NETWORK CHUADANGA
One Dream .....NETWORK
ChUaDaNgA
27/10/2024
অরওয়েলের ‘১৯৮৪’ পড়তে দম লাগে।
যখন এই বইটা পড়বো বলে ঠিক করেছিলাম, তখন বেশ আনন্দিত ছিলাম। কারণ ইতিহাসের প্রায় সব রেজিমের সাথে এই উপন্যাসের গল্প মিলে যায়। বর্তমান বিশ্বের সাথে তো আরও মেলে।
পড়তে পড়তে নিজেকে বন্দি মনে হয়, আবদ্ধ মনে হয়, দম না থাকলে বেশিদূর এগুনো যায় না।
অবাক করে দিয়ে আমাদের রিডিং ক্যাফের [ঢাকা] পড়ুয়ারা পড়ে শেষ করেছেন এবং এমন প্রাণবন্ত আলোচনা উপহার দিয়েছেন, তাদের ধন্যবাদ দিয়েও ধন্যবাদ পর্ব শেষ করা যাবে না…
আমাদের পড়ুয়াদের আলোচনা শুনে আবারও মন আনন্দের ভরে গেল…
#পড়তে_পড়তে #1984
||| রিসেট – ২ |||
লীনা আর ফাইরুজের বিয়ে ভেঙ্গে যাচ্ছে। ঝগড়া, অপমান, অভিযোগ - সব কিছু মিলে তাদের সম্পর্ক এমন ধ্বংসের প্রান্তে গেছে যে একে অপরের মুখ দেখা-দেখিও বন্ধ। তবে তারা এটা বোঝে যে এই ভাঙ্গন রুখতে হবে।
উপায় খুঁজতে খুঁজতে তারা সম্পর্ক রিসেট করা যায় এমন একটা পদ্ধতির কথা জানতে পারে। অর্থ দিয়ে রিসেট করতে হয়। এটা করলে তাদের পুরানো সব স্মৃতি মুছে যাবে; তারা নতুন করে একে অপরকে চিনবে, ভালোবাসবে।
তারা রিসেট করার সিদ্ধান্ত নেয়।
রিসেট শেষে একে অপরের কাছে একেবারে নতুন ব্যক্তি, আগন্তুক। নতুন করে পরিচয় হয়, নতুন করে প্রেমে পড়তে শুরু করে, নতুনভাবে ডেইটিং শুরু হয়, ওরা অনেক সুখী হয়। পুরনো ঝগড়ার কোনো আর তাদের স্মৃতি নেই। সবকিছুই এখন সুন্দর।
কিছুদিন পর, সেই পুরনো সমস্যা ফিরে আসে। তাদের ছোটো ছোটো সমস্যা, মতবিরোধ, ঝগড়া - এসব আবার ঘটতে থাকে। রিসেট তাদের আগের স্মৃতি মুছে দিয়েছে ঠিকই, কিন্তু তাদের চরিত্র, ব্যক্তিত্ব ও সমস্যাগুলো বদলাতে পারেনি।
তারা বুঝতে পারে যে তাদের সমস্যার মূলে আছে নিজেদের স্বভাব যা বদলানো সম্ভব নয়। তারা জানে দু’জন একে অপরকে ভালোবাসে কিন্তু একসাথে বসবাস তাদের জন্য কঠিন।
একদিন লীনা ফাইরুজকে ডেকে বসায়। জিজ্ঞেস করে – ‘আচ্ছা, আমাদের কেমন স্মৃতি গড়া উচিৎ, বলোতো?’
ফাইরুজ উত্তর দেয় – ‘এসো, বাচ্চার মা-বাবা হই; আমি কিন্তু মেয়ে চাই’।
লীনা কিছু বলার আগেই, ফাইরুজ আবার বলে ওঠে – ‘শোনো; এর চেয়ে সুন্দর রিসেট আর নেই’।
#খুদেগল্প #খুদে_গল্প #ইকরাম_কবীর #ইকরামকবীর #গল্প
11/10/2024
সম্প্রতি প্রকাশিত হলো ইকরাম কবীরের গল্পগ্রন্থ ‘খুদে গল্পের বই’। শব্দসংখ্যার দিক দিয়ে ছোট্ট গল্প অনুগল্প নামে বেশ পরিচিত হলেও, এ গল্পকার এ গল্পগুলোকে খুদে গল্প নামে ডাকতে ভালোবাসেন। নিমেষেই কিংবা পথচলতি কম সময়ে পড়ে ফেলা যায়, এমন খুদে গল্পই লিখতে চেয়েছেন লেখক। গল্পের ভাষাও সেই হরহামেশা পাঠেরই অনুগামী—কোনো বক্রতা কিংবা আড়াল নেই বাক্যের, একেবারে সহজ সরল। তাই বলে চমক বৈচিত্র্য ও জাদুকল্পের কমতি নেই মোট ৪৭টি খুদে গল্পের এ বইয়ে। এসব নিয়েই কথাসাহিত্যের আঁতুড়ঘরে এবার বই আলোচনা সরাসরি লেখকের সঙ্গেই। আজব প্রকাশ থেকে প্রকাশিত ১৫২ পৃষ্ঠার ‘খুদে গল্পের বই’ নিয়ে ইকরাম কবীর এবং সঞ্জয় ঘোষের কথোপকথন—
‘কথাসাহিত্যিকের নিজের কোনো ভাষা থাকে না’ | কালবেলা সম্প্রতি প্রকাশিত হলো ইকরাম কবীরের গল্পগ্রন্থ ‘খুদে গল্পের বই’। শব্দসংখ্যার দিক দিয়ে ছোট্ট গল্প অনুগল্প নামে ব.....
