Dr. Abu Noman Bin Azad

Dr. Abu Noman Bin Azad

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Abu Noman Bin Azad, Health/Beauty, Chittagong.

ত্বকের সকল সমস্যায় যোগাযোগ করতে পারেন।

রোগী দেখার সময়:
* সন্দ্বীপ - প্রতি শুক্র ও শনিবার
* হালিশহর, চট্টগ্রাম - প্রতি রবি, বুধ ও বৃহস্পতিবার।

একটু সময় নিয়ে রোগী দেখা হয় ,দয়া করে আগের কাগজ ও হাতে সময় নিয়ে আসবেন। জাজাকাল্লাহ খাইরান।

07/05/2026

নানামুখী ব্যস্ততার কারণে গত ২ সপ্তাহ চেম্বারে তেমন সময় দিতে পারিনি। আজ থেকে পুনরায় চেম্বার গুলোতে আসা শুরু করছি।

01/05/2026

সন্দ্বীপ যেতে খুবই ভালো লাগে এবং আসার সময় মন খারাপ হয় যায়।

তবে এক জায়গায় এসে খুব খারাপ লাগে, তা হলো ঘাটের ব্যবস্থাপনা।আবহাওয়া একটু খারাপ হলেই সব বন্ধ করে দেয়া হয়। ফেরি, জাহাজ, স্পিড বোট কিছুই চলেনা।

আজ আবহাওয়া অপেক্ষাকৃত ভালো স্বত্তেও শুধুমাত্র মালের বোট কিংবা সারভিস বোট চলছে, যেগুলার একটা টিকেট এর জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকা লাগে!

17/04/2026

পেশাগত ও ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থানের কারণে আগামী ২২ তারিখ পরযন্ত সকল চেম্বার ও অনলাইন কন্সাল্টেশান বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য দু:খিত 🙏

07/04/2026

দানবীর অধ্যাপক আমজাদ হোসেন সাহেবের সহযোগিতায় আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে আছি সন্দ্বীপ জেনারেল হাসপাতাল এর দলের সাথে।

১১ তারিখ শনিবার সকাল ৯ টা থেকে।

06/04/2026

পহেলা বৈশাখ উপলক্ষে, ১৪ এপ্রিল, মংগলবার গ্রীন শিফা হসপিটাল এ ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে থাকছি।

সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থী।

যোগাযোগ : 01896101102

04/04/2026

দানবীর অধ্যাপক আমজাদ হোসেন ও সন্দ্বীপ জেনারেল হাসপাতাল সম্মিলিত উদ্যোগে আয়োজিত ফ্রি ক্যাম্পে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিলো।

আগামী শনিবার পুনরায় উনি আরেকটি ক্যাম্প আয়োজন করবেন সন্দ্বীপ এর আজাদ মার্কেট এলাকাতে।

31/03/2026

বাচ্চার হাম হলে যা মাথায় রাখবেন।

প্রয়োজনে: 01896101102

25/03/2026

📢 আজ ও আগামীকাল চেম্বারের সময়সূচী:

🗓 বুধবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৬ মার্চ ২০২৬)
🕕 সন্ধ্যা ৬:০০টা – 🕙 রাত ১০:০০টা

🗓 বৃহস্পতিবার (২৬ মার্চ - সরকারী ছুটির দিন)
🕙 সকাল ১০:০০টা – 🕑 দুপুর ২:০০টা

Photos from Dr. Abu Noman Bin Azad's post 20/03/2026

Eid Mubarak 🙏

18/03/2026

আসসালামু আলাইকুম। ইনবক্সে বা ফোনে অনেকে মেছতা কারণ ও প্রতিকার সম্পর্কে জানতে চান।

তাই, আজ আমরা কথা বলব মেছতা নিয়ে। এটি একটি সাধারণ ত্বকের সমস্যা, যা অনেকের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। আসুন জেনে নিই মেছতা সম্পর্কে কিছু জরুরি তথ্য:

