Black Shadow

Black Shadow

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Black Shadow, Chittagong.

05/08/2021
29/07/2021

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম বারের মত ব্লাক ফাংগাস শনাক্ত!

আল্লাহ্‌ মানবজাতি পৃথিবীর সকলকে হেফাজত করুন।

29/07/2021

😨😨😨

30/12/2020

একজন লােক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে একটা সিংহ তাকে ধাওয়া করতে শুরু করে। সিংহের থাবা থেকে বাঁচতে লােকটা প্রাণপণে দৌড়াতে লাগল। লােকটা দেখল, কাছেই একটা কূপ। সে ভাবল, এই কূপে ঝাঁপ দিলে সিংহের আক্রমণ থেকে হয়তাে বাঁচা যাবে। যেই ভাবা সেই কাজ। লােকটা সিংহের ভয়াল থাবা থেকে বাঁচতে ওই কূপের মধ্যেই ঝাঁপ দিল। কূপে ঝাঁপ দিয়ে লােকটা কোনােভাবে একটা দড়ি আঁকড়ে ধরতে সক্ষম হলাে। ফলে, সে একেবারে কূপের গভীরেও গিয়ে পড়ল না। লােকটা ভাবল, যাক বাবা, এই যাত্রায় অন্তত বাঁচা গেল! কিন্তু পরক্ষণেই কূপের নিচে দৃষ্টি পড়ার সাথে সাথেই লােকটা একেবারে চমকে উঠল। দেখল, কূপের নিচে বিশাল আকৃতির একটি বিষধর সাপ হাঁ করে আছে তাকে গিলে খাওয়ার জন্য। এবার লােকটা ওপরে তাকাল। দেখল, কূপের মুখে অপেক্ষমাণ আছে সেই ভয়ংকর সিংহ।

একটু পরে কোত্থেকে যেন একটা সাদা ইঁদুর আর একটা কালাে ইঁদুর এসে লােকটার জড়িয়ে ধরা দড়িটা কুটকুট করে কাটতে শুরু করেছে। অবস্থা তাে খুবই ভয়ানক! ওপরে সিংহ, নিচে সাপ। মাঝখানে এই ইদুরদের চরম শত্রুতা। মৃত্যুকে ঠেকানাের কোনাে উপায়ই আর অবশিষ্ট নেই।

হঠাৎ লােকটার সামনে কোত্থেকে একটা মধুর চাক আবির্ভূত হলাে। সেই চাক থেকে চুইয়ে চুইয়ে মধু পড়ছে। লােকটা এক হাতে সেই মধু নিয়ে মুখে পুরে দিল। মধুর স্বাদ আর মিষ্টতা লােকটাকে ওপরের সিংহ, নিচের সাপ আর সেই দুই শত্রু ইদুরের কথা একদম ভুলিয়ে দিল।

গল্পটি বলার পরে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন, ‘সিংহটা হলাে মৃত্যু যা নিয়তই আমাদের তাড়া করে বেড়াচ্ছে। সাপটা হলাে কবর যার মধ্যে সকল বনি আদমকে যেতে হবে। দড়িটা হলাে মানুষের জীবন। সাদা ইঁদুর আর কালাে ইঁদুর হলাে দিন এবং রাত যা প্রতিনিয়ত আমাদের জীবনটাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে। আর মধুটা হলাে দুনিয়া। দুনিয়ার মােহ, মিষ্টতা আমাদের মৃত্যু (সিংহ), কবর (সাপ) এবং সেই দিনের কথা ভুলিয়ে দেয় যেদিন আমরা সকলে আল্লাহর সামনে পুনরুত্থিত হব।

কত অর্থবহুল ভাবনা, দেখুন! মৃত্যু একটা সিংহের মতন। একটা ভয়ংকর, ভয়ার্ত বাস্তবতা। মৃত্যু নামক সেই সিংহের থাবা থেকে আমার-আপনার কারােরই নিস্তার নই।
কবর হলাে সাপের সেই হাঁ করা মুখ আর দড়িটা হলাে আমাদের জীবন।

সাদা আর কালাে ইদুর হলাে দিন আর রাত। একটি করে দিন আর রাত পার হচ্ছে। মানে জীবনের সেই দড়ির কিছু অংশ ক্ষয়ে যাচ্ছে,ছিড়ে যাচ্ছে।

পুরোপুরি ক্ষয় হওয়ার আগে আমাদের সাবধান হওয়া উচিত।

আসুন সবাই সত্যের পথে চলি ন্যায় কাজ করি, দিনের কাজ করি...
ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই :-)

13/11/2020

Photos from Black Shadow's post 13/07/2020

True Human Being ❤

Photos from Black Shadow's post 29/06/2020

☺️☺️☺️

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Chittagong