MoHimm's ActiVities

MoHimm's ActiVities

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MoHimm's ActiVities, Chittagong.

24/06/2023

এই সাবমেরিনটা আমাদের কি সুন্দর,ভয়ংকর সত্য একটা জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়ে গেলো।
পৃথিবীর সবচেয়ে মূল্যবান,সবচেয়ে ক্ষমতাবান জিনিস টাকা এই ছোট্ট সাবমেরিনটার ভিতরে মূল্যহীন।
তাদের সামনে যদি অপশন রাখা হয়,সারা জীবনের সব অর্জিত সম্পদ,নাকি উপরে ভেসে উঠে আকাশের দিকে তাকিয়ে বুক ভরা তাজা বাতাস।
তারা এক সেকেন্ডও চিন্তা না করে বাতাস বেছে নিবে।
সামান্য বাতাসের কাছেও টাকা মূল্যহীন।

জীবনের অন্তিম সময় শব্দটা টাকা ও আভিজাত্য ও সম্পর্ক দিয়ে কেনা যায় না। আপনি ও আমি ভীষণ অসহায় এই অন্তিম সময়ের কাছে । এত হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা মূল্যহীন হয়ে গেছে তাদের কে টাকা বাঁচাতে পারেনি ।মানুষগুলো ভ*য়ং*ক*র ভাবে পানির চাপে ব্লাষ্ট হয়ে সাবমেরিনটার ভিতর মা*রা গেছেন । অথচ কিচ্ছু কাজে আসেনি টাকা । তাদের কেউ সাহায্য করতে পারেনি । এই যে মানুষ ঠকাচ্ছেন , নিজেকে ঠকাচ্ছেন ।ভেবে দেখেছেন ? কিছু যাবে না সাথে । সময় ফুরিয়ে যাবার আগে ভেবে দেখেন জীবনের স্বাদ মানুষ কিন্তু একবারই পায় । তেমন মৃত্যু হলো আমাদের মানব জীবনের অমোঘ সত্য । নিশ্চিত বলতে মৃত্যু ছাড়া আর কিছুই নেই ।

18/06/2023

বাবা পাশে থাকলে আমরা সন্তানেরা সেই গুরুত্ব বুঝি না, তাদের গুরুত্ব দিই না। বাবা হারানোর পর একটা সমাজে একজন বাবার গুরুত্ব কত অপরিসীম সেটা বুঝা যায়। পথে পথে বাবার অস্তিত্ব বুঝা যায়। বাবাদের জন্য ভালোবাসা একদিন প্রকাশ করা যায় না। প্রত্যেক সন্তানের জন্য প্রত্যেক বছর, প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড হল বাবাদের জন্য। তাই যাদের বাবা এখনও আছে তারা বাবাদের কষ্টগুলো ভাগাভাগি করে বাবাদের পাশে থাকবেন। যারা তাদের বাবাদের হারিয়েছে তারা যানে বাবা কি জিনিস। বাবা বলে না ডাকা টা একজন সন্তানের জন্য কতো কষ্টের।

পৃথিবীর সকল বাবাদের জন্য রইলো অকৃত্রিম ভালোবাসা। পৃথিবীর সকল বাবারা বেচে থাকুক অনন্তকাল। শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল বাবাদের।
`হ্যাপি ফাদারস ডে`

