SORNA'ssparkle

SORNA'ssparkle

Share

AssalamuAlaikum,this is SORNA.

Personal Blog
(Tea Time blogs) It helps the reader to read short as well as lengthy blogs.From different blog topics Related to Entertainment,Nature,Social media,Human,Trending fashion so on.

13/03/2026

দেখি কে কে সঠিক উত্তর টা,দিতে পারে 😏🤔
SORNA'ssparkle

06/03/2026

আলভির পেছনে তোমরা যেভাবে লেগেছো, তেমন যদি শি*শু ধ*র্ষ*কদের পেছনে লাগতা তাহলে বাংলাদেশে সাত বছরের শি*শু*কে ধ*র্ষি*তা হতে হতো নাহ্।

02/03/2026

নিউজফিড স্ক্রল করলেই
যুদ্ধ,পরকীয়া,সুইসাইড,
ভূমিকম্প,হত্যা, ধর্ষণ 💔

23/02/2026

কাল কেয়ামত শুনলে বাঙ্গালী আজ কাফনের কাপড়ের দাম বাড়িয়ে দিবে😞.....আমরা সেই জাতি ✊

17/02/2026

আহলান সাহলান মাহে রমজান 🌙
রমজানের ক্যালেন্ডার ও সময়সূচি ২০২৬

ঢাকা জেলার সেহরী ও ইফতারের সময়সূচি ফোনে সেভ করে রাখুন।

17/02/2026

আলহামদুলিল্লাহ
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল সৌদি আরবে প্রথম রোজা শুরু।

16/02/2026

চোখ-মুখের ভাষায় অপমান: একটি মারাত্মক গুনাহলুমাযাহ কী?

লুমাযাহ হলো এমন একটি আচরণ যেখানে মুখে কিছু না বলেও কাউকে অপমান, উপহাস বা তুচ্ছ করা হয়। ইশারা-ইঙ্গিতে, চোখ-ভ্রুর ভাষায়, মুখভঙ্গিতে বা শারীরিক অঙ্গভঙ্গিতে কারো সম্মান নষ্ট করাই লুমাযাহ।

যেমন: চোখ টিপে হাসা, ঠোঁট বাঁকানো, নাক-মুখ বিকৃত করা, হাতের ইশারায় ব্যঙ্গ করা, কারো কথা বা চলাফেরা নকল করা।

কুরআনের সতর্কবার্তা
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ
"ধ্বংস তার জন্য, যে নিন্দাকারী ও উপহাসকারী।"
— সূরা আল-হুমাযাহ: ১
হুমাযাহ = মুখে নিন্দা করা
লুমাযাহ = ইশারায় অপমান করা
দুটোই মারাত্মক গুনাহ এবং জাহান্নামের কারণ।
# # আমরা কীভাবে এই গুনাহ করি?
• কারো পোশাক বা চেহারা দেখে ব্যঙ্গ করে হাসি
• কেউ চলে গেলে পেছনে নাক-মুখ বাঁকাই
• কারো কথা বা হাঁটার ভঙ্গি নকল করে অন্যদের হাসাই
• চোখ দিয়ে তাচ্ছিল্য প্রকাশ করি
• হাত বা আঙুল দিয়ে কাউকে দেখিয়ে ইশারা করি

এগুলো আমাদের কাছে ছোট মনে হলেও আল্লাহর কাছে **বড় গুনাহ**।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"মু'মিন কখনো অপমানকারী, অভিশাপকারী বা অশ্লীলভাষী নয়।" — তিরমিযী
"একজন মুসলিম অপর মুসলিমের ভাই। সে তাকে জুলুম বা অপমান করে না।" — সহিহ মুসলিম

বিদায় হজে রাসূল ﷺ বলেন:
"তোমাদের জান, মাল ও ইজ্জত-সম্মান একে অপরের জন্য হারাম।" — সহিহ বুখারি

লুমাযাহর ক্ষতি
• আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নামের শাস্তি
• নেক আমল নষ্ট হয়
• হৃদয় কঠিন হয়ে যায়
• সমাজে শত্রুতা ও বিভেদ সৃষ্টি হয়
• কিয়ামতের দিন কঠিন জবাবদিহিতা

# আমাদের করণীয়
*তাওবা করুন — অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান
*সম্মান করুন — প্রতিটি মানুষকে সম্মান করুন, দুর্বলতা নয়, ভালো দিক দেখুন
*নিয়ন্ত্রণ করুন — মুখ, চোখ, হাত ও মুখভঙ্গি সবকিছু নিয়ন্ত্রণে রাখুন
*শেখান — সন্তানদের ছোটবেলা থেকে শেখান যে কাউকে ইশারায় ঠাট্টা করা গুনাহ

লুমাযাহ একটি নীরব গুনাহ যা কথা ছাড়াই মানুষের অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করে। আল্লাহ আমাদের সবাইকে এই ঘৃণ্য স্বভাব থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। প্রতিটি মানুষের সম্মান রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব।

আল্লাহুম্মা আমিন।
এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবাইকে জানাতে পোস্টটি শেয়ার করুন। আমরা নিজেরা শিখি এবং অন্যদেরও শেখাই।
Cp

31/01/2026

সবাই অবশ্যই সতর্কতা অবলম্বন করে গ্যাস ব্যবহার করবেন🫰🫰🫰🫰

15/01/2026

পৃথিবী থেকে বিদায় নিচ্ছে মানবতা, উদারতা আর ভালোবাসা।

30/12/2025

রাস্তার পাশে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে মানুষের কাছে সাহায্য চাওয়া দম্পতির ভিডিও সারাদিন চোখের সামনে অনেক বার আসলো! খবর পেলাম উনারা বাবু বাজারে ২ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন । উনাদের ছেলে মানসিক ভাবে অসুস্থ, কই আছে উনারাও জানেনা। বড় মেয়েকে যেখানে বিয়ে দিয়েছেন সেখানেও মেয়ের পরিবারের অবস্থা ভালো না!

সব মিলিয়ে উনাদের কোনো ভাবেই দিন পার হচ্ছেনা বলেই রাস্তায় নেমেছেন! আমার চোখে ভাসতেছে ভদ্রমহিলা চোখ মুছে আর উনার হাত ধরে!

এই বয়সে উনাদের এখন এইভাবে থাকার কথা? কথা না! আল্লাহ রাব্বুল আলামিন উনাদের সাহায্য করুন। আমীন। 🤲

17/12/2025

দীর্ঘ ২৫ বছর পর, আবারো শীত কালে পবিত্র মাহে রামাদান হতে যাচ্ছে, ১৮.০২.২৬, রামাদানের প্রথম দিন, আল'হামদুলিল্লাহ!

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Dhaka