TOOL BCR 6.0

TOOL BCR 6.0

Share

Muốn thành công phải qua nhiều thất bại. Trên đường đời có dại mới có khôn.

12/10/2024

Hà Nội giữ mãi thời tiết này được không nhể ?

12/10/2024

Môn thể dục hơi nặng ví 😌😌😌

Photos from TOOL BCR 6.0's post 12/10/2024

Đi ăn tối cùng bữa tối 😍😍

10/10/2023
29/09/2022

একটি মৃত্যু ও কিছু অজানা কথা:

👌👌পেশায় একজন চিকিৎসক, ঢাকার একটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। মাত্র ৫ দিন আগে ঢাকার একটি নামকরা প্রাইভেট হসপিটালে ২য় সন্তান প্রসব করলেন, হাসিমুখে বাচ্চা নিয়ে বাসায় ফিরলেন, কিন্তু সেই মানুষ টি এখন লাশ! হাসিমুখের পরিবর্তে এখন তাঁর সাদা কাফনে ঢাকা ডেড বডির ছবি দেখা যাচ্ছে।
,
😢😢এই মৃত্যুর কারণ কি?
Postpartum Stroke, rare but a potentially devastating consequence!!

American Academy of Neurology এর একটি আর্টিকেলে বলা আছে, Pregnancy তে স্ট্রোক রিস্ক স্বাভাবিক নারীর চেয়ে ৩ গুণ বেশি। আর Delivery পরবর্তী Pospartum period এ স্ট্রোকের রিস্ক সবচেয়ে বেশি।

👌👌ডেলিভারির পর দেখা যায় অনেকেই বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যায়।
দলে দলে লোকজন দেখতে আসে। মা প্রায়ই অবহেলিত, সবাই বাচ্চা নিয়ে ব্যস্ত।
কিছু রুগীর গার্ডিয়ান বাড়ী যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়।
তারা তাদের পারিবারিক সমস্যার কথা তুলে ধরে তাড়াতাড়ি বাড়ী যাওয়ার জন্য।
আমি যখন বোঝাতে ব্যর্থ হই তখন বলি পারিবারিক সমস্যা সমাধান করতে পারবো না, রোগের চিকিৎসা করতে পারবো, কারণ রোগের চিকিৎসা করতে হলে যা জরুরী তা শুনুন।
বেশীর ভাগ দুর্ঘটনা অতি ব্যস্ত চিকিৎসকের হাতে ঘটে যে নিজে রুগীর মনিটর করেনা তাদের ক্ষেত্রে।
কিছু রুগীর আগে প্রেসার ছিলোনা, কিন্ত পরে আস্তে আস্তে
বাড়তে থাকে।

😢😢কিছু রুগী জোড় করে বাসায় যায়, আবার ফেরৎ আসে।
ইতিহাস শুনলে জানা যায়, ঘুম হয়নি ঠিকমতো, বাচ্চা রাখার কেউ নেই।
আমি মাঝে মাঝে বলি ঐ তারিখ প্রেসার বাড়বে, কারণ নিজে মনিটর করি বলে অনেক আগে থেকেই পরিবর্তন গুলো টের পাই, যাদের বলেছি সবার বেড়েছে।
কেউ ধৈর্য্য নিয়ে থেকেছেন, কেউ চলে যেয়ে ফেরৎ এসেছেন, কারণ তাকে ছাড়ার সময় বলে দেয়া হয়েছিল।

👌👌প্রেগন্যান্সীর শেষ ১২ সপ্তাহ এবং ডেলিভারি পরবর্তী ৬ সপ্তাহ। এই সময়টা অতিরিক্ত সচেতন থাকা উচিত, নিয়মিত ব্লাড প্রেসার চেক করা উচিত। হঠাৎ দেখা দেয়া মাথা ব্যাথা/ঘাঁড় ব্যাথা চোখে ঝাপসা দেখা, পেটের দান দিকে ব্যাথা, কে অবশ্যই গুরুত্বসহকারে দেখা উচিত। এবং এই সময়টায় গর্ভধারিণী মা কে বাসায় একা রেখে দূরবর্তী কোথাও যাওয়া ঠিক নয়।

Pregnancy Associated Stroke(PAS) এর incidence দিন দিন বাড়ছে।

কি কি ঝুঁকি আছে??

👍preeclampsia/eclampsia,
👍Caesarean section,
👍Pre exishting hypertension,
👍chronic kidney disease,
👍black race,
👍pregnancy-related hematologic disorders,
👍older age,
👍migraine,
👍gestational diabetes,
👍primary hypercoagulable states,
👍Hyperthyroidism
👍and smoking.

