাগল হয়ে যাবেন, প্রস্তুতি নিতে থাকেন হাহা। আর হ্যাঁ আমার কিছু সলিড কাস্টমার রিভিউ লাগবে, ভিডিও রিভিউ এবাউট হীট অফিসার, যাদের পক্ষে সম্ভব পারলে একটু ইনবক্সে দিয়েন ইনশাআল্লাহ সামনে কাজে আসবে৷ যারা ভিডিও রিভিউ দিবেন তাদের জন্য গিফট থাকবে৷
08/07/2026
বৃষ্টিতে পার্ফিউম ইউজের মজা কিন্তু অন্যরকম, আপনারা বৃষ্টিতে কি ধরনের পার্ফিউম ইউজ করেন কমেন্ট করে জানান। আমি পার্ফিউম হিসেবে এধরনের ঠাণ্ডা মৌসুমে ইউজ করি বিন শেখ, ন্যাচারাল অউদ, গ্বালিয়াহ, একদম চারপাশ কাপায় দেয়া কস্তুরি টাইপের স্মেল।
আজকে ফজরে ইউজ করলাম আলেক্সেন্দ্রিয়ান জান্নাতুল ফেরদৌস আর ন্যাচারাল পার্পেল অউদ, যদিও মসজিদ পর্যন্ত যেতে পারি নাই এতো কড়া বৃষ্টি হচ্ছিলো আবার রাস্তায় পানি তাই, কিন্তু যা প্রজেকশন পাচ্ছিলাম মারাত্মক।
বাসায় অউদ, বিন শেখ একটু হার্বাল টাইপ স্মেল জিনিস রাখবেন যেন হুট করে মৌসুমের মুড সুইং হলে স্মেলের মজা নিতে পারেন৷ বাই দ্যা ওয়ে, ছবিতে যেই পার্ফিউমটা দেখছেন সেটার একটা চমৎকার স্টোরি আছে, বলবোনে একদিন সময় করে, আজকে বলেন কে কি ইউজ করছেন৷
08/07/2026
সাল ১৪৫৩....
বাইজান্টাইনদের সূর্য অস্তমিত হয়ে পৃথিবীতে নতুন এক সূর্য ওঠার পালা, এই সূর্যকে টেনে এনেছে মাত্র ২১ বছরের এক যুবক যে মাত্র ২ বছর আগে সুলতান হয়েছে, যার হাতে পতন ঘটেছে তখনকার বিশ্ব মোড়ল রোমান সম্রাজ্যের, যে দখলে নিয়েছে বাইজান্টাইনদের এক হাজার বছরের অদম্য দূর্গ, যার ব্যাপারে বিশ্বাস করা হতো যে এই দূর্গ অপরাজেয়, সেই দূর্গকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এর উপর নিজেদের পতাকা উড়িয়ে দিলো যেই বীর তার নাম সুলতান মেহমুদ আল ফাতেহ৷ যিনি ইতিহাসে প্রথমবারের মতো জাহাজকে পাহাড়ে চড়িয়েছিলেন এবং গোল্ডেন হর্ণকে ফাঁকি দিয়েছিলেন৷
সবাই যখন রোমানদের ভয়ে পিছু হটছিলো তখন যিনি একা সামনে এগিয়ে চলছিলেন তিনিই মেহমুদ আল ফাতেহ, একজন রিয়েল আলফা মেইল, একজন রিয়েল হিরো, রিয়েল জেনারেল। আর টগবগে এই সুলতানের জীবনের সবচেয়ে প্রিয় ভালোবাসা ছিলো "সুগন্ধি", বলা হয় উনি সেসময়ের শ্রেষ্ঠ সুগন্ধি কালেক্টর ছিলেন (রোমানদের ভাণ্ডারসহ)৷ এবং তিনিই বর্তমান জান্নাতুল ফেরদৌস আতরের আদিপিতা কে ব্যবহার করে গেছেন। সেই ঘটনার দিকেই যাবো এখন৷
কন্সট্যান্টিনোপোল বিজয়ের পর সুলতান মেহমুদ নিজেকে ঘোষণা করে "কায়সার এ রুম" বা রোমের সম্রাট হিসেবে, ইস্তানবুলকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাজধানীতে রূপ দেন। ইউরোপ, বলকান, আনাতোলিয়া সর্বত্র উসমানীয় শক্তির আধিপত্য প্রতিষ্ঠা করেন। তার দরবারে - পারস্যের কবি, আরব আলেম, ইউরোপীয় প্রকৌশলী, তুর্কি সেনাপতি, হিন্দি সুগন্ধি ও আতর প্রস্তুতকারক, পূর্ব এশিয়ার শিল্পী ও ক্যালিগ্রাফার সবাই উপস্থিত ছিলেন৷ উসমানীয় রাজদরবার তখন শুধু সামরিক শক্তিই না, বিলাসিতা, আতর, সিল্ক, কফি, শিল্প ও জ্ঞানের কেন্দ্রও ছিল। কিন্তু সুলতানের সবচেয়ে বিশেষ নজর থাকতো আতরের প্রতি এমনকি তিনি এটা নিয়ে এক্সপেরিমেন্টও চালাতেন৷
