Corona Virus
Stay Home
24/04/2020
#করোনাভাইরাসে আক্রান্ত মা চাইলেই শিশুকে নিচের স্বাস্থ্য-বিধি মেনে মায়ের দুধ খাওয়াতে পারেনঃ
👏 মায়ের দুধ খাওয়ানোর ও শিশুকে স্পর্শ করার আগে হাত ভালো করে সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধুয়ে পরিষ্কার করতে হবে এবং মাস্ক পরতে হবে,
🤧 খাওয়ানোর সময় হাঁচি-কাশির সঠিক নিয়ম অনুসরণ করতে হবে,
💧মায়ের ব্যবহৃত আসবাবপত্র ও যেসব জায়গা তাঁর সংস্পর্শে এসেছে সেসব নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।
👩⚕️প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও আশেপাশের অভিজ্ঞ মায়েদের পরামর্শ ও সাহায্যও নিতে পারেন।
বর্তমান পরিস্থিতিতে #করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি ঘরে বসেই তরুণরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে পারে 👇
✅ জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানা
✅ অনলাইনে সচেতনতা গড়ে তোলা
✅ বাসায় জ্বালানি শক্তি সঞ্চয় করা
10/04/2020
#বাংলাদেশের_জন্য_দুঃসংবাদঃ
#করোনার_মূল_টার্গেট_যারাঃ
✅মূল টার্গেট যারাঃ
দেশে গতকাল পর্যন্ত মোট ৩৩০ জন করোনারোগী শনাক্ত হয়েছে। এবং মোট মারা গেছে ২১ জন। জানা যায়, নতুন আক্রান্ত রোগীর মধ্যে পুরুষ ৭০, এবং মহিলা ৪২ জন। নতুন সংক্রমিত হওয়া রোগীর মধ্যে পুরুষের সংখ্যা দুই তৃতীয়াংশ। আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে রয়েছে তিনজন। ১১-২০ এর মধ্যে রয়েছেন ৯ জন। ২১-৩০ এর মধ্যে রয়েছেন ২৫ জন। ৩১-৪০ এর মধ্যে রয়েছেন ২৪ জন। ৪১-৫০ এর মধ্যে রয়েছেন ১৭ জন। ৫১-৬০ বছরের মধ্যে রয়েছেন ২৩ জন। ষাটোর্ধ্ব রয়েছেন ১১ জন। গত ২৪ ঘন্টায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সবেচয়ে বড় অংশটি ঢাকায়, মোট ৬২জন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে নারায়নগঞ্জে, মোট ১৩ জন।
✅বাংলাদেশের তরুনরাই মূল টার্গেটঃ
করোনা মূল টার্গেট বাংলাদেশে এখন তরুনরাই। গত ২৪ ঘন্টায় দেশে ১১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬৬ জনের বয়স ২০ থেকে ৫০ এর মধ্যে। আর ৬১ জনেরই বয়স ৪০ এর নীচে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
✅ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ১১২ জন আ,ক্রান্তের মধ্যে ১০ বছরের নিচে ৩ জন, ১০ থেকে ২০ বছর বয়সী ৯ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২৫জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৩ জন এবং ষাটোর্ধ্ব ১১ জন।
10/04/2020
আমরা Covid-19 এর 3rd Stage এ প্রবেশ করে ফেলেছি। মানে community spread হতে যাচ্ছে এবার। এই ক্ষেত্রে কি হবে আর কি করতে হবে??
3rd Stage মানে কার কিভাবে, কোথা থেকে, কার থেকে Corona virus সংক্রমণ হচ্ছে তার আর খোঁজ বা পাত্তা পাওয়া সম্ভব না।
ি_কি_করতে_হবে??
আসুন দেখে নেই......
