Advanced Orthopaedic Care
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advanced Orthopaedic Care, Health/Beauty, Aristocare Hospital, Mehedibag, Chittagong.
MS-Orthopaedics(BMU-Ex PG,Dhaka)
D-Ortho(CMC)BSMMU
Assistant Professor Orthopaedics Surgery
Life Member Bangladesh Orthopedic society
Life Member Bangladesh Spine Society
Life Member Chattogram Maa-O-Sisu Medical College
30/06/2026
চট্টগ্রামের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অর্থোপেডিক্স সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মো. আলী হায়দার স্যারের চেম্বারে
(বি ব্লক,৮২৩ নং রুম) সৌজন্য সাক্ষাৎ করেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রথিতযশা নিউরোসার্জন ডা. মো. আলাউদ্দিন স্যার এবং এপিক ডায়াগনস্টিক সেন্টারের প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ ডা. এস. এম. সাফায়েত হোসেন স্যার।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন।
— এডমিন
27/06/2026
চট্টগ্রামের এই রুগি ফটিকছড়ি পপুলার ল্যাবে অর্থোপেডিকস সার্জারীর সহকারী অধ্যাপক ডা:সৈয়দ মো: আলী হায়দার স্যারের চেম্বারে এপয়নমেন্ট নেন।প্রাথমিকভাবে একে # shaft of left radius & ulna with plastic deformation হিসেবে সনাক্ত করে ট্রিটমেন্ট প্ল্যান ডিটেইলস বর্ণনা করে চিকিৎসা শুরু করেন।প্রাথমিক প্রচেষ্টা হিসেবে প্লাস্টার দেওয়া হয় এবং ফলোআপ এক্সরেতে বাহুর পজিশন অত্যন্ত ভালো থাকায় প্লাস্টারের মাধ্যমেই কনজার্ভেটিভ চিকিৎসা প্রদানের মাধ্যমে চিকিৎসা সম্পূর্ণ করা হয়।বর্তমানে রুগী সম্পূর্ণ সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ।
এডমিন(জিহাদ)
25/06/2026
প্রায় এক মাস আগে রাঙামাটির এই রোগী হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়ে ACL (Anterior Cruciate Ligament) ইনজুরিতে আক্রান্ত হন। দীর্ঘমেয়াদে হাঁটুর স্থিতিশীলতা ও স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করতে তিনি অর্থোপেডিক্স সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মো. আলী হায়দার স্যারের পরামর্শ গ্রহণ করেন।
প্রয়োজনীয় ক্লিনিক্যাল মূল্যায়নের পর চট্টগ্রামের ল্যানসেট হাসপাতালে আধুনিক আর্থ্রোস্কপি প্রযুক্তির মাধ্যমে সফলভাবে Arthroscopic ACL Reconstruction using Quadrupled strand Hamstring Graft সম্পন্ন করা হয়।আলহামদুলিল্লাহ।
আধুনিক প্রযুক্তি, দক্ষ সার্জিক্যাল টিম এবং সঠিক পুনর্বাসন ব্যবস্থাপনার সমন্বয়ে ACL ইনজুরির সফল চিকিৎসা এখন চট্টগ্রামেই সম্ভব।
(এডমিন)
24/06/2026
Regular Chamber @ Chittagong Popular Diagnostic Center Ltd.