😢👍Pregnancy itself always a life risk, a hypercoagulable cofition, at any time uneventful situation can happen.
@

10/04/2022

রোজায় চিকিৎসা:
১. রোজা অবস্থায় ইনহেলার, নাকের স্প্রে ব্যবহার করা যাবে।
২. রোজা অবস্থায় চোখ, ও কানের ড্রপ ব্যবহার করা যাবে।
৩. হার্টের এনজাইনার সমস্যার জন্যে বুকে ব্যথা উঠলে ব্যবহৃত নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহবার নিচে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না।
৪. রোজা রেখে শিরাপথে খাদ্য-উপাদান ছাড়া কোনো ওষুধ ত্বক, মাংসপেশি বা হাড়ের জোড়ায় ইনজেকশান হিসেবে প্রয়োগ করলে রোজার কোনো ক্ষতি হবে না।
৫. রোজা রাখা অবস্থায় স্যালাইন বা গ্লুকোজ জাতীয় কোনো তরল শিরাপথে গ্রহণ করা যাবে না।
৬. চিকিৎসার প্রয়োজনে রোজা রেখে অক্সিজেন কিংবা চেতনা নাশক গ্যাস গ্রহণে রোজা নষ্ট হবে না।
৭. চিকিৎসার প্রয়োজনে ক্রিম, অয়েনমেণ্ট, ব্যাণ্ডেজ, প্লাস্টার ইত্যাদি ব্যবহার করলে এবং এসব উপাদান ত্বকের গভীরে প্রবেশ করলেও রোজার কোনো সমস্যা হবে না।
৮. রোজা রেখে দাঁত তোলা যাবে। দাঁতের ফিলিং করা যাবে এবং ড্রিল ব্যবহার করা যাবে। এছাড়া দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতাবশত কিছু গিলে ফেললে রোজা নষ্ট হবে না।
৯. রোজা রেখে রক্ত পরীক্ষার জন্যে রক্ত দিতে বাধা নেই।
১০. কাউকে রক্তদানে এবং রক্তগ্রহণেও বাধা নেই।
১১. চিকিৎসার জন্যে যোনিপথে ট্যাবলেট কিংবা পায়ুপথে সাপোজিটোরি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না।
১২. পরীক্ষার জন্যে যোনিপথ কিংবা পায়ুপথে চিকিৎসক বা ধাত্রী আঙুল প্রবেশ করালেও রোজার সমস্যা হবে না।
১৩. রোজা রেখে জরায়ু পরীক্ষার জন্যে হিস্টেরোস্কপি এবং আই.ইউ.সি.ডি ব্যবহার করা যাবে।
১৪. হার্ট কিংবা অন্য কোনো অঙ্গের এনজিওগ্রাফি করার জন্যে কোনো রোগ নির্ণয়কারক দ্রবণ শরীরে প্রবেশ করানো হলে রোজার ক্ষতি হবে না।
১৫. কোনো অঙ্গের আভ্যন্তরীণ চিত্রধারণের জন্যে সেই অঙ্গের প্রবেশপথে কোনো ক্যাথেটার বা নালীর মাধ্যমে প্রয়োজনীয় তরল রঞ্জক প্রবেশ করালে রোজা নষ্ট হবে না।
১৬. রোগ নির্ণয়ের জন্যে এণ্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করলেও রোজা নষ্ট হয় না। তবে এণ্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করার সময় ভেতরে তরল কিংবা অন্য কোনো কিছু প্রবেশ করানো যাবে না যার খাদ্যগুণ রয়েছে।
১৭. রোজা রাখা অবস্থায় না গিলে মাউথওয়াশ, মুখের স্প্রে ব্যবহার করা যাবে এবং গড়গড়া করা যাবে।
১৮. রোজা রাখা অবস্থায় লিভারসহ অন্য কোনো অঙ্গের বায়োপসি করা যাবে।
১৯. রোজা রাখা অবস্থায় পেরিটোনিয়াল কিংবা মেশিনে কিডনি ডায়ালাইসিস করা যাবে।
রোজা রাখা অবস্থায় চিকিৎসা সংক্রান্ত কী কী করা যাবে আবার কী কী করা যাবে না তা নিয়ে যেমন সাধারণ রোগীদের মধ্যে জ্ঞান ও সচেতনতার অভাব রয়েছে, তেমনি নানা সংশয় ও বিভ্রান্তি রয়েছে চিকিৎসকদের মাঝেও। এ সমস্ত বিভ্রান্তি দূর করার জন্যে ১৯৯৭ সালের জুন মাসে মরক্কোতে অনুষ্ঠিত নবম ফিক্বহ-চিকিৎসা সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সম্মেলনে জেদ্দা ইসলামিক ফিকহ একাডেমি, আল আজহার ইউনিভার্সিটি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আলেকজান্দ্রিয়া, মিশর এবং ইসলামিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (আইএসইএসসিও) প্রতিষ্ঠানের বিজ্ঞ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এই সম্মেলনের মূল আলোচনার বিষয় ছিল--রোজা অবস্থায় যেসব পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ প্রয়োগে রোজা নষ্ট হবে না সে বিষয়ে একটা সঠিক দিকনির্দেশনা দেওয়া। এ লক্ষ্যে ইসলামিক চিন্তাবিদগণ চিকিৎসা বিজ্ঞানের সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও গবেষণা করে রোজা অবস্থায় ওষুধ প্রয়োগ ও পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে সুচিন্তিত তথ্য উপস্থাপন করেন যা ২০০৪ সালে বিখ্যাত ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) বৈজ্ঞানিক নিবন্ধ হিসেবে প্রকাশিত হয়।
(তবে নাকের ড্রপের ব্যাপারে অনেক স্কলার আপত্তি করেন। অনেকসময় এসব ফিক্বহী বিষয়ে বিভিন্ন স্কলারদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। সব স্কলারের মতামতের প্রতিই আমাদের শ্রদ্ধা থাকা প্রয়োজন।)
(Translated & Collected)

