IKRAM

IKRAM

Share

Nature is the best healing for health. we informed you the natural resources for good health.

31/05/2025

Data Analytics and Tracking- এ JavaScript-

১. ইউজার ইন্টার‍্যাকশন ধরার জন্য JavaScript অপরিহার্য। ওয়েবসাইটে ইউজার কী ক্লিক করছে, কত স্ক্রল করছে, বা কোন ফর্ম সাবমিট করলো—এসব তথ্য HTML বা CSS দিয়ে পাওয়া যায় না। JavaScript দিয়ে ইভেন্টগুলো ক্যাপচার করে Analytics টুলে পাঠানো হয়।

২. ডায়নামিক সাইট ও SPA-তে কাজ করার একমাত্র উপায়। আজকাল অনেক ওয়েবসাইট Single Page Application (SPA) হিসেবে তৈরি হয়, যেখানে পেজ রিলোড হয় না। এসব সাইটে পেজভিউ বা ইভেন্ট ট্র্যাক করতে JavaScript ছাড়া সম্ভব নয়।

৩. কাস্টম ডেটা ও Data Layer ব্যবস্থাপনায় JavaScript লাগে। ব্যবসার প্রয়োজন অনুযায়ী যেমন অর্ডার, প্রোডাক্ট, ইউজার ইনফো পাঠাতে হয়—তার জন্য dataLayer.push() এর মাধ্যমে JavaScript ব্যবহার বাধ্যতামূলক।

৪. জটিল ফর্ম (AJAX, React ইত্যাদি) সাবমিশন ট্র্যাকিং সম্ভব হয় JavaScript দিয়ে
সাধারণ HTML ফর্মের মতো পেজ রিফ্রেশ না হলে GTM কাজ করে না, JavaScript দিয়ে ইভেন্ট ট্রিগার করতে হয়।

৫. iFrame ট্র্যাকিং-এ JavaScript ছাড়া কাজ হয় না। iFrame এর ভিতরের ইভেন্ট parent পেজ থেকে দেখা যায় না, JavaScript এর postMessage API দিয়ে দুপক্ষের কমিউনিকেশন দরকার।

৬. বেসিক ট্র্যাকিং (পেজভিউ, স্ক্রল, আউটবাউন্ড ক্লিক) JavaScript ছাড়া করা যায়, তবে কাস্টম ট্র্যাকিংয়ের জন্য JavaScript অপরিহার্য।

৭. Google Tag Manager এর পরিপূর্ণ ব্যবহার ও কাস্টমাইজেশনের জন্য JavaScript জানা জরুরি।

→ JavaScript ছাড়া বেসিক ট্র্যাকিং সম্ভব, কিন্তু ব্যবসায়িক ও গভীর Data Analytics এর জন্য JavaScript শেখা জরুরি।

To know in depth I have registered for the Two Days Boot-camp to learn JavaScript for data analytics and tracking.

LeoMeasure
Hasanuzzaman Sajib

26/05/2025
Want your business to be the top-listed Beauty Salon in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

H#236/192, Kaptanbazar
Cumilla
3500