The Silence

The Silence

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Silence, Health/Beauty, jibannagar, chuadanga.

06/11/2024

শুধু নিষিদ্ধই নয় রাষ্ট্রদ্রোহ কাজের সম্পৃক্ততায় এদেরকে আইনের আওতায় আনতে হবে।
এখনই সময় এদের বিরুদ্ধে জনমত গঠন করা।

31/10/2024

বয়কট বয়কট
প্রথম আলো
বয়কট!

19/10/2024

ইয়াহয়া আস-সিনওয়ার জন্মগ্রহণ করেন: ১৯ অক্টোবর
কারাগার থেকে মুক্তি মিলে: ১৮ অক্টোবর
তুফান আল-আকসা শুরু হয় ৭ অক্টোবর
শহীদ হোন সংঘাতময় ১৭ অক্টোবর।

রহিমাহুল্লাহু রহমাতান ওয়াসিআহ

13/10/2024

★"খতমে নাবুওয়াত সম্পর্কে আকিদা"★........
৩২.
নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা'য়ালার নির্বাচিত বান্দা, মনোনীত নবী ও সন্তোষভাজন রাসুল।

৩৩.
নিশ্চয়ই তিনি (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সর্বশেষ নবী, মুত্তাকীদের ইমাম, সায়্যিদুল মুরসালিন (সকল রাসূল আলাইহিমুস সালামের সর্দার) এবং বিশ্বজাহানের প্রতিপালকের বন্ধু।

৩৪.
তাঁর (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর) পরে নবুয়তের যত দাবি (হয়েছে বা হবে) সবই ভ্রান্তি-গোমরাহী ও আত্মপূজার নামান্তর।

৩৫.
তিনি (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সত্য ও হিদায়াত,আলো ও জ্যোতিসহকারে জ্বীন ও সমগ্র সৃষ্টির প্রতি প্রেরিত হয়েছেন।.....

.
[সুত্র: "মাতনু আল-আকিদাতু-ত্বহাবিয়্যাহ" ইমাম আবু জা'ফর আত-ত্বহাবি আল-হানাফি রহঃ (২২৯-৩২১হিঃ)]

#আমার_আকিদা_বিশ্বাস_২

08/10/2024

"তাওহীদ".......
৯.
তিনি কোন সৃষ্টির সাথে সাদৃশ্য রাখেন না।

১০.
তিনি চিরঞ্জীব; কখনো তাঁর মৃত্যু হবে না। তিনি চির জাগ্রত; কখনো ঘুমান না।

১১.
তিনি স্বীয় প্রয়োজন ছাড়াই সৃষ্টিকর্তা (অর্থাৎ, কোন কিছুই নিজের প্রয়োজনে সৃষ্টি করেননি), তিনি কষ্ট-ক্লান্তি বিহীন রিজিকদাতা।

১২.
তিনি নির্ভয়ে মৃত্যু দানকারী; বিনা কষ্টে পুনরুত্থানকারী।

১৩.
কোনো কিছু সৃষ্টি করার পূর্ব থেকেই তিনি আপন গুণাবলীর সাথো শাশ্বত (অনাদি)সত্তা হিসাবে বিদ্যমান। সৃষ্টি করার কারণে তার গুণাবলীর মধ্যে এমন কিছু বৃদ্ধি পায়নি যা সৃষ্টি করার পূর্বে ছিল না। তিনি স্বীয় গুণাবলী সহ যেমন অনাদি (ছিলেন), তেমনি তিনি স্বীয় গুণাবলী সহ অনন্ত (থাকবেন)।

১৪.
মাখলুক সৃষ্টির পর তিনি আপন গুণবাচক নাম خالق (সৃষ্টিকর্তা) অর্জন করেননি। আর তিনি অস্তিত্বহীন জগত উদ্ভাবন করার কারনে আপন গুনোবাচক নাম باري (উদ্ভাবক) অর্জন করেননি। (বরং পূর্ব থেকেই তিনি خاق- সৃষ্টিকর্তা ও باري- উদ্ভাবক ছিলেন)

