Signature by Kamrun

Signature by Kamrun

Share

-হারাতে দিলেই মানুষ হারায়,
-রাখতে জানলে একসাথে সূর্যাস্তও দেখা যায় �

18/11/2025

😊😊

16/11/2025

দীর্ঘদিন প্রেম করার পর একটি মেয়ে যখন বলে, "আমার কিন্তু বিয়ের কথা চলছে বাড়িতে। তুমি কী ভাবছো?"
তার মানে মেয়েটা এবার চাচ্ছে আপনি পদক্ষেপ নিন। চেষ্টা করুন। আসুন, মেয়েটাকে ভিক্ষে চান প্রয়োজনে তার বাবা-মায়ের কাছে।

অথচ দেখা যায় বেশিরভাগ পুরুষরা এসমস্ত না করে, আরামসে হার মানে। মোলায়েম কণ্ঠে, সকল স্মৃতি নিমিষেই ভুলে গিয়ে বলে,
"বিয়ে করে নাও পরিবারের পছন্দে।"

কীভাবে পারেন আপনারা বলতে এমন? বুক কাঁপে না? যে মেয়েটাকে এত এত ভালোবাসা দিলেন, মেয়েটাও আপনাকে ভালোবাসলো... তাকে বিনা দাবীতে ছেড়ে দিতে আসলেই কষ্ট হয় না?
পৃথিবীতে সব পাওয়া যায় কিন্তু ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। কীভাবে এমন ভালোবাসা ছাড়তে পারেন আপনারা?

03/11/2025

ধরুন আমি আপনার পক্ষেই আছি। কেউ আপনাকে অসম্ভব ভালোবাসে, আপনিও বাসেন। দীর্ঘদিন পাশাপাশি ছিলেন, দুটো মানুষ যখন পাশাপাশি থাকে তখন অভ্যাস হয়ে যায়। নিয়ম করে কথা বলা, দেখা করা, যত্ন নেওয়া। দু'জনের মধ্যে কারো অসুখ-বিসুখে অস্থির লাগা, আশেপাশে কোথাও বিচ্ছেদের গল্পে ভয় পাওয়া, দুমড়েমুচড়ে যাওয়া। আপনি টের পান, মানুষটার আপনার প্রতি টান, আপনার প্রতি অসম্ভব দূর্বলতা আছে তার।

এমন একটা মিষ্টি সম্পর্ক, এমন একটা চমৎকার গল্প আপনি একদিন ছেড়ে চলে গেলেন। কারণ হিসাবে এক্সকিউজ দিলেন, পরিবার কোনভাবেই মেনে নিচ্ছে না। আপনি চাইলেই চলে আসতে পারবেন ঠিকি, কিন্তু আপনার জন্য আপনার পরিবারের মানসম্মান যাবে। আপনার ব্যাখ্যায় উঠে আসছে, পরিবারের মানসম্মান বাঁচাতে আপনি আপনার ভালোবাসা বিসর্জন দিয়ে দিলেন। বলছি না আপনার সিদ্ধান্ত ভুল, ধরুন আপনার সিদ্ধান্ত কে আমি সাদুবাদ জানালাম।

আচ্ছা আপনি তো চলে গেলেন, ভালো ঘর ভালো বউ দুটোই পেলেন। আপনার পরিবারের কাছেও মহৎ হয়ে গেলেন। কিছুদিন কষ্ট পেলেন, তারপর একটা সময় পুরোদস্তুর সংসারী হয়ে উঠলেন। এভাবে আরো কিছু মাস চলে গেলো, সন্তানের পিতা হয়ে উঠলেন। একটা সময় অতীত কে মনে হবে ভুল, আবেগের বয়সে হয়ে গিয়েছিলো কিছু একটা। ওসব মনেও করতে চাইবেন না হয়তো আর।

আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। অনেক বছর আগে যেই মেয়েটাকে ভালোবাসি স্বীকারোক্তি দিয়ে, অসম্ভব মায়া করে, আপনার প্রতি দূর্বল করে তারপর ছেড়ে চলে আসছিলেন, সেই মেয়েটা কেমন আছে। তার জীবনটা পরে কোথায় গিয়ে দাঁড়িয়ে ছিলো, শেষ পরিণতি কী হয়েছিলো। জানি দিতে পারবেন না। তার কারণ আপনি একটা স্বার্থপর, নিজ স্বার্থের জন্য আপনি তাকে ছেড়ে ভালো অপশন বেছে নিয়েছিলেন। আপনি তাকে কখনোই ভালোবাসেননি, তাকে সময়ে ব্যবহার করেছেন।

আপনি যখন তাকে ভালোবাসি বলেছিলেন, তাকে যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি পরিবারের সাহায্য নিয়েছিলেন, নেন নি। পরিবার মানছে না, আপনি তার জন্য যুদ্ধ করতেন, করেন নি। সবচেয়ে ভয়ংকর ব্যপার কী জানেন, আপনার এই মিথ্যা মায়া কান্না আর দারুণ প্রতারণার চক্রটি কে ভালোবাসা বলে গেয়ে এসেছেন। আমি বুঝি না, সংসারে এত সবকিছু থাকতে, মানুষ মানুষের ইমোশন নিয়ে খেলে কোন আনন্দ পায়।

আমি পরিবার কে ভিলেন বলছি না। আপনি যদি আপনার পরিবার কে জেনে থাকেন, যদি মনে করে থাকেন এসব ভালোবাসা গল্প তারা কখনোই মেনে নিবে না, তাহলে আপনার উচিৎ ছিলো এসবে না জড়ানো, কারো ইমোশন নিয়ে না খেলা, কাউকে আপনার প্রতি দূর্বল না করা। আপনি তো চলেই গেছেন, জমিয়ে সংসার করছেন, বাচ্চাকাচ্চা পয়দা করে স্বর্গের সুখ গায়ে মেখে পৃথিবী মাতাচ্ছেন।

আর ওইদিকে আপনার প্রেমের ফাঁদে, একটা মানুষ তিলে তিলে মরে যাচ্ছে। ভালোবাসার উপর কারো ক্ষমতা থাকে না, আপনি যতোই শক্তপোক্ত মানুষ হোন, কাঁচের টুকরোর মত আপনাকে ভেঙে দিবে। আপনি জীবন থেকে ছিটকে পড়বেন। আপনার খাওয়া, ঘুম, ক্যারিয়ার জীবনের বিস্তারিত সব কিছুই নাই হয়ে যাবে। অথচ, একটা মানুষের জীবন নরক বানিয়ে দিয়েও আপনার অনুতপ্ত হয় না।

একটা কথা বলি, দিনশেষে সৃষ্টিকর্তা বলে একজন আছেন। কারো জীবন জাহান্নাম করে, জান্নাতের জীবন পাওয়া যায় না। আর কোথাও বিচার না হলেও, উপরওয়ালার কাঠগড়ায় ঠিকি দাঁড়াতে হবে। মানুষ এমনই ভয়ংকর যে, ছেড়ে যেতে যেতে এমন সব কলঙ্ক ছুঁড়ে দিয়ে যায়, যেনো আপনিই পিঠে ছুরি বসাতে বসছিলেন। অথচ আপনাকে টুকরো টুকরো করে কেটে হত্যা করে গেছে। আ হা মা নু ষ।

Photos from Signature by Kamrun's post 30/10/2025

কেউ যদি আমাকে জিজ্ঞেস করে "what is your biggest weakness in life"? আমি তাকে বলবো যত্ন, ভালোবাসা। মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার লোভ আমরা সবচেয়ে বেশি হয়েছে। কতো ভুল জায়গায় কড়া নেড়েছি, কতো ভুল মানুষের কাছে মাথা নত করেছি একটুখানি ভালোবাসা পাওয়ার লোভে। জীবনে ভালোবাসা পাওয়ার ব্যাপার টা আমার সবচেয়ে বড় "weakness"! এই weakness পয়েন্টে আমি সবচেয়ে বেশি আঘাত পেয়েছি ! 🫀🖤

