FNF Top10 group Dream touch Jhalokathi Associates
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FNF Top10 group Dream touch Jhalokathi Associates, Health/Beauty, Barishal.
আসসালামু আলাইকুম। চাকরি দাসত্ব থেকে বেরিয়ে উদ্দোক্তা হোন। স্বপ্ন টাকে সম্পদ রুপান্তর করি৷ টপ টেন গ্রুপ নিজস্ব ফ্যাক্টরি। এই প্রতিষ্ঠান মার্কেটিং সিস্টেম এ কোন ধরনের পয়েন্ট, পিবি, সিভি ব্যাবহার করা হয় না৷ বাংলাদেশ এর সকল ব্যাংক থেকে কমিশন নেওয়া যায়৷
01/05/2025
14/04/2025
রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৈশাখী স্টল, টপটেন এগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর স্টল এ আমাদের পণ্য, দেশি পণ্য কিনে হও ধন্য।
08/04/2025
✨🚩স্পেসিফিক জায়গায় চুলের গ্রোথ চাইলে ব্যবহার করুন সিক্রেট আয়ুর্বেদিক হেয়ার অয়েল , আঙুলের ডগায় নিয়ে এপ্লাই করুন পরিষ্কার স্কাল্প এর ওই জায়গা গুলোতে আর দেখুন নতুন চুল গজাবে দুই মাসে।
আপনার চুল পরে যাবার কারন , না গজানোর কারণ অন্যান্য কোনো শারীরিক সমস্যার ফ্রি কাউন্সেলিং করুন আমাদের সাথে। (টপ১০ কনজুমার এন্ড কসমেটিকস এর নতুন পণ্য)।
02/04/2025
ইনসুলিন হরমোন কি তা না বুঝলে ইনসুলিন রেজিস্ট্যান্স ব্যাপারটা আসলে বোঝা যাবে না।
ইনসুলিন হচ্ছে আমাদের দেহের অন্যতম প্রধান এনাবোলিক হরমোন(গ্রোথ হরমোন ও থাইরয়েড হরমোনের পরেই মূলত মানুষের বৃদ্ধিতে এর ভুমিকা)। পরিনত মানুষের দেহে(পরিনত বলতে এখানে আমরা ১৯ বছরের বেশি বয়সী মানুষকে বুঝবো) ইনসুলিনই প্রধান এনাবোলিক হরমোন।
এনাবোলিজম আর ক্যাটাবোলজিম কি একটু বুঝাই। এনাবোলিজম হচ্ছে আমাদের শরীরে থাকা বিভিন্ন পুষ্টিকনিকা-গ্লুকোজ, ফ্রুক্টোজ, এমাইনো এসিড ও ফ্যাটি এসিডস থেকে শরীর যে শরীর গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট মলিকিউলগুলি তৈরি করে, সেই প্রক্রিয়া। মানে এটা হচ্ছে মেটাবোলিজমের সেই অংশ যাকে আমরা শরীর গড়া, বৃদ্ধি ও ক্ষয়পুরনের প্রক্রিয়া বলি।