17/06/2023

মৃত্যু কত নির্মম আর অনিবার্য!!
মিড ক্যারিয়ার প্রশিক্ষণে একসাথে ৪৫ জন এসেছিলাম, বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্তের উপজেলা নির্বাহী অফিসার।ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মুসৌরি নামক এক পাহাড়ি জনপদ যেখানে ওদের ন্যাশনাল এডমিনিস্ট্রেশন একাডেমি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৫০০ ফুট উচ্চতা আর সম্পুর্ণ ভিন্ন স্বাদের খাবারের চ্যালেঞ্জ নিতে পারলে,এ এক দারুণ অভিজ্ঞতা।প্রথম দিন থেকেই যে কয়েকজন খাবার নিয়ে স্ট্রাগল করছিলাম স্যার তাদের মাঝে অন্যতম, প্রতিনিয়ত দিন গুনছিলাম ১১ জুন ভোর বেলায় আমরা মুসৌরি ছেড়ে দেরাদুন-মুজাফফারবাদ হয়ে দিল্লি যাব। আজ সকালে চেক আউট করে আমরা প্রায় ৭০০০ ফুট উচ্চতা দিয়ে মুসৌরি থেকে ঢানাউল্টি যাচ্ছিলাম, পথে স্যার হটাত বমি করে, কিছুটা সামলে নিয়ে সিট চেঞ্জ করে নিজ থেকেই ফ্রন্ট সিটে বসেন, সিটের সাথে মাথা হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, সবাই ভেবেছিলো স্যার দ্রুত ঠিক হয়ে যাবেন কিন্ত আমাদের সবাইকে বুঝতে না দিয়ে নীরবে চলে গেলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সনামধন্য উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আলামিন স্যার।কোন ফাকে যে স্যারের হৃদযন্ত্র থেমে গেছে, সহযাত্রীগণ বুঝতেই পারেননি, ক্ষমা করবেন স্যার, এতগুলো অফিসার আমরা কাছাকাছি ছিলাম,আপনার অন্তিম মুহুর্তে কেউ কিছু করতে পারলাম না, স্যারের দেড় বছর বয়সী যমজ কন্যা শিশুদয়, স্যারের সহধর্মিণী, পরিবারের সদস্যগণকে
মহান আল্লাহ এই শোক সইবার তৌফিক দান করুক....

© সৈয়দ মুরাদ
উপজেলা নির্বাহী অফিসার,
গাজিপুর সদর।

19/05/2023

আপনি গান শুনবেন, জানতে চাইবেন, ইসলামে কোথায় গান করতে না করে?

আপনি রুকু করে সালাম করবেন, এরপর বলবেন, ইসলাম কোথায় না করছে?

আপনি ব্যাংকে গিয়ে সুদি লোন করবেন, এরপর বলবেন ইসলামে কোথায় এর বারণ আছে?

আপনি মদ খেয়ে, মির্জা গালিব আউড়াবেন। সেটাকে জোর করে ইসলাম বানাতে চাবেন।

মূর্তি নিয়ে লাফালাফি করবেন। এরপর পৃথিবীর প্রান্তে প্রান্তে মূর্তির গল্প বলবেন।

আপনি জাহেলি যুগের মতন সাজসজ্জা করবেন, এরপর খুঁজবেন ইসলামে এর বারণ কোথায়?

অথচ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন না হকের সাথে, জামায়াত এ শরিক হন না নিজে থেকে। অথচ অনলাইনে ফতোয়া খুঁজে বেড়ান, কি কি আকাম করা যায় ইসলামের নাম করে।

রোজা ঠিক মতন রাখেন না। অথচ মানুষ কে দ্বীনের বিষয়ে ধোকায় ফেলে দেন। যাকাত দেন না সম্পদের মোহে। অথচ মানুষের যাকাত ধ্বংস করতে সবার কানে বিষ ঢেলে দেন।

ঠিকমত কোরআন পড়তে পারেন না, ইসলাম নিয়ে সামান্য জ্ঞান নেই যেখানে, অথচ আলেম দেখলে আপনার ভিতরে জ্বালাপোড়া করে। তাদের খারাপ খুঁজতে মরিয়া হয়ে ওঠেন।

ইসলামে ভিতরে থাকতে এত কষ্ট হলে, লোক লজ্জার ভয়ে কি বেরিয়ে যেতে পারছেন না? এটা তো ইসলাম শুরুর যুগের মুনাফিকরা করতো।

ইসলামের ভিতরেই আপনাদের থাকা লাগবে, এটা তো আপনাদের জন্য জরুরি না। আল্লাহ আইনের উপর আপনাদের এত প্রশ্ন, এত অনীহা, মরার পরের জীবন নিয়ে আপনার সংশয় স্পষ্ট, সেখানে নাম পরিচয়ে জোর জবরদস্তি করে ইসলাম দেখা তো কপটতা, ধোঁকাবাজি।

13/05/2023

কি দেখছেন? মরুভূমি তে জাহাজ পড়ে আছে?

ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম অ্যারাল সাগর। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।

আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।

সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে স্মার্ট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়।

#সংগৃহীত

11/05/2023

আমি কোনওদিন আমার মেয়েদের বলিনি আমার পেশা কী। আমি কখনও চাইনি তারা আমার জন্যে লজ্জিত হোক। যখন আমার ছোট মেয়েটা জিজ্ঞেস করত, আমি কী কাজ করি, আমি সাধারণত সংকোচের সঙ্গে বলতাম, আমি একজন লেবার। আমি প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার আগে পাবলিক টয়লেটে স্নান করতাম যাতে তারা কোনওভাবে আকার-ইঙ্গিতেও বুঝতে না পারে আমার কাজ কী। আমি আমার মেয়েদের স্কুলে পাঠাতে চেয়েছি, তাদের লেখাপড়া শেখাতে চেয়েছি। আমি চেয়েছি তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে মানুষের সামনে দাঁড়াক। আমাকে সবাই যেমন নিচু নজরে দেখে, আমি কখনও চাইনি আমার মেয়েদেরকে কেউ সেভাবে দেখুক। মানুষ সবসময় আমাকে অসম্মান করেছে। আমি আমার উপার্জনের প্রত্যেকটা পয়সা আমার মেয়েদের লেখাপড়ার জন্যে ব্যয় করেছি। আমি কখনও একটা নতুন জামা কিনিনি, বরং সেই টাকা দিয়ে তাদের নতুন বই কিনে দিয়েছি। আমি আমার জন্যে তাদের কাছে যে-অর্জন প্রত্যাশা করেছি, তা আর কিছু নয়, তা হল-- সম্মান। আমি ছিলাম একজন মেথর।

আমার মেয়ের কলেজে ভর্তি হওয়ার শেষ তারিখের আগের দিন আমি তার ভর্তির ফি জোগাড় করতে পারিনি। সেদিন আমি কোনও কাজও করতে পারিনি, নোংরার স্তূপের পাশে বসে ছিলাম। খুব চেষ্টা করছিলাম চোখের জল লুকোনোর। সেদিন কাজ করার মতো কোনও ক্ষমতা আমার ছিল না। আমার সহকর্মীরা আমাকে দেখছিল, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলতে পর্যন্ত এগিয়ে এল না। আমি ব্যর্থ হয়ে গেলাম! ভাঙাবুক চেপে হতাশায় মুষড়ে পড়লাম। কিছুতেই ভেবে পাচ্ছিলাম না, বাড়ি ফিরলে মেয়ে যখন আমাকে ভর্তি-ফি-র কথা জিজ্ঞেস করবে, আমি কী বলব! আমি জন্মগতভাবেই হতদরিদ্র। আমার বিশ্বাস ছিল আমার মতো একজন গরিব মানুষের সঙ্গে কখনও ভাল কিছু হতে পারে না।

কাজের শেষে সব মেথররা আমার কাছে এল, পাশে বসল আর জিজ্ঞেস করল, আমি তাদেরকে আমার ভাই বলে মনে করি কি না। আমি উত্তর দেওয়ার আগেই তারা তাদের একদিনের সমস্ত আয় আমার হাতে তুলে দিল। আমি যখন সেই টাকা নিতে আস্বীকার করলাম, তারা পাল্টা আমাকে বলল, "আমরা সবাই দরকার হলে আজকের দিনের জন্যে উপোস থাকব, কিন্তু আমাদের মেয়েকে কলেজে পড়তেই হবে।"

