Tiyasha's shop
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tiyasha's shop, Health/Beauty, Chittagong.
13/10/2022
https://www.facebook.com/profile.php?id=100086389810605
আমার আপুর পেজটা সবাই ফলো দিবেন লাইক দিবেন অর্ডার ও করতে পারবেন
20/08/2022
আল্লাহামদুলিল যখন কোনো কাষ্টমার এইভাবে যদি যানাই প্রোডাক্ট দিয়ে ও ভালো লাগে
25/07/2022
এর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। কোনো কারণে বমি বমি ভাব অনুভব হলে ডেউয়া খেলে দ্রুত সেরে যায়। অত্যাধিক তৃষ্ণা নিবারণে কাজ করে টক জাতীয় এই ফল। ত্বকের খসখসে ভাব দূর করে মসৃণ ভাব ফিরিয়ে আনে।
25/07/2022
নাশপাতিতে প্রচুর আয়রন ও কপার থাকে, যা অ্যানিমিয়ার প্রাকৃতিক চিকিৎসায় ভালো ভূমিকা রাখে। শরীরে আয়রনের পরিমাণ বেড়ে গেলে রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ে। তাই নাশপাতি খেলে অ্যানিমিয়া, মাংস পেশির দুর্বলতা, ক্লান্তি ও শারীরিক অবসাদ দূর হয়। অস্টিওপোরোসিসসহ হাড়ের বিভিন্ন সমস্যা যাদের আছে, তাদের জন্য উপকারী ফল নাশপাতি।
25/07/2022
স্ট্রবেরিতে প্রচুর ভিটামিন এ, সি ফোলেট, ফসফরাস আর ম্যাঙ্গানিজ পাওয়া যায়। সারা দিনে গোটা তিন-চার স্ট্রবেরি খেতে পারলেই আপনার ভিটামিন সি লক্ষ্যমাত্রার দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন। স্ট্রবেরির আরেকটি উপকারিতা হলো এটি খেলে ভালো থাকবে আপনার দাঁত ও হাড়ের স্বাস্থ্য।
25/07/2022
এই ফলটি আকারে ছোট আকৃতির হলেও এটি তে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা শরীরের অনাক্রমতা বাড়াতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ গুলিকে বের করে দিতে সহায়তা করে। এছাড়াও রাম্বুটানের মধ্যে তামা রয়েছে, যা রক্তনালীগুলোকে এবং রক্ত কোষগুলির স্বাস্থ্যের উন্নতি করতে লোহার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে কাজ করে।
25/07/2022

ড্রাগন ফলে থাকা ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ত্বক ভালো রাখতে সহায়তা করে। আর এটি কোষ্ঠকাঠিন্য ও রক্তশূন্যতা দূর করতেও অনেক কার্যকরী। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ফ্রি র্যাডিকেলগুলোর কারণে হওয়া প্রদাহ ও কোষের ক্ষতি থেকে হওয়া রোগের বিরুদ্ধে লড়ে।
25/07/2022
বেদানার রসে আছে পটাশিয়াম ও পলিফেনল। যা হাড়ের সব ক্ষতিকর রোগ থেকে রক্ষা করে। এ ছাড়াও হাড়ের নানাবিধ রোগ যেমন- হাড়ের রোগ অস্টিওপোরেসিস থেকে মুক্তি পাওয়া যায় এই ফলটি থেকে। >> প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় বেদানা সিস্টোলিক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে।
25/07/2022
ভিটামিন এ, বি ৬, ভিটামিন বি ১২, ভিটামিন ই এবং পটাসিয়াম, ক্যালসিয়াম, লোহা এবং ম্যাগনেসিয়ামের মতো ভিটামিন ও খনিজ পদার্থে ভরা কিউয়ি ফল। এই সব পুষ্টিকর পদার্থের কারণে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, হাড় এবং দাঁত ভালো থাকে। আপনি যদি অ্যাকনের সমস্যায় নাজেহাল হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কিউয়ি ফল খুব উপকারী।
25/07/2022
: লাউয়ে প্রচুর পানি থাকায় দেহের পানির পরিমাণে ভারসাম্য রাখতে সাহায্য করে। : ডায়রিয়াজনিত পানিশূন্যতা রোধেও এটি কার্যকর। কিডনির কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে লাউ। এ ছাড়া প্রস্রাবের সংক্রমণ রোধেও এটি অনন্য।
25/07/2022
বেগুনে প্রচুর পরিমাণ আয়রন থাকায় রক্তশূন্যতার রোগীদের জন্যও এই সবজি উপকারী। * বেগুন ভিটামিন এ, সি, ই এবং কে সমৃদ্ধ সবজি। ভিটামিন এ চোখের পুষ্টি জোগায়, চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। ভিটামিন সি ত্বক, চুল, নখকে করে মজবুত।ল
25/07/2022
শসাতে পানির পরিমাণ অনেক বেশি থাকায় তা আমাদের শরীরকে হাইড্রেট করে। এ ছাড়া এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন কে এবং প্রদাহ প্রতিরোধী উদ্ভিদ যৌগ, যা চোখের জন্য অনেক উপকারী। আর ত্বকের ও ডার্ক সার্কেলের চিকিৎসায় প্রাকৃতিক উপকরণ হিসেবে শসাকে বেছে নেওয়া হয় অনেক আগে থেকেই। এ ছাড়া রক্তচাপ কমাতে ও হার্টের জন্যও অনেক উপকারী শসা।
Click here to claim your Sponsored Listing.
