Ajker Barta

Ajker Barta

Share

সত্য প্রকাশে আপোষহীন কণ্ঠস্বর

30/04/2026

**চট্টগ্রামের চকবাজারে হোটেলের আড়ালে অবৈধ কর্মকাণ্ড: জনমনে ক্ষোভ**
**নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ৩০ এপ্রিল, ২০২৬*
চট্টগ্রাম নগরীর চকবাজার থানা সংলগ্ন এলাকায় হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অবৈধ দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। চকবাজার থানার নিকটবর্তী জনতা ব্যাংকের বিপরীত পাশে অবস্থিত 'দীপ্ত হোটেল' নামক একটি আবাসিক হোটেলে প্রকাশ্যে এসব কর্মকাণ্ড চলছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ও সোহাগ নামে দুই ব্যক্তির সরাসরি তত্ত্বাবধানে এই হোটেলটিতে নিয়মিত অসামাজিক কার্যক্রম পরিচালিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, প্রতিদিন সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা বহিরাগতদের আনাগোনা থাকে। থানা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানের এত কাছে এমন কর্মকাণ্ড চলায় জনমনে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, দীপ্ত হোটেলের এসব অবৈধ কার্যক্রমের ফলে ওই অঞ্চলের সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে এবং তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। বিশেষ করে মসজিদ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশের এলাকায় এমন অসামাজিক ব্যবসার কারণে পারিবারিক যাতায়াতেও অনেকে বিব্রতবোধ করছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন ও জনসাধারণ মনে করছেন তাদের এই ধরনের কার্যকলাপে প্রশাসনের সহায়তা আছে
এবং সাইফুল ও সোহাগসহ এই চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

25/04/2026

আদালতের আদেশে উচ্ছেদের পর আবারও ভূমি দখল ও চাঁদাবাজির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত হাউজিং সোসাইটি এলাকায় আদালতের মাধ্যমে উচ্ছেদ হওয়া জায়গা আবারও দখল, ভাঙচুর এবং ১৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা ওরফে ডিস বাদশা ও তার আপন ছোট ভাই মোহাম্মদ জাবেদ, ও সাদ্দামুল হক সহ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল রোমান বাকলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাকলিয়া থানাধীন ফুলকলি ফ্যাক্টরি সংলগ্ন ০.০৬৩০ একর জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জায়গাটি ১নং বিবাদী মোহাম্মদ আলম গত দুই বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছিলেন। ভুক্তভোগী আব্দুল্লাহ আল রোমান আইনি প্রতিকার চেয়ে অতিরিক্ত জেলা হাকিমের আদালতে আবেদন করেন। আদালত গত ০৪/০১/২০২৬ তারিখে এক আদেশে মোহাম্মদ আলমকে উচ্ছেদ করে জায়গাটি রোমানকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।
আদালতের নির্দেশে গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উচ্ছেদের মাত্র কয়েক ঘণ্টা পরেই অর্থাৎ ২১ এপ্রিল রাত ১০টার দিকে বিবাদী এমদাদুল হক বাদশা ও তার সহযোগীরা ওই জায়গার বায়না গ্রহীতা হাবিবুর রহমানের কাছে **১৫ লক্ষ টাকা চাঁদা** দাবি করেন। চাঁদা না দিলে জায়গা দখল করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
পরদিন ২২ এপ্রিল বিকেল ৩টার দিকে এমদাদুল হক বাদশা ও মোহাম্মদ আলমের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী ওই জায়গায় হামলা চালায়। তারা জায়গার সীমানার টিনের বেড়া ও লোহার অ্যাঙ্গেল ভাঙচুর করে। অভিযোগকারী দাবি করেন, বিবাদীরা সিসি ক্যামেরা, জেনারেটর ও বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় **১০ লক্ষ টাকার মালামাল** লুট করে নিয়ে গেছে।

অভিযোগকারী আব্দুল্লাহ আল রোমান বলেন,
> "আদালতের মাধ্যমে জায়গা বুঝে পাওয়ার পরও ডিস বাদশা ও তার বাহিনীর অত্যাচারে আমরা অতিষ্ঠ। তারা প্রকাশ্য দিবালোকে ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে।"
>
এলাকাবাসীর অভিযোগ, চকবাজার ও বাকলিয়া এলাকায় এমদাদুল হক বাদশার অত্যাচারে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই ঘটনায় বাকলিয়া থানায় অভিযুক্ত ১নং বিবাদী মোহাম্মদ আলম, ২নং বিবাদী এমদাদুল হক বাদশা ওরফে ডিস বাদশা এবং মোঃ ছরওয়ার আলমসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে থানা সূত্রে জানা গেছে।

