Sampan Colour's

Sampan Colour's

Share

I live with my up-to-date modern quality product service.

28/11/2024

আপনার সিজদা কি খুব দ্রুত শেষ হয়ে যায়?
মাত্র ছয়টি কৌশল খাটালেই ইনশা আল্লাহ আপনার সিজদা হবে মধুর। তখন মনে চাইবে, জমিনেই দীর্ঘক্ষণ মাথা ঠেকিয়ে রাখি। উঠতে ইচ্ছে করবে না।
ছয়টি চমৎকার কৌশল ।
একটু ব্যাখ্যা করে বলি-
১) তুচ্ছতার অনুভূতি
— মনে মনে চিন্তা করুন, আপনি কার সামনে মাথা ঠেকিয়েছেন। রবের বড়ত্ব, মমত্বের কথা ভাবুন। সঙ্গে নিজের গুনাহের বোঝাও চিন্তা করুন। দেখবেন নিজেকে বড্ড তুচ্ছ মনে হচ্ছে তখন। সিজদায় এই তুচ্ছতার অনুভূতি বড্ড প্রয়োজন।
২) নৈকট্যের অনুভূতি
— হাদীসে এসেছে, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। এই হাদীস স্মরণে রাখলে দেখবেন, একপ্রকার নৈকট্যের অনুভূতি কাজ করছে।
৩) ভগ্ন হৃদয়ের প্রার্থনা
— প্রিয়জনের সাথে দীর্ঘদিন পর সাক্ষাতে আমাদের হৃদয়টা যেমন বিগলিত হয়ে পড়ে, আল্লাহর সঙ্গে সিজদায় সাক্ষাৎ করতে পেরে এর চেয়েও বিগলিত হওয়া জরুরী। প্রিয়জন আমাদের খাওয়ায় না, পরায় না। আল্লাহ আমাদের খাওয়ান, পরান, প্রতি মুহূর্তে অবাধ্যতা সত্ত্বেও অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন, তড়িৎ শাস্তি দেন না। কাজেই আল্লাহর জন্য হৃদয়টা সঁপে দিন।
৪) গুনাহের বোঝা হালকা হবার অনুভূতি
— হাদীসে এও এসেছে, বান্দা যখন জমিনে মাথা ঠেকায়, তখন তার গুনাহ ঝড়ে পড়তে থাকে। সালাতের ভিতর মনকে দিক বিদিক না ছুটিয়ে এই চিন্তাটা জাগ্রত রাখুন। দেখবেন একেকটা সিজদা আপনাকে গুনাহের বোঝা হালকা হবার অনুভূতি দিচ্ছে।
৫) একমাত্র আল্লাহর আনুগত্যের অনুভূতি
— সিজদা শুধু আমি আল্লাহকেই করি, জীবন মরণ, সবকিছু আমার আল্লাহর জন্যই, এভাবে সুবহানা রব্বিয়াল আ'লা-এর যিকিরে ডুবে যান।
৬) শয়তানকে পরাজিত করার আনন্দ
— বিশুদ্ধ হাদীসে এসেছে, বনী আদম যখন সিজদা দেয়, তখন শয়তান হতাশ হয়ে পড়ে। কাজেই সিজদা দিতে পেরে আনন্দিত হোন। কারণ, আপনি শয়তানকেই পরাজিত করছেন।

বই : মনের মতো সালাত
মূল : ড. খালিদ আবূ শাদী

06/09/2024

গোটা এক মাসের আন্দোলনের কোথাও রবীন্দ্রনাথ আসেননি। আন্দোলনের পর শহরের দেয়ালে দেয়ালে যত গ্রাফিতি আঁকা হয়েছে, তার একটিতেও রবি ঠাকুরের দু লাইন কবিতা বা গান আমার চোখে পড়েনি। অনেক খুঁজেছি, পাইনি। আপনাদের কারো চোখে পড়লে জানাবেন।

অথচ গোটা আন্দোলনে বারবার ধ্বনিত হয়েছে নজরুল:
বল বীর,
কারার ঐ লৌহকপাট,
মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম,
দুর্গম গিরি কান্তার মরু,
চল চল চল

