Jannat Organic Product

Jannat Organic Product

Share

আপনি কি ক্রেতা না বিক্রেতা?

06/11/2022

📒 ঘরেই পেনকিলার!

আপনার রান্নাঘরে এমন কিছু অব্যর্থ ব্যথানাশক আছে যা যে কোনও ভালো পেনকিলারের চেয়েও বেশি কার্যকর, তা কি জানেন? তার চেয়েও বড়ো কথা হচ্ছে, ব্যথানাশক ওষুধ টানা ব্যবহার করে গেলে কিন্তু শরীরে তার কুপ্রভাব পড়ে৷ জেনে নিন আচমকা কোথাও ব্যথা হলে কোন কোন জিনিস আপনাকে সাহায্য করতে পারে৷

📒 আদাঃ

মাসলের ব্যথা, আর্থারাইটিস, পেটের ব্যথা, বুকের ব্যথা আর পিরিয়ডের ব্যথায় খুব ভালো কাজ করে আদা৷ মাইগ্রেনের ব্যথা হচ্ছে? আদা দেওয়া চা খেয়ে দেখতে পারেন৷ কাশি, ব্রঙ্কাইটিস, গলা ব্যথা সারাতেও মন্ত্রের মতো কাজ দেয় আদা, শ্বাস নিতে অসুবিধে হলেও আদা দেওয়া চা খুব ভালো কাজে দেয়৷

📒 রসুনঃ

দাঁতে ব্যথা, কানে ব্যথা, আর্থারাইটিস সারাতে দারুণ কাজে দেয় রসুন৷ কাঁচা রসুন খাওয়া সবচেয়ে ভালো, রান্নায় এর ওষধি গুণ নষ্ট হয়ে যায়৷ দাঁতে ব্যথা হচ্ছে? তক্ষুণি আরাম পেতে চাইলে রসুন ছেঁচে সামান্য নুন দিয়ে লাগান, আরাম পাবেন৷ জয়েন্টের ব্যথা সারাতে রসুন তেলও খুব কার্যকর ভূমিকা নেয়৷

📒 হলুদঃ

হলুদে উপস্থিত কারকিউমিন ক্রনিক ব্যথা সারাতে ওস্তাদ৷ কোথাও আচমকা ব্যথা লাগলে চুন-হলুদের প্রলেপ দেওয়া আমাদের ঐতিহ্যের মধ্যেই পড়ে৷ কোনও পোকামাকড়ের কামড়ে ত্বকে চুলকানি, জ্বালাভাব হচ্ছে? হলুদ আর অ্যালো ভেরা জেল মিলিয়ে লাগালে আরাম পাবেন৷

📒 লবঙ্গঃ

মুখগহ্বরের স্বাস্থ্যরক্ষায় দারুণ কার্যকর ভূমিকা নিতে পারে লবঙ্গের তেল৷ দাঁতে ব্যথা হলে কোনও ওষুধ লাগানোর আগে লবঙ্গের তেল ব্যবহার করে দেখতে পারেন৷ লবঙ্গ চিবিয়ে খেতে পারেন৷

📒 দইঃ

পেটে ব্যথা, পেট ফুলে থাকা বা বদহজম সারাতে দারুণ কার্যকর ভূমিকা নিতে পারে বাড়িতে পাতা সাদা দই৷ এর মধ্যে উপস্থিত প্রোবায়োটিক আমাদের হজমশক্তি বাড়াতে সাহায্য করে৷ দিনে দু’বার দু’ বাটি দই খেলেই দেখবেন অর্ধেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে!