11/10/2024
লেখালিখি নিয়ে কিছু বলার সুযোগ পেয়ে ভালো লাগছে…
https://www.kalbela.com/ajkerpatrika/kalantara/129274
#খুদেগল্প #খুদে_গল্প #ইকরাম_কবীর #ইকরামকবীর #গল্প
||| সিসিফাস |||
আদিলুর রহমান সাদা কাগজগুলোর দিকে তাকিয়ে আছে। হাতে কলম। ঠায় বসে আছে।
‘আমি তো লিখেছিলাম; পুরো একটা গল্প লিখেছিলাম; কিন্তু লেখাগুলো গেল কোথায়?’ মনে মনে নিজেই নিজের কাছে প্রশ্ন করে সে। প্রতিদিনই এমন হচ্ছে। আজও লেখাগুলো হারিয়ে গেছে।
মায়া দরজায় টোকা দিয়ে ভেতরে আসে। ‘আজও কিছু লিখতে পারছো না? রাইটার্স ব্লকে ধরেছে?’
‘না, মায়া,‘ আদিল উত্তর দেয়। ‘আমি তো প্রতিদিনই লিখছি, কিন্তু লেখাগুলো পরের দিনই সব মুছে যাচ্ছে’।
মায়া আদিলের কাঁধে হাত রেখে বলে – ‘নিজের ওপর বেশি চাপ দিও না; লিখো…কিন্তু লেখা কিভাবে শেষ করবে সেই চিন্তা বাদ দাও; তুমি তোমার গল্পের শেষটা কল্পনা না করতে পারলে তুমি লিখতে পারো না।‘
মায়া বেরিয়ে যায়। আদিল ধীরে ধীরে আবার লিখতে শুরু করে। সে জানে, পরের দিন সব মুছে যাবে। তবুও, আজকের জন্যে হলেও সে লিখবে।
#ইকরাম_কবীর #ইকরামকবীর #খুদেগল্প #খুদে_গল্প #গল্প
09/10/2024
বয়ানকে যখন ন্যারেটিভ বলা যায়...
04/03/2024
Bangladesh's corporate sector is embracing commendable initiatives, prioritizing mental and physical wellness among employees. With a focus on reducing stress and enhancing skills through various activities and training, businesses are fostering a healthier, more productive workforce. Financial wellness is gaining attention, recognizing the importance of financial literacy in achieving personal and professional goals. As we empower our colleagues with financial knowledge, we contribute to their wellbeing and the sustainability of our businesses. A stress-free workforce is key to our collective success.
Why the corporate world should unlock financial wellness for its co-workers Financial wellness introduces the concepts of managing our finances well, positively impacts our overall well-being and could help to build a stress-free workforce
30/09/2014
এবিসি রেডিওতে ‘তারা রাম পাম’ | entertainment | natunbarta.com | Top Online Newspaper in Bangladesh ঢাকা: গান আমাদের মনে প্রানে সবসময় মিশে থাকে! একলা ঘরে বসে, কিনবা দূরযাত্রায় গাড়িতে, আবার বন্ধুরা সবাই মিলে আড্ডায়, প্রিয়
20/09/2014
Is Sheikh Hasina helpless? | Dhaka Tribune There was a tinge of helplessness when Prime Minister Sheikh Hasina, the other day, said: “All Awami League leaders can be bought except Sheikh Hasina, and that is the problem.” The statement revealed how vulnerable she was in terms of leading the biggest political party in Bangladesh. A
Listen to ABC Radio online - www.abcradiobd.fm...
19/05/2014
হলিউডের চলচ্চিত্রে বাংলাদেশির কাহিনী | entertainment | natunbarta.com | Top Online Newspaper in... লস অ্যাঞ্জেলেস: অস্কার বিজয়ী মার্কিন পরিচালক ক্যাথরিন বিগেলো ‘দ্য ট্রু অ্যামেরিকান’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। চলচ্চিত্রটির নাম-ভূমিকায় থাকবেন
01/04/2014
চুয়াডাঙ্গায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার | outside-dhaka | natunbarta.com | Top Online Newspaper in... চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সরকারি ছাগল খামারের কাছে ভান্ডারিয়ার আমবাগান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Chuadanga
7200
