Islamic_talking_

Islamic_talking_

Share

๏ সকল প্রশংসা আল্লাহর জন্য
๏ কুরআন 》হাদিস 》ইসলামিক রিমাইন্ডার ♡
๏ প্রচার করো আমার পক্ষ থেকে যদি একটি মাত্র
আয়াতও হয়। [সহিহ বুখারী: ৩৪৬১] �

23/04/2026

যাদের জন্য ফেরেশতারা দোয়া করে 🤲

21/04/2026

৫টি কাজ নিয়মিত করুন এবং সেগুলো ধরে রাখুন, আল্লাহ আপনাকে কখনো অপদস্ত করবেন না এবং আপনার জীবনে কখনো চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দিবে না। পাশাপাশি দুশ্চিন্তা, অস্থিরতা, অভাব অনটন এবং হতাশা থেকে মুক্ত থাকা যাবে এবং স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করা যাবে।

১. যথাসময়ে ৫ ওয়াক্ত সলাত আদায় করা।
২. পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা।
৩. হালাল খাবার গ্রহণ করা। জীবনের সর্বাবস্থায় হালাল পন্থায় সব কিছু উপার্জন এবং খরচ করা।
৪. সর্বদা মৌখিকভাবে এবং অন্তরে আল্লাহ তা'আলার জিকির বিদ্যমান রাখা। এর দ্বারা অন্তর কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না।
৫. নিজের এবং আল্লাহ তা'আলার মাঝে এমন কিছু গোপন নেক আমল রাখা, যা আল্লাহ তা'আলা ছাড়া আর কেউ জানবেনা।

— ড. আয়েয আল-কারনি (রহি.)
[বই : লা তাহযান (হতাশ হবেন না)]

20/04/2026

তাওয়াককুল অর্থ ঘরে তালা না দিয়ে বের হয়ে যাওয়া নয়,
তাওয়াককুল অর্থ রোগে চিকিৎসা না নেয়া নয়।

তাওয়াককুল হলো, আমার যা করণীয় তা করা এবং আল্লহর উপর পূর্ণ বিশ্বাস রাখা যে, ফলাফল যাই হোক, এটাই আমাদের জন্য BEST!

এটাই তাওয়াককুল!

19/04/2026

রাসুলুল্লাহ ﷺ মুয়াজ বিন জাবাল (রাদ্বি.)কে ইয়ামেনে পাঠানোর প্রাক্কালে উপদেশ দিয়েছিলেন, “তুমি মজলুমের দু‘আকে ভয় করবে, কারণ তার দু‘আ ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না।”

(বুখারী - ১৪৯৬)

16/04/2026

"তুমি নামাজ পড়োনি কেন?
= অসুস্থ তাই!
→তুমি কি হযরত আইয়ুব (আঃ) এর চেয়েও অসুস্থ?

তুমি নামাজ পড়োনি কেন?
= দায়িত্ব কর্মভার থাকার কারণে!
→তোমার কি হযরত সুলাইমান (আঃ) চেয়েও বড় রাজত্ব নাকি?
যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পরতে পারনি।

তুমি নামাজ পড়োনি কেন?
= স্বামীর অত্যাচারের কারনে!
→তোমার স্বামী কি বিবি আছিয়ার স্বামী ফেরআউন এর চেয়েও বেশী অত্যাচারী?

তুমি নামাজ পড়োনি কেন?
= সাংসারিক কাজকর্মের কারণে!
→তুমি কি মা ফাতেমার চেয়েও বেশী সংসারী?

নাহ! নামাজ না পরার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না।
সমুদ্রে হাবুডুবু খেলেও তখন ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে। কারণ প্রতিটি শ্বাস প্রশ্বাস এর জন্য আমরা আল্লাহর কাছে ঋণী!
বিনা কারণে এক ওয়াক্ত নামাজ কাযা করলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সে ক্ষেত্রে এক ওয়াক্ত নামাজ না পড়লে কি শাস্তি হতে পারে? একবার ভাবো.......
দুনিয়ার আগুনের চেয়ে ৭০গুন তেজোদৃপ্ত জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, নামাজে কখনো অবহেলা করোনা।

আল্লাহ্ আমাদের সবাইকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন -
(আমিন)

15/04/2026

পরিবর্তনের স্নিগ্ধ বাতাসটা আবার আসুক!
ভেঙ্গে পড়া দূর্বল‌ হৃদয়টা আবার রবের দিকে ফিরুক।

Photos from Islamic_talking_'s post 14/04/2026

তাওবার (তওবা) দোয়া মূলত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য করা হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ তাওবার দোয়া দেওয়া হলো:

১. সাধারণ তাওবার দোয়া

رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
উচ্চারণ: Rabbighfir li wa tub ‘alayya innaka anta at-Tawwabur-Rahim.
অর্থ: হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি তাওবা গ্রহণকারী, দয়ালু।

---

২. তাওবার জন্য প্রিয় দোয়া

اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ.
উচ্চারণ:
Allahumma anta Rabbi, la ilaha illa anta, khalaqtani wa ana ‘abduka, wa ana ‘ala ‘ahdika wa wa’dika ma istata’tu, a’udhu bika min sharri ma sana’tu, aboo’u laka bini’matika ‘alayya, wa aboo’u bidhanbi, faghfir li fa innahu la yaghfiru adh-dhunuba illa anta.
অর্থ: হে আল্লাহ! আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি যতটুকু সম্ভব আপনার প্রতিশ্রুতি এবং চুক্তিতে অটল থাকার চেষ্টা করছি। আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার কৃতকর্মের খারাপ দিক থেকে। আমি স্বীকার করছি যে আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এবং আমি আমার পাপের দায় স্বীকার করছি। আমাকে ক্ষমা করুন, কেননা আপনার ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না।

---

৩. ইস্তিগফারের সংক্ষিপ্ত দোয়া

أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: Astaghfirullah wa atubu ilayh.
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর দিকে ফিরে আসি।

---

৪. দীর্ঘ তাওবার দোয়া

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، أَوَّلَهُ وَآخِرَهُ، عَلَانِيَتَهُ وَسِرَّهُ
উচ্চারণ: Allahumma ighfir li dhanbi kullahu, diqqahu wa jillahu, awwalahu wa akhirahu, ‘alaniyatahu wa sirrahu.
অর্থ: হে আল্লাহ! আমার সব পাপ ক্ষমা করুন, ছোট হোক বা বড়, প্রথম হোক বা শেষ, প্রকাশ্যে হোক বা গোপনে।

---

এই দোয়াগুলো তাওবা করার সময় হৃদয় থেকে আন্তরিকভাবে পড়া উচিত এবং পাপ কাজ থেকে বিরত থাকার দৃঢ় সংকল্প করতে হবে।

Photos from Islamic_talking_'s post 11/04/2026

কুরআনে বর্ণিত ১০ জন নবীর ১০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু'আ।

follow .sirah

#সীরাহ

10/04/2026
07/04/2026

"আমরা মানুষের ওপর ভরসা করে নিশ্চিন্তে ঘুমাতে পারি, কিন্তু যিনি আমাদের সৃষ্টি করেছেন তাঁর ওপর ভরসা করতে কেন এত দ্বিধা? তওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা রাখা আমাদের ঈমানের একটি বড় অংশ। এই সুন্দর মেসেজটি আমাদের সবার জন্য এক বড় শিক্ষা।"

05/04/2026

❤️ سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Chittagong
4000, 4100, 42XX