নজরুল যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছেন আমাদের। নজরুলের প্রাসঙ্গিকতা কোনোভাবেই শেষ হবে না আমাদের জাতীয় জীবনে।

এছাড়াও এসেছেন দ্বিজেন্দ্রলাল, জহির রায়হান, মোহিনী চৌধুরী, হেলাল হাফিজ, সিকান্দার আবু জাফর, ফররুখ আহমদ, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্সহ সমসাময়িক তরুণ আরও অনেক কবি। কিন্তু রবিবাবুকে কোথাও পেলাম না। পেলাম না মানে পেলামই না। একেবারে ঠুঁটোজগন্নাথ!

এখন দুঃখ নিয়েই বলতে হয়, যে রবিবাবু আমাদের দ্রোহে বিপ্লবে জাগরণে কোনোভাবেই নিজের উপস্থিতি জানান দিতে পারেন না এবং যাকে শিক্ষিতশ্রেণির ড্রয়িং রুমের রোমান্টিক আবহ ছাড়া আমাদের খুব একটা প্রয়োজনও হয় না, তার গানকে... 😴

বাদবাকি আপনারা যা ভালো মনে করেন!

লিখেছেন
সালাহউদ্দীন জাহাঙ্গীর

05/08/2024

৩৬/০৭/২০২৪
মাটিতে পানি পড়লে সেটা কাদায় পরিনত হয় আর যদি মাটিতে রক্ত ঝরে তাহলে সেটি হয় জন্মভূমি।
হয় স্বাধীনতা না হয় শাহাদাত।

06/09/2023
07/07/2023

ফিরে এসেছেন ক্যাপ্টেন 🏏🐅

Photos from SHWAPNIL's post 28/11/2021
Photos from Sampan Colour's post 01/09/2021

আপনি নিজের জীবন নষ্ট করছেন, কিভাবে বুঝবেন?
মনে করুন, আজ বৃহস্পতি বার। এই সপ্তাহের পুরোটা কাজ/পড়াশুনা নিয়ে দারুন ধকল গেছে। সন্ধ্যায় বাসায় ফিরে মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়তে। কালকের পুরো দিনটাও ঘুমানোর প্ল্যান আপনার। কিন্তু হঠাৎ করেই বন্ধুর ফোন এল, তারা সবাই মিলে সিনেমা দেখার ও একসাথে খাওয়ার প্ল্যান করেছে।যদিও আপনার ভয়ানক ক্লান্ত লাগছে – কিন্তু আপনি তাকে দু’টি কারণে ’না’ বললেন না। এক, বন্ধুরা আপনার ওপর মাইন্ড করতে পারে; দুই, না গেলে হয়তো দারুন মজা মিস করবেন এবং পরে যখন বন্ধুদের ফেসবুক পোস্ট দেখবেন, এবং এই রাতের গল্প শুনবেন – তখন আপনার খারাপ লাগবে।

বন্ধুদের কাছে নিজের ইমেজ এবং মজা – এই দু’টি জিনিস হারানোর ভয়ে আপনি ভয়ানক ক্লান্ত হওয়ার পরও আপনি গেলেন।

ফলাফল, দরকার মত রেস্ট নিতে না পারায় আপনি পরের সপ্তাহের জন্য রিচার্জ হতে পারলেন না, এবং কাজ/পড়াশুনায় আপনার পারফর্মেন্স খারাপ হল।

আবার মানুষ যখন দেখে, বন্ধুর ঘুরতে যাওয়ার ছবিতে শত শত লাইক ও কমেন্ট পড়েছে – তখন তারও ইচ্ছা হয় তেমনটা পেতে। সে হয়তো ঘোরাঘুরি তেমন একটা পছন্দ করে না – কিন্তু লাইক পাওয়ার লোভে ঘুরতে গিয়ে একগাদা ছবি তুলে নিয়ে আসে।

