Hasib hossen
পরিবর্তনের স্নিগ্ধ বাতাসটা আবার আসুক,
ভেঙে পড়া দুর্বল হৃদয়টা আবার রবের দিকে ফিরুক।
অসাধারণ ❤️
বাবার সম্পত্তি ভাগের সময় কখনোই শরিফ নিজেকে শরিফা দাবি করবেনা 😁কারন সে জানে মেয়ে হলে ভাগ কম পাবে 😐
❤️❤️
23/12/2023
ভালো থাকার একমাত্র গোপন রহস্য হলো প্রত্যাশা।প্রত্যাশা, শতভাগ চেষ্টা আর দোয়াই পারে কাঙ্খিত সফলতা বয়ে আনতে। উচ্চ প্রাপ্তি সব সময়ই এসে থাকে উচ্চ প্রত্যাশা থেকে। তবে এটাও সত্যি আমি দেখেছি, জীবন অনেকটাই সহজ হয়ে যায় যখন আপনি কম প্রত্যাশা করবেন। কোনো কিছু ঘটার প্রত্যাশা করার চেয়ে আকস্মিক হয়ে যাওয়া,এটা অধিক আনন্দদায়ক। অধিক প্রত্যাশা আমাদের মনের শান্তিকে নষ্ট করে ফেলে। আর এই প্রত্যাশাই ভবিষ্যতের জন্য হয়ে ওঠে অগ্রীম দুশ্চিন্তা। জীবন আপনাকে কম দুশ্চিন্তা দিবে যদি আপনি তা থেকে কম প্রত্যাশা করতে পারেন। তাই উচিত দুশ্চিন্তা না করে লক্ষ্য ঠিক রেখে কঠোর পরিশ্রম আর দোয়া চালিয়ে যাওয়া। সফলতা আজ না হয় কাল ধরা দিবেই ইন শা আল্লাহ।
সর্বোপরি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
মায়াতে মন নষ্ট আর ফিতনাতে ঈমান নষ্ট।
আমরা শেষ জামানার মানুষ।
এই "দুই" রোগেই আক্রান্ত।
"আস্তাগফিরুল্লাহ"
যখন আপনি কোন কিছুর জন্য ভিতরে ভেঙ্গে যাচ্ছেন এবং কেউ বলছে, "সবর রাখো"।
সবর করা সহজ নয়।
ক্ষত থেকেই যায়💔
তারপর কষ্ট হলেও, আল্লাহর জন্য সব মেনে নিতে হবে। আল্লাহই উত্তম ফায়সালাকারী।
04/08/2023
সৎ সঙ্গ লাভের পাশাপাশি অসৎ লোকদের সংস্পর্শ থেকে নিজেদের বিরত রাখতে আল্লাহর সাহায্যের বিকল্প নেই।
‘হে আল্লাহ! আমাকে তোমার নেক বান্দাদের সংস্পর্শ লাভের তাওফিক দাও। মন্দ লোকদের সঙ্গে বন্ধুত্ব থেকে দূরে রাখো।তোমার রহমতের স্থানে (বেহেশতে) আমাকে জায়গা দাও। হে জগতসমূহের একচ্ছত্র মালিক।
পরিবারকে একটা কোম্পানি বানায়েন না!
টাকা উৎপাদনের, সম্মান বাড়ানোর, শ্রেনীতে উত্তরণের একটা লিমিটেড কোম্পানির মতন চিন্তা কইরেন না!
পরিবার হইতে হবে, ভালোবাসা উৎপাদন কোম্পানি!
এই জটিল স্ট্রেসফুল দুনিয়ায়,
পরিবার ছাড়া আর কোথাও তো ভালোবাসা উৎপাদিত হয়না!
আর কোথাও, জ্বরের ঘোরে মায়ার হাত এসে জুটেনা কপালে! আর কোথাও কেউ অত দরদেতো জড়ায়া ধরেনা কাউরে!
বাইরের দুনিয়ার দৌড়ে ব্যর্থ মানুষটাকে, লজ্জা পাওয়া, পিছায়া পড়া সদস্যটাকে, দয়া করে আরাম দেন! দুর্বলরে দেইখা রাখার মতন একটা কোম্ফোর্ট বাবল তৈরি করেন!
ফেইলরে, তার সদস্যের স্ট্রেস কমানোর দায়িত্ব পরিবারের, পরিবারতো শুধু সাফল্য উদযাপনের কারবারি না!
বিবাহের আনন্দ আয়োজনে যেমন পাশে থাকে পরিবার, তার থেকেও দশ গুন বেশি জরুরি,
বিবাহ ভেঙে যাওয়া , সদস্যকে এগিয়ে গিয়ে জড়ায়া ধরা!
পরিবার শুধু তার এক্সিলেন্ট সন্তানের কথা ভাববে
বাকিদেরকে গঞ্জনা করবে
এই রকম শ্রেনী সচেতন, সর্বক্ষণ লাভ প্রত্যাশি, স্কুল কলেজ অফিস ধরনের পরিবার তো দরকার নাই!
©Imran kais
নিজের অভাবে নিজে মরে যাচ্ছি। অথচ নিজেই টের পাচ্ছি না
Click here to claim your Sponsored Listing.