১. বয়স্কদের ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা।
২. যেকোনো বয়সের শারীরিক ভাবে দুর্বল, ডায়াবেটিসের রোগী, হাইপারটেনশনের এর রোগী, কিডনি সমস্যা, লিভার সমস্যা, ফুসফুসের সমস্যা ইত্যাদি রোগী ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা। কারন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
৩. একেবারে বিশেষ দরকারে সুস্থ সবল যুবক/যুবতী যদি বের হতেই হয় তবে যেকোনো জানা/অজানা লোকের সাথে কম করে ৩ মিটার দুরত্ব (১.৫ থেকে ৫মিটার) বজায় রাখতেই হবে। ভীর বা লোক জমায়েতে যাওয়ার তো প্রশ্নই আসেনা।
৪. যদি বাজার করার সময় ৩ মিটার (কম করে ১.৫মিটার) এর কম দুরত্বে কারো সাথে কথা বলার প্রয়োজন পড়ে তবে সার্জিক্যাল মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। যদি হাসপাতালে কোনো কাজ থাকে অথবা বাড়িতে সন্দেহজনক কেউ থাকে তবে N-95/N-99/P-95 মাস্ক ব্যবহার করতে হবে। বাইরে রাস্তা ঘাটে কোনো লোকজন না থাকলে বা ৩ মিটার দুরত্বের মধ্যে কোনো লোকজন না থাকলে মাস্ক ব্যবহার না করলেও চলবে।
৫. বাজারে থাকা কালীন/বাজার থেকে এসে নিজের নাক, মুখ, চোখ এমন কি কানেও হাত দেয়া যাবেনা যতক্ষণ না সাবান দিয়ে ১মিনিট ভালোভাবে ঘষে হাত ধোঁয়া না হচ্ছে।
৬. হাত ধোঁয়া শেষ হলে বাজারে ব্যবহৃত জামা-কাপড় detergent গোলা পানিতে কম করে ১/২ঘন্টা ভিজিয়ে তারপর ধৌত করতে হবে এবং গোসল করতে হবে।
৭. ঘরের মধ্যে কোনো Covid-19 রোগী/সন্দেহজনক কেউ না থাকলে মাস্ক ব্যবহার এর প্রয়োজন নেই।
৮. গরম চা, গরম কফি, গরম পানি ১/২ ঘন্টা অন্তর অন্তর খেতে পারলে ভাল। গলার মধ্যে কিছু জমে আছে এমন মনে হলে গরম পানির সাথে লবন অথবা Viodin mouthwash মিশিয়ে গড়গড়া করতে পারেন।
৯. ভাল ভাবে ধুয়ে ভিটামিন-C যুক্ত ফল বেশী বেশী খাওয়া ভাল। ফলগুলো আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর খাবেন। বাইরে থেকে আনা বিস্কুট, কেক ইত্যাদির যেকোনো প্যাকেট ব্যবহার এর আগে ধুয়ে নিতে হবে।
১০. ঘরের ভিতরে ঝাড়ু দেয়া যাবেনা। বরং সরাসরি lizol জাতীয় floor cleaner দিয়ে মুছে ফেলতে হবে। কোনোভাবেই ধুলো উড়তে দেয়া যাবে না।
১১. বাজারে/বাইরে ব্যবহৃত জুতা ঘরের বাইরেই রাখতে হবে।
১২. বাইরের যেকোনো ব্যক্তি কেই covid-19 পজিটিভ রোগী ভাবুন এবং সেই মতো নিজেকে সচেতন রাখুন।(যেহেতু Stage-3 তে প্রবেশ করেছি।)
১৩. খবরের কাগজ, parcel, কাজের লোক, বাইরের যেকোনো লোক ঘরে আসতে চাইলে সরাসরি না বলুন। কোনো খরব জানতে অনলাইন নিউজপোর্টালে জানুন।
১৪. শুধুমাত্র ঘরে রান্না করা খাবার খান।
১৫. দয়া করে কোনো খাবার অপচয় বা নষ্ট করবেন না। বাসায় বাজার/তরিতরকারি যা আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করুন।
১৬. ঠান্ডা খাবার/পানীয় সম্পূর্ণ ভাবে বর্জন করুন।
১৭. ঘর থেকে একদম না বের হওয়া হল সবচেয়ে উত্তম।
১৮. অযথা গুজব ছড়াবেন না। যা আপনি নিজে দেখেন নি তা শেয়ার করে প্যানিক ছড়াবেন না। মনে রাখবেন করোনায় আক্রান্ত মানেই নিশ্চিত মৃত্যু নয়।
১৯. আমাদের যে জাতিগত সাহস এবং বীরত্বের পরিচয় আমরা যুগে যুগে দিয়েছি সেই সাহস সমমর্মিতা এবং বীরত্ব নিয়েই আমরা যাতে জেগে উঠতে পারি সেইজন্যে সবসময় পরস্পরের জন্যে দোয়া করুন, দেশের জন্যে দোয়া করুন এবং সারা বিশ্বের দুর্গত মানুষের জন্যে দোয়া করুন।
বিঃদ্রঃ এই সময়ে ঠান্ডা,কাশি,জ্বর,গলা ব্যাথা,নাক দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা হলে রাস্তার পাশের ফার্মেসিওয়ালা বা কোয়াকদের কাছ থেকে দেয়া কোনো ঔষধ সেবন করবেন না কারন তাদের ম্যাক্সিমাম প্রেসক্রিপশনেই এন্টিবায়োটিক /ব্যাথার ঔষধ থাকে যা খেলে এখন হিতে বিপরীত হতে পারে।
উপরে উল্লেখিত সমস্যাগুলো হলে নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন।
Dr.Shahid Md Rezwan Dilgir
MBBS (RU)
06/04/2020
06/04/2020
Click here to claim your Sponsored Listing.
