Unique Homeo Pharmacy

Unique Homeo Pharmacy

Share

Homeopathic

05/10/2024
22/06/2024

New collection

06/05/2023

এজমা ও হাঁপানি রোগীদের জন্য:
হাঁপানির ক্ষেত্রে বেশির ভাগ মানুষই বুঝতে পারেন না তিনি আক্রান্ত হয়েছেন

যেকোনো রোগ প্রাথমিক লক্ষণ দেখে শনাক্ত করা গেলে যথাযথ সময় চিকিৎসা শুরু করা যায়। ফলে এড়ানো সম্ভব হয় জটিলতা। হাঁপানির ক্ষেত্রে বেশির ভাগ মানুষই বুঝতে পারেন না তিনি আক্রান্ত হয়েছেন। সাধারণ শ্বাসকষ্ট ভেবেই অনেকে এড়িয়ে যান। তাই অ্যাজমা বা হাঁপানির এই ৫ লক্ষণ জানা থাকা জরুরি।

১. শ্বাসকষ্ট: হাঁপানির প্রাথমিক লক্ষণগুলোর একটি শ্বাসকষ্ট। শ্বাসনালি সংকুচিত হয়ে গেলে ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন চলাচল করতে পারে না, শুরু হয় শ্বাসকষ্ট।

২. বুকের মধ্যে শনশন শব্দ: হাঁপানিতে প্রদাহের কারণে শ্বাসনালি সংকুচিত হয়ে যায়। তাই শ্বাস-প্রশ্বাসের সময় বাতাস সরু শ্বাসনালি দিয়ে বের হওয়ার সময় বাঁশির মতো শনশন (হুইজিং) আওয়াজ শোনা যায়।

৩. কাশি: হাঁপানির অন্যতম লক্ষণ কাশি। ধুলাবালু, ধোঁয়ার মতো উপাদানগুলো হাঁপানির ঝুঁকি বাড়ায়। যখন এই ক্ষতিকর মাইক্রো-পার্টিকেল শ্বাসনালিতে প্রবেশ করে, তখনই প্রদাহ হয়। তা ছাড়া এগুলো স্নায়ুকে উদ্দীপিত করে, যা মস্তিষ্ককে সংকেত দেয় কাশির মাধ্যমে ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেওয়ার জন্য।

৪. বুকে চাপা ভাব: হাঁপানির টান উঠলে শ্বাস-প্রশ্বাস নিতে বেশ কষ্ট হয়, ফলে শারীরিক অস্বস্তিবোধ হয়। এতে বুকের মধ্যে টান বাড়ে, বুকে চাপ বোধ হয়।

৫. দীর্ঘমেয়াদি কাশি: যাঁরা তীব্র শ্বাসকষ্টে ভুগছেন, তাঁদের মধ্যে হাঁপানি সম্পর্কিত কাশি এত সহজে দূর হয় না। শীতকালে এই হাঁপানি রোগীদের কাশির সমস্যা আরও বাড়তে পারে।

আগ্রহীগণ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন। 01914-546848 .

06/05/2023

#হার্পিসের /ইরিপসন:হোমিওপ্যাথি চিকিৎসা

#রাসটক্স:- নানা রকম চর্ম পীড়ার উপর রাসটক্স এর কার্যকারিতা দেখে মুগ্ধ হতে হয়। তেমনি ভাবে হার্পিসের জন্য রাসটক্স একটি কার্যকরী ঔষধ । রসপূ্র্ন বা রসশূর্ন এই উভয় প্রকার উদ্ভেদই ইহার দ্বারা আরোগ্য হয়। মুখে একজিমা বা সমগ্র শরীরে একজিমা সেইসঙ্গে বেদনা ,জ্বালা, চুলকানি ও ঝিনঝিন থাকে, তাহা হইলে রাসটক্স নির্দেশ করা যায় । শিশুদের মাথায় অ্যাকজিমা, বিস্তার শীল হারপিস, রসপূর্ণ উদ্বেদ, পুঁচ পূর্ণ বিসর্গ ইত্যাদি চর্ম রোগের ক্ষেত্রে এটি কার্যকরী । চর্মরোগে শরীরে লাল লাল দাগড়া-দাগড়া ঘা ও তাহা ক্রমশ ফুসকা বা পুড়িয়া ঝলসিয়া যাইবার মত হইলে রাসটক্স উপকারী । ইহার রোগী শীতকাতর, সেজন্য সামান্যতম ঠান্ডা সহ্য করতে পারেনা । মাত্রা - ৩০-১এম ।

