Community development Association -CDA
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Community development Association -CDA, Health/Beauty, দক্ষিণ আড়ালিয়া হাওলাদার বাড়ির এলাকা সংলগ্ন, Bhola.
"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে সূচি হোক ধরা"
শুভময় আগামীর প্রত্যাশায় সকলকে জানাই 'শুভ নববর্ষ '
এই সেই ঐতিহাসিক মুহূর্ত, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ🇧🇩🇧🇩
01/04/2026
ব্লাড নং-০২
রোগীর নাম : মোঃ ইলিয়াস
রোগীর সমস্যা : ডায়ালাইসি
ডোনার : মো: জিহাদ
community Development Association এর পক্ষে ব্লাড ম্যানেজ করতে সার্বিক সহযোগিতা করেন Md Sumon।
27/03/2026
"Jummah Mubarak! 🎉 আল্লাহর রহমতে ভরে যাক আজকের দিন! দোয়া করি, আজকের জুম্মার দিনে সবার মনের আশা পূরণ
26/03/2026
যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ,
তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
21/03/2026
"সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা! তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! ঈদের দিনে সবার জন্য রইলো শুভকামনা। রোজার শিক্ষা আমাদের জীবনে শান্তি বয়ে আনুক!"
21/03/2026
ঈদ মোবারক 🎉
সবাইকে ঈদের শুভেচ্ছা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ঈদ মুবারক
প্রিয় দেশবাসী
আসসালামু আলাইকুম
ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রামাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ-উল-ফিতর।
প্রতিটি ঘরে প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রামাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই।
ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।
ঈদ মুবারক
আল্লাহ হাফেজ
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
লাইলাতুল কদর মহিমামন্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।
এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।
আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি।
আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি-তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষিত করেন। আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।
পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক— এই কামনা করি।
15/03/2026
আসসালামু আলাইকুম সবাইকে।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। Community development Association এর পক্ষে থেকে আমাদের এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছি। এই আয়োজনটি আরও সুন্দর ও ব্যতিক্রম হতে যাচ্ছে।আমাদের এলাকার সম্মানিত ব্যক্তিগন ইফতার মাহফিল উপস্থিত থাকবেন।
তারিখ: ১৮ মার্চ ২০২৬ (২৮ রমাদান)
স্থান: দক্ষিণ আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সংগঠনের সকল বড় এবং ছোটদের কে আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনকে আরও সুন্দর ও সফল করে তুলবে।
সবাইকে আগাম ধন্যবাদ। ❤️
শুভেচ্ছায়
মো: সোহেল
সভাপতি
মো: শামীম হাওলাদার
সাধারণ সম্পাদক
মাদকাসক্ত হওয়ার কারণ
১. খারাপ বন্ধুদের প্রভাব: অনেক সময় বন্ধুদের প্ররোচনায় কৌতূহলবশত মাদক গ্রহণ শুরু হয়।
২. কৌতূহল ও নতুন অভিজ্ঞতার আকাঙ্ক্ষা: নতুন কিছু চেষ্টা করার ইচ্ছা থেকে অনেকেই মাদক গ্রহণ করে।
৩. পারিবারিক অশান্তি: পরিবারে ঝগড়া, অবহেলা বা ভালোবাসার অভাব থাকলে তরুণরা মাদকের দিকে ঝুঁকে পড়ে।
৪. মানসিক চাপ ও হতাশা: পড়াশোনা, প্রেম বা জীবনের ব্যর্থতার কারণে হতাশ হয়ে অনেকেই মাদক গ্রহণ করে।
৫. বেকারত্ব ও অলসতা: কাজ বা সৃজনশীল কাজে যুক্ত না থাকলে মাদক গ্রহণের ঝুঁকি বাড়ে।
৬. মাদক সহজলভ্য হওয়া: সমাজে সহজে মাদক পাওয়া গেলে তরুণদের আসক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৭. সামাজিক অবক্ষয়: নৈতিক মূল্যবোধের অবক্ষয়ও মাদকাসক্তির একটি বড় কারণ।
মাদকাসক্তির প্রতিকার
১. পারিবারিক সচেতনতা বৃদ্ধি: পরিবারে ভালোবাসা, নজরদারি ও সঠিক দিকনির্দেশনা দিতে হবে।
২. শিক্ষা ও সচেতনতা কর্মসূচি: স্কুল-কলেজে মাদকের ক্ষতি সম্পর্কে শিক্ষা দেওয়া প্রয়োজন।
৩. খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম: তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত রাখতে হবে।
৪. ভালো বন্ধু ও পরিবেশ নির্বাচন: খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে।
৫. চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র: যারা মাদকাসক্ত তাদের চিকিৎসা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।
৬. আইনের কঠোর প্রয়োগ: মাদক উৎপাদন, বিক্রি ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Bhola