১. মেছতা মূলত ত্বকের এক ধরণের পিগমেন্টেশন সমস্যা। এতে ত্বকে কালো বা বাদামী রঙের ছোপ ছোপ দাগ দেখা দেয়, সাধারণত গাল, কপাল, নাক এবং মুখের চারপাশে।

২. সূর্যরশ্মি মেছতার অন্যতম প্রধান কারণ। আল্ট্রাভায়োলেট রশ্মি মেছতাকে আরও গাঢ় করে তুলতে পারে।

৩. হরমোনের পরিবর্তন, যেমন গর্ভাবস্থায় বা জন্মনিরোধক বড়ি ব্যবহারের কারণেও মেছতা দেখা দিতে পারে।

৪. মেছতার চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ক্রিম, লোশন বা জেল ব্যবহার করা হয়। এছাড়াও কেমিক্যাল পিল, লেজার থেরাপিও কার্যকর। তবে যেকোনো চিকিৎসার আগে অবশ্যই চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৫. মেছতা প্রতিরোধে রোদে বেরোনোর আগে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা সবচেয়ে বেশি কার্যকর। এটি মেছতা নতুনভাবে হওয়া রোধ করতে সাহায্য করে এবং বর্তমান দাগগুলোকে আরও গাঢ় হওয়া থেকে বাঁচায়। এক্ষেত্রে SPF50+ Sunscreen ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এর পাশাপাশি মুখে মাস্ক, কালো চশমা ও ক্যাপ ব্যবহার করা যেতে পারে।

আরো বেশী জানতে চাইলে যোগাযোগ করার অনুরোধ রইলো।

29/11/2025

স্কিন, অ্যালার্জি ও সেক্সুয়াল সমস্যার সমাধান — অভিজ্ঞ চিকিৎসকের বিশেষায়িত পরামর্শে আধুনিক চিকিৎসা 🌟
━━━━━━━━━━━━━━━━━━
ত্বকের সংক্রামক রোগ:
• স্ক্যাবিস (চুলকানি), দাউদ / ফাঙ্গাল ইনফেকশন, কদম সংক্রমণ, ভাইরাসজনিত আচিল

অ্যালার্জি ও একজিমা:
• চুলকানি, র‍্যাশ, সেনসিটিভ স্কিন সমস্যা, কন্টাক্ট ডার্মাটাইটিস, অতি শুষ্ক ত্বক

নখের রোগ:
• নখের ছত্রাক, নখ ভেঙে যাওয়া, নখের রঙ পরিবর্তন, ইনফেকশন ও বিকৃতি

মুখের স্কিন কেয়ার:
• ব্রণ, ব্ল্যাকহেড, মেছতা ও পিগমেন্টেশন, ব্রণের দাগ ও গর্ত, স্কিন গ্লো আপ ট্রিটমেন্ট

আচিল ও কিলয়েড চিকিৎসা:
• ইলেক্ট্রোসার্জারি ও লেজার রিমুভাল

মাথার ত্বকের সমস্যা:
• খুশকী ও সোরিয়াসিস

চুল পড়া ও টাক:
• জিনগত টাক, হরমোনজনিত চুল পড়া
• PRP হেয়ার থেরাপি

দাগ, বলিরেখা ও এন্টি-এজিং:
• জন্মগত দাগ, প্রসবোত্তর দাগ, বয়সজনিত বলিরেখা, স্কিন টাইটেনিং

শ্বেতী ও সোরিয়াসিস:
• আধুনিক মেডিকেল ট্রিটমেন্ট, লাইট থেরাপি, সিস্টেমিক চিকিৎসা

তৈলাক্ত ও ঘামজনিত ত্বকের সমস্যা:
• অতিরিক্ত ঘাম, অতি তৈলাক্ত স্কিন,,পোর ব্লক সমস্যা

সেক্সুয়াল হেলথ কেয়ার:
• দ্রুত বীর্যপাত, ইরেকটাইল ডিসফাংশন (ED)
•স্বপ্নদোষ, যৌন দুর্বলতা ও অনিচ্ছা, নারীর শিথিলতা ও লো লিবিডো

বিশেষ সেবা:
• PRP থেরাপি, কেমিক্যাল পিলিং

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Chittagong