Mdnasiruddin xtwlcdlat

Mdnasiruddin xtwlcdlat

Share

রেজিস্টার্ড ফার্মেসি | সাশ্রয়ী মূল্যে ওষুধ |

দেওয়ানগঞ্জে জেগে উঠল ইতিহাস! | Bangladesh sugar revolution | NTV News 05/12/2025

দেওয়ানগঞ্জে জেগে উঠল ইতিহাস! | Bangladesh sugar revolution | NTV News 🔴 *এনটিভির সব নিউজ দেখতে ক্লিক করুন* https://www.youtube.com/ Subscribe to our YouTube Channel NTV News for the Latest News, Breaking News, W...

কুকুরগুলোই করল সবচেয়ে বড় মানবিক কাজটি | Dogs Save Newborn | Channel 24 03/12/2025

কুকুরগুলোই করল সবচেয়ে বড় মানবিক কাজটি | Dogs Save Newborn | Channel 24 কুকুরগুলোই করল সবচেয়ে বড় মানবিক কাজটি | Dogs Save Newborn | Channel 24Cont...

নারায়ণগঞ্জে ফেটে যাওয়া পাইপলাইন মেরামত হয়নি, গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তি 24/11/2025

নারায়ণগঞ্জে ফেটে যাওয়া পাইপলাইন মেরামত হয়নি, গ্যাস সরবরাহ বন্ধে ভোগান্তি গত শনিবার বিকেলে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে উড়ালসড়কের পাইলিংয়ের সময় ২২ ফুট গভীরে থাকা তিতাস গ্যাসের পাইপলাই.....

June 25, 2025 25/06/2025

June 25, 2025

24/06/2025
24/06/2025

Appendix: পেটের নীচের অংশে বৃহদান্ত্র ( Large intestine) এর সাথে সংযুক্ত থলির মত ছোট অঙ্গকে অ্যাপেন্ডিক্স বলে। যখন অ্যাপেন্ডিক্স ফুলে যায় ও উদ্দীপ্ত হয় এবং এর ভেতরে পুঁজ জমে তখন প্রচন্ড ব্যথার সৃষ্টি হয় একেই অ্যাপেন্ডিসাইটিস বলে।
Appendix

21/06/2025

✅একজিমা (Eczema) বা এ্যাটোপিক ডার্মাটাইটিস বা বিখাউজ এমন একটি চর্মরোগ যা হলে ত্বক লাল বর্ণ ধারণ করে, চুলকায় আবার ফুস্কুড়িও হতে পারে। ত্বকের যেকোনো অংশেই একজিমা রোগ হতে পারে। তবে হাত, পা, বাহু, হাঁটুর বিপরীতে, গোড়ালী, হাতের কব্জি, ঘাড় কিংবা ঊর্ধ বক্ষস্থল ইত্যাদি অংশে বেশি হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে একজিমার প্রধান উৎস বংশগত বলে চিকিৎসা শাস্ত্রে এটিকে এ্যাটোপিক ডার্মাটাইটিস বলেও উল্লেখ করা হয়। এটি বিভিন্ন ধরনের হতে পারে। এই রোগে ত্বকের বিশেষ কোন কোন স্থানে প্রদাহ সৃষ্টি হয়।

✅এটি যেকোন বয়সেই হতে পারে, তবে শিশুদের ক্ষেত্রে একজিমা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আবার গর্ভাবস্থায় নির্দিষ্ট কিছু চর্মরোগ দেখা দিতে পারে। তবে গর্ভাবস্থা একজিমা হওয়ার কোন শর্ত নয়। সাধারনভাবে একজিমা অ্যালার্জি বা অ্যাজমার সমগোত্রীয় একটি রোগ যা বংশগত কারণে হতে পারে।

এটি ত্বকের একটি সাধারণ সমস্যা। বাংলাদেশে এটি পামা, বিখাউজ, কাউর ঘা ইত্যাদি নানা নামে পরিচিত। দাদ একজিমায় যদিও কোন মৃত্যু ঝুঁকি নেই, তারপরেও এ রোগ ব্যক্তি ও তার আশপাশের মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এটি ত্বকের এমন একটি অবস্থা যেখানে ত্বকে প্রদাহের সৃষ্টি হয়। একজিমা একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। একবার একজিমায় আক্রান্ত হলে সেরে উঠতে অনেক সময় লেগে যেতে পারে। আবার অবহেলা করলে এ রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, একজিমার ব্যপারে সতর্ক হলে এবং সঠিক চিকিৎসার সাহায্যে একজিমা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব।

✅একজিমার প্রকারভেদ
এটি কয়েক ধরনের হতে পারে। যেমন- এটোপিক একজিমা (শরীরের যেসব স্থানে ভাঁজ পড়ে যেমন- হাঁটুর পিছনে, কুনইয়ের সামনে, বুকে, মুখে এবং ঘাড়ে এটোপিক একজিমা হতে পারে), এলার্জিক কনট্যাক্ট একজিমা (কোন পদার্থ বা বস্তু থেকে এ ধরনের একজিমা হয়ে থাকে। শরীরের যে অংশে এলার্জি হয় সেখানে লালচে দানা দেখা দেয় এবং পরবর্তীতে এটা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে যেতে পারে), ইরিট্যান্ট কনট্যাক্ট একজিমা (এটি এলার্জিক একজিমার মতই এবং এটি অধিক হারে ডিটারজেন্ট জাতীয় দ্রবের ব্যবহারের কারনে হতে পারে), সেবোরিক একজিমা (ম্যালাসেজিয়া ইষ্ট দ্বারা সংক্রমণের ফলে সেবোরিক একজিমা হয়ে থাকে এবং এতে মাথার ত্বকে হালকা খুশকির মতো তৈলাক্ত ফুসকুড়ি দেখা যায়। সাধারণত এক বছরের নিচের শিশুদের ক্ষেত্রে এ রোগটি বেশি দেখা যায়), ভেরিকোস একজিমা (রক্ত সরবরাহে সমস্যা ও উচ্চরক্তচাপের কারণে বয়স্ক লোকদের পায়ের নিচের অংশে এটি হতে পারে), ডিসকয়েড একজিমা (সাধারণত বয়স্ক লোকদেরই এটি বেশি হতে পারে। শুষ্ক ত্বক সংক্রমণের মাধ্যমে বিশেষ করে পায়ের নিচের অংশে এটি হয়ে থাকে) ইত্যাদি।

