Fragrance Association Of Chattogram - FAC

Fragrance Association Of Chattogram - FAC

Share

Halal Fragrance for all - inspired by Sunnah

24/01/2026

যে সকল ভাইয়েরা নতুন আতরের ব্যবসা করতে আগ্রহী।
তাদের জন্য অতি গুরত্বপূর্ণ কিছু কথা... পুরাটা পড়বেন।

অনেক ভাইয়েরা আমাদের কাছ থেকে বা বিভিন্ন গ্রুপে পোস্ট করে জানতে চান। কিভাবে এ ব্যবসায় যুক্ত হবেন। আসলে এখানে বেশিরভাগ কেউই আপনাকে পরামর্শ দিবে না। এভাবে সরাসরি বলার জন্য দুঃখিত তবে এটাই বাস্তব।

🔰প্রথমত আপনি ১থেকে ১.৫ বছর হলেও আতরের উপর রিসার্চ করুন এবং প্রচুর পরিমাণে আতর ব্যবহার করুন।

🔰এরপর ভালো করে খোঁজ করলেই সোর্স পেয়ে যাবেন।

🔰অরজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা, কোথা থেকে আনলে ভালো হবে। কোনটা চলবে না চলবে এভাবে আপনার নিজেরই খুঁজে বের করতে হবে যে আপনার কাস্টমাররা কি চাচ্ছে।

🔰অনেকের মতে আতরের ব্যবসায় অনেক লাভ, আবার অনেকের কাছে লাভ নেই। যে কোনো ব্যবসাই শুরু করে ভালো করা সম্ভব, আবার লসের মুখে পড়াও সম্ভব। এটা পুরোপুরি আপনার এফোর্ট এর উপরে অনেক কিছু।

🔰আতরের কয়েক ধরনের কাস্টমার ব্যাস আছে। এক ধরনের হচ্ছে বিগেইনার ইউজার, আরেক ধরনের হচ্ছে একটু প্রো ইউজার। প্রো ইউজারদের বাজেট আর বিগেইনার ইউজারদের বাজেট কিন্তু একই থাকেনা।

🔰প্রোডাক্ট কোয়ালিটি, আপনি কোন ধরনের কাস্টমার কে টার্গেট করছেন, তাদের বাজেট কিরকম হতে পারে সেটা মাথায় রেখেই আপনার প্রাই*সিং টা করতে হবে।

🔰ইম্পোর্টার বা ইম্পোর্টার থেকে নিয়ে সেল করে দুই ধরনের ই বড় সেলার আছে।

🔰সোর্সিং নিজেরই খুজে বের করতে হবে। বেসিক সোর্স স্টার্টিং হিসাবে বলবো গ্রুপে অনেক কে পাবেন বা ঢাকার মিডফোর্ট বা চকবাজার, চট্টগ্রামের জেলরোড বা গোলাম রসুল এ পাবেন।

🔰সবাই সবার মাল গছাইতে চাইবে, সবচেয়ে ভালো হয় বিভিন্ন গ্রুপ গুলোয় চোখ রাখুন, এর আগে কেউ আনেনি এমন কিছু নিয়ে আসুন, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করবেন না।

🔰হুট করে ব্যবসা শুরু কইরেন না। এখানে এমনও সেলার আছে যারা ৬ মাসও হয়নাই ব্যবসায় নামছে দেখা যাবে, তারাই আপনাকে ইনবক্সে ডেকে নিয়ে মাল ধরাই দিবে। বর্তমানে এই কমিউনিটিতে খুব খারাপ। বলতে গেলে অসুস্থ একটা প্রতিযোগিতা হয়ে গেছে। ব্যবসাটা শুরু করাটা হয়তো সহজ। কিন্তু টিকে থাকাটা খুবই কঠিন। তাই করবেন ভেবে করবেন।

🔰অবশ্যই ভালো করা সম্ভব। আপনার বাজেট ঠিক রেখে ভালো গুনগতমানের সুগন্ধি দিয়ে যদি শুরু করতে পারেন অবশ্যই ভালো করতে পারবেন। মেইন আতরের সোর্স বলতে শুরুতে বিশ্বস্ত ইম্পোর্টারদের থেকে মাল নিতে পারেন। পরে আস্তে আস্তে নিজেই বুঝবেন সরাসরি বাহির থেকে বা ব্রান্ড থেকে কিভাবে ইম্পোর্ট করতে হবে।