আবার দেখবেন, কিছু মানুষ ফোন হাতে নিয়ে সোফায় বসে পুরো ছুটির দিনটা কাটিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া ঘেঁটে। নিজেকে কিভাবে এতে ’প্রেজেন্টেবল’ করা যায়, কিভাবে জনপ্রিয়তা পাওয়া যায় – এসব নিয়েই বহু মানুষের দিন কাটে। এর ফলে মানুষের মাঝে সম্পর্ক গুলো নষ্ট হওয়ার পাশাপাশি, প্রতিনিয়ত অন্যের মত হওয়ার জন্য মানুষ চেষ্টা করে যাচ্ছে। নিজেকে ক্রমাগত ছোট ভাবছে, এবং অন্যকে হিংসা করার মাত্রা বাড়ছে।

এই সোশ্যাল মিডিয়া মানুষের যত সময় নষ্ট করছে – পৃথিবীর ইতিহাসে মনেহয় কোনওকিছু এত মানুষের এত সময় নষ্ট করতে পারেনি।

জীবন নষ্ট এর ফাঁদ থেকে বাঁচার উপায়:

#১. মানুষের পক্ষে সবকিছু করা এবং পাওয়া সম্ভব নয়, এবং উচিৎও নয় – এই সত্য মেনে নিন।

আপনি যখন এই সত্যিটা উপলব্ধি করবেন যে, একজন মানুষ তার জীবনে পৃথিবীর বেশিরভাগ খাবার, অভিজ্ঞতা, পোশাক, জ্ঞান – কিছুরই স্বাদ পায়না – এবং সেটা হাজার বছর বাঁচলেও সম্ভব নয় – তখন দেখবেন ব্যাপারটা অনেক সহজ লাগছে।

#২. আপনার চাওয়া ও প্রয়োজনের ব্যাপারে স্পষ্ট ধারণা রাখুন, এবং বাকি সবকিছুকে ‘না’ বলুন

আমরা জীবন থেকে কি চাই, আজকের দিনে কি চাই, কি কি কাজ করতে হবে, কোন কোন জিনিসটা আসলেই কেনা প্রয়োজন, কোন জিনিসটা জানা প্রয়োজন – সেই ব্যাপারে স্পষ্ট একটি রোডম্যাপ থাকতে হবে – এবং এর বাইরে যা-ই সামনে আসুক, যত লোভনীয় অফারই আসুক – সেগুলোকে না বলতে হবে।

আপনার যদি কাল সকালে জরুরী মিটিং থাকে, তবে বন্ধুরা যতই ফ্রিতে সিনেমা দেখার বা ঘুরতে যাওয়ার অফার দিক – তাদের না করে দিন। কারণ, সকালের মিটিং এর জন্য রাতে ভালোমত রেস্ট নেয়া বা ফাইলে চোখ বুলানো আপনার জন্য বেশি জরুরী।

#৩. আবেগের বদলে যুক্তিনির্ভর সিদ্ধান্ত নেয়ার অভ্যাস করুন

যুক্তিভিত্তিক চিন্তার মানে, যে কোনও কাজ করার আগে তার ফলাফল বাস্তবতার দৃষ্টিতে বোঝার চেষ্টা করা। এখন যদি আরেকটি এপিসোড দেখেন, তবে কাল মিটিং বা পরীক্ষা বা ক্লাসের প্রস্তুতির কতটা ক্ষতি হবে?

নিজেকে প্রশ্ন করুন:

ফেসবুকে ‘নিলাম্বরী ঐন্দ্রিলা’ বা ‘ক্রেজি বয় সম্রাট’ এর বান্দরবানে ঘুরতে যাওয়ার ৪২টি ছবি দেখলে আমার কি লাভ হবে? আমাকে কি সকালে উঠতে হবে না? সকালে কি আমার কাজ নেই?