Good morning all 🤗🤗

28/10/2025

ঘুম থেকে উঠে..
i love you jaan, মেসেজ না পাইলে হাহা দিন!🙂

26/10/2025

“কয়লা ধুইলে কখনো ময়লা যায় না; ঠিক তেমনি কিছু মানুষ স্বর্ণের মোহে বিভোর হয়ে নিজের অমূল্য হীরক রত্ন হারিয়ে ফেলে। আফসোস, মানুষ এখনো বুদ্ধিমান নয় — কেবল লোভের দাস।”🫰

Photos from Signature by Kamrun's post 24/10/2025

একজন পুরুষকে ভালো কোন শিক্ষিত ও ডিগ্রী নেওয়ার প্রয়োজন পরে না , একজন নারীকে ভালো ভাবে ট্রিট করার জন‍্য। পৃথিবীর সব বিষয়ে ও জ্ঞানী হবার প্রয়োজন নেই তার প্রিয় নারীকে আগলে রাখার জন‍্য । পুরুষকে প্রচন্ড যত্নবান হতে শিখাতে পারবেন না আপনি যতক্ষন না সে নিজ থেকে কেয়ার করা শিখে ।পুরুষের যত্নটা হলো মোমবাতির মতন নিজে জ্বলে তাকে আগলে আলোকিত রাখে যাকে সে ভালোবাসে ।আর তার জন‍্য পৃথিবীর কোন রকম সম্পর্কের বাঁধা তাকে আটকাতে পারে না।

এরকম যত্নশীল পুরুষ মুখে ভালোবাসি বলে না , তার ভালোবাসার প্রতিবিম্ব তার কাজে মাধ‍্যমে প্রকাশ হয় ।এ ভালোবাসা থাকে নীরব এবং মৌলিক ।নারী বুঝতে পারে হাত বড়ালেই তাকে পাওয়া যাবে। এবং কেউ না থাকলে সে থাকবে ।

সে ভালোবাসায় একজন নারী খুঁজে পায় আশ্রয় ও নিজেকে হিল করার আলিঙ্গন । এ ভালোবাসায় নারী বুঝতে পারে পুরুষটার জীবনে তাকে লাগবেই লাগবে । এই বুঝাপরা ব‍্যাপারটা নারী যখন বুঝে যায় । তখন নারী ভরসা করা শিখে ।

22/10/2025

সব মাছে গু খায় দোষ খালি পাংগাস মাছের😏😏

01/10/2025

- তোমাকে ভালোবাসি মানে—তোমার মন ও শ'রীর দুটোকেই আমি ভালোবাসি!'😌🌸

16/09/2025

যাঁর জীবনে যা নেই, তাঁর সামনে বারবার সে বিষয়ে কথা বলবেন না। ধরুন, কারও বিবাহ-বিচ্ছেদ হয়েছে, তাঁর সামনে অপ্রাসঙ্গিকভাবে বারবার নিজের সঙ্গীর প্রশংসা করা থেকে বিরত থাকা উচিত।

11/09/2025

আমার এইসব একদমই ভালো লাগে না।
এই ঘর, নগরীর দেয়াল, রাস্তা, মানুষ কিছুই না।
সমস্যা হলো, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। পৃথিবীটা মাঝেমধ্যে অনেক ছোট।
আমার এইসব একদমই ভালো লাগে না।
এই দুঃস্বপ্ন, না পাওয়া, পিছুটান, ভালোবাসা কিছুই না।
আমার শুধু আকাশ ভালো লাগে।

সমস্যা হলো, আকাশে শুধু মৃতরা যেতে পারে🥀

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Shodorghat
Chittagong
SHODOR