১৫.
কোন প্রতিপালিত এর অনস্তিত্বেও তিনি প্রতিপালক গুনে গুণান্বিত। কোন সৃষ্টির অবর্তমানেও তিনি সৃষ্টিকর্তা গুনে গুণাম্বিত।

১৬.
তিনি মৃত্যুকে জীবন দান করার পর যেমন জীবনদানকারী প্রমাণিত হয়েছেন, তদ্রূপ কোন মৃত্যুকে জীবন দান করার পূর্বেও তিনি জীবনদানকারী গুনে গুনাম্বিত ছিলেন। এমনিভাবে মাখলুক সৃষ্টির পূর্বেই তিনি সৃষ্টিকর্তা গুণে গুনাম্বিত ছিলেন।

১৭.
এসব(অর্থাৎ উপরে উল্লেখিত বিষয়গুলো) এজন্য যে, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান এবং সবকিছুই তাঁর প্রতি মুখাপেক্ষী। আর সমস্ত বিষয় তাঁর নিকট সহজ। তিনি কোন কিছুর মুখাপেক্ষী নন। "তার সদৃশ্য কিছুই নেই এবং তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা" [সূরা শুরা:১১]

১৮.
তিনি আপন ইলম (সুনিশ্চিত জ্ঞান) দ্বারা মাখলুক সৃষ্টি করেছেন।

১৯.
তিনি তাদের (মাখলুকের) জন্য সীমা (অর্থাৎ তাকদীর) নির্ধারণ করেছেন।

২০.
তিনি প্রত্যেকের জন্য সময় (মেয়াদকাল) নির্ধারণ করেছেন।

২১.
মাখলুক সৃষ্টির পূর্বে কোন কিছুই তাঁর কাছে গোপন বা অস্পষ্ট ছিল না। বরং মাখলুক সৃষ্টির পূর্বেই তিনি জানতেন কে কি করবে।

২২.
তিনি (মাখলুককে) তাঁর আনুগত্য করার আদেশ করেছেন, এবং তাঁর অবাধ্যতা (নাফরমানি) করতে বারণ করেছেন।

২৩.
সবকিছু তাঁর ইচ্ছা এবং নির্ধারণ অনুযায়ী পরিচালিত হয়,এবং তাঁর ইচ্ছায় বাস্তবায়িত হয়- বান্দার ইচ্ছা বাস্তবায়িত হয় না। সুতরাং মাখলুকের জন্য তিনি যা চান তা-ই হয়,আর যা চান না তা হয় না।

২৪.
তিনি আপন অনুগ্রহে যাকে ইচ্ছা তাকে হেদায়েত,আশ্রয় ও নিরাপত্তা দান করেন। আর তিনি যাকে ইচ্ছা স্বীয় ন্যায় বিচারপূর্বক তাকে পথভ্রষ্ট এবং বিপদগ্রস্ত করে পরীক্ষায় ফেলেন।

২৫.
সকলেই তাঁর ইচ্ছার অধীনে, তার অনুগ্রহ ও ন্যায়বিচারের মাঝে আবর্তিত হয়ে থাকে।

২৬.
তিনি সকল প্রকার প্রতিদ্বন্দ্বী ও সমকক্ষের ঊর্ধে (অর্থাৎ তাঁর সসতুল্য কেউই নেই, না কারো পক্ষে হওয়া সম্ভব)।

২৭.
তাঁর ফায়সালা রদ করার মত কেউ নেই। তাঁর হুকুমকে বিলম্বিত করার মতোও কেউ নেই। তার হুকুমের উপর প্রাধান্য বিস্তারকারীও কেউ নেই।

২৮.
উপরিউক্ত সব বিষয়ের ওপর আমরা ইমান রাখি এবং এই মর্মে বিশ্বাস স্থাপন করি যে, সবকিছু তার পক্ষ থেকেই হয়েছে।