উসমানীয়রা একটা বিশাল সিল্ক রোড নিয়ন্ত্রণ করতেন, যেই রোড দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গার রেয়ার সুগন্ধি উপাদান ইস্তানবুলে পৌঁছাত। পার্সিয়া, দিমাস্ক, মক্কা-মদীনা, কায়রো, কান্নৌজ এর অনেক সুগন্ধি উপাদান। ওরিয়েন্টালিস্টদের কিতাবাদী অনুসারে সুলতানের দরবারে 'তুদলিয়া' নামক এক পার্ফিউম মেকার ছিলেন যিনি ঘাস, হিন্দি গুলাব, হিন্দি চন্দন, আর কায়রোর এক বিশেষ অয়েল দিয়ে একটা হার্বাল স্মেলের আতর বানান এবং সুলতানকে ভেট করেন, তার এই আতর এতটাই পছন্দ হয় যে তিনি এটার ব্যাপারে বলেন "হাযা ইত্তারুল জান্নাত" এটা তো জান্নাতি আতর। কি ডট কানেক্ট করতে পারতেছেন?
এরপর সুলতান বায়েজিদের আমলে যখন তোপকাপি প্রাসাদ পূর্ণতা পায় তখন প্রাসাদের কোর্টের শান বাড়াতো এই আতরের ঘ্রাণ, এজন্য তোপকাপিকে সুগন্ধি ঘরও ডাকা হতো৷ কে জানে হয়তো এই সুগন্ধির মাঝেই নানান মাজালিস হতো আর বেজে উঠতো "উসকুদারা গাদিরিকান" এর সুর, যেই সুরের নকলে এখন ত্রিভূবনের প্রিয় মুহাম্মাদ গাওয়া হয়৷ কিন্তু পরবর্তীতে গুলাবের আর মেশকের আতরের কদর অনেক বেড়ে যাওয়ায় এই হার্বাল আতরের ঘ্রাণটা উসমানীয় দরবার থেকে হারিয়ে যায়, কিন্তু এক চৈনিক পর্যটক এর নোটস নিয়ে গিয়ে চায়নাতে একে জনপ্রিয় করে তোলে৷ তবে ৬০০ বছর পুরনো রেসিপির এই আতরকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তোলে Swiss Arabia কোম্পানি, তাও ১৯৭০ এর দশকে।
সুইস এরাবিয়া প্রতিষ্ঠিত হওয়ার মাত্র ২ বছর পর এমন এক জিনিস মার্কেটে আনে, যার ঘ্রাণ প্রাচীনতা আর আধুনিকতাকে এমনভাবে একত্রিত করে যেটা আগে অন্য কেউ আর পারেনি, যার ঘ্রাণ ম্লান হয়না কখনো, যার ঘ্রাণে আত্মার প্রশান্তি থাকে। তারা এর নামটাও দিলো একদম গালভরা "জান্নাতুল ফেরদৌস" ফেমাস আর হিট হয়ে গেলো এই জিনিস, এর রেসিপি কিন্তু সুইস এরাবিয়ান চায়না থেকেই পেয়েছিলো কিন্তু চাইনিজরা কোথায় পেয়েছিলো বলেন তো? জান্নাতুল ফেরদৌস এর নোটসে প্রথম দিকে ছিলো লাইম, পুদিনা, জেসমিন, লিলি, মেশক, আম্বার, ওকমস এবং ভেটিভার যা একে পিওর হার্বাল একটা স্মেল বানিয়েছিলো কিন্তু ২০০৮ সালে ওদের নিউ ব্যাচে ওদের নিউ ইন্ডিয়ান পার্ফিউমার যোগ করেন হোয়াইট ফ্লোরাল, রোজ, স্যাণ্ডাল এবং এখান থেকেই সুইস এরাবিয়ার ওজি স্মেলটা কিলড হয়ে যায়৷