✅একজিমা রোগের কারণ
একজিমার প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। ত্বকের আর্দ্রতা ত্বককে ব্যাকটেরিয়া এবং যে সকল পদার্থ অ্যালার্জির সৃষ্টি করে তা থেকে রক্ষা করে। সাধারনত নিম্নলিখিত কারন সমুহকে এ রোগে আক্রান্ত হওয়ার জন্য দায়ী করা হয় :

১. সাধারনত শুষ্ক বা রুক্ষ ত্বক একজিমার জন্য দায়ী কারন- এ ধরনের ত্বক ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে না।
২. বিভিন্ন রাসায়নিক দ্রব্য, ডিটারজেন্ট, সাবান বা শ্যাম্পু থেকে এ রোগের সংক্রমণ হতে পারে।
৩. এলার্জি হয় এমন বস্তু যেমন- পরাগ রেণু, ধুলা, পশম, উল ইত্যাদি থেকে এটির সংক্রমন হতে পারে।
৪. জিনঘটিত যেকোনো পরিবর্তনের ফলে ত্বকের প্রতিরোধ ক্ষমতা কমে এটির সংক্রমন হতে পারে।
৫. দীর্ঘমেয়াদী কোন রোগের কারনে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেলে বিখাউজ হতে পারে।
৬. বিভিন্ন ব্যাকটেরিয়ার কারনে ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে এটির সৃষ্টি হতে পারে।
৭. পরিবেশগত কারণেও একজিমা হতে পারে। যেমন- অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠাণ্ডা কিংবা স্যাঁতসেঁতে ভেজা আবহাওয়া ইত্যাদি।
৮. আবার হরমোনঘটিত কোন পরিবর্তন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় কিংবা গর্ভাবস্থায় এটি হতে পারে।
✅লক্ষণ ও উপসর্গসমূহ
ত্বক শুষ্ক বা খসখসে হওয়া, ত্বক লালচে, প্রদাহযুক্ত ত্বক বা ত্বকে চুলকানি ইত্যাদি একজিমার লক্ষণ। হাত ও পায়ের ত্বকে ছোট ছোট পানির ফুসকুড়ি হতে পারে। আবার ত্বকে সংক্রমণ হলে ত্বক ভেজা ভেজা হতে পারে এবং পুঁজ বের হতে পারে। ত্বকের যে সমস্ত জায়গা বারবার চুলকানো হয় সেগুলো পুরু হয়ে যেতে পারে।
চিকিৎসা
একজিমার চিকিৎসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিন বা হরমোন জাতীয় ওষুধ সেবন এবং স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করতে হবে।

✅কারা ঝুঁকিতে আছেন?

১. পরিবারের কোনো সদস্যের একজিমা বা বিখাউজ থাকলে অন্যান্য সদস্যদেরও হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
২. ত্বক শুষ্ক বা রুক্ষ হলে এ রোগে আক্রান্তের সম্ভাবনা বেশি কারন- এ ধরনের ত্বক ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে না।
৩. বিভিন্ন রাসায়নিক দ্রব্য, ডিটারজেন্ট, সাবান অথবা শ্যাম্পুর ব্যবহারের ফলেও এ রোগের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
৪. এলার্জি হতে পারে এমন বস্তু যেমন- পরাগ রেণু, ধুলা, পশম, উল ইত্যাদির সংস্পর্শে একজিমার সংক্রমন হতে পারে।
৫. জিনঘটিত কোনো পরিবর্তনের ফলে ত্বকের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে একজিমার সংক্রমনের ঝুঁকি বাড়তে পারে।
৬. চর্মরোগে আক্রান্ত কোন রোগীর সেবাকাজে নিয়োজিত ব্যক্তির এ রোগ হওয়ার সম্ভবনা বেশি থাকে।
৭. শহরাঞ্চালে বসবাসকারী শিশুদের ক্ষেত্রে এ রোগে আক্রান্তের ঝুঁকি বেশি থাকে বিশেষ করে ডে-কেয়ার বা চাইল্ড কেয়ারে থাকা শিশুদের ক্ষেত্রে এ রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।
৮. অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠাণ্ডা বা স্যাঁতসেঁতে ভেজা আবহাওয়ার ফলে, অর্থাৎ পরিবেশগত কারণেও একজিমা হতে পারে।
৯. হরমোনঘটিত কোন পরিবর্তন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় কিংবা গর্ভাবস্থায় একজিমা হতে পারে।
১০. দীর্ঘমেয়াদী কোন রোগের কারনে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে একজিমার ঝুঁকি বেড়ে যায়।
বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমনে ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে এটি হতে পারে।
#চর্ম_যৌন_মেডিসিন_অভিজ্ঞ
ডা:হাবিবুল্লাহ ইসলাম