📒 পিপারমিন্টঃ

মাসলের ব্যথা, দাঁতে ব্যথা, মাথায় ব্যথা, না্র্ভে ব্যথা কষ্ট দিচ্ছে? পুদিনার পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খান৷ তাতে হজমশক্তি বাড়বে, ধীরে ধীরে শান্তি নেমে আসবে আপনার শরীরে ও মনে৷ তাতে করে ব্যথার বোধটা খুব বেশি ভোগাবে না৷ ঈষদুষ্ণ জলে 10-12 ফোঁটা পিপারমিন্ট অয়েল দিয়ে স্নান করে ঘুমোতে যান রাতে, ফারাকটা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন৷

Photos from Jannat Organic Product's post 01/10/2022

চুলের যত্নে বিভিন্ন তেল এর ব্যবহার

মজবুত, ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের স্বপ্ন কে না দেখে? কিন্তু দুর্ভাগ্যবশত, নানা কারণে আমরা যেমনটা চাই আমাদের চুলের গঠন তেমন হয়ে ওঠে না। মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পানি পান করার অভাবে চুলের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ সমস্যার খুব সাধারণ একটি সমাধান রয়েছে। তা হলো, চুলের যত্নে ভালো তেল ব্যবহার করা।

ক্যাস্টর অয়েল:

ক্যাস্টর অয়েল ওমেগা ৬ ফ্যাটি এসিড, ভিটামিন ই-সমৃদ্ধ যা চুলকে মজবুত ও উজ্জ্বল করে। এ ছাড়া এটি নতুন চুল গজাতেও সাহায্য করে।। অন্যদিকে এতে ভিটামিন বি রয়েছে যা চুলের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।

নারকেল তেল:

চুলের যত্নে নারকেল তেলের জুড়ি নেই। নারকেল তেল ভিটামিন ই-সমৃদ্ধ এবং চুলের জন্য পৃথিবীর অন্যতম শক্তিশালী তেল। চুল এই তেল ভালোভাবে শুষে নিতে পারে। এর ফলে এই তেলের কার্যকারিতাও বেশি।

অলিভ ওয়েল:

ক্ষতিগ্রস্ত চুলের জন্য সেরা প্রাকৃতিক তেল হিসেবে অলিভ ওয়েলের বেশ খ্যাতি রয়েছে। শ্যাম্পু করার পর হাতের তালুতে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে ভালো করে দুই হাতে ঘষে ফেলুন। তারপর চুলে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একবার হালকা গরম অলিভ অয়েল চুলে ভালো করে ম্যাসাজ করে লাগান। এভাবে দু-তিন ঘণ্টা চুলে তেল লাগিয়ে রেখে শ্যাম্পু করুন। এর ফলে চুল হবে উজ্জ্বল ও সুন্দর।

সূর্যমুখী তেল:

তৈলাক্ত চুলের জন্য এই তেল খুব উপযোগী। এই তেল অনেক হালকা হওয়ার কারণে চুলে ম্যাসাজ করলে, তেলতেলে হয় না। সপ্তাহে দুই থেকে তিনবার বিভিন্ন তেল চুলে লাগিয়ে যত্ন নিন। তবে কখনোই চুলে তেল লাগিয়ে বেশি সময়ের জন্য ঘুমিয়ে পড়বেন না। এতে চুলের গোড়া নরম হয়ে চুল আরো বেশি পড়তে পারে।

অ্যাভোকাডো তেল:

অ্যাভোকাডো তেল অন্যান্য তেলের মতো এত সহজলভ্য নয়। কিন্তু এই তেল ভিটামিন ‘এ’ ও ‘বি’-সমৃদ্ধ। অ্যাভোকাডো তেলে ময়েশ্চারাইজিং রয়েছে, যা ভঙ্গুর চুলের সমাধান করে এবং ক্ষতিগ্রস্ত চুলের জন্য বেশ উপকারী।

Photos from Jannat Organic Product's post 11/09/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু 🌹🌹🌹

Jannat organic hair oil,
Jannat organic soap,
Jannat organic protin hair pack,
Jannat organic shampo,

