Topi's Dream Cage
Supremacy everyday. Get your own dream in Topi's Dream Cage. It's a completely online based full-service
তোমার এই ব্যস্ত শহর থেকে একদিন ঠিক চলে যাবো নিঃশব্দে। কোনো রকম অভিযোগ, অভিমান ছাড়াই নিজেকে হারিয়ে নিয়ে যাবো দূরে বহুদূরে। সেদিন কি আমাকে মনে করবার জন্য তোমার শহরের রাস্তায় দুফোঁটা চোখের জল ফেলার সময় হবে ????
#পূর্ণারগল্পকথা
#আশাপূর্ণা
20/11/2024
তোমাকে পাশে নিয়ে সূর্যোদয় দেখবো বলে অপেক্ষায় যদি সূর্য অস্ত যায় তবে একাই সূর্যোদয় দেখা ঢের ভালো....
আশাপূর্ণা
08/11/2024
"পূর্ণের মন খারাপের দিন "
আশাপূর্ণা
কোনোদিন ভাবিনি এভাবে একা থাকতে হবে.....
একটু মন খারাপ হলেই তোমাকে পাওয়ার যে আকুলতা থাকতো, একটুখানি তোমাকে জড়িয়ে ধরার যে ব্যাকুলতা থাকতো , দৌঁড়ে তোমাকে জড়িয়ে ধরার যে আকাঙ্খা থাকতো তোমার সেই পূর্ণ আজ মরে গেছে। আজ কেবলই সব স্মৃতি। পূর্ণ আজ অপুকে ছাড়াই তার প্রতিটি প্রহর গুণে। আজ মন খারাপের দিনগুলোতে একলা পথে হাঁটে। হাত ধরবার শুধু কাউকে খুঁজে পায় না। ভিতরে ভিতরে গুমরে কাঁদে, চূর্ণবিচূর্ণ হতে থাকে পূর্ণের হৃদয়। অপুকে ছাড়া পূর্ণ যে বড্ড একা.......
#একাকিত্ব
#ভাঙ্গাহৃদয়
#অপুছাড়াপূর্ণ
সারারাত মুষলধারে বৃষ্টি পড়ছে। আজ কেন বৃষ্টি দেখতে ইচ্ছে করছে না???? তুমি পাশে নেই বলে??? কতরাত আমাদের বৃষ্টি দেখা হয় না ....... রাতে বৃষ্টির গন্ধ, তোমাকে জড়িয়ে বৃষ্টি দেখা আর কখনো হবে অপু???? তোমার পূর্ণ আজ বড্ড একা।।।।
লেবুকে চিপে নিংড়ে নেওয়ার পর তাতে কি আর রস থাকে???? তেতো হয়ে যায়।
অপু
সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছে। তাইতো তোমাকেও আজ আমার খুব বেশি মনে পড়ছে। আগে বৃষ্টি এলেই ছুটে চলে যেতাম তোমার কাছে। আমাদের একসাথে বৃষ্টি বিলাস। এক ছাতার নিচে হাত ধরে সারা সকাল বৃষ্টিতে ভিজা, দুজনে মিলে কত শত স্বপ্নের ছবি আকাঁ। আমার পাগলামি তোমাকে আরও বেশি আমার কাছে এনে দিতো। এখন বৃষ্টি হলে তুমি কি আগের মতো ভিজো????? আমাকে তোমার মনে পড়ে???? তোমার পূর্ণকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে?????
আজও তোমার পূর্ণ স্বপ্ন দেখে আমাদের সেই বৃষ্টি বিলাস.......
তোমার পূর্ণ
অপু
কেমন আছো?
রেললাইনে দাঁড়িয়ে দেখা আমাদের স্বপ্নগুলো আজ স্টেশন খুঁজে বেড়াচ্ছে। কোথায় থামবে এই ট্রেন??????
আজ খুব জানতে ইচ্ছে করছে তুমি কি সত্যিই আমার স্বপ্নের সারথী ছিলে নাকি আমার দুঃস্বপ্ন ছিলে????? তোমার পূর্ণা আজও খুঁজে বেড়ায় সেই স্টেশন।
তোমার পূর্ণা
অপু,
আমাদের বৃষ্টির দিনগুলোর কথা মনে আছে তোমার?????
সেই যে আমাদের উঠনে বৃষ্টিতে গড়াগড়ি করে আমাদের বৃষ্টি বিলাস!!!!!! তোমার কি ইচ্ছে হয় না তোমার পূর্ণকে নিয়ে বৃষ্টিতে ভিজতে?????
তোমার পূর্ণের আজ খুব বৃষ্টি দেখতে ইচ্ছে করছে......
#আশাপূর্ণারমনখারাপেরদিন
#স্মৃতিরকুঠরে
#আশাপূর্ণারঅপু
#বৃষ্টিবিলাস
21/08/2024
অপু,
কেমন আছো? আজ কতোদিন হয়ে গেলো!!!!!!
তোমার পূর্ণ কেমন আছে, তোমার জানতে ইচ্ছে করে না????
তোমার পূর্ণ ভালো নেই একদম ভালো নেই 😥
# আজ আশাপূর্ণার মন খারাপের দিন
# স্মৃতির কুঠরে
# গল্পকথা
15/09/2022
ছোটবেলায় কেউ একজন বলতো তুমি পারবে কিন্তু আজ অবধি কিছুই পারিনি, কেবল হেঁটেই চলেছি কিছু পাওয়ার আশায়.....
25/10/2021
যে যেমন তেমনটাই সে সুন্দর .....
11/10/2021
ক্লেমেটিস বা আ্যারোমেটিক জুঁই
Click here to claim your Sponsored Listing.