20/06/2025

চিকিৎসাবিজ্ঞান
ভাষা

নজরে রাখুন

সম্পাদনা

পরিভাষা সংক্রান্ত এই সহায়ক পাতাটিতে চিকিৎসাবিজ্ঞান ও শারীরবিজ্ঞান বিষয়ক পরিভাষা ইংরেজি থেকে বাংলায় ও ইংরেজি বর্ণানুক্রমে উপস্থাপিত হয়েছে।
A
সম্পাদনা
abate - উপশম করা
abatement - উপশম
Abdomen - উদর, তলপেট
abdominal aorta - তলপেটের বৃহত্তম ধমনী
abdominal cavity - তলপেটের কক্ষ, উদর গহ্বর
abdominal movement - তলপেটের সঞ্চলন
Abdominal radiology - উদরীয় বিকিরণবিজ্ঞান
abdominal wall - তলপেটের দেওয়াল
abdominous - স্ফীতোদর, নাদাপেটা
abducens nerve - সংকোচক স্নায়ু
abduction - বহিশ্চালন
abductor - বহিশ্চালক
abembryonic - প্রতিভ্রূণিক
abenteric - বহিরান্ত্রিক
aberrant - ব্যতিক্রান্ত
aberration - বিচ্যুতি, বিকৃতি
abiogenetic - অজীবজনিত
abiosis - অজীবতা
ablactation - মাতৃস্তন্যপান ছাড়ানো
ablation - ক্ষয়, অপসারণ, ক্ষালনজনিত ক্ষয়
ablution - ধৌতকরণ
aborticide - ভ্রূণনাশক
abortient - গর্ভপাতক
Abortion - গর্ভপাত
abortion - গর্ভপাত
abortive - গর্ভপাতের
abruption- ছেদন, ছিন্নকরণ (অঙ্গ প্রত্যঙ্গ)
abscess - ফোড়া, পূঁজাশয়
absorbable - বিশোষণযোগ্য
absorbed - বিশোষিত
absorption - শোষণ, পরিশোষণ, বিশোষণ
abstinence - উপরতি, নিবৃত্তি, সংযম
abstraction - নিষ্কাশন, বিশুদ্ধকরণ
acardia - হৃৎপিণ্ডহীনতা (জন্মগত)
acarpia - বন্ধ্যাত্ব
accessory pancreatic duct - অতিরিক্ত অগ্ন্যাশয় নালী
Accident and emergency medicine - দুর্ঘটনা ও জরুরী চিকিৎসাবিজ্ঞান
accidental haemorrhage - অপ্রত্যাশিত রক্তক্ষরণ
accidentally - ঘটনাক্রমে, আপতিকভাবে
acclimatization - আবহ-সহিষ্ণুতা
accommodation reflex - অভিযোজন প্রতিবর্ত
accouchement - প্রসব, সন্তান প্রসব
acedia - মানসিক অনীহা
Acetylcholine - অ্যাসিটাইলকোলিন
achluophobia - তমাতঙ্ক, আঁধার আতঙ্ক
achromatopsia - বর্ণান্ধতা
acidaemia - অ্যাসিডিমিয়া
acidity - অম্লতা
acidosis - অম্লের আধিক্য, রক্তের অম্লতা বৃদ্ধি
acidotic - অম্লধর্মী
acma - রোগের চরমাবস্থা
Acne - ব্রণ
acne vulgaris - ব্রণ
acomia - টাক, কেশাল্পতা
acquisition - গ্রহণ, আহরণ, অর্জন
acratia - অতিদৌর্বল্য, অশক্ত
acrobat - ব্যায়ামকৌশল
acromicria -অতিকৃশত্ব
acromion - অংসকূট
acrophobia - উচ্চতাতঙ্ক
actaposio - গ্রাসকষ্ট
actinomyces -একজাতের ছত্রাক
activation - সক্রিয়ভবন
activator - সক্রিয়কারক
acupuncture - সূচিকাছিদ্রণ, সূচিকাভেদন
Acute - তাৎক্ষণিক/তীব্র
acute - তীব্র, অত্যুগ্র
acute abscess - তীব্র পূঁজাশয়
Adam's apple - কণ্ঠমণি
addict - অত্যাসক্ত
Addiction medicine - আসক্তি চিকিৎসাবিজ্ঞান
Addiction psychiatry - আসক্তি মনোরোগবিজ্ঞান
Addison's disease - অ্যাডিসনের রোগ
Adduction (anatomical) - নিকটীকরণ
adductor - অভিসারক, কেন্দ্রাকর্ষক পেশী
adenoids - গলার সন্নিকট গ্রন্থি
adenoma - গ্রন্থির টিউমার
adentitis - গ্রন্থিপ্রদাহ
adequate diet - যথোচিত খাদ্য
adhesion - আসঞ্জন, সংলগ্নতা
adhesive tape - আসঞ্জন ফিতা
adiaphoretic - ঘর্মবন্ধ
adipose - চর্বি, স্নেহজাতীয়
adipose tissue - মেদকলা
Administrative psychiatry - প্রশাসনিক মনোরোগবিজ্ঞান
adolescence - বয়ঃসন্ধিকাল, নবযৌবন, বয়ঃসন্ধি
adolescent - নবযুবক, নবযুবতী
Adolescent medicine - কিশোর চিকিৎসাবিজ্ঞান, বয়ঃসন্ধিকালীন চিকিৎসাবিজ্ঞান
adrenal - বৃক্ক-সংলগ্ন গ্রন্থি
adrenal disease - বৃক্ক-সংলগ্ন গ্রন্থির রোগ
Adrenal gland - অধিবৃক্ক গ্রন্থি (অ্যাড্রিনাল গ্রন্থি)
adsorbent - গ্রহশোষক
adsorption - পৃষ্ঠলগ্নতা
Adult Cardiothoracic Anesthesiology - প্রাপ্তবয়স্কদের হৃদ্‌বক্ষীয় অবেদনবিজ্ঞান
Adult reconstruction surgery - প্রাপ্তবয়স্ক পুনর্গঠন শল্যচিকিৎসা
Adult Reconstructive Orthopaedics - প্রাপ্তবয়স্ক পুনর্গঠনমূলক অস্থিশল্যবিজ্ঞান
Advanced heart failure and transplant cardiology - উন্নত হৃদ্‌নিষ্ক্রিয়া ও প্রতিস্থাপন হৃদবিজ্ঞান
adynamia - দুর্বলতা