01/02/2022

Alhamdulillah Twin Baby was born by C Section
Patient Wt : 92 Kg
Baby Wt : 2.2 kg and 2.5 Kg
Surgeon: Dr Tasmim Al Azmy
Chamber : Shahrasti Memorial Hospital
Shahrasti, Chandpur

30/08/2021

💧PLID কি? কেন হয়, উপসর্গ ও চিকিৎসা।

PLID means Prolaps Lumber Intervertebral Disc । Prolaps শব্দের অর্থ হচ্ছে সরে যাওয়া, Lumber শব্দের অর্থ হচ্ছে কোমড়, Inter শব্দের অর্থ হচ্ছে মাঝ খানের, Vertebra শব্দের অর্থ হচ্ছে মেরুদন্ডের হাড়সমূহ এবং Disc শব্দের অর্থ হচ্ছে কুশন। সুতরাং প্রলাপ্স লাম্বার ইন্টার ভার্টিব্রাল ডিস্ক এর অর্থ হচ্ছে কোমড়ে অবস্থিত হাড় সমূহের মাঝের ডিস্কের স্থানচ্যুতি। ডিস্ক বা কুশন এর স্থানচ্যুত হওয়া বা সরে যাওয়াকে ডিস্ক প্রলাপ্স বলে

💧কারণ বা কেন হয়ঃ
১. কোমরে আঘাত পেলে; যেমন- রোড ট্রাফিক এ্যাকসিডেন্ট।
২. অনেক বছর ধরে দাঁড়িয়ে, বসে বা সামনে ঝুঁকে কাজ করলে; যেমন;সেলাই কাজ করলে,নিয়মিত গাড়ি চালালে।
৩. শরীরের ওজন উচ্চতা অনুযায়ী বেশি হলে।
৪. কোমড়ে অতিরিক্ত প্রেসার বা চাপের কারণে; যেমন-হঠাৎ ভারি কোনো বস্তু তুলতে গিয়ে, ওভার লোডের কারণে- যেমন চাউল বা আটার বস্তা বহন করার সময় সঠিক নিয়ম না মানা বা হঠাত্ নিচু হতে ভারী কোন বস্তু সঠিক নিয়মে না টেনে মাথায় তোলার কারণে কোমরে অতিরিক্ত প্রেসার বা চাপ পরে।
৫. কোমড়ের লিগামেন্ট সমূহের সঠিক কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে- যেমন সঠিক নিয়মে না বসা বা দাঁড়ানোর কারণে হতে পারে।
৬. কোমড়ে অবস্থিত মাংশপেশী-সমূহের শক্তি বা সাপোর্ট কমে যাওয়ার কারণে।
৭. কোমড়ের মাংশপেশীসমূহের টাইটনেসের জন্য।
৮. কোমড়ের বিভিন্ন উপাদানের অপুষ্টিজনিত কারণে।

💧উপসর্গঃ
১. প্রথম দিকে কোমড়ে ব্যথা হয়। পরে ব্যথা কোমড় হতে পায়ের দিকে ছড়িয়ে পরে।
২. শোয়া অবস্থায় ব্যথার তীব্রতা কম থাকে।
৩. বসে থাকলে ব্যথার তীব্রতা বাড়তে থাকে।
৪. দাঁড়িয়ে থাকলে ব্যথার তীব্রতা বসার চেয়ে বেশি অনুভব হয়।
৫. হাটতে শুরু করলে, কিছুক্ষন পর ব্যথার কারণে রোগীর পা অসার হয়ে বন্ধ হয়ে আসে এবং রোগী বসে পড়তে বাধ্য হয়।
৬. মাঝে মাঝে পায়ের ব্যথার স্থানসমূহে জ্বালা পোড়া অনুভব হতে পারেl ব্যথা কোমড় হতে পায়ের দিকে যায়। কখনও মনে হয় কাটা দিয়ে খোচানো অনুভূতি হয়।

