Yasin Health Support - Jkt"
ঝালকাঠির মানুষের জন্য স্বাস্থ্য তথ্য ও সহায়তা 🩺
📌 রোগ, চিকিৎসা ও সচেতনতা একসাথে
❤️ সুস্থ থাকুন, নিরাপদ থাকুন
26/10/2025
🩸রক্তদানের প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয় এটি কারো জীবনের শেষ ভরসা!
রক্ত দিবো বলেছিলেন আপনি
কিন্তু ফোনটা ছিল বন্ধ।
কিছুক্ষণ পর খবর এল
যে মানুষটার জন্য আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে সময়মতো রক্ত না পেয়ে মারা গেছে 💔
ভাবুন তো তখন নিজেকে ক্ষমা করতে পারবেন...?
আমাদের সবারই সমস্যা থাকে কিন্তু যদি আগে থেকেই জানিয়ে দেন
রোগীর পরিবার অন্য ডোনার খুঁজে নিতে সময় পাবে
🩸আপনার এক ব্যাগ রক্তে বাঁচতে পারে একটি জীবন
কিন্তু সময়মতো দিলে তবেই সেটি জীবনরক্ষাকারী হবে।
রক্ত দিন ❤️
সময়মতো দিন ❤️
জীবন বাঁচান ❤️
#রক্তদান #ঝালকাঠি #মানবসেবা
অসুস্থ হয়ে বসে থাকবেন না হাসপাতালেই আসুন!
ঝালকাঠিতে এখন জ্বর সর্দি‐কাশি ইনফেকশনসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
অনেকে আবার ভয় বা ভুল ধারণায় সরকারি হাসপাতালে না এসে চেম্বার আর বাড়ির মধ্যেই ঘুরপাক খাচ্ছেন…
মনে রাখবেন প্রাথমিক চিকিৎসা টেস্ট ও ঔষধ পেতে সরকারি হাসপাতালের বিকল্প নেই।
সময়মতো আসলে ঝালকাঠি সদর হাসপাতালে মিলবে ফ্রি টেস্ট ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা।
স্বাস্থ্য আপনার দায়িত্বও আপনার।
ভুল ধারণা নয় একবার অন্তত এসে সেবা নিয়ে দেখুন…
Yasin Health Support – JKT সবসময় ঝালকাঠির মানুষের পাশে।
#ঝালকাঠি #সদরহাসপাতাল #স্বাস্থ্যসেবা #ভুলধারণা_ভাঙি
ঝালকাঠি স্বাস্থ্যসেবার পথচলায় নতুন দিন শুরু হলো
হয়তো আমরা অনেকেই এখনো ভাবি
সরকারি হাসপাতালে গেলে ঠিকমতো সেবা পাওয়া যায় না
কিন্তু বিশ্বাস করুন
সচেতন মানুষ হিসেবে প্রথম দায়িত্ব হলো নিজের হকের সেবা নিজে এসে নেওয়া।
সময়মতো হাসপাতালে আসা
প্রাথমিক পরীক্ষা করানো
সরকারি ফ্রি টেস্ট ও ঔষধ নেওয়া
এসব যখন আমরা করব, তখনই বদলে যাবে ধারণা
ঝালকাঠি সদর হাসপাতাল হতে পারে আপনার আমার প্রথম ভরসার ঠিকানা!
ভুল ধারণা নয় সঠিক সিদ্ধান্ত নিন… আপনার স্বাস্থ্য আপনার অধিকার।
— Yasin Health Support – JKT
#ঝালকাঠি #স্বাস্থ্যসেবা #সদরহাসপাতাল
ঝালকাঠি সদর হাসপাতাল আজ আউটডোর বন্ধ থাকছে
আজ শুভ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটির কারণে
ঝালকাঠি সদর হাসপাতালের আউটডোর সেবা বন্ধ থাকবে।
তবে চিন্তার কিছু নেই
২৪ ঘণ্টা জরুরি বিভাগ (Emergency) আগের মতোই খোলা রয়েছে☺️
যেকোনো জরুরি প্রয়োজনে হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করুন।
সুস্থ থাকুন নিরাপদ থাকুন।
— Yasin Health Support – JKT
#ঝালকাঠি #সদরহাসপাতাল #জরুরীসেবা #জন্মাষ্টমী #সরকারীছুটি
চেম্বার নয় আগে একবার সদর হাসপাতালের সেবা নিয়ে দেখুন!
জ্বর‐ব্যথা নিয়ে বাড়িতে বসে না থেকে সময়মতো সরকারি হাসপাতালে এসে টেস্ট ও ঔষধ নিয়ে নিন..