adynamic phase - স্থিতিশীল পর্যায়
aerobe - বায়বিক
aerogenous - বায়ুদা
Aerospace medicine - বায়বাকাশ চিকিৎসাবিজ্ঞান
Aesophagus - অন্ননালী
Aesthetic surgery - সৌন্দর্যবর্ধক শল্যচিকিৎসা
aetiological - নিদানিক
aetiology - কারণতত্ত্ব, নিদানতত্ত্ব, নিদান
afebrila - জ্বরহীন
afferent artery - অন্তর্মুখী ধমনী
afferent fiber - সংজ্ঞাবহ স্নায়ু
afferent limb - অন্তর্বাহ শাখা
Afferent nerve - অন্তর্বাহী স্নায়ু
afferent nerve - অন্তর্বাহী স্নায়ু
afterbirth - গর্ভপুষ্প
after-discharge - পরমোক্ষণ
agalactia - দুগ্ধাল্পতা
agenesis - অসম্পূর্ণ গঠন, ত্রুটিপূর্ণ গঠন
agglutinate - পুঞ্জীভূত করা
agglutination - রক্তকণিকা দলা পাকানো
agnosia - সংবেদনহীনতা
Agonist- প্রবর্ধক
agraphia - লিখন-অক্ষমতা
ague - কম্পজ্বর
Alimentary system - পরিপাকতন্ত্র
Allergology - অতিপ্রতিক্রিয়াবিজ্ঞান, অ্যালার্জিবিজ্ঞান
Allergy - অতিপ্রতিক্রিয়া, অ্যালার্জি
Allergy and immunology - অতিপ্রতিক্রিয়া ও অনাক্রম্যবিজ্ঞান
Allied health professions - মৈত্রীভুক্ত স্বাস্থ্য পেশাসমূহ
Alternative medicine - বিকল্প চিকিৎসাবিদ্যা
Alveolus - বায়ুস্থলী
Amino Acid - অ্যামাইনো অ্যাসিড
Anaesthesiology, Anesthesiology - অবেদনবিজ্ঞান
Anatomical pathology - শারীরস্থানিক রোগবিজ্ঞান
Anatomy - শারীরস্থানবিজ্ঞান
Androgen - অ্যান্ড্রোজেন
Andrology - পুংরোগবিজ্ঞান
Anemia / anaemia - রক্তাল্পতা
Anesthesiology - অবেদনবিজ্ঞান
Angina - অ্যাঞ্জাইনা
Angiology - বাহবিজ্ঞান
Ankle surgery - গোড়ালির শল্যচিকিৎসা
Antacid -অম্লনাশক
Antagonist - প্রশমক
antepartum haemorrhage - গর্ভের সাত মাস পর রক্তক্ষরণ
Anterior - সম্মুখস্থ
anterior horn - সম্মুখ স্নায়ুশৃঙ্গ
Anterior segment/cornea ophthalmology - অগ্রখণ্ড চক্ষুচিকিৎসাবিজ্ঞান, নেত্রস্বচ্ছ চক্ষুচিকিৎসাবিজ্ঞান
Antibiotic - ব্যাকটেরিয়ারোধক, অ্যান্টিবায়োটিক
Antibody - প্রতিরক্ষিকা, অ্যান্টিবডি
Antigen - প্রতিজন, প্রত্যুৎপাদক
A**s - মলদ্বার, পায়ু
Aorta - মহাধমনী
Appendix - উপান্ত্র
aqueous humoour - জলীয় নেত্ররস, জলীয় চক্ষুরস, জলীয় অক্ষিরস
arterial hypoxia - ধমনীগত অক্সিজেন-অভাব
Artery - ধমনী
Atrium - অলিন্দ
Auditory ossicles - কর্ণাস্থিকা
Auditory system - শ্রবণ তন্ত্র
Autonomic nervous system - স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
Axon - স্নায়ু অক্ষ
ACE-inhibitor - এস-নিস্তেজক ঔষধ
acute marginal branch - সুক্ষ্ম প্রান্তীয় শাখা
air embolism - বাতাভিবাসন
anaemia - রক্তাভাব
anaemia - রক্তাল্পতা
angina pectoris - হৃদ্‌শূল
angioplasty - রক্তবাহ মেরামতি
antianginal - হৃদ্‌শূলরোধী ঔষধ
anticoholinergic - কোলিনরোধী ঔষধ
aortic valve - মহাধমনী কপাটিকা
aortic valve incompetence - মহাধমনী কপাটিকা অযোগ্যতা
aortic valve regurgitation - মহাধমনী কপাটিকা প্রত্যাবৃত্তি
aortic valve stenosis - মহাধমনী কপাটিকা সংবৃতি
aortic valve stenosis - মহাধমনী কপাটিকা সংবৃতি
arrhythmia - হৃদ্‌ছন্দহীনতা
arrhythmia - হৃদ্‌ছন্দবিকার
Arterivenous fistula - ধমনী-শিরা সংযুক্তি
atherosclerosis - ধমনীস্থূলতা
atrial bradycardia - অলিন্দ হৃদ্‌মন্থরতা
atrial fibrilation - অলিন্দ পেশীতন্তুকম্প
atrial flutter - অলিন্দ পেশীকম্প
atrial septal defect - অলিন্দ ভেদকের ত্রুটি
atrial systole - অলিন্দ আকুঞ্চন
atrial tachycardia - অলিন্দ হৃদ্‌দ্রুতি
atrioventricular block - অলিন্দ-নিলয় গ্রন্থি রোধ
atrioventricular node branch - অলিন্দ-নিলয় গ্রন্থি শাখা
atrium - অলিন্দ
Atrium-Ventricle node - অলিন্দ-নিলয় গ্রন্থি
auscultation - আকর্ণন
autoimmune disease - স্ব-অনাক্রম্য রোগ
autonomic nervous system - স্বতঃক্রিয় স্নায়ুতন্ত্র
B
সম্পাদনা
B cell - বি কোষ
Bachelor of Medical Sciences - চিকিৎসীয় বিজ্ঞানসমূহে স্নাতক
Bachelor of Medicine, Bachelor of Surgery - চিকিৎসাবিজ্ঞান ও শল্যবিজ্ঞানে স্নাতক
