Desperately Seeking - Chandanaish- DSC
চন্দনাইশ উপজেলার সর্বস্তরের জনগণকে স
25/05/2026
চন্দনাইশ পৌরসভার খানহাট বাজারের খালের ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালনা
ছবি: ইউএনও, চন্দনাইশ #চন্দনাইশপৌরসভা
অবশেষে সংসদে বক্তব্য দিলো আমাদের এমপি। কিন্তু সময় পেলেন মাত্র ৪ মিনিট
05/02/2026
কেমন চন্দনাইশ চাই এবং প্রার্থীদের ভাবনায় চন্দনাইশ শীর্ষক মতবিনিময় সভা
পরিকল্পনাহীন উন্নয়ন ও জবাবদিহিতা মূলক সংস্কৃতির অভাবে চন্দনাইশ উপজেলা আজ নানামুখী সমস্যায় জর্জরিত। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ঘাটতি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়, কর্মসংস্থানের অভাব সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। অতীতের নেতৃত্ব উন্নয়নের নামে বহুল প্রতিশ্রুতি ব্যক্ত করলেও বাস্তবতার সঙ্গে তার ফারাক দিন দিন স্পষ্ট হচ্ছে। অথচ এ চন্দনাইশই সম্ভাবনার এক উর্বর জনপদ। ভৌগোলিক অবস্থান, কৃষি ও মৎস্যসম্পদ, পাহাড়–সমতলের বৈচিত্র্য, মানবসম্পদ ও উদ্যোক্তা মনোভাব সব মিলিয়ে পরিকল্পিত উদ্যোগ নিলে চন্দনাইশ হতে পারে দক্ষিণ চট্টগ্রামের একটি মডেল উপজেলা। শিক্ষা, পর্যটন, কৃষিভিত্তিক শিল্প, পরিবেশবান্ধব নগরায়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিপুল সুযোগ এখানে এখনো অনাবিষ্কৃত হয়ে আছে। প্রয়োজন শুধু সৎ নেতৃত্ব, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও জনগণের অংশগ্রহণ।
প্রিয় চন্দনাইশবাসী, আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশের সচেতন নাগরিকদের সংগঠন 'চন্দনাইশ সিভিল সোসাইটি' (সিসিএস) আয়োজন করতে যাচ্ছে একটি ব্যতিক্রমী নাগরিক কর্মসূচি। 'কেমন চন্দনাইশ চাই এবং প্রার্থীদের ভাবনায় চন্দনাইশ' শিরোনামের এ মতবিনিময় সভায় আলাপ রাখবেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য প্রার্থীগণ। তুলে ধরবেন চন্দনাইশ নিয়ে তাঁদের ভাবনা, উন্নয়ন দর্শন ও প্রতিশ্রুতির কথা। উক্ত সভায় আপনারা সকলে আমন্ত্রিত। আসুন একটি দায়বদ্ধ রাজনৈতিক সংস্কৃতি তৈরিতে সকলে ঐক্যবদ্ধ হই এবং নিজেদের ভাবনার কথা আগামীর নেতৃত্বের কাছে তুলে ধরি।
সময়: ৭ জানুয়ারি ২০২৬, বিকেলে ৪টা
স্থান : শাহ আমিন নগর পার্ক, চন্দনাইশ পৌরসভা
আয়োজনে: চন্দনাইশ সিভিল সোসাইটি (সিসিএস)
20/10/2025
লিখুন চন্দনাইশ নিয়ে আপনার ভাবনা আর প্রকাশ করুন নিজস্ব চিন্তা ত্রৈমাসিক চন্দনাইশ ম্যাগাজিনে❗
'চন্দনাইশ' চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের এক প্রাচীন জনপদ। নদী, পাহাড় ঘেরা এই ভূখণ্ড শুধু একটি ভৌগোলিক নাম নয়, বরং একটি জীবন্ত সংস্কৃতি, ইতিহাস ও সম্ভাবনার ধারক। আমরা বিশ্বাস করি, স্থানীয় মানুষের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, ও বিশ্লেষণেই উঠে আসতে পারে একটি জনপদের প্রকৃত চিত্র। সে উপলব্ধি থেকেই আমরা শুরু করছি একটি চিন্তাশীল উদ্যোগ 'ত্রৈমাসিক চন্দনাইশ'।
