Mohibbullah
Alhamdulillah will give video from now on my page InshaAllah
সাবই আমার জন্য দোয়া করবেন
25/06/2025
খেলা খেলা খেলা........... ⚽
আসসালামু আলাইকুম
সু-প্রিয় ক্রীড়া প্রেমি ভাইয়ে রা আমরা আপনাদের কে আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা দক্ষিণ রুমালিয়ার ছড়া ফুটবল একাডেমির পক্ষ থেকে একটি মিনি বার উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি।
আপনা যারা টিম নেওয়ার জন্য আগ্রহী তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
ধন্যবাদ সবাইকে ⚽⚽⚽
22/05/2025
কিছু দিন পর মাঠে গড়াবে ফুটবল -⚽
নেওয়া হচ্ছে মাঠের প্রস্তুতি, 💥
11/07/2024
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় পৃথক দুটি পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এঘটনায় কক্সবাজারে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিকদার বাজার এলাকায় প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলামের একমাত্র সন্তান মোঃ হাসান নামের একজন শিশু মৃত্যু বরণ করে। এছাড়া কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ কল্যাণীয়া কাটাই মৃত আব্দুল হামিদ এর কন্যা ও আব্দুল করিমের স্ত্রী জমিলা আক্তার নামে এক গৃহবধু নিহত হয়।
04/10/2023
পণ্যের নাম: পকেট ক্যামেরা
পণ্যের ধরণ: বিদেশ থেকে আনা, একদম নতুন ( এক সপ্তাহ ব্যবহার করা হয়েছে)
বর্তমান অবস্থা: একদম ফ্রেশ, কোথাও কোনো ত্রুটি নেই।
রেজুলেশন: ১০৮০ ডিপি
সাইজ: সাড়ে চার ইঞ্চি লম্বা এবং দেড় ইঞ্চি চওড়া।
দাম: ৭৫০০ টাকা (ফিক্সড)
বিস্তারিত তথ্য:
বিদেশ থেকে আনা এই পকেট ক্যামেরাটি বিক্রি হবে। ক্যামেরাটির সাথে ৬৪ জিবি মেমরি কার্ড দেওয়া হবে। আপনি আরও এক্সপান্ড করতে পারবেন। ক্যামেরা ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে ছবি তোলা যায়। যারা ব্লগিং করেন,কোথাও ঘুরতে গিয়ে নিজের ভিডিও ধারণ করতে চান বা ভিডিও তৈরি করতে চান এই ক্যামেরাটি তাদের জন্য খুবই উপকারি হবে। একদম ফ্রেশ কন্ডিশন। কিছুদিন আগে হাতে পেয়েছি। টাকার প্রয়োজন তাই বিক্রি করে দিতে হচ্ছে। ক্যামেরাটিতে সুন্দর একটি ডিসপ্লে রয়েছে। ১০৮০ ডিপি রেজুলেশনে ছবি ও ভিডিও করতে পারবেন। একবার চার্জ দিলে টানা তিন চারদিন ব্যবহার করতে পারবেন। ব্যবহার করা খুবই সহজ। ইউএসবি টাইপ সি কেবলের মাধ্যমে চার্জ করা এবং ডাটা ট্রান্সফার করতে পারবেন। ভিডিও করার জন্য এটি অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা। দেখে চেক করে পছন্দ হলে এবং দামে পছন্দ হলে নিতে পারেন। ঠিকানা: ১০১ করিম বার্মিজ মার্কেট, বাজারঘাটা,সদর,কক্সবাজার। মোবাইল: ০১৮১৩৯৬৮৪৬৪ ( দাম: মেমরি কার্ড সহ ৭৫০০ টাকা, মেমোরি কার্ড ছাড়া ৬৫০০ টাকা)
পুকুরের পানিতে সবাই গোসল করলেও পুকুরের পানি কেহ পান করে না তেমনি বেপর্দা নারীকে সবাই পছন্দ করলেও কেহ
কখনো ঘরের বউ বানাতে চায় না
12/09/2023
প্রিয় রাসুল (সাঃ) বলেছেন,,,🌺🥀
তুমি দুনিয়াতে এমনভাবে বাস করো যেন তুমি মুসাফির কিংবা পথচারী।
(সহীহ বুখারী হাদিস ৬৪১৬)
16/05/2023
দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার ১৬ মে সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডিমলায় সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এছাড়া রাজারহাটে ২৪, চট্টগ্রামে ২৩, ময়মনসিংহে ২১ ও সন্দ্বীপে ২০ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও মংলায় ৩৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ২০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
Reneta June
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। ঢাকায় আজ পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৫ মিনিটে।
16/05/2023
২০২৩ সালের প্রথম চার মাসে ২৯৬ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। দেশটির অভিবাসন দপ্তর জানিয়েছে, এই অভিবাসীদের মধ্যে ৭৯ জন বাংলাদেশি।
রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ২৭৩ জনকে রোমানিয়ার বিমানবন্দর থেকে বিমানযোগে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ২৩ অভিবাসীকে রোমানিয়া পুলিশের তত্ত্ববধানে নিজ দেশে পাঠানো হয়েছে। ফেরত পাঠানোদের মধ্যে সবচেয়ে বেশি ৭৯ জন বাংলাদেশের। এরপর পাকিস্তানের রয়েছেন ৩৭ জন।
জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের বেশিরভাগই অবৈধ উপায়ে রোমানিয়ার সীমান্ত অতিক্রম করে শেনজেনভুক্ত দেশে প্রবেশের চেষ্টা করে পুলিশের হাতে আটক হন। এছাড়াও অনিয়মিত উপায়ে দেশটিতে অবস্থান ও কাজে নিয়োজিতদের বিরুদ্ধে পরিচালিত অভিযান থেকেও অনেককে আটক করা হয়। তাদের একটি অংশকে স্বেচ্ছায় ১৫ দিনের মধ্যে দেশ ত্যাগের নোটিশ দেয়া হয়েছিল। এই আইনি নোটিশ না মানায় সংশ্লিষ্টদের জোরপূর্বক তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Cox's Bazar
COX’S BAZAR