Bacteria - অণুজীব
bad habit - বদভ্যাস
Bandage - ব্যাণ্ডেজ
Bariatrics - অতিস্থূলতা চিকিৎসাবিজ্ঞান
Basophil - ক্ষারাসক্ত শ্বেতকণিকা
Behavioral neurology - আচরণগত স্নায়ুচিকিৎসাবিজ্ঞান
Biceps brachii - দ্বিশির বাহুপেশি
Biceps femoris - দ্বিশির ঊরুপেশি
bicuspid valve - দ্বিচূড় কপাটিকা
bicuspid valve incompetence - দ্বিচূড় কপাটিকা অযোগ্যতা
bicuspid valve regurgitation - দ্বিচূড় কপাটিকা প্রত্যাবৃত্তি
Bile - পিত্তরস
Biochemical genetics - প্রাণরাসায়নিক বংশাণুবিজ্ঞান
Biochemical testing - প্রাণরাসায়নিক পরীক্ষণ
Biochemistry - প্রাণরসায়ন
bipolar disorder দ্বিমেরু বৈকল্য[১]
blind abscess - নির্মুখ পূঁজাশয়
Blood - রক্ত
Blood banking and transfusion medicine - রক্তভাণ্ডার ও পরিভরণ চিকিৎসাবিজ্ঞান
Blood vessel - রক্তবাহ
Bone - অস্থি, হাড়
Bone marrow - অস্থিমজ্জা
Brain - মস্তিষ্ক
Brain injury medicine - মস্তিষ্কাঘাত চিকিৎসাবিজ্ঞান
Brain stem - মস্তিষ্ককাণ্ড
Breast imaging - স্তনচিত্রণ
Bronchus - ক্লোমনালী
Bulbourethral gland - কন্দমূত্রনালীয় গ্রন্থি
back pressure - পশ্চাৎচাপ
baloon angioplasty - বেলুন রক্তবাহ মেরামতি
beta-1 adrenoceptor matching drug - বিটা-১ অ্যাড্রেনোগ্রাহী বাধক
beta-blocker - বিটারোধক ঔষধ
bradycardia - হৃদ্‌মন্থরতা
bronchospasm - শ্বসনী আক্ষেপ
bundle branch - গুচ্ছতন্তু শাখা
bundle branch block - শাখাগুচ্ছের রোধ
bypass - উপপথ
bypass grafting - উপপথ নির্মাণ
C
সম্পাদনা
Cancer Rehabilitation - কর্কটরোগীর পুনর্বাসন
Capillary - কৈশিকনালী
Cardiac muscle - হৃৎপেশী
Cardiac surgery - হৃদ্‌শল্যচিকিৎসা
Cardiogeriatrics - হৃদ্‌জরাবিজ্ঞান
Cardiology - হৃদ্‌বিজ্ঞান
Cardiothoracic anesthesiology - হৃদ্‌বক্ষীয় অবেদনবিজ্ঞান
cardiothoracic radiology - হৃদ্‌বক্ষীয় বিকিরণবিজ্ঞান
Cardiothoracic surgery - হৃদ্‌বক্ষীয় শল্যচিকিৎসা
Cardiovascular and Thoracic Surgery হৃদ্‌বাহ ও বক্ষীয় শল্যচিকিৎসা, হৃদসংবহন ও বক্ষীয় শল্যচিকিৎসা[২]
Cardiovascular disease হৃদ্‌বাহ রোগ, হৃদসংবহন রোগ[৩]
Cardiovascular radiology - হৃদ্‌বাহ বিকিরণবিজ্ঞান
Cardiovascular surgery - হৃদ্‌বাহ শল্যচিকিৎসা
Cardiovascular system - হৃদ্‌বাহতন্ত্র, হৃদ্‌সংবহন তন্ত্র
Care of the elderly - বৃদ্ধসেবা
Carpals - করকুর্চাস্থি
Cartilage - তরুণাস্থি
Cartilaginous joint - তরুণাস্থিময় অস্থিসন্ধি
Cellular pathology - কোষীয় রোগবিজ্ঞান
Central nervous system - কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
Cerebellum - লঘুমস্তিষ্ক
Cerebral hemisphere - মস্তিষ্ক গোলার্ধ
Cerebrospinal fluid - মস্তিষ্ক-সুষম্না তরল
Cerebro-spinal nervous system - মস্তিষ্ক-সুষুম্না স্নায়ুতন্ত্র
Cerebrovascular surgery - মস্তিষ্কবাহ শল্যচিকিৎসা
Cerebrum - গুরুমস্তিষ্ক
Cervical - গ্রীবাদেশীয়
Cervical vertebra - গ্রীবাদেশীয় কশেরুকা, গ্রীবাকশেরুকা,
Chemical pathology - রাসায়নিক রোগবিজ্ঞান
Chest radiology - বক্ষ বিকিরণবিজ্ঞান
Chief physician - প্রধান চিকিৎসক
Child & Adolescent Psychiatry - শিশু ও কিশোর মনোরোগবিজ্ঞান
Child abuse pediatrics - শিশু নির্যাতন-সংক্রান্ত শিশুচিকিৎসাবিজ্ঞান
Child Health - শিশুস্বাস্থ্য
Child neurology - শিশু স্নায়ুচিকিৎসাবিজ্ঞান
Child psychiatry - শিশু মনোরোগবিজ্ঞান
Cholera - কলেরা, ওলাউঠা
Choroid plexus - আবরণীবৎ জালিকা
chronic abscess - দীর্ঘস্থায়ী পূঁজাশয়
Ciliary body - পক্ষ্মল অঙ্গক
Circulatory system - সংবহন তন্ত্র
clavicle - কণ্ঠাস্থি
Clinical biology - রোগীভিত্তিক জীববিজ্ঞান
Clinical cardiac electrophysiology - রোগীভিত্তিক হৃদ্‌বিদ্যুৎ শারীরবিজ্ঞান
Clinical chemistry - রোগীভিত্তিক রসায়ন
Clinical cytogenetics - রোগীভিত্তিক কোষীয় বংশাণুবিজ্ঞান
Clinical environmental health - রোগীভিত্তিক পরিবেশগত স্বাস্থ্য
Clinical genetics - রোগীভিত্তিক বংশাণুবিজ্ঞান