পরিশিষ্ট:

আপনার নিজের জীবনকে নষ্ট করার উপাদান যেমন আপনার নিজের মধ্যেই আছে, তেমনি সেই উপাদান ধ্বংস করার ওষুধও আপনার মাঝেই আছে। প্রয়োজন শুধু এগুলোকে আলাদা করে চিনে নেয়া

Photos from Sampan Colour's post 28/08/2021

ভাই আপনাদের বাটার আর ঘী এর এত দাম কেন?
অন্যান্য জায়গায় তো অনেক কম টাকায় পাওয়া যায়❓❓
তাহলে আপনাদের উদ্দেশ্যে বলছি
পিওর খাবেন,
সুস্থ ভাবে বাঁচবেন
কেননা এটুকু নিশ্চয়তা দিতে পারি আমার বানানো হোমমেড প্রোডাক্ট এ পাবেন শতভাগ নিশ্চয়তা। একদম খাটি দুধের সর থেকে তৈরি বাটার।
কম দামে কখনো খাঁটি বাটার পাওয়া যাবে না।
আমার কাছে পাবেন,
১০০% পিওর
*হোমমেড আনসল্টেড বাটার
*খাঁটি সর এর ঘী
*Mozzarella cheese
*হলুদ মরিচ ধনিয়া গুঁড়া
*কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন নারিকেল তেল এবং অলিভ অয়েল
*পিংক সল্ট
*পিনাট বাটার

Photos from Sampan Colour's post 27/08/2021

আপনার পরিবারের পুষ্টির দায়িত্ব আমাকে দিন
আমি আপনাকে আস্থা এবং বিশ্বাস দিবো😊💗💗
আমাদের চেষ্টা হলো সবসময় খাঁটি পণ্য সরবরাহ করে ক্রেতার সন্তুষ্টি অর্জন এবং ভেজাল খাদ্য থেকে আপনার পরিবারকে রক্ষা করা। এতে করে আপনি ও আপনার পরিবারের সদস্যদের নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করা যেতে পারে। নিরাপদ হবে আপনার সন্তানের স্বাস্থ্য এবং বৃদ্ধি।
ভেজালমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমাদের দায়িত্ববোধ থেকে আমরা কাজ করে যাচ্ছি।
এই ভাবনা থেকেই ফ্যাশন আইটেম এর পাশাপাশি কিছু অর্গানিক খাদ্য পণ্য নিয়ে Sampan Colour's এর প্রতিষ্ঠা।
ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।
আলহামদুলিল্লাহ!
আপনাদের জন্য Sampan Colour's পরিবারের এবারের আয়োজন নিজস্ব তত্ত্বাবধানে তৈরি এবং বাছাইকৃত কিছু পণ্য।
আমাদের কাছে পাচ্ছেন
-ঘরে তৈরি
* হোমমেড খাঁটি ঘি ১৪৫০ টাকা কেজি
**৭৫০ টাকা হাফ কেজি
* হোমমেড বাটার ১০৫০ টাকা কেজি
** ৫৫০ টাকা হাফ কেজি
*হোমমেড গুঁড়া দুধ ৮৫০ টাকা কেজি
**৪৫০ টাকা ৫০০ গ্রাম
* হোমমেড মোজারোলা চিজ ১০৫০ টাকা কেজি
** ৫৫০ টাকা হাফ কেজি
* হোমমেড এক্সট্রা ভার্জিন নারিকেল তেল (কোল্ড প্রেসড) ৬০০ টাকা হাফ কেজি
**৩০০ টাকা ২৫০ গ্রাম।
_ নিজস্ব তত্ত্বাবধায়নে কালেকশনকৃত
*খাটি মধু ১০০০ টাকা কেজি,
*চিয়া সিড ৬৫০ টাকা কেজি
* হিমালয়ান পিংক সল্ট ২৯০ টাকা কেজি
*প্রিমিয়াম কোয়ালিটি হলুদ গুঁড়া ২৫০ টাকা হাফ কেজি
**১৩০ টাকা ২৫০ গ্রাম
*প্রিমিয়াম কোয়ালিটি ধনিয়া গুঁড়া ২৩০ টাকা হাফ কেজি
**১১৫ টাকা ২৫০ গ্রাম
*প্রিমিয়াম কোয়ালিটি মরিচ গুঁড়া ৩৯০ টাকা হাফ কেজি
**১৯৫ টাকা ২৫০ গ্রাম
*হোমমেড এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল ৭৫০ টাকা হাফ কেজি
**৩৭৫ টাকা ২৫০ গ্রাম।
পন্য পছন্দ না হলে রিটার্ন করতে পারবেন। কিন্তু আশা করছি আমাদের পণ্য কখনো রিটার্ন করতে হবে না।