#আমার_আকিদা_বিশ্বাস_২

07/10/2024

★ "তাওহীদ (একত্ববাদ)" ★

১. নিশ্চয়ই আল্লাহ এক; তার কোন শরীক নেই।

২. তার সদৃশ্য কিছুই নেই।

৩. কোন কিছুই তাঁকে অক্ষম করতে পারেনা।

৪. তিনি ব্যতীত কোন ইলাহ (ইবাদাতের উপযুক্ত সত্তা) নেই।

৫. তিনি অনাদি চিরন্তন; তাঁর কোন আদি (শুরু) নেই। তিনি অবিনশ্বর অনন্ত; তাঁর কোন অন্ত (শেষ) নেই।

৬. তিনি কখনো ধ্বংস হবেন না, কখনো শেষও হবেন না।

৭. তিনি যা ইচ্ছা করেন শুধু তা-ই সংঘটিত হবে।

৮. অনুমান কল্পনার ব্যাপ্তিআর তাঁর পর্যন্ত পৌঁছায় না। বোধ-বুদ্ধি তাঁকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে না।.....

[সুত্র: "আল-আকিদা আত-ত্বহাবিহ্যাহ" ইমাম আবু জা'ফর আত-ত্বহাবি আল-হানাফি রহঃ (২২৯-৩২১হিঃ)]

#আমার_আকিদা_বিশ্বাস_১

30/09/2024

আইডিটায় একের পর এক লাল বাতি চলছে, আবার ১২২ দিনের লাল বাতি,
শেষ পর্যন্ত বিকল্প হিসাবে আর একটা আইডি খুলতে বাধ্য হলাম।
https://www.facebook.com/profile.php?id=61565193791733&mibextid=ZbWKwL

আ.জ.ম. আব্দুল জলিল

Photos from The Silence's post 20/09/2024

বাস্তবে আলি হাসান ওসামাদের মিশন এরপরও না বুজলে আরো পস্তাতে হবে....
তাদের মূল টার্গেট হলো কওমি অঙ্গনে জামাতে ইসলামী, মওদুদী মতবাদকে নরমালাইজেশন করা।
সরকার যেমন এলজিবিটি কে নরমালাইজেশন করার জন্য বিভিন্ন প্রক্রিয়া সামনে এনেছে, পাঠ্য পুস্তকও তার একটি অংশ, ঠিক তেমনি আমাদের মধ্যেও মৌদুদি মতবাদকে নরমালইজেশন করা আলী হাসান উসামা, কথায় কথায় বিদ্যবান ইসলামী রাজনৈতিক সংগঠন ও তাদের নেতাকর্মীদেরকে "খিলাফা বিরোধী" বলে গুণবী সাহেবরা উস্কে দেন এগুলো তাদেরই একটা প্রক্রিয়া....

09/09/2024

যাদের কারণে আন্দোলনের মাস্টারমাইন্ড আলোচনা, তারাই রয়ে গেছেন অবহেলিত। মেয়ে সন্তান বিক্রি করা হয়েছে চিকিৎসার খরচ মেটাতে, জমি, ওয়াইফের অলংকার বিক্রি করতে হয়েছে। গত এক মাসে যারা কয়েক হাজার আহত মানুষের দায়িত্ব নিতে পারলো না, তারা কিভাবে ১৮ কোটি মানুষের স্বাভাবিক প্রয়োজন মেটাবে? এটা কি প্রাইরিটি ইস্যু ছিল না?

04/09/2024

এখতেলাফের সারমর্ম:
খোলাফায়ে রাশেদিনের পর থেকে ইমাম মাহদী আগমনের আগ পর্যন্ত আর খেলাফত প্রতিষ্ঠা হবে না,তবে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়াও আবশ্যক।

31/08/2024

একমাত্র রাষ্ট্র যাকে নিয়ে গর্ব করা যায়

Photos from The Silence's post 31/08/2024

আজকের আলোচনায় অন্যরকম এক চিন্তার খেরাক....
সকল ইখতিলাফে মাথা না ঘামিয়ে এধরণের আসরে বসুন,কিছু হলেও দেশ জাতির ভবিষ্যৎ নিয়ে আপনাকেও ভাবাবে, কাজে মন বসাবে,চিন্তা প্রসারিত হবে.....

Want your business to be the top-listed Beauty Salon in chuadanga?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Jibannagar
Chuadanga
1234567890