নিতে চাইলে ইনবক্স করুন🥰

22/08/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু 🌹🌹🌹।

👁️চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়👁️

🤦‍♀️রাতে ঘুম না হলেই বিপদ। চোখের নিচে পুরু কালো দাগ। অনেকের আবার ঘুম হলেও এই কালো দাগ দূর হয় না চোখ থেকে৷ পরিপাটি সাজের বারোটা বাজিয়ে দেয় এই চোখের কালো দাগ৷ সবাই জিজ্ঞাসা করে ‘সারারাত ঘুম হয়নি?’ লজ্জায় পড়েন আপনিও৷ তবে এই লজ্জার দিন শেষ। জেনে নিন, আপনার চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়-

📂 কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে। এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন।

📂 দুই চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দু’টি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন। চামচ ঠাণ্ডা হলে, বালিশে শুয়ে চোখের উপর চামচ দু’টি রাখুন। এটির দুটি সুফল আছে। এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে।

📂 দু’টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের ওপর পনেরো মিনিট রাখুন।
📂 ঠাণ্ডা টি ব্যাগ চোখের ওপর রাখলে ভালো ফল পাবেন। গ্রিন টি-এর ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে।

📂খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে।

📂কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন।

📂চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন।

❤️ধন্যবাদ ❤️

Photos from Jannat Organic Product's post 21/08/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু 🌹🌹🌹

আলহামদুলিল্লাহ, নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম🥰
এবারের নতুন অর্গানিক প্রোডাক্ট হলো 👉Jannat organic dragon lipbum.
★ উপকরণ ঃ-
১/ড্রাগণ ফ্রুট,
২/ভিটামিন-ই ক্যাপ,
৩/আমন্ড অয়েল,
৪/জোজোবা অয়েল,
৫/গ্লিসারিন,
৬/মধু,
৭/নারিকেল তেল,
৮/রোজ ওয়াটার,
৯/ভেসলিন।

★উপকারীতাঃ-
১/ঠোঁটের মৃত কোষ তুলতে সাহায্য করে।
২/ঠোঁটের ফাটা সাড়ায়,
৩/ঠোঁটের কালো দাগ সাড়াতে সাহায্য করে,
৪/ঠোঁটে গোলাপি আভা আনতে সাহায্য করে,
৫/ঠোঁটকে সফট এবং প্রাণবন্ত করে তোলে,
৬/যারা প্রতিদিন ঠোঁটে লিপস্টিক মেখে ঠোঁট কে নষ্ট করে ফেলতেছেন তারা অন্তত রাতের জন্য হলেও হেমমেড লিপবাম ইউজ করে নিজের ফলাফল নিজেই দেখুন।

04/08/2022
Photos from Jannat Organic Product's post 18/04/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু 🌹🌹🌹,

আলহামদুলিল্লাহ,,
আবার ও বানিয়ে ফেলছি,,
আমার হোমমেড সোপ,
Jannat organic neem soap.

আমি নিজে এ সাবান ব্যাবহার করি,,
আলহামদুলিল্লাহ,,
আমি নিজে প্রমান,,

এর উপকারিতা,,

মুখের অতিরিক্ত অয়েলি ভাব কমায়,
মুখ স্ফট করে,
মুখের ব্রন কমায়,
শরীরে এলার্জি থাকলে তা ব্যাবহারে কমে,
মুখের ময়লা দূর করে,
মুখে ব্রনের গর্ত বা লোমকূপে জমে থাকা ময়লা দূর করে,
মুখকে উজ্জ্বল করে,
মুখের দাগ কমাতে সাহায্য করে।

আলহামদুলিল্লাহ,,

এর প্রতিটা উপাদান প্রাকৃতি থেকে আমি নিজে সংগ্রহ করে বানাই।

আলহামদুলিল্লাহ,,।

আমি আমার নিজের জন্য এ দুটো বানিয়ে নিলাম💕💕💕

24/02/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু 🌹🌹🌹

"টমেটো নিয়ে ত্বক চর্চা" ✨

টমেটো তে রয়েছে প্রচুর মাত্রা লাইকোপেন নামক উপাদান।যা সকল ধরনের ত্বকের দাগ কমাতে সাহায্য করে।