যে কোন রোগের ক্ষেত্রে রাসটক্স ব্যবহার করার জন্য চারটি কথা স্মরণ রাখা একান্ত প্রয়োজন-
১) প্রথম সঞ্চালন বৃদ্ধি অথচ শারীরিক অস্থিরতাজনিত অবিরত নড়াচড়ার ইচ্ছা ও তাতে উপশম।
২) রাত্রিকালে ও ঠান্ডায় বিশেষ করিয়া বর্ষায় ভিজে ঠাণ্ডায় বৃদ্ধি।
৩) উত্তাপে উপশম ও রাতে বৃদ্ধি ।
৪) জিহ্বার অগ্রভাগ ত্রিভুজাকার লাল বর্ণ ।

#আর্সেনিক এলবাম :-শুস্ক হারপিস, হার্পিসের চর্মের উপর শক্ত টিবলীর মত ফুলিয়া থাকে ।হার্পিসে প্রায়ই দুর্গন্ধ থাকে, মাথা হইতে কপাল পর্যন্ত প্রায়ই এই একজিমা মত চর্মপীড়া বিস্তৃত হইতে দেখা যায়। চুলকানোর পর অসহ্য জ্বালা থাকে ।
শীতল জলে চুলকানি বৃদ্ধি প্রাপ্ত হয়, কিন্তু গরমে চুলকানির উপসম ঘটে।
আক্রান্ত পার্শ্বে শয়ন করিলে, বেলা ১ টা হইতে ২ টার মধ্যে, রাত্রি দ্বিতীয় প্রহরের পরে, ঠান্ডায় এবং শীতল বস্তু পানাহারে হার্পিসের চুলকানি বৃদ্ধি পায়। মাত্রা - ৩০-১০এম

যে কোন রোগের ক্ষেত্রে যে বিশেষ লক্ষণের উপর ভিত্তি করে আর্সেনিক এল্বাম প্রয়োগ করা যেতে পারে-
১) মৃত্যুভয় ।
২) ছটফটানি ও এপাশ ওপাশ করা।
৩) সর্ব্বাঙ্গে আগুনে ফোড়ার মত জ্বালা কিন্তু গরমে উপসম।
৪)মধ্যরাতে ও মধ্য দিবা রোগের বৃদ্ধি( Mid night and mid day) ।
৫) নাসিকা দিয়া জলের মত গরম সর্দ্দি।
৬) চিৎ হইয়া শুইতে অক্ষমতা ।
৭) সন্ধেহ প্ররায়ন ।
৮)সবল পিপাসা থাকা সত্ত্বেও ক্ষণে ক্ষণে স্বল্প জলপান ।
৯) জলপান করা মাত্রই বমি ও কখনও পাতলা পায়খানা ।

#ক্যান্থারিস :- হারপিসে পুড়া ফোষ্কার মত উদ্ভেদ , উহা পাকে ও ঘা হয় । উদ্ভেদ গুলোতে আগুনে পুড়িয়া যাওয়ার মত জ্বালা সেই সঙ্গে প্রস্রাবের পূর্বে, সময়ে ও উপরে প্রচন্ড- জ্বালা। উদ্ভেদ গুলোতে চুলকাইলে রক্তস্রাব ঘটে এবং প্রচন্ড জ্বালা থাকে । অত্যন্ত দুর্বলতার সহিত বহির্ভাগ ও অভ্যন্তরে অত্যন্ত জ্বালা ও টাটান ব্যথা । চর্ম পীড়ার সহিত গলা, পাকস্থলীতে, মূত্রাশয়ে আগুনে পুড়িয়া যাওয়ার মত জ্বালা। উপরোক্ত লক্ষণ থাকলে হারপিস ক্যান্থারিস প্রয়োগ করা চলে । মাত্রা - ৩০- ১এম



অন্যান্য হোমিওপ্যাথি ঔষধ সমুহ :- রাস ভেন,ভেরিওলিনাম ,মার্ক সল, সিলিসিয়া, এসিড নাইট, এপিস মেল , সিপিয়া , থুজা , নেট্রাম মিউর, ইত্যাদি।

(( নিজে নিজে সেবন করতে যাবেন না এতে হিতে বিপরীত হবে, কারণ নিজে সেবন করতে হলে অর্গানন, রোগীলিপি,রেপার্টরী,
মায়াজম ও শক্তি-মাত্রার সঠিক জ্ঞান থাকা আবশ্যক)) ডা: মোঃ নুরুজ্জামান এম,এস,এস,ডি,এইচ,এম,এস,ঢাকা।
ইউনিক হোমিও ফার্মেসি। সাংবাদিক মার্কেট, বাগেরহাট রোড ,কাটাখালী ,বাগেরহাট।০১৯১৪৫৪৬৮৪৮

Want your business to be the top-listed Beauty Salon in Bagerhat?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Shangabadic Market, Katakhali, Fakirhat, BAGERHAT
Bagerhat
9370

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 20:30
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00