আমি কোনও উত্তর দিতে পারলাম না। সেদিন বাড়ি ফেরার আগে আমি স্নান করিনি, একজন মেথর হিসেবেই সগর্বে বাড়ি ফিরেছিলাম।

আমার বড় মেয়ে খুব শিগগির বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করবে। সে একটা পার্টটাইম কাজও করে। তাছাড়া ওরা তিনজনই টিউশন করে। আমাকে ওরা আর কিছুতেই কাজে যেতে দেয় না। কিন্তু প্রায়ই বড় মেয়েটা আমাকে পুরনো কা

08/05/2023

☆ একেই বলে গণতন্ত্র (Democracy) ☆

কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।
অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।
ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।
বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এইভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন
ফলাফলে সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।

©️

07/05/2023

Never hurt a soul that only Allah hears It's groaning. 🥺

04/05/2023

হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন
হে আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পরার তৌফিক দান করুন আমিন।❤️🥀

26/04/2023

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস।
এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে?

বিল গেটস বলেছিলেন "হ্যাঁ এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী।"

এরপরে তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন।

“এটা এমন এক সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না।
একদিন আমি নিউইয়র্কের বিমানবন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র কিনতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে ভাংতি পয়সা অথবা খুচরা পয়সা ছিল না। তাই আমি কেনার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন "এটা আমি আপনাকে ফ্রী তে দিচ্ছি।" তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম।

“কাকতালীয়ভাবে, দুই থেকে তিন মাস পরে আমি একই বিমানবন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা কেনার জন্য আমার কাছে ভাংতি ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রী তে অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না। কারণ আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন "আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি। এতে আমার কোন ক্ষতি হবে না"। আমি পত্রিকাটি নিয়েছিলাম।

১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠি। হঠাৎ করে মনে পরলো সেই বিক্রেতার কথা। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম "আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন "হ্যাঁ আপনি বিল গেটস"। আমি তাকে আবার জিজ্ঞাসা করেছিলাম "আপনার মনে আছে আপনি আমাকে বিনা মূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন "হ্যাঁ মনে আছে"। "আপনাকে দুই বার আমি পত্রিকা দিয়েছিলাম।"

আমি বলেছিলাম "সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করবো ’'

বিক্রেতা বললেন "স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন?"

আমি জিজ্ঞেস করলাম কেন?

তিনি বলেছিলেন" আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখনই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কীভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে?"

বিল গেটস বলেছিলেন "আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন। কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেন নি।"

আমাদের বুঝতে হবে, সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে।

দামী একটি মন থাকা, প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়।

(সংগৃহীত পোষ্ট)

18/04/2023

🙏🤲ক্ষমাপ্রার্থী ও দোয়াপ্রার্থী🤲🙏

বলা হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না যতক্ষণনা সে তার (যার নামে গীবত করা হয়েছে) কাছে ক্ষমা প্রার্থনা করে।

আমাকে যারা কষ্ট দিয়েছেন কখনো, আমার সম্মুখে বা অজ্ঞাতে আমার সমালোচনা বা গীবত করেছেন.....আমি তাদের ক্ষমা করে দিলাম..

একই সাথে, আমি একজন মানুষ, আমি হয়তো গীবত করেছি বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাই আমাকে ক্ষমা করে দিন।

আমি দুঃখিত, আপনাকে যে সমস্ত ব্যথা দিয়েছি তার জন্য এবং আপনি যদি কোনও দিন কাঁদেন অথবা আমার কারণে খারাপ অনুভব করে থাকেন তার জন্যও। আমাদের আত্মা পরিষ্কার করা ভাল যাতে আমাদের রোজা এবং দোয়া আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কবুল করেন। আমি আপনার জন্য দোয়া করব, ইন শা আল্লাহ্

আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।
রাব্বুল আলামীন আমাদের সবাইকে রহমত, বরকত, হিদায়াত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন। আমীন।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Chittagong