16/12/2025

“বর্তমান সুগন্ধি কমিউনিটির অবস্থা সত্যিই খুব করুণ।” শুরুর দিকে ২–১টা সুগন্ধি মেলা আমাদের স্বপ্ন দেখিয়েছিল - সম্ভাবনার, সম্মানের, একসাথে এগিয়ে যাওয়ার।

কিন্তু দুঃখের বিষয়, সময়ের সাথে সাথে সেই স্বপ্নগুলো যেনো ক্রমেই মলিন হয়ে যাচ্ছে। অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা আর পারস্পরিক শ্রদ্ধার অভাব আমাদের এই সুন্দর কমিউনিটিকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে।

তবুও আমরা বিশ্বাস করি! এই কমিউনিটির ভিত এখনও পুরোপুরি ভেঙে যায়নি। এখানে এখনও ভালো মানুষ আছেন, আছে নিঃস্বার্থ শ্রম, আছে সুগন্ধির প্রতি নিখাদ ভালোবাসা। শুধু প্রয়োজন একটু থেমে নিজেদের দিকে তাকানো, আত্মসমালোচনা করা, আর ভুলগুলো স্বীকার করার সাহস।

আমরা চাই! পুনরায় আমরা সবাই মিলে পূর্বের সকল মতভেদ, ভুল বোঝাবুঝি ও অভিমান ভুলে যাই। ব্যক্তি নয়, কমিউনিটিকে বড় করে দেখি। সম্মান, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে আবারো আমাদের পথচলার মূল ভিত্তি বানাই।

কারণ, সুগন্ধি শুধু একটি পণ্য নয়! এটা অনুভূতি, এটা সংস্কৃতি, এটা মানুষের সাথে মানুষের সম্পর্ক। আর সেই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আমাদের এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।

চলুন, আবারো একসাথে হাঁটি—আগের মতো নয়, আরও পরিণত হয়ে।
কমিউনিটির জন্য, ভবিষ্যতের জন্য, আর নিজেদের আত্মসম্মানের জন্য।

Fragrance Association Of Chattogram - FAC
CHATTOGRAM FRAGRANCE COMMUNITY by FAC

30/10/2025

সুগন্ধির আভাস নিয়ে আবারও ফিরছে বাংলাদেশের সুগন্ধি প্রেমিদের ভালোবাসার সবচেয়ে প্রতীক্ষিত বার্ষিক সুবাস উৎসব - Fragrance Expo Dhaka 2025 ✨

প্রতি বছর শেষার্ধে শীতের আনাগোনা মানেই ঘ্রাণে ভরা এক নতুন অপেক্ষা — যেখানে সুগন্ধি প্রেমীরা একত্রিত হয়,
যেখানে প্রতিটি সুবাস বলে একেকটা গল্প, আর প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে ভালোবাসা, আবেগ আর ঘ্রানে ভরা স্মৃতি।

চলবে...

12/09/2025

আজকে শায়খুল আতর এর গ্র্যান্ড ওপেনিং। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে শায়খুল আতর ভিজিট করলেই আতর হাদিয়া। এই অফার শুধুমাত্র আজকের জন্য। তো আর দেরি কেনো, চলে আসুন বালি আর্কেডের থার্ড ফ্লোরে। এসে আতর হাদিয়া নিয়ে যান।

27/08/2025

❝আপনি কি এই মুহূর্তকে কাজে লাগাচ্ছেন, নাকি হারিয়ে ফেলছেন?❞

জীবন একেকটা দিন নয়, বরং প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহারই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। সময় থেমে থাকে না - আজকের এই মুহূর্তটি আর কখনো ফিরে আসবে না।

প্রশ্ন হলো: আমরা কি এই মুহূর্তটিকে কাজে লাগাচ্ছি, নাকি শুধু নষ্ট করে ফেলছি?

★ ছোট ছোট কাজ—
☞ আল্লাহর যিকির,
☞ পরিবারের খোঁজখবর নেওয়া,
☞ কারো মুখে হাসি ফোটানো,
☞ নিজের রিজিকের হালাল চেষ্টায় মনোযোগ দেওয়া—
এসবই ভবিষ্যতের বড় সাফল্যের বীজ হয়ে থাকে।

মনে রাখবেন—"সময়কে আপনি যদি বন্দী না করেন, তবে সময়-ই আপনাকে বন্দী করে ফেলবে।"

❝কমেন্টে লিখে জানান—আপনার আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী?
হয়তো আপনার একটি পরিকল্পনা অন্য কাউকে অনুপ্রাণিত করবে।❞

এই শিক্ষণীয় বার্তাটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। দু'আ করবেন আমাদের জন্যও, যাতে আমরা হালাল ও কল্যাণের পথে অটল থাকতে পারি।

Fragrance Association Of Chattogram - FAC
CHATTOGRAM FRAGRANCE COMMUNITY by FAC

24/08/2025

❝দিন শুরু হোক খাঁটি নিয়তে – সুবাস ছড়িয়ে হালাল রিজিকের পথে...❞

কিন্তু প্রশ্ন হলো—
এই সুবাসময় পথটা আমি কীভাবে হাঁটছি?