তবে ওজি সিরিজটাকে ধরে রাখে আলেক্সেন্দ্রিয়ার একটা পার্ফিউম হাউজ, তারপর আলমাস পার্ফিউমারি। যাদের সুইস এরাবিয়ার স্মেল এখন সুইসের চেয়ে অনেক বেটার৷ লঞ্জিভিটিও বেশি, যদিও আমি সুইসের জান্নাতুল ফেরদৌস অনেক সেল করেছি এখনো করি, তবে অনেস্টলি বললে এরচেয়ে অনেক ভালো হাউজের প্রোডাক্ট আছে অলরেডি৷ ফেরদৌস বাই আহমাদ আল মাগরেবিই তো সেই সুন্দর। তবে অয়েলের মধ্যে মিশরের আলেক্সান্দ্রিয়ারটা জোস আর প্রাইজও হাতের নাগালে। কিন্তু জান্নাতুল ফেরদৌস ভাই লেজেন্ডারি জিনিস৷ একটা পিওর ৬০০ বছর পুরনো রেসিপি দেখেন কিভাবে এদেশ সেদেশ এ হাত সে হাত ঘুরে আবারো ফিরে এসেছে৷ যার ঘ্রাণের কদর ছিলো প্রতিটি যুগেই, এইযে দেখেন না কোনো পোস্ট দেইনি এর মনে হয় গত দেড় বছরে কিন্তু প্রায় ৪০০ গ্রাম প্রোডাক্ট সেল হয়েছে এবং আরো হবে ইনশাআল্লাহ, গরমের দিনে ব্যাপক আরাম জিনসটা ইউজ করে৷
Reference Books: The Fragrance Past, The Sultan, The Grand Turk,. Daily Life In The Ottoman Empire, Topkapi Palace, Ottoman Tulips, Scents and Flavours, The book of Perfumes
Info collected from: Reddit, Dort Scents, Claude
Copyright reserved by Scentara
মিশরি জান্নাতুল ফেরদৌস মাস্ট ট্রাই করুন (লিঙ্ক ১ম কমেন্টে)
'রুহ খস' যে খুবই চমৎকার একটা আতর সেটা যেকোনো ন্যাচারাল আতর লাভার খুব সহজেই মানবে, কিন্তু সমস্যা হচ্ছে অরিজিনাল রুহ খসের দাম খুবই হাই, আবার প্রোপারলি ডিস্টিলড না এমন খস ইউজ করে আপনি মজাও পাবেন না। কিন্তু এর একটা বিকল্প কিন্তু সেন্টারায় আছে, সেটা হচ্ছে আমাদের মিশরি 'জান্নাতুল ফেরদৌস'
এটা মোটামুটি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমাদের জান্নাতুল ফেরদৌস যেটা এভেইলেবেল আছে সেরকমটা আপনি অন্যত্র পাবেন না, এটা খুবই এক্সক্লুসিভ একটা ভার্শন। জান্নাতুল ফেরদৌসের নাক জ্বলা হার্ডনেস ভাবটা এটাতে নেই, খুবই সফট হার্বাল একটা স্মেল৷ বৃষ্টি হোক বা রোদ দুই টাইমেই ইউজ করে মজা পাওয়া যায় জিনিসটা।
07/07/2026
Hawas লাইন আপের এই কম্বোটা আমাদের কাছে এখনো এভেইলেবেল আছে, অনেকেই মাঝেমাঝে জিজ্ঞাসা করে থাকেন যে আপনাদের কাছে কোনো কম্বো এভেইলেবেল আছে কিনা, কম্বো জিনিসটা আসলে নির্ভর করে প্রোডাক্টের এভেইলেবিলিটির উপর যেহেতু কম্বো সাজাতে গেলে ভালোই কস্ট কাটিং করা লাগে, এভেইলেবেল প্রোডাক্ট না থাকলে কম্বো সাজানো সম্ভব হয় না৷ আর মার্কেটে যেহেতু হাওয়াসের ভালো নাম ডাক আছে, অনেকেই পছন্দ করেন সেক্ষেত্রে এটা একটা সেইফ চয়েজ, আবার সেন্টারা যেভাবে কম্বোটা সাজিয়েছে সেটাও যথেষ্ট চ্যালেঞ্জিং। গিফট আবার চার্জও ফ্রি। তো কেউ কম্বো নিতে চাইলে এটা দেখতে পারেন। কমেন্টে লিংক দিলাম৷
– WHY DON'T YOU BLEND SOMETHING GREAT?
– ACTUALLY WE DID
– WHAT'S THE NAME OF IT THEN?