Clinical immunology - রোগীভিত্তিক অনাক্রম্যবিজ্ঞান
Clinical laboratory sciences - রোগীভিত্তিক পরীক্ষাগার বিজ্ঞান
Clinical microbiology - রোগীভিত্তিক অণুজীববিজ্ঞান
Clinical neurophysiology - রোগীভিত্তিক স্নায়ুশারীরবিজ্ঞান
Clinical pathology - রোগীভিত্তিক রোগবিজ্ঞান
Cl****is - ভগাঙ্কুর
Coccical vertebra - অনুত্রিকাস্থীয় কশেরুকা, পুচ্ছদেশীয় কশেরুকা, পুচ্ছকশেরুকা
Coccys - অনুত্রিকাস্থি, পুচ্ছাস্থি
Cochlea - কর্ণকম্বু
Colorectal surgery - মলান্ত্র-মলাশয় শল্যচিকিৎসা
combined haemorrhage - গুপ্ত-ব্যক্ত-মিশ্রিত রক্তক্ষরণ
common hepatic duct - সাধারণ পিত্তনালি
Community Medicine - সম্প্রদায় চিকিৎসাবিজ্ঞান
Community Nutrition - সম্প্রদায় পুষ্টিবিদ্যা
Community Ophthalmology - সম্প্রদায় চক্ষুচিকিৎসাবিজ্ঞান
Community psychiatry - সম্প্রদায় মনোরোগবিজ্ঞান
Complement system - পূরক ব্যবস্থা
complete abortion - সম্পূর্ণ গর্ভপাত
concealed haemorrhage - গুপ্ত রক্তক্ষরণ
Cone cell - শঙ্কু কোষ
Congenital Cardiac Surgery - জন্মগত হৃদশল্যচিকিৎসা
Conservative Dentistry - সংরক্ষণমূলক দন্ত্যচিকিৎসাবিজ্ঞান
Consultation/liaison psychiatry - পরামর্শমূলক মনোরোগবিজ্ঞান
Cornea - নেত্রস্বচ্ছ
Cornea surgery - নেত্রস্বচ্ছ শল্যচিকিৎসা
Cornea- অচ্ছোদপটল
Cosmetic surgery - সৌন্দর্যবর্ধক শল্যচিকিৎসা
Cowper's gland - কাওপারের গ্রন্থি
Cranial nerve - করোটীয় স্নায়ু
Craniofacial Surgery - করোটি-মুখমণ্ডলীয় শল্যচিকিৎসা
Craniomaxillofacial trauma surgery - করোটি-কপোলাস্থি-মুখমণ্ডলীয় ঘাত শল্যচিকিৎসা
Cranium - করোটিকা
criminal abortion - বে-আইনী গর্ভপাত
Critical care medicine - সংকটকালীন সেবা চিকিৎসাবিজ্ঞান
Cutaneous - চর্মসংক্রান্ত, চার্ম
Cutaneous conditions - চর্মরোগ
Cytogenetic testing - কোষীয় বংশাণুবৈজ্ঞানিক পরীক্ষণ
Cytopathology - কোষীয় রোগবিজ্ঞান
cardiac tumor - হৃৎপিণ্ডের অর্বুদ, হৃৎপিণ্ডের টিউমার
calcification - ক্যালসিভবন
calcium channel blocker - ক্যালসিয়াম প্রণালী বাধক
cardiac aneuysm - হৃদ্‌ধমনীস্ফীতি
cardiac block - হৃদ্‌রোধ
cardiac block - হৃদ্‌রোধ, হৃদ্‌জাড্য
cardiac catheterization - হৃদ্‌নালিকাভরণ
cardiac cycle - হৃদ্‌চক্র
cardiac output - হৃদ্‌নির্গম
cardiac pacemaker - হৃদ্‌ছন্দ নিয়ামক, কৃত্রিম হৃদ্‌স্পন্দক
cardiography - হৃদ্‌চিত্রণ
cardiologist - হৃদ্‌রোগবিদ
cardiology - হৃদ্‌রোগবিজ্ঞান
cardiomegaly - হৃদ্‌বৃদ্ধি
cardiomegaly - হৃদ্‌বৃদ্ধি
cardiomyopathy - হৃৎপেশীবিকার
cardiothoracic surgery - হৃদ্‌বক্ষীয় শল্যবিজ্ঞান
cardiovascular surgeon - হৃদ্‌রক্তবাহ শল্যবিদ
cardiovascular surgery - হৃদ্‌রক্তবাহ শল্যবিজ্ঞান
carditis - হৃৎপিণ্ড প্রদাহ, হৃৎপ্রদাহ
cario-pulmonary resuscitation - হৃদ্‌ফুসফুসীয় পুনরুজ্জীবন
chamber - প্রকোষ্ঠ
chest radiography, chest x-ray - বক্ষ রঞ্জনচিত্রণ
chordae tendinae - হৃদ্‌ছিলা
chronic obstructive pulmonary disease - দীর্ঘমেয়াদী শ্বসনরোধী ফুসফুস রোগ
complete heart block - সম্পূর্ণ হৃদ্‌রোধ
Computerized Tomography Scan - উচ্চগতির পরিগাণনিক স্তরচিত্রণ
congenital heart block - সহজাত হৃদ্‌রোধ
congenital heart defect - সহজাত হৃদ্‌ত্রুটি
congenital heart disease - সহজাত হৃদ্‌রোগ
coronary angiography - হৃদ্‌বেষ্ট ধমনীচিত্রণ
coronary artery disease - হৃদ্‌বেষ্ট ধমনীর রোগ
coronary artery spasm - হৃদ্‌বেষ্টধমনীর আক্ষেপ
coronary bypass grafting - হৃদ্‌বেষ্টধমনী উপপথ নির্মাণ
D
সম্পাদনা
dark adaptation - আঁধার সহিষ্ণুতা
Defecation-মলত্যাগ
defective hearing - শ্রবণদোষ
Deltoids - ত্রিকোণপেশী / অংসচ্ছদা পেশী
Denditric cell - বৃক্ষরূপী কোষ
Dendrite - স্নায়ুপ্রশাখা
Dental Surgery - দন্ত শল্যচিকিৎসা
Dentistry - দন্তরোগবিজ্ঞান
Dermatologic Oncology - চর্ম কর্কটবিজ্ঞান
Dermatology - চর্মবিজ্ঞান