আর ক্যাটাবোলিজম হল এনাবোলিজমের উলটা। এখানে শরীর তার মধ্যস্থ বড় মলিকিউলগুলোকে ভেঙ্গে আরো ছোট মলিকিউলে রুপ দেয়। প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটকে ভেঙ্গে এমাইনো এসিডস, ফ্যাটি এসিডস, গ্লুকোজ ইত্যাদি তৈরি করে।
তো ক্যাটাবোলিজম আর এনাবোলিজম দুটো ব্যাপারই কিন্তু আমাদের শরীরের হরমোনাল একশনের ওপর ডিপেন্ড করে। ওজন বাড়ানো আর কমানোর যত কেরামতি দেখানো হয় এর পুরোটাই আসলে নির্ভর করে এই হরমোনের সাথে স্পেসিফিক ফুড এন্ড ড্রাগস এবং এদের নিজেদের ভেতরকার পারস্পরিক সম্পর্ক বোঝার ওপরে।
হরমোনগুলো ব্লাডে, অরগ্যানে ও টিস্যুতে থাকে এবং এদের উপস্থিতির ওপরে নির্ভর করে, শরীর কি নিজেকে ভাঙ্গবে না গড়বে। এই ক্যাটাবোলিজম-এনাবোলিজম মিলেই মূলত আমাদের শরীরের ভাঙ্গা গড়ার খেলা, যাকে সবাই বলে মেটাবোলিজম।
ব্লাড, অরগ্যান ও টিস্যুতে ক্যাটাবোলিক হরমোন বেশি থাকা মানে, শরীর নিজেকে ভাঙ্গবে; এনাবোলিক হরমোন বেশি থাকা মানে, শরীর নিজেকে গড়বে। এই প্রক্রিয়াকে ৩টা জায়গা থেকে ইনফ্লুয়েন্স করা হয়।
১)ব্রেইনঃ মাস্টার অফ অল মেটাবলিজম। আমাদের যত ওয়েট লস-গেইন বা গ্রোথ হয়, সবকিছু মূলত কন্ট্রোল্ড হয় ব্রেইন থেকে।
২)ওভারি-ইউটেরাস/টেস্টিসঃ সেকেন্ডারি গ্রোথের মাস্টার হচ্ছে মূলত আমাদের রিপ্রোডাক্টিভ হরমোন রিলিজ করে যেই অরগ্যানগুলো, তারা। বিশেষভাবে পরিনত বয়সে আমাদের কতটা মাসলস/বোন্স ডেভেলপমেন্ট হবে আর শরীরে কোথায় কোথায় ফ্যাট ডিস্ট্রিবিউশন কেমন হবে তা অনেকটাই এই অঙ্গগুলির ওপর নির্ভরশীল। গাটকে অনেকে সেকেন্ড ব্রেইন বলে। আমি ওভারি-টেস্টিসকে বলি থার্ড ব্রেইন।
৩)গাট-এড্রেনাল-থাইরয়েডসঃ ১ এবং ২ এর মাঝখানে একটা হিউজ ভ্যাকিউয়াম আছে, এই ভ্যাকিউয়ামটাকে রীতিমত ডমিনেট করে গাট-এড্রেনাল গ্ল্যান্ডস এবং থাইরয়েড গ্ল্যান্ডস। এদের কাজ হচ্ছে ওপরের দুটো অংশের কার্যক্রমকে যথাসম্ভব দুর্বোধ্য করে তোলা 😛 মানে মিডিয়েট করা, প্রভাবিত করা।
এখন আশা করি আপনারা ইনসুলিনের ব্যাপারটা বুঝবেন, ইনসুলিন হচ্ছে আমাদের দেহের অন্যতম প্রধান এনাবোলিক হরমোন। মানে এটা আমাদের শরীরকে বড়সড় হয়ে উঠতে সহায়তা করে।
কিভাবে??