আতর ব্যবসা কি শুধু একটা পণ্যের লেনদেন?
নাকি এটা আমার রবের প্রতি আস্থার প্রকাশ?

☞ আমরা বিশ্বাস করি—
• খাঁটি আতর বিক্রি করলে হয়তো লাভ কম হবে,
• দামের ক্ষেত্রে সত্য বললে হয়তো বিক্রি দেরিতে হবে,
• কিন্তু তাতে থাকবে বরকত। প্রশান্তি থাকবে।

☞ আমাদের কাছে এটা শুধু একটা ব্যবসা নয় —
এটা একটা আমানত।
এটা এক ধরনের ইবাদত।
যেখানে প্রতিদিন আমরা চেষ্টা করি…
আমাদের রিজিককে হালাল করার।

হে আল্লাহ!
আমাদের নিয়ত আপনি জানেন,
আমাদের সীমাবদ্ধতাও আপনি জানেন।
তবুও আপনি যেন এই প্রচেষ্টাকে কবুল করেন।

☞ আসুন, আজকের দিনটাতে সবাই একটা নিয়ত করি:
• আতরের মাধ্যমে হালাল পথে চলবো।
• আমানতদার থাকবো।
• ব্যবসাকে ইবাদতের অংশ বানাবো।

23/08/2025

❝পেজ হারিয়েছি, কিন্তু পরিবার হারাইনি - স্বপ্ন ভেঙেছে, কিন্তু যাত্রা থামেনি❞

আলহামদুলিল্লাহ, নতুন শক্তি আর নতুন উদ্যমে আবার শুরু হলো আমাদের প্রিয় -এর নতুন যাত্রা.....💚

Fragrance Association Of Chattogram - FAC এর নতুন যাত্রা!
আলহামদুলিল্লাহ! আমাদের প্রিয় সবসময়ই ছিলো এক সুন্দর পরিবার—যেখানে ভালোবাসা, আস্থা, সহযোগিতা আর ভ্রাতৃত্বের বন্ধনে আমরা একসাথে যুক্ত।

দুঃখজনকভাবে, আমাদের পুরোনো পেজটি বিগত মে মাসে প্রযুক্তিগত কারণে বন্ধ হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, ❝FAC-এর স্বপ্ন, ভিশন আর যাত্রা থেমে নেই।❞ বরং আজ থেকে আমরা নতুন উদ্যমে, নতুন শক্তি নিয়ে আবারো যাত্রা শুরু করছি এই নতুন অফিসিয়াল পেজের মাধ্যমে।

📌 আমাদের লক্ষ্য:
• আতর ব্যবসায়ীদের এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা।
• ইসলামিক মূল্যবোধকে ভিত্তি করে ব্যবসায়কে এগিয়ে নেওয়া।
• জ্ঞান, অভিজ্ঞতা ও সহযোগিতার মাধ্যমে সবার উন্নয়ন নিশ্চিত করা।

এই পেজটি হবে -এর সকল কার্যক্রম, আপডেট, ট্রেনিং ও বিশেষ আয়োজনের মূল কেন্দ্রবিন্দু।

তাই প্রিয় সুগন্ধি প্রেমীদের কাছে বিশেষ অনুরোধ করা যাচ্ছে,
• -এর স্বপ্ন পূরণের অংশীদার হোন।
• নতুন এই পেজে লাইক, ফলো ও শেয়ার করুন।
• আপনার পরিচিত আতর ব্যবসায়ী ভাইদের এই পরিবারে যুক্ত হতে আমন্ত্রণ জানান।

আসুন, আমরা সবাই মিলে আবারো নতুন উদ্যমে একসাথে পথ চলি। ভালোবাসা, আস্থা ও ভ্রাতৃত্বের বন্ধনে FAC-কে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলি। জাযাকাল্লাহু খাইরান।

Fragrance Association Of Chattogram - FAC
CHATTOGRAM FRAGRANCE COMMUNITY by FAC

19/08/2025

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Address

Chittagong
4000