13/04/2026

চট্টগ্রামে অনলাইন ভিত্তিক অনৈতিক চক্রের সক্রিয়তা: বিপথে যাচ্ছে তরুণ প্রজন্ম

, চট্টগ্রাম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অনলাইনে তরুণীদের ব্যবহার করে একটি অনৈতিক চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 'ডিজে মনজু' নামক এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘ দিন ধরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা সামাজিক অবক্ষয় ও তরুণ সমাজের চারিত্রিক ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
​কৌশলে কলেজ ছাত্রীদের সম্পৃক্তকরণ
​অভিযোগ রয়েছে যে, এই চক্রটি মূলত বিভিন্ন নামি-দামী কলেজের সাধারণ ছাত্রীদের লক্ষ্য করে তাদের কার্যক্রম চালায়। শুরুতে আর্থিক প্রলোভন বা মডেলিংয়ের কথা বলে তরুণীদের প্রলুব্ধ করা হয়। পরবর্তীতে তাদের ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করা হচ্ছে। চকবাজার, জিইসি, ও আশেপাশের এলাকায় এই চক্রের নেটওয়ার্ক বেশ বিস্তৃত বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
​ধ্বংসের মুখে যুব সমাজ
​স্থানীয় সচেতন মহলের দাবি, ইন্টারনেটের সহজলভ্যতাকে পুঁজি করে এই চক্রটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।,
এই মনজু গত কিছুদিন আগে ২৮ মেয়ে সহ মানব প্রাচারে অভিযোগে গ্রেপ্তার হয় ডিজিটাল অ্যাপস ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে খদ্দের সংগ্রহ থেকে শুরু করে সব ধরনের লেনদেন পর্দার আড়ালে সম্পন্ন করা হচ্ছে। এর ফলে তরুণ প্রজন্মের মধ্যে অপরাধ প্রবণতা ও মাদকাসক্তি বৃদ্ধি পাচ্ছে।
​প্রশাসনের হস্তক্ষেপ কামনা
​এই বিষয়ে এলাকার মুরুব্বি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, দ্রুত এই চক্রের মূল হোতা ডিজে মনজুসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় না আনলে এলাকার সামাজিক পরিবেশ আরও বিষিয়ে উঠবে।
​নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় অভিভাবক বলেন, "আমরা আমাদের সন্তানদের নিয়ে শঙ্কিত। অনলাইনের আড়ালে এই ধরণের নোংরা ব্যবসা বন্ধ হওয়া জরুরি।"
​এই ভয়াবহ সামাজিক ব্যাধি রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও স্থানীয় প্রশাসনের কঠোর অভিযান ও তদারকি প্রত্যাশা করছেন এলাকার সাধারণ মানুষ।

07/04/2026
26/10/2025

23/10/2025

আমি শ্রদ্ধেয় শিক্ষকদের বলতে চাই, আপনাদের জাতীয়করণ, ভাতা বাড়ানোসহ কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম গুরুত্ব শিক্ষায়।
🎙️ড. আ ন ম এহসানুল হক মিলন

20/10/2025

চট্টগ্রাম নগরীর নামধারী যুবদল নেতা হুমায়ুন রশিদ, দীর্ঘ ১৭ বছর চকবাজার এলাকায় আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর সাথে ব্যবসা-বাণিজ্য সহ দলীয় কর্ম কান্ডে লিপ্ত ছিল, বিগত ১৭ বছর আওয়ামী লীগ থেকে সুযোগ-সুবিধা পাওয়া এই হুমায়ুন ৫ আগস্টের পরে, যুবদলের নাম ভাঙ্গিয়ে চকবাজার, বাকলিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ইভান এবং হুমায়ুন তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠে আওয়ামী লীগের আমলে হুমায়ুনের নির্দেশনাই চকবাজার গোলজার মোড় থেকে শুরু করে পুরো চকবাজার এলাকায় আভিজাত্য বিস্তার করে ইভান, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর অর্থ যগানদাতা হিসেবে পরিচিত ছিল হুমায়ুন,
পাঁচই আগস্ট সরকারের পালা বদলের পর, ছাত্রলীগের ইভানের ক্যাডার বাহিনীকে বর্তমানে নিয়ন্ত্রণ করছে হুমায়ুন,
ইভান কে হুমায়ুনের নিরাপত্তায় রেখেছে বলে জানা গেছে,

20/10/2025

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনে জামায়াত যে আন্দোলন করছে তা সুপরিকল্পিত রাজনৈতিক..

#নাহিদ #জামায়াত

19/10/2025

ইপিজেড ট্র্যাজেডির ক্ষ'ত না শুকাতেই প্রবর্তকে ভ'য়া'ব'হ অ'গ্নি'কা'ণ্ড

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Chittagong