💧ফিজিওথেরাপি চিকিৎসাঃ
★Electrotherapy:
1.Lumber Traction.
2.UST.
3. TENS.
4. IF

💧Manual Therapy:
1. Mechanical Correction.
2. Mobiziation and Manipulation.
3. Mulligan technique.
4. Meckenzie Technique.

11/08/2021

জন্ম পরবর্তী শিশুর খাদ্য
ডা: তাছমীম আল আজমী দোলা

বাচ্চা প্রসবের পর মাহলাদের স্তন থেকে প্রথম যে দুধ নিঃসৃত হয় তাকে শালদুধ বলে। এ দুধ ঘন ও হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। বাচ্চার জন্য শালদুধ অত্যাধিক পুষ্টিকর। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি, ক্ষয় পূরণ, দৈহিক গঠন ও রোগ প্রতিরোধে মায়ের শালদুধের বিকল্প নেই। গ্রামাঞ্চলে শিশুর পেট খারাপ হবে মনে করে অনভিজ্ঞ ধাত্রী বা মহিলারা শিশুকে শালদুধ খেতে দেয় না। এ ধারণা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। শিশু ভূমিষ্ট হওয়ার পর থেকে প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে। বুকের দুধ ছাড়া বাড়তি কোন খাবার দেয়ার প্রয়োজন নেই। এমনকি পানিও না। ৬ মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি খিচুড়ী, ঝাউভাত, সামান্য সব্জি ভাতের সাথে মিশিয়ে শিশুকে দিতে হবে।

08/08/2021

গর্ভবতী নারীদের জন্য টিকা কী নিরাপদ?

বিভিন্ন গবেষণা এবং সরাসরি পাওয়া তথ্য যাচাই করে অন্তঃসত্ত্বা নারী কিংবা তাদের সন্তানের ওপর টিকার বাড়তি কোনো বিরূপ প্রভাব বা ঝুঁকির তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের ‘রয়্যাল কলেজ অব মিডওয়াইভস’ এর প্রধান নির্বাহী গিল ওয়াল্টন এক বিবৃতিতে বলেন, বিশ্বজুড়ে লাখো অন্তঃসত্ত্বা নারীকে টিকা দেওয়া হয়েছে, যা তাদের কার্যকরভাবে কোভিড থেকে নিরাপদ রাখছে। তাদের গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি এবং শিশুদের ক্ষতির হারও অনেক কমিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, যুক্তরাজ্যের জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন এবং অস্ট্রেলিয়ার টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রপ অন ইমিউনাইজেশন অন্তঃসত্ত্বা নারীদের টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়াতে যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেখানে গর্ভবতী নারীদের অবশ্যই করোনাভাইরাসের টিকা নেওয়া উচিত।

এমনকি কিছু কিছু দেশ অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেওয়ার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। অস্ট্রেলিয়া কেবল ৪০ বছরের বেশি বয়সীদের টিকা দিলেও অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে সেই সীমা রাখা হয়নি।

কানাডার ওন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশেও সন্তান সম্ভবা নারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কিন্তু বিশ্বজুড়ে এর মিশ্র চিত্র দেখা গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির (জেএইচইউ) তথ্য অনুযায়ী, ২০টি দেশে অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে ৩৯টি দেশে।

কিছু নির্দিষ্ট ক্ষেত্রের উল্লেখ করে গর্ভবতী নারীদের টিকা দেওয়ার অনুমতি দিয়েছে আরও ৩৩টি দেশ। যেমন- মা হতে যাওয়া নারী যদি কোভিড-১৯ সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকেন কিংবা তার স্বাস্থ্য যদি গুরুতর রোগের ঝুঁকিতে থাকে, তাহলে টিকা নিতে বলা হয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, গর্ভবতী নারীদের টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছে নয়তো বিশেষ পরিস্থিতিতে টিকার অনুমোদন দিয়েছে ৫১টি দেশ।

এসব দেশের মধ্যে জার্মানিও রয়েছে। দেশটি বলছে, অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে টিকার প্রভাব নিয়ে যথেষ্ট তথ্য না থাকা তাদের এই অবস্থান।

Want your business to be the top-listed Beauty Salon in Chandpur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Hoàn Kiếm
Chandpur