– WE CALL IT HEAT OFFICER – THE SUMMER KILLER
06/07/2026
দেখলেন গতকাল বলছিলাম না Vikings এর কিছু ধরাবাধা কাস্টমার আছে? আজকে রাত ৯ টা পর্যন্ত ওয়েবসাইটের হিসাব অনুযায়ী ১৪০+ এর মতো অর্ডার কাউন্ট হয়েছে এরমধ্যে ৩ জন যদিও পরে আবার অর্ডার ক্যান্সেল করেছেন, যারা ক্যান্সেল করেছেন তারা হয়তো ব্রাজিল সাপোর্টার ছিলেন একারণে ভাইকিংস নাম শুনে আর নেয় নাই, আবার যারা বেশি বেশি কিনতেছে তারাও মেবি এন্টি ব্রাজিল সাপোর্টার সেজন্য 'ভাইকিংস' শুনে হয়তো ভাবতেছে এটা ইউজ করলে তারা আরলিং হোলান হয়ে যাবে, তবে ভাই এমন কোনো গ্যারান্টি কিন্তু আমি দেই না মনে রাইখেন। ঐ বেডার মতো হওয়া সম্ভব না, যদি নর্জিয়ান ইংলিং ডাইনাস্টির মাইয়া বা হারার্ড ফেয়ারহেয়ারের বংশধর কাউরে বিয়ে করতে পারেন তাইলে হইতেও পারে, নাইলে আর হচ্ছেনা৷
তবে হ্যাঁ! ভাইকিংস স্মেলটা ইউজ করে বেশ মজা পাবেন যেহেতু সেইম ক্লাব ডি নুই ইন্টেন্স ম্যান এর স্মেল, সেজন্য প্রেমে পড়ে যাবেন। তবে নর্জিয়ান ভাইকিং ওয়ারিয়রে ট্রান্সফর্ম হওয়ার কোনো চান্স নাই, হওয়া উচিতও না যেহেতু আদর্শিকভাবে তারা আমাদের এন্টি। আর এবার কিন্তু ভাইকিংস একটু বেশি করেই আনাইছি কেননা বারবার খালি স্টক আউট হয়ে যায় জিনিসটা, বেশি করে আনানোর কারণে দামটা আর বাড়েনি যদিও আমার খরচ বেড়েছে৷ আর যারা এটার নোটস জানতে ইনবক্স করেছিলেন তাদের বলি এটার নোটস ঘুরেফিরে ঐ CDNIM এর মতো একদম সেইম টু সেইম। পার্ফরম্যান্স আমি ভালোই পাই, বাকীটা ডিপেণ্ড করবে যার যার নোজ রিসেপ্টরের উপরে, আশাকরি ভালোই পাবেন৷
06/07/2026
৮৩ হাজার টাকা কেন দাম হবে দাম এই ম্যাগনেটিক স্টিরারের? শুনে, আজব লাগতেই পারে কারণ এসব জিনিস তো ৫/৭ হাজারেও পাওয়া যায়। সত্যি কথা বললে, যেগুলো ৫/৭ হাজারে পাওয়া যায় সেগুলোকে একচুয়ালি খেলনা টাইপ বা কুকিং মডেল স্টিরার বলা যায়, আর আমরা যেটা নিয়েছি সেটা ল্যাব ডেডিকেটেড ইন্ডাস্ট্রি গ্রেডের মাল্টি ফাংশনাল ম্যাগনেটিক স্টিরার, যেটাতে ডিজিটাল ডিসপ্লে সংযুক্ত রয়েছে, যা আমাকে একই সাথে RPM ইন্ডিকেট করবে, টেম্পারেচার দেখাবে আবার মেজারও দেখাবে৷ কিন্তু ৫/৬ হাজার দিয়ে যেসব পাওয়া যায় সেগুলোর হটপ্লেট কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় এবং একুরেট পিনিংও দিতে পারেনা৷
যদিও হটপ্লেটের কাজ যে কি সেটাই ম্যাক্সিমাম মানুষ জানেনা, একদিন টিকটক পার্ফিউম বানায় এমন একটা ছেলেকে দেখলাম ভ্লগে বলতেছে যে এই হটপ্লেটে সে নাকি শীতকালে হাত সেঁকার কাজে ইউজ করে, কিন্তু এই হটপ্লেটই কিন্তু পার্ফিউমারিতে প্রচণ্ড জরুরি একটা জিনিস। তবে, সবার জন্য যে জরুরি না আবারো বলছি, যারা অয়েল আর ইথানল মিক্স করা আর কিছু পানি এবং লবন মেশানোকে পার্ফিউমারি ভাবে তাদের জন্য এই জিনিসের কোনো কাজ নেই৷ তবে যারা স্ক্র্যাচ পার্ফিউমারি করেন যেখানে 'বেনজয়িন' বা 'ল্যাবডানাম' এর মতো জিনিসকে রুম টেম্পারেচার থেকে বের করে আনতে হয়, গলাতে হয় তাদের জন্য এটা মারাত্মক দরকারি৷ সামনে ট্রিটেশন করতে গেলেও এটা আমার কাজে লাগবে।
