Cura Della Pelle

Cura Della Pelle

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cura Della Pelle, Beauty, cosmetic & personal care, Noakhali, Chittagong.

28/04/2026

জাপানিজ shiseido ব্রান্ডের একটি জনপ্রিয় প্রোডাক্ট Fino premium touch hair mask।
এই মাস্কের ব্যবহার একেকজনকে একেকরকম করতে দেখছি, তারপরও আমি নিজের অভিজ্ঞতার কথা বলি।প্রথমবার ব্যবহার করার পর ভেবেছিলাম এটা কন্ডিশনারের মতো। সে হিসেবে কন্ডিশনারের পরিবর্তে এই প্রোডাক্ট ব্যবহার করাকে অর্থের দিক থেকে লসই মনে হয়েছে।
কিন্তু তৃতীয়বারের মতো ব্যবহার করার পর, পরিবর্তন লক্ষ করেছি।আমার চুলে তেল ছাড়া তো জট হচ্ছেই না, বরং বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট নিলে চুল যেমন ফুরফুরে স্মুথ হয় কিছুটা সেরকমই হয়েছে।সাথে হেয়ার মাস্কের একটি মিষ্টি ঘ্রাণও আছে, বেশ ভালোই।
পরবর্তীতে কোনো পোস্টে চুলের ছবি অ্যাড করে দিব।
📍ব্যবহারবিধি: প্রথমে শ্যাম্পু করবেন।এরপর চুলের পানি নিয়ে নিবেন,যাতে করে হেয়ার মাস্কের ঘনত্ব না কমে যায়।হালকা ভেজা থাকা অবস্থায় এই হেয়ার মাস্ক চুলে দিতে হবে। সর্বনিম্ন দশ মিনিট রেখে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
📍যা করা যাবেনা: তেল দেওয়া চুলে বা অপরিস্কার চুলে ব্যবহার করবেন না,করলেও ফল পাবেন না।আর স্ক্যাল্পে বা চুলের গোড়ায় কোনোভাবেই লাগাবেন না।
📍যারা বেশি উপকৃত হবেন বলে আমার ধারণা: যাদের চুল কার্লি বা রাফ।

19/04/2026

ছোট থেকে চুলের জন্য নারিকেল তেল বেস্ট শুনে আসলেও অনেকের নারিকেল তেলে খুশকির সমস্যা দেখা দেয়, আর খুশকির কারণে চুলও ঝরে অনেক।আবার কারো কারো এলার্জির সমস্যাও দেখা দেয়।
কিন্তু তেল ব্যবহার বন্ধ করার পরই চুলের আগা রাফ হওয়া শুরু করে, চুলের দিকে তাকালে মনেহয় জট পাকানো।নারিকেল তেলের বদলে একটা ভালো অপশন খুঁজে পেলাম, রোজমেরি তেল। aarong থেকে শুরু করে বিভিন্ন ব্রান্ডের রোজমেরি তেল খুঁজতে লাগলাম, কিন্তু সমস্যা হলো ম্যাসাজ ওয়েল হিসেবে ঠিক হলেও চুলের জন্য কোনটা পারফেক্ট এটা বাছাই করতে পারছিলাম না।যেহেতু চুল সবার কাছেই খুব সেন্সিটিভ একটা ব্যাপার।
অবশেষে বোনের মেয়ের পরামর্শে খুঁজে পেলাম equilibra ব্রান্ডের রোজমেরি ওয়েল। এটি একটি ইতালিয়ান ব্রান্ড।এই ব্রান্ডের রোজমেরি এবং ক্যাস্টরওয়েল দুইটাই বেশ ভালো। এই বোতলটি ১০০এমএল এর।এই তেলটা পুরোটাই ম্যাজিক। শ্যাম্পুর কয়েকদিন পরেও চুল উশকোখুশকো হয়ে থাকেনা, চুল ঝরা কমায়, নতুন চুল গজায়,চুলের আগায় যে রাফনেসটা ছিল, ওটাও ধীরেধীরে স্মুথ ও সিল্কি হতে থাকে। দেখলেই মনেহয় রূপোর সিঁকি রোদে চকচক করছে।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Noakhali
Chittagong