Dermatopathology - চর্মরোগবিজ্ঞান
Developmental and Behavioral Pediatrics - বিকাশমূলক ও আচরণমূলক শিশুচিকিৎসাবিজ্ঞান
Developmental pediatrics - বিকাশমূলক শিশুচিকিৎসাবিজ্ঞান
Diagnostic radiology - রোগনির্ণয়মূলক বিকিরণবিজ্ঞান
Diagnostics - রোগনির্ণয়
diagnostics aetiology - নিদানবিদ্যা
Diaphragm - মধ্যচ্ছদা
Diarrhea - উদরাময়
Diencephalon - আন্তর মস্তিষ্ক
Dietetics - পথ্যবিজ্ঞান
Disaster medicine - বিপর্যয় চিকিৎসাবিজ্ঞান
Doctor of Medicine - চিকিৎসাবিজ্ঞানে ডক্টর
Doctor of Osteopathic Medicine - অস্থিরোগ চিকিৎসাবিজ্ঞানের ডক্টর
Duodenum - গ্রহণী
Dysentry - আমাশয়
Dyspepsia -অগ্নিমান্দ্য
degeneration - আপজাত্য
dextrocardia - হৃৎপিণ্ড দক্ষিণাবর্তন
diastole - শ্লথন
distal circumflex artery - দূরবর্তী বৃত্তাকার ধমনী
diuretic - মূত্রবর্ধক ঔষধ
Doppler echocardiography - ডপলার প্রতিধ্বনি হৃদ্‌চিত্রণ
E
সম্পাদনা
Ear - কান
Eardrum - কর্ণপটহ
Earlobe - কানের লতি
Echocardiography - হৃদ্‌-প্রতিধ্বনিলিখন
Efferent nerve - বহির্বাহী স্নায়ু
Elbow - কনুই
Electrocardiography - হৃদ্‌বিদ্যুৎলিখন
Embryo - ভ্রূণ
Embryology - ভ্রূণবিজ্ঞান
Emergency medical services - জরুরি চিকিৎসা সেবা
Emergency medicine - জরুরি চিকিৎসাবিজ্ঞান
Emergency psychiatry - জরুরি মনোরোগবিজ্ঞান
Emergency radiology - জরুরি বিকিরণবিজ্ঞান
Endocrine gland - অন্তঃক্ষরা গ্রন্থি
Endocrine system - অন্তঃক্ষরা তন্ত্র
Endocrinology - অন্তঃক্ষরাবিজ্ঞান, অন্তঃক্ষরা গ্রন্থিবিজ্ঞান
Endocrinology & Metabolism - অন্তঃক্ষরাবিজ্ঞান ও বিপাক
Endocrinology, diabetes, and metabolism - অন্তঃক্ষরাবিজ্ঞান, বহুমূত্র রোগ ও বিপাক
Endodontics - অন্তর্দন্তবিজ্ঞান
Endovascular surgical neuroradiology - স্নায়ুবিকিরণবিজ্ঞান
ENT - নাক-কান-গলা বিজ্ঞান
ENT (Ear, Nose, Throat) surgery - নাক-কান-গলা শল্যচিকিৎসা
Enteric nervous system - আন্ত্রিক স্নায়ু তন্ত্র
Enzyme - উৎসেচক
Eosinophil - অম্লাসক্ত শ্বেতকণিকা
Epidemiology - রোগবিস্তার বিজ্ঞান
Epididymis - উপশুক্রাশয়
Epilepsy - মৃগী
erector spinae - মেরুদণ্ডীয় স্তম্ভকপেশী
Extension (of a movable body part) - প্রসারণ
Extensor Carpae radialis - বহিঃপুরোবাহু অস্থি-করকুর্চাস্থি প্রসারক পেশী
extensor carpae ulnaris - অন্তঃপুরোবাহু অস্থি-করকুর্চাশিত প্রসারক পেশী
external haemorrhage - বহিঃরক্তক্ষরণ, বহিঃরক্তস্রাব
external oblique - বহিস্থ তির্যক পেশী
Eye - চোখ, চক্ষু, নেত্র, অক্ষি
Eye surgery - চক্ষু শল্যচিকিৎসা
echocardiography - প্রতিধ্বনি হৃদ্‌চিত্রণ
ectopic beat - উৎস্থানিক স্পন্দন
electrical stimulus - বৈদ্যুতিক উদ্দীপক
electrocardiogram - হৃদ্‌বিদ্যুৎলেখ
electrocution - তড়িদাঘাত
eletrocardiography - হৃদ্‌বিদ্যুৎলিখন
endocarditis - অন্তঃহৃদ্‌ঝিল্লি প্রদাহ, হৃদ্‌-অন্তরাস্তর প্রদাহ
endocardium - অন্তঃহৃদ্‌ঝিল্লি, হৃদ্‌-অন্তরাস্তর
enzyme - উৎসেচক
external cardiac massage - বাহ্যিক হৃৎসংবাহন
F
সম্পাদনা
Facial bones - মুখমণ্ডলের অস্থিসমূহ
Facial cosmetic surgery - মুখমণ্ডলীয় সৌন্দর্যবর্ধক শল্যচিকিৎসা
Fallopian tube - ডিম্বাণুবাহী নালী
Family and General Medicine - পারিবারিক ও সাধারণ চিকিৎসাবিজ্ঞান
Family medicine - পারিবারিক চিকিৎসাবিজ্ঞান
Family Medicine, Family Practice - পারিবারিক চিকিৎসাবিজ্ঞান
Female pelvic medicine and reconstructive surgery - স্ত্রী-শ্রোণীদেশীয় চিকিৎসাবিজ্ঞান ও পুনর্গঠনমূলক শল্যচিকিৎসা
Female reproductive system - স্ত্রী জনন তন্ত্র
Female urology - স্ত্রী বৃক্কশল্যবিজ্ঞান
femoral hernia - ঊরুদ অন্ত্রবৃদ্ধি
Femur - ঊর্ধ্বাস্থি
Fertility medicine - উর্বরতা চিকিৎসাবিজ্ঞান
Feto-maternal Medicine - প্রভ্রূণ-মাতৃচিকিৎসাবিজ্ঞান
Fibrous joint - তন্তুময় অস্থিসন্ধি
Fibula - অনুজঙ্ঘাস্থি
Flatulance (farting) - বাতকর্ম
Flexor Carpae radialis - বহিঃপুরোবাহু অস্থি-করকুর্চাস্থি সংকোচক পেশী
