Be Positive

Be Positive

Share

In the middle of daily life and family chaos,I found love, growth, and quiet happiness. Mom • Baby • Family • Everyday life ✨”
Be positive, Be happy 😊

Photos from Be Positive's post 06/07/2026

কি যে helpless একটা রাত কাটালাম...

😴😔গতকাল রাতে একফোঁটাও ঘুমাইনি। মেয়ের তীব্র ঠান্ডা লেগেছে, ঘুমাতে পারছেনা,ফিড ও করতে পারছে না। বাচ্চাটার চোখে প্রচন্ড ঘুম কিন্তু সে ঘুমাতে পারছে না,এপাশ ওপাশ করছে, কান্না করছে,ফিড করাতে গেলে কাছে এসে আবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে আমাকে। উপায়ান্ত না দেখে বসে বাচ্চাটাকে কোলে নিয়ে মাথাটা উঁচু করে ফিড করালাম। এবার সে ফিড করে আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়ল। কয়েক দফা বিছানায় শোয়ানোর চেষ্টা করলেও সেটা আর হলো না। প্রচন্ড ওয়াশরুমের প্রেসার নিয়ে বসে থাকলাম।কিযে অসহায় লাগছিলো তখন।ইস! যদি ৫ টা মিনিট কেউ বাচ্চাটাকে কোলে নিতো।এভাবেই সারারাত তাকে কোলে নিয়ে পার করে দিলাম। এই কষ্ট, নির্ঘুম রাত,ব্যাকপেইন এগুলোর খবর কেউ রাখবে না কিন্তু চলে আসবে আমার আর আমার বাচ্চার ওপর খবরদারি করতে,আমাদের special দিনগুলো ruin করতে।🔥 আর মানুষ জনের মেরুদণ্ডহীন আচরণ এর কষ্টের কথা তো আর নাই বললাম।
😡আমাকে ফালতু জাজ করতে আসবেন না।অমুক তমুকের সাথে কম্পেয়ার ও করতে আসবেন না। আপনি ততক্ষণ পর্যন্ত আমার কষ্ট বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত আমার রাস্তা দিয়ে না হাটবেন।😴😔👎

06/07/2026

সারারাত একফোঁটাও না ঘুমিয়ে এখন চা খেলে আমি পড়ে যাবো🥺👩‍🍼

Photos from Be Positive's post 05/07/2026

৩০ মিনিট স্ট্রাগল করে এই ৪ টা ছবি তুলতে আমার রীতিমতো ঘাম ঝরে গেছে তাও একটা পারফেক্ট ছবি তুলতে পারলাম না।❤️😔

05/07/2026

বৃষ্টি, আলসেমি আর very elegant breakfast. 😁
পারফেক্ট মর্নিং!❤️

04/07/2026

ব্যক্তিত্ব মানেই হলো সঠিক সময়ে সঠিক জায়গায় 'না' বলতে শেখা। নিজের স্ত্রী ও সন্তানের Comfort বিসর্জন দিয়ে অন্যের মনোরঞ্জন করাকে দায়িত্ববোধ বলে না, একে বলে পরিস্থিতির দাসত্ব।👎




01/07/2026

"Pre-birthday gift"
আল্লাহ আমার হাজবেন্ড এর আয় রোজগারে অনেক বেশি বরকত দান করুক যাতে নেক্সট ইয়ার এরকম একটা বান্ডেল গিফট করতে পারে।😊
যদিও আমাদের হয়ে গেছে নেক্সট ইয়ার কি গিফট দিবে।🥰😁❤️


Mehran Hasan Mehran

Photos from Be Positive's post 20/06/2026

এই নেন আপনাদের
তার বাবা অনেক খুঁজে তার জন্য এই জার্সি কিনে এনেছে ❤️মেয়েকে নাকি আজীবন এর জন্য -র সাপোর্টার বানিয়ে দিলো।😎😊

19/06/2026

We’re having too much fun while waiting for the food! From table talk to spontaneous dance, we’re enjoying every bit of the vibe. 💃🍕
​What’s your go-to move when you're super hyped at a restaurant? Let us know in the comments! 👇✨"

16/06/2026

You're stronger than you think. 🌞 So enjoy your life.❤️🌻

16/06/2026

মাতৃত্বের দিনলিপি: এক অদৃশ্য যুদ্ধের আখ্যান

​অনেকে বলেন, "ঘরেই তো থাকো, কী এমন আর কাজ করো?" তাদের জন্য আমার এই দিনলিপি। বাইরের জগতের হিসেব নেই, এখানে হিসেব হয় নিঃস্বার্থ ত্যাগের।
​🌙 রাতটুকুও তো আমার নয়:
রাতভর জেগে থাকা,বাচ্চাকে বারবার ব্রেস্টফিড করানো , বাচ্চার গায়ের তাপমাত্রা চেক করা_গরম লাগছে কিনা,ঠান্ডা লাগছে কিনা,আনকম্ফোর্ট্যাবল অবস্থায় ঘুমাচ্ছে কিনা—এসবের মাঝেই লুকিয়ে থাকে আমার ক্লান্তির প্রতিটা প্রহর।
​🌅 ভোরের প্রথম আলো ও অবসন্নতা:
চোখের পাতা খুলতে না চাইলেও, ভোরের আলো ফোটার আগেই আমার পৃথিবী জেগে ওঠে। সেখান থেকেই শুরু হয় দিনভর এক নীরব যুদ্ধ।
​🤱 অবিরাম যান্ত্রিকতা:
বাচ্চার গোসল, খাওয়া, পটি-পুপ ক্লিন করা, আর ঘণ্টার পর ঘণ্টা অস্বস্তিকর পজিশনে শুয়ে বসে ব্রেস্ট ফিডিং। শরীর ব্যথায় নুইয়ে পড়ে, তবুও মুখে হাসি ধরে রেখে তার সব জেদ (tantrums) আর খুনসুটি সামলানো।
​🏃‍♀️ এক হাতেই পুরো জীবন:
এক হাতে বাচ্চাকে আগলে রাখা, অন্য হাতে ঘরের কাজ—এমনকি নিজের গোসল কিংবা দুমুঠো খাওয়ার সময়টুকুও যেন এক বিলাসিতা। বাচ্চার সাথে ওয়াশরুম ম্যানেজ করা থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত কেবল তাকে ঘিরে।
​✨ শেষ কথা:
কেউ দেখে না এই পরিশ্রম, কেউ গুনতে আসে না আমার নির্ঘুম রাতের হিসাব। বাইরের কাজগুলো প্রশংসার দাবিদার, কিন্তু মায়ের এই নীরব লড়াইগুলো কি কোনোদিন কেউ বুঝবে? আমি ক্লান্ত, আমি নিঃস্ব, তবুও প্রতিদিন লড়ে যাচ্ছি—কারণ, আমার সন্তানের হাসিমুখটুকুই আমার পৃথিবীর সবটুকু সার্থকতা।

Want your business to be the top-listed Beauty Salon in Barishal?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Janukisingho Road
Barishal