আমি সবসময়ই যেকোনো কাজকে লং টার্ম প্ল্যানে রেখে এরপর করার ট্রাই করি। সামনে স্ক্র্যাচ পার্ফিউমারি নিয়ে আমার একটা প্ল্যান আছে, এবং লাইভ বেকারির মতোই এটা আমি লাইভ পার্ফিউমারি হিসেবে করবো, সেজন্য সব মিলিয়ে এই ম্যাগনেটিক স্টিরারটা নেয়া, আপনাদের জন্যও নেয়া নিজের জন্যও নেয়া। খুব দ্রুত একটা ফর্মড ফ্যাসিলিটিওয়ালা ছোটখাটো ল্যাব সেটআপ করে ফেলবো ইনশাআল্লাহ, যেহেতু পার্ফিউম ইন্ডাস্ট্রি ব্লুম হচ্ছেই, সখের বশে হলেও একটু প্র্যাক্টিকালিটিতে যুক্ত হওয়া তো দরকার আছে। কি বলেন?
05/07/2026
ফিরে এসেছে VIKING
ক্রীড এভেন্টাস DNA এর মধ্যে সবচেয়ে জোস আর সবচেয়ে জনপ্রিয় ডুপ হচ্ছে CDNIM না Club de nuit intense men, এই ডিএনএ কে রেপ্লিকেট করার ট্রাই করেনি এমন কোম্পানি কমই আছে তবে Armaf এর CDNIM এর মতো অন্য আর কেউ এতো সিমিলারিটিজ বা গুড পার্ফরম্যান্স দিতে পারেনি৷ এমনকি আমি এমন কিছু পাগলাদের দেখেছি যারা ওজি ক্রীড থাকার পরেও ক্রীড এভেন্টাসের চেয়ে ক্লাব ডি নুই ইন্টেন্স ম্যানকে বেশি পছন্দ করে, লাফেবল মনে হতে পারে তবে ট্রু কারণ অনেক সময়ে পোলা বাপের চেয়ে উপরে চলে যায়৷
কিন্তু যারা অয়েল লাভার তাদের জন্য একটা দুঃখের ব্যাপার হচ্ছে, CDNIM ফ্ল্যাঙ্কারের মতো সেইম সিমিলারিটিজ দিতে পারে এমন অয়েল নেই বললেই চলে বা ছিল না যতদিন না মার্কেটে সেন্টারার ভাইকিং না এসেছে। আপনার কাছে যদি ক্লাব ডি নুইটের ওজি ফ্ল্যাঙ্কার থাকে তাহলে হেড টু হেড কম্পেয়ার করে দেখতে পারেন দুইটা একদমই সেইম। আমাদের কাছে কিন্তু অলরেডি ক্রীড এভেন্টাসেরও অনেক ভালো ভালো ইম্প্রেশন আছে, এরপরেও ডেডিকেটেডলি ক্লাব ডি নুই ইন্টেন্স ম্যানের অয়েল ভার্শন রেডি করে আনাতে হয়েছে। রিজন? ঐ যে ব্যাপক চাহিদা।
ভুল না হলে এবার মোটামুটি ৭ মাস পর নিউ প্রোডাক্ট ঢুকেছে, এইযে আজকে পোস্ট দিলাম না? দেখবেন ইনশাআল্লাহ ধুমায় অর্ডার হচ্ছে, কারণ এটার একদম রেগুলার বাঁধা কাস্টমার মওজুদ আছে। তবে এবার মাশাআল্লাহ বাল্ক স্টক আছে, রেগুলার অর্ডার আসলে আগামী ৬ মাস চলা যাবে এমন আরকি৷ কিছু মানুষ আছেন যাদের কাছে অয়েল ভার্শনের কদর অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি, যেমন আমিই এমন আবার ক্যারি করা সুবিধা, একটু পরপর ইউজ করেও ভালো মজা পাওয়া যায়। আপনার ক্রাইটেরিয়াও যদি এমন হয় তাহলে ভাইকিং আপনার জন্যই৷ টেইক ইট এণ্ড টেইক ইট।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Address
Dubai