***১ টি টমেটো নিয়ে ২ ভাগ করুন,,
১ অংশের উপরে চিনি দিন,,,এবার এটা পুরো মুখে আস্তে আস্তে ম্যাসাজ করুন,,
টমেটোর রস টা মাজে মাজে চেপে নিবেন,,
কিছুক্ষণ এবাবে এপ্লাই করার পর মুখ ধুয়ে নিন,,এতে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করবে।

***ত্বকের একটা গ্লো কে না চায়?তাই ১ টি টমেটো কেটে ২ ভাগ করে নিন,,এবার, এক অংশের উপরে হলুদ গুড়ো মিশিয়ে নিন,,এবার পুরো মুখে এপ্লাই করুন,,প্রতমটার মতো ভালো করে এপ্লাই করার পর,,মুখ ধুয়ে নিন,,,ফলাফল নিজেই দেখতে পাবেন,,ইনশাআল্লাহ।

***১ থেকে ২ টি টমেটো ব্লেন্ডারে ফেলে দিন এতে ২ চামচ লেবুর রস মিক্স করে নিন,,,এবার এই পেস্ট পুরো মুখ ও গলায় লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ ও গলা ধুয়ে নিন।

১ সপ্তাহে আপনি আপনার রেজাল্ট পাবেন,
ইনশাআল্লাহ।

এমন আরো স্কিন কেয়ার পেতে,, পেইজে লাইক কমেন্ট করে পাশে থাকুন।

30/01/2022

আসসালামু আলাইকুম,,

আমার এই গ্রুপে ২ জন মডারেটর লাগবে,,

এমন সময় দিতে পারবে & ইমভাইট+বিভিন্ন টিপস,ভালো কিছু পোস্ট করে মানুষকে হেল্প করতে পারবে এমন কেউ থাকলে অবশ্যই জানাবেন,,

আপনাদের জন্য হাদিয়া হিসেবে,,বই থাকছে কিন্তু।

26/01/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু 🌹🌹🌹

সতেজ থাকতে লেবুর পানীয়,,

পানীয় বলতে যে শুধু, কোকাকোলা,আর যত আপ বুঝায় তা কিন্তু না,,

চা ও কিন্তু পানীয়,,
আসুন, জেনে নেই আজকে,, ভিন্ন রকমের একটি চা রেসিপি,,

আর হ্যা,,এমন অসাধারণ কিছু জানার আগে আমার পেইজটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের একটু উপকারের কিছু তথ্য নিয়ে আসার জন্য আগ্রহি করে তুলোন,,

আজকে শিখবো,,
🌼আদা,লেবু,ও কাঁচা মরিচের চা,🌼

উপকরণ ➡️ চা পাতা ১ চা চামচ,
আদা কুচি ১ চা চামচ,লেবুর রস ১ চা চামচ,কাঁচা মরিচের কুঁচি ১ চা চামচ, চিনি স্বাদমতো ও পানি ৫০০ মিলি লিটার।

প্রস্তুত প্রণালি➡️ পানি গরম করুন। ফুটে উঠলে আদাকুচি দিয়ে ৩-৪ মিনিট গরম করুন।এতে চা পাতা দিয়ে আবারও ৩-৪ মিনিট গরম করুন। কাঁচা মরিচের কুঁচি দিয়ে ১ মিনিট রেখে দিন।চুলা থেকে নামিয়ে ছাকনি দিয়ে ছেঁকে নিন।তাতে লেবুর রস আর স্বাদমতো চিনি মিশিয়ে উপরে অল্প করে একটু কাঁচা মরিচের কুঁচি ছড়িয়ে কাপে নামিয়ে পরিবেশন করুন।✅

বর্তমানে এ চা টা খুব প্রয়োজনীয়,,ঠান্ডা, গলাব্যাথা তে খুব উপকার।

Want your business to be the top-listed Beauty Salon in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Cumilla