ইনসুলিন আমাদের যে ৩ রকম ম্যাক্রোনিউট্রিয়েন্ট মলিকিউল আছে, কার্ব, প্রোটিন ও ফ্যাট, তাদেরকে বডিতে ইউটিলাইজ ও স্টোর করতে সাহায্য করে। ব্লাডে ইনসুলিন লেভেল হাই থাকা মানে লিভার নিজে থেকে কোন গ্লুকোজ তৈরি করবে না, বরঞ্চ সে গ্লুকোজ ভেঙ্গে গ্লাইকোজেন বানাবে, প্রয়োজনে ফ্যাট বানাবে। বডিতে এনার্জি খরচ করার জন্য যে মেকানিজম, অসংখ্য এনাবোলিক এমাইনো এসিডস বেড়ে গিয়ে সেটাকে স্লো করে দেবে, ফলে মেটাবলিজম হয়ে যাবে স্লো। মাইটোকন্ড্রিয়াগুলি শক্তি খরচ করা কমিয়ে দেবে।
এখন ইনসুলিন নিয়ে কোন আলাপ উঠলেই আমরা চিন্তা করি প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় নিয়ে। কিন্তু সেটা হচ্ছে ইনসুলিনের জন্মস্থান, তার অফিস না। ইনসুলিন যে অফিসে কাজ করে তার নাম হচ্ছে লিভার। আর এই লিভার হচ্ছে আমাদের শরীরের সবচে বড় ল্যাবরেটরি+গোডাউনও। এছাড়াও ইনসুলিনের আছে অনেকগুলো চেইন অফিস। এই চেইন অফিসের মধ্যে প্রধান হচ্ছে আমাদের বড় বড় ভোলান্টারি মাসলস আর বড়সড় হাড়গুলো। এদের মধ্যেও প্রচুর ইনসুলিন রিসেপ্টরস থাকে।
তো ইনসুলিনের প্রধান কাজ হল (প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে) এনার্জি প্রোডাকশন করা এবং এনার্জিকে স্টোরেজ ফর্মে নিয়ে যাওয়া, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
আর ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটা শারীরবৃত্তীয় অবস্থা যেখানে আপনার শরীরের কোষগুলোতে ইনসুলিন হরমোনের প্রবেশ বা ক্রিয়া বাধাগ্রস্ত হয়। ইনসুলিন চায় আপনার ব্লাড-টিস্যু থেকে গ্লুকোজ নিয়ে লিভারে গ্লাইকোজেন বা ফ্যাট আকারে স্টোর করতে। কিন্তু লিভারে যদি আগে থেকেই তার ক্যাপাসিটির সর্বোচ্চ পরিমান গ্লাইকোজেন (১০০ গ্রামের কাছাকাছি) থাকে তাহলে শরীর এই এক্সট্রা গ্লাইকোজেন পাঠায় মাসলে। মাসলের টোটাল গ্লাইকোজেন স্টোরিং ক্যাপাসিটি প্রায় ৫০০ গ্রামের মত।
এরপর, শরীরের কোষগুলো যখন গ্লাইকোজেনে টইটম্বুর, তখন আমাদের শরীরের কোষগুলো ইনসুলিনকে রিফিউজ করতে থাকে।
ধরেন কুরবানীর ঈদের পর আপনার ফ্রিজার গোশতে ভরপুর, এক ফোটা জায়গা নেই, এমনকি বাসায় হাড়ি পাতিলও নেই গোশত রাখার, এখন কেউ যদি আরো দশ কেজি গোশত রাখতে বলে, আপনি কি করবেন??
ফিরিয়ে দেবেন।
শরীর এই কাজটাই করে। ইনসুলিনকে ফিরিয়ে দেয়। রিসেপ্টর এক্টিভিটি কমে যায়।
এই অবস্থায় যখন মানুষ আবার খায়, তখন রক্তে ইনসুলিন লেভেল আবার বাড়ে। হায়ার কনসেন্ট্রেশনের ইনসুলিন তখন এই লো রিসেপ্টর এক্টিভিটিতেও কোষের ভেতর ঢুকে পড়ে।
এই ঢুকে পড়াটা কোষের জন্য ভাল না, কারন সে স্যাচুরেটেড।
তখন কোষ ইনসুলিনের প্রবেশের সুযোগ আরো কমায়।।
এই যে ভরা ফ্রিজে গোশত রাখতে আসা প্রতিবেশী ইনসুলিনকে বাড়িতে আসতে মানা করে দেয়া, এটাই ইনসুলিন রেজিস্ট্যান্স।
29/03/2025
কম্পানির নোটিশ অনুযায়ী ঝালকাঠি জেলা অফিস ও বন্ধো থাকবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।ঝালকাঠি জেলার সকল মেম্বার ও লিডারদের জানাই ঈদ মোবারক।