ভুল ধারণা নয় সচেতন হোন নিজের সেবাটা নিজেই নিন।
ঝালকাঠি সদর হাসপাতাল ভরসার আরেক নাম
প্রতিদিন ভোর থেকেই ঝালকাঠি সদর হাসপাতালের আঙিনায় মানুষের হাঁটাচলা শুরু হয়।
কেউ এসে আশা নিয়ে দাঁড়ায় কেউ ফিরে যায় স্বস্তির নিঃশ্বাস ফেলে।
আমরা বিশ্বাস করি
স্বাস্থ্যসেবা শুধু দেহের জন্য না এটি মানুষের মনের ভরসাও।
ঝালকাঠির প্রতিটি মানুষ যেন চিকিৎসা পায়…
সেই স্বপ্ন নিয়েই আমরা কাজ করে যাচ্ছি প্রতিদিন।
দোয়া করবেন সুস্থ ঝালকাঠি গড়ার এই যাত্রায় আমরা যেন আরও শক্তভাবে এগিয়ে যেতে পারি।
#ঝালকাঠি #সদরহাসপাতাল #স্বাস্থ্যসেবা #ঝালকাঠিরগর্ব #সুস্থঝালকাঠি
ঝালকাঠি সদর হাসপাতালের সেবা আপনার জানার জন্য
ঝালকাঠি সদর হাসপাতালে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন।
এখানে রয়েছে:-
👉 জরুরি বিভাগ
👉 শিশু বিভাগ
👉 মেডিসিন বিভাগ
👉 প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ
👉 ল্যাবরেটরি ও প্যাথলজি সেবা
👉 ভর্তিকৃত রোগীদের জন্য ২৪ ঘণ্টা সেবা
যদিও কিছু সেবা বর্তমানে বন্ধ রয়েছে তবুও হাসপাতালের অন্যান্য সেবা চালু আছে।
আমরা সবসময় চেষ্টা করছি আপনাদের সঠিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য পৌঁছে দিতে।
সুস্থ ঝালকাঠি আমাদের স্বপ্ন।
#ঝালকাঠি #সদরহাসপাতাল #স্বাস্থ্যসেবা #ঝালকাঠিরগর্ব #সুস্থঝালকাঠি
13/08/2025
ঝালকাঠির শক্তি আমাদের ঐক্য☺️
ঝালকাঠি শুধু একটি জেলার নাম নয় এটি আমাদের স্বপ্ন পরিশ্রম আর ভালোবাসার প্রতিচ্ছবি।
হাসপাতালের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী সবাই মিলে প্রতিদিন লড়াই করছেন সুস্থ ঝালকাঠি গড়তে।
আমরা বিশ্বাস করি একে অপরের পাশে থাকলে অসম্ভব কিছু নেই।
হোক তা স্বাস্থ্যসেবা শিক্ষা কিংবা সচেতনতা আমরা সবাই মিলে গড়ে তুলবো একটি উন্নত ও সুস্থ ঝালকাঠি।
ঝালকাঠির প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের আসল জয়।
#ঝালকাঠি #ঝালকাঠিরগর্ব #সুস্থঝালকাঠি #স্বাস্থ্যসেবা #আমাদেরঐক্য
ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা আপনার পাশে সবসময়
ঝালকাঠির মানুষের জন্য সদর হাসপাতাল সবসময় চেষ্টা করে সেরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। প্রতিদিনই এখানে চিকিৎসক ও নার্সরা আন্তরিকভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
যদিও কিছু সেবা যেমন আল্ট্রাসনো বর্তমানে বন্ধ রয়েছে তবুও হাসপাতালের অন্যান্য বিভাগ সক্রিয়ভাবে চলছে।
আমরা বিশ্বাস করি একদিন সব সেবা আবার আগের মতো চালু হবে ইনশাআল্লাহ।
আপনার যেকোনো স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ডাক্তার পরিচিতি সেবা সময়সূচি এবং নতুন আপডেট সব কিছু আমরা আমাদের পেইজে আপনাদের জানিয়ে দেবো।
আমরা আছি আপনার পাশে সুস্থ ঝালকাঠি গড়তে।
#ঝালকাঠি #সদরহাসপাতাল #স্বাস্থ্যসেবা #ঝালকাঠিরগর্ব #ঝালকাঠি_আপডেট
এ বছর ডেঙ্গুতে ইতিমধ্যেই ১০১ জনের মৃত্যু আক্রান্ত ২৪ হাজারের বেশি মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আগস্টে এই সংখ্যা আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে আপনার বাড়ি ছাদ ড্রেন সব জায়গা থেকে জমে থাকা পানি পরিষ্কার করুন। এডিস মশা দিনে কামড়ায় তাই দিনের বেলাতেও মশারি বা রিপেলেন্ট ব্যবহার করুন। মনে রাখুন একটি ছোট অবহেলাই হতে পারে বড় বিপদের কারণ।
10/08/2025
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। দুর্ঘটনা হঠাৎ অসুস্থতা বা যেকোনো জরুরি পরিস্থিতিতে এখানে দ্রুত প্রাথমিক চিকিৎসা পাওয়া যায়। দক্ষ ডাক্তার ও নার্সরা চেষ্টা করেন রোগীর অবস্থা স্থিতিশীল করে পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে।
জরুরি সময়ে সঠিক জায়গায় দ্রুত পৌঁছানোই পারে জীবন বাঁচাতে। আমাদের সবারই জানা উচিত ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগ সবসময় প্রস্তুত দিন রাত সেবায় নিয়োজিত।
তথ্যসূত্র: Yasin Health Support – JKT
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Barishal
8200