ত্রৈমাসিক চন্দনাইশ একটি নিয়মিত মুদ্রিত ও ডিজিটাল প্রকাশনা, যার লক্ষ্য চন্দনাইশের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা, প্রশাসন, স্বাস্থ্য, পরিবেশ এবং নাগরিক জীবনের নানা দিককে গভীরভাবে অনুধাবন, বিশ্লেষণ এবং নাগরিক সমাজের কাছে তা যথাযথভাবে তুলে ধরা।
আমরা চাই, এই জনপদের শিক্ষিত, সচেতন, সৃষ্টিশীল নাগরিকরা নিজেদের ভাবনা এবং অভিজ্ঞতার সমন্বয় ও পারস্পরিক বিনিময়ের মাধ্যমে সমাজ বদলের পথে এগিয়ে যাক।
23/08/2024
After Effect কে মাথায় রেখে
আলহামদুলিল্লাহ
চট্টগ্রামেও গণত্রাণ সংগ্রহ কর্মসূচির উদ্যোগ নেওয়া হলো।
যার যা দেওয়ার ইচ্ছা তা নিয়ে চলে আসতে পারেন।
আমরা এখানে সংগ্রহ করবো যে টিম যাবে তাদেরকে আমরা এই ত্রাণ বুঝিয়ে দিব। আপনারা সব ধরণের প্রয়োজনীয় সহায়তা করতে পারবেন।
গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করুন।
22/08/2024
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। আপনারা সবাই দেশের ক্রান্তিকাল সম্পর্কে অবগত আছেন। ভারতের উজানের পানি ও অতিবৃষ্টির কারণে দেশে স্মরণকালের ভয়াবহ বন্যার পরিস্থিতি মোকাবিলা করছি আমরা।
এমতাবস্থায়, আমার ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চরাঞ্চলের মানুষ ভাল নেই। ইতোমধ্যে প্রাণহানীর খবরও পাওয়া যাচ্ছে। আটকে আছে হাজার হাজার মানুষ। আমরা চট্টগ্রাম শিক্ষক ও ছাত্রসমাজ একযোগে এই ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের অনুরোধ আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়ান। সেটা হোক ৫০/১০০।
আপনাদের আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চয়তা দিচ্ছি আমাদের জানামতে আপনাদের একটি টাকাও বৃথা যেতে দিব না৷ ইনশাআল্লাহ সঠিক সহযোগিতায় ব্যয় করা হবে। এবং সেই সাথে পুরো প্রকল্পের আয়-ব্যয় হিসাব কর্মসূচি শেষে পাবলিকলি প্রকাশ করা হবে।
আসুন সবাই আমার দেশের, দেশের মানুষের পাঁশে দাঁড়ায়।
সহযোগিতা প্রদান:
নগদ:- 01829804663
ডি.এইচ শিপন
BA (Hons.) MA in English, CU
নেজাম উদ্দিন
01833326295 (বিকাশ)
প্রভাষক, সাউথ এশিয়ান কলেজ;
BA (Hons.) MA in English, CU
বিকাশ:- 01883361492
আসিফ আদনান, বিএসএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
নগদ:- 01518642504
কামরুল, আইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
28/06/2024
আহ চট্টগ্রাম! চট্টগ্রামের অভিশাপ....
মেয়েকে বিয়ে দিন, মানুষকে দিন। এসব লোভী, যৌতুকের চাদরে ঢাকা ভিক্ষুক আর ফকিরের বাচ্চাদের অন্তত দিয়েন না....😭
Click here to claim your Sponsored Listing.