জেলা কো-অর্ডিনেটর টপ টেন গ্রুপ।
24/03/2025
আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি পণ্য টপটেন বাজার লিমিটেড এ সংযুক্ত হলো বিউটি কেয়ার সুথিং জেল। আপনার চুল ও ত্বক কে আরো করবে ন্যাচারাল।সম্পূর্ণ ন্যাচারাল সুথিং জেল।
24/03/2025
Coconut milk hair cream(নতুন পণ্য)
হেয়ার ক্রিমঃ
🍀অসাধারণ এই cream টি just একবার ব্যবহারেই চুল এত সফট আর সিল্ক হবে যে প্রথমবার ব্যবহারে আপনি এর প্রেমে পড়ে যাবেন এবং বার বার ব্যবহার করতে চাইবেন। এটা রুক্ষ চুলকে ডিপ কন্ডিশনিং করে সফট এন্ড সাইনিং লুক দিবে।
⭕ হেয়ার ক্রিম এর কার্যকারিতাঃ
🌿 শুষ্ক এবং রুক্ষ চুলকে কোমল করতে খুব বেশি কার্যকরী।
🌿 চুল ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করে ।
🌿 চুলকে মসৃণ এবং পরিষ্কার রাখে।
🌿 রিবন্ডিং করা চুলের thickness ধরে রাখে।
🌿 চুলের ভাজ দুর করে।
🌿 চুলের ভলিউম বাড়ায়।
🌿 এছাড়াও চুলে জট পরা নিয়ন্ত্রণ করে।
🌿 প্রতিটি ড্যামেজ চুলকে সারিয়ে তোলে।
🌿 অনেকদিন চুলকে সুস্থ ও সুন্দর করে তুলতে সাহায্য করে হেয়ার স্পা ক্রিম।
🌿 চুলকে চকচকে, ঝলমলে, সফট, সিল্কি ও আকর্ষণীয় করে তোলে।
🌿 চুলে কালার করলে রুক্ষতা চলে আসে, এই রুক্ষতা কে দূর করে চুল মোলায়েম ভাব নিয়ে আসে।
🌿 চুলের আগা ফাটা সম্পূর্ন সারিয়ে তোলে সাথে সাথে চুল ফেটে যাওয়া বন্ধ করে।
🌿 এর কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
এ ব্যাপারে আপনি ১০০ % থাকতে পারেন।তাই চুলকে ভালো রাখতে হেয়ার স্পা করাটা খুবই দরকার।
🤷♀কিভাবে ব্যবহার করবেন হেয়ার ক্রিম ❓
👌পরিমানমতো ক্রিম নিয়ে সাথে চুলের ব্যবহৃত যে কোন তেল ভালো করে মিক্স করে সমস্ত চুলে লাগিয়ে নিন।দুই ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।এটি শুধু মাত্র চুলে ব্যবহারের জন্য তবে স্ক্যাল্পে লাগলে সমস্যা নাই।
যেহেতু এক ঘন্টা মাথায় রাখতে হবে সেহেতু স্ক্যাল্পে ব্যবহার না করাই ভালো কারন এতে আছে কোকোনাট মিল্ক যা কিনা দীর্ঘ সময় স্ক্যাল্পে লাগিয়ে রাখলে চুলের গোড়া নরম হয়ে হেয়ার ফল হতে পারে।
🍀 যাদের চুল খুব বেশী রুক্ষ তারা সপ্তাহে দুই তিনবারও ব্যবহার করতে পারেন আর এমনি সপ্তাহে একবার ব্যবহার করাই যথেষ্ঠ।
⛔ যাদের হেয়ার সদ্য রিবন্ডিং করা তারা এটা ব্যবহার করবেন না।রিবন্ডিং এর বয়স মিনিমাম ২মাস হলে হেয়ার স্পা টা ব্যবহার করতে পারবেন। যাদের চুল খুব বেশী রুক্ষ তারা সপ্তাহে ২-৩ বারও ব্যবহার করতে পারবেন।আর এমনি সপ্তাহে ১ বার ব্যবহার করলেই চলবে।এটা সম্পূর্ণ ক্যামিক্যাল ফ্রী তাই দীর্ঘদিন ব্যবহারে চুল ড্যামেজ হওয়ার ভয় নাই বরং নিয়মিত ব্যবহারে চুল Straight হবে এবং চুলে বাউন্সি লুক আনবে।
🛒 নিশ্চিন্তে আমাদের হেয়ার ক্রিম ব্যবহার করতে পারেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Barishal
8400