18/06/2026
১ মাসের কোমর ব্যথা ও বাম পায়ে ছড়িয়ে যাওয়া তীব্র ব্যথা নিয়ে ফটিকছড়ির এই রোগী অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মো. আলী হায়দার স্যারের শরণাপন্ন হন।
প্রাথমিকভাবে ক্লিনিক্যালি PLID (স্লিপড ডিস্ক) শনাক্ত করে কনজারভেটিভ চিকিৎসা (ওষুধ, ব্যায়াম ও ফিজিওথেরাপি) শুরু করা হয়। পরবর্তীতে MRI-তে L5/S1 লেভেলে বড় ডিস্ক প্রোলাপ্স হয়ে বাম দিজের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করছে বলে ধরা পড়ে।
রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, PLID রোগীদের প্রায় ৯৮–৯৯% কনজারভেটিভ চিকিৎসাতেই ভালো হয়ে যান; মাত্র ১–২% রোগীর অপারেশনের প্রয়োজন হয়।
সঠিক রোগ নির্ণয় ও অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন।
— এডমিন
18/06/2026
স্পোর্টস ইনজুরিজনিত আঘাতে ACL (Anterior Cruciate Ligament) ইনজুরিতে আক্রান্ত হয়ে এই রোগী অর্থোপেডিক্স সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মো. আলী হায়দার স্যারের শরণাপন্ন হন। প্রয়োজনীয় মূল্যায়নের পর আধুনিক আর্থ্রোস্কপি প্রযুক্তির মাধ্যমে সফলভাবে অস্ত্রোপচার
(Arthoscopic ACL reconstruction by QS hamstring graft) সম্পন্ন করা হয়।আলহামদুলিল্লাহ বর্তমানে রোগী সম্পূর্ণ সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে গেছেন।
(এডমিন)
17/06/2026
বহুমাত্রিক জটিলতা থাকা সত্ত্বেও ক্যান্সার আক্রান্ত রোগীর সফল হিপ রিপ্লেসমেন্ট সার্জারী!
দীর্ঘ ২ মাসের Neck of Femur Fracture(Left side) এ ভুগতে থাকা এক রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন অর্থোপেডিকস ও ট্রমা সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মো. আলী হায়দার(D-Ortho,MS-Ortho) এবং ডা. জাহাঙ্গীর (MS-Ortho)।
রোগীর কোমরবিডিটি ছিল Chronic Anaemia, Hypothyroidism, এবং পূর্বে Endometrial Carcinoma-এর জন্য Total Abdominal Hysterectomy with Bilateral Salpingo-oophorectomy ও ৬ সাইকেল কেমোথেরাপির ইতিহাস—যা এই কেসটিকে একটি বেসরকারি হাসপাতালে অত্যন্ত চ্যালেঞ্জিং করে তোলে।
Treatment:Cemented replacement hemiarthroplasty of left sided femoral component by bipolar prosthesis
এই জটিল কেইসের প্রি এন্ড পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট এর পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ল্যানসেট হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. তৌফিক,মেডিকেল সেন্টারের হেমাটোলজিস্ট ডা. জসিমউদ্দিন,পার্ক ভিউ হাসপাতালের নেফ্রোলজিস্ট ডা. মেরিনা আঞ্জুমান এবংএপিক ল্যাবের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাফায়েত হোসেন।পোস্ট অফ ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সহযোগী অধ্যাপক ডা.আব্দুল হাই।
চট্টগ্রামের সেরা বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনার মাধ্যমে এই জটিল রোগী বর্তমানে সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ।
17/06/2026
মাত্র ২ বছর বয়সী শিশুর জটিল হাতের ফ্র্যাকচারের সফল চিকিৎসা!
রাউজানের এক দম্পতি তাদের ২ বছর বয়সী শিশুর ডান হাতের ফ্র্যাকচারের চিকিৎসার জন্য অর্থোপেডিকস ও ট্রমা সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মো. আলী হায়দার-এর পরামর্শ নেন।
প্রাথমিকভাবে রোগ নির্ণয় করা হয় Supracondylar Fracture of Right Distal Humerus (Gartland Type III)।ঘটনার দিনই চট্টগ্রামের ল্যানসেট হাসপাতাল-এ C-Arm Guidance-এর সাহায্যে কোনো কাটাছেঁড়া ছাড়াই CRIF with Multiple K-Wires পদ্ধতিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
আলহামদুলিল্লাহ, বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।
এডমিন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chittagong
4000
Opening Hours
| Tuesday | 15:00 - 17:00 |
| Friday | 09:00 - 12:05 |
| Sunday | 15:00 - 17:00 |