Photos from Sampan Colour's post 24/08/2021

ডাঃ জাহাঙ্গীর কবিরের অপচিকিৎসার কিছু নমুনাঃ

১) তিনি ফাস্টিং বা রোযা রাখতে বলেন।
২) তিনি ফাস্টফুড, প্রসেসফুড থেকে দূরে থাকতে বলেন
৩) তিনি ক্ষতিকারক সয়াবিন তেলের বদলে ঘানিভাঙ্গা সরিষার তেল সেবন করতে বলেন।
৪) তিনি অত্যাধিক শর্করা জাতীয় খাবার থেকে দূরে থাকতে বলেন।
৫) তিনি ফাস্টিং এর মাধ্যমে ইন্সুলিন রেজিস্টেন্স দূর করে ডায়বেটিসকে রিভার্স করেন।
৬) তিনি কিছু হলেই পানির মতো ওষুধ খেতে নিষেধ করেন।
৭) তিনি লাইফস্টাইল চেইঞ্জ করতে বলেন।
৮) তিনি রাত ১০/১১ ভিতরেই ঘুমাতে ও স্ট্রেস ফ্রী থাকতে বলেন।
৯) তিনি শরীর চর্চাকে অত্যাধিক গুরুত্ব দেন।
১০) তিনি রোযা ফাস্টিং এর মাধ্যমে মেটাবলিক সিন্ড্রোম দূর করেন।
১১) দিনে ৩০ মিনিট রৌদ্র থেকে ভিটামিন ডি নিতে বলেন।
১২) তিনি পেট ভরে আহার করতে নিষেধ করেন।

দেশের অন্যান্য ভালো ডাক্তাররা এতকিছু বলেনা। উনিই বলেন। তাই উনি খারাপ।

এগুলো অপচিকিৎসা হলে চিকিৎসা কাকে বলে??

©️

24/08/2021

নিয়মিত মাখন খেলে কী হয় জানেন?
দিন যত পালটে যাচ্ছে, ততই পালটে যাচ্ছে নিয়ম, ভাবনা ৷ ছোটবেলা থেকেই শুনে আসা, একটা নির্দিষ্ট বয়সের পর নাকি ঘি, মাখন থেকে দূরে থাকাই উচিত ৷ বয়স বাড়লে, তৈলাক্ত খাবার একেবারেই নয় ৷ এমনকী, নানা সময় চিকিৎসকরাও বলে থাকেন, হৃদপিন্ড ভালো রাখতে তেলযুক্ত খাবার থেকে দূরে থাকাই ভালো ৷ কোলেস্টেরল, সুগার, রক্তচাপ সব ক্ষেত্রেই তেলকেই দোষ দিয়ে থাকেন ডাক্তাররা ৷
তবে নতুন গবেষণায় এসেছে নতুন তথ্য ৷ নিয়মিত মাখন খেলে নাকি হৃদপিন্ড খারাপ নয়, উল্টো এড়ানো সম্ভব হবে হৃদরোগ !
প্রতি কেজি ১০৫০
হাফ কেজি ৫৫০
Delivery charge
ঢাকা ৫০
ঢাকার বাইরে ১০০
যোগাযোগঃ
https://www.facebook.com/sampancolours32/?ref=pages_you_manage
মোবাইলঃ 01568116161, 01777311186

20/08/2021

সকালে উঠে এক চামচ ঘি আর এক গ্লাস গরম পানি খেতে পারেন। এটি আরথ্রাইটিস, চুল পড়া প্রতিরোধসহ বিভিন্ন কাজে সাহায্য করে। তবে এটি খেলে অন্তত আধা ঘণ্টার মধ্যে অন্য কিছু খাবেন না। সকালে খালি পেটে ঘি খাওয়া কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করতে সাহায্য করে।
আপনাদের হাতের কাছে খাটি ঘি পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগঃ
https://www.facebook.com/sampancolours32/?ref=pages_you_manage
মোবাইলঃ 01568116161, 01777311186

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Mirpur
Dhaka
1216