Flexor carpae ulnaris - অন্তঃপুরোবাহু অস্থি-করকুর্চাস্থি সংকোচক পেশী
Foetus- ভ্রূণ
Foot and Ankle Orthopaedics - পা ও গোড়ালির অস্থিশল্যবিজ্ঞান
Foot and ankle surgery - পা ও গোড়ালির শল্যচিকিৎসা
Forefoot surgery - অগ্রপদ শল্যচিকিৎসা
Forensic Medicine - আদালতি চিকিৎসাবিজ্ঞান
Forensic pathology - আদালতি রোগবিজ্ঞান
Forensic psychiatry - আদালতি মনোরোগবিজ্ঞান
formation of habit - অভ্যাসগঠন
Frontal lobe - ললাটীয় খণ্ডক
fat embolism - মেদাভিবাসন
first degree atrioventricular block - প্রথম মাত্রার অলিন্দ-নিলয় রোধ
first diagonal branch - প্রথম কোনাকুনি শাখা
G
সম্পাদনা
Gall bladder - পিত্তথলি
Gastocnemius - পিণ্ডিকা পেশী
Gastric Ulcer
Gastrocnemius - পিণ্ডিকাপেশী
Gastroenterologic surgery - পাকান্ত্র শল্যচিকিৎসা
Gastroenterology - পাকান্ত্রবিজ্ঞান
Gastrointestinal radiology - পাকান্ত্র বিকিরণবিজ্ঞান
Gastrointestinal surgery - পাকান্ত্র শল্যচিকিৎসা
General Pathology - সাধারণ রোগবিজ্ঞান
General practice - সাধারণ চিকিৎসা
General practitioner - সাধারণ চিকিৎসক
General surgery - সাধারণ শল্যচিকিৎসা
General surgical oncology - সাধারণ শল্যকর্কটবিজ্ঞান
Generalist medicine - সাধারণ চিকিৎসাবিজ্ঞান
Genetic pathology - বংশাণু রোগবিজ্ঞান
Genetics - বংশাণুবিজ্ঞান
Genitourinary radiology - জনন-মূত্রনালী বিকিরণবিজ্ঞান
Geriatric medicine - জরাচিকিৎসাবিজ্ঞান
Geriatric neurology - জরাজনিত স্নায়ুচিকিৎসাবিজ্ঞান
Geriatric psychiatry - জরাজনিত মনোরোগবিজ্ঞান
Geriatrics - জরাবিজ্ঞান, জরাচিকিৎসাবিজ্ঞান
Glaucoma ophthalmology - গ্লকোমা চক্ষু চিকিৎসাবিজ্ঞান, গ্লকোমা চক্ষুবিজ্ঞান
Global health - বৈশ্বিক স্বাস্থ্য
Gluteus maximus, medius and mineus - নিতম্বপেশী
Glymphatic system - স্নায়ুধারীয় বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা
Gustatory system - স্বাদগ্রহণ তন্ত্র
Gynaecology - স্ত্রীরোগবিজ্ঞান
Gynecologic oncology, Gynecologic oncology, Gynecological Oncology - স্ত্রীরোগ কর্কটবিজ্ঞান, স্ত্রীরোগ অর্বুদবিজ্ঞান
Gynecology - স্ত্রীরোগবিজ্ঞান
H
সম্পাদনা
habit - অভ্যাস
haematemesis - রক্তবমি
haemato - রক্ত- (সম্পর্কিত)
haematogenic - রক্তজনিত, রক্তোৎপাদী
haematologist - রক্তবিজ্ঞানী, রক্তসম্বন্ধীয় পীড়ার বিশেষজ্ঞ, রক্ততত্ত্ববিদ
Haematology, Hematology - রক্তবিজ্ঞান, রক্ততত্ত্ব
haematotonic - রক্তবর্ধক
haematuria - রক্তমেহ, প্রস্রাবের সাথে রক্ত
haemodynamics - রক্তগতিবিজ্ঞান, রক্তসঞ্চারণবিজ্ঞান, রুধিরগতিবিদ্যা
haemoglobin - হিমোগ্লোবিন
haemolysis - শোনভাজন, রক্ত ভেঙে পড়া
haemoptysis - রক্তযুক্ত থুতুক্ষরণ, রক্তক্ষরণ, রক্তকাশ
haemorrhage - রক্তক্ষরণ
haemorrhagic disease - রক্তস্রাবিক রোগ
haemorrhoidal - অর্শ সম্পর্কিত
haemostatic - রক্তরোধক
haemothorax - রক্ত-ফুসফুস
hair - চুল, কেশ
Hair cells - রোম কোষ
halitosis - দুর্গন্ধ শ্বাস
hallucinogen - ভ্রমউৎপাদনকারী ভেষজ
Hand Surgery - হস্ত শল্যচিকিৎসা
hard pallet - তালু
harelip - জন্মগত কাটা-ঠোঁট
haustral contraction - স্ফীতি সংকোচন
Head and neck radiology - হাত ও ঘাড়ের বিকিরণবিজ্ঞান
headache - মাথাধরা, শিরঃপীড়া
Headache medicine - মস্তিষ্কবেদনা চিকিৎসাবিজ্ঞান
heal - পূরণ
healing of wound - ক্ষত-সংরোহণ, ক্ষতপূরণ
health - স্বাস্থ্য
health certificate - স্বাস্থ্য প্রত্যয়নপত্র
Health Professional Education - স্বাস্থ্য-সংক্রান্ত পেশাজীবী শিক্ষা
Health Promotion & Health Education - স্বাস্থ্য উৎসাহদান ও স্বাস্থ্য শিক্ষা
Health Service Management and Policy - স্বাস্থ্যসে

19/06/2025

দেশে ছড়াচ্ছে চর্মরোগ স্ক্যাবিস, হতে হবে সর্তক ।

বর্তমানে বাংলাদেশে স্ক্যাবিস রোগটি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। স্ক্যাবিস, যাকে বাংলায় খোষপাচড়া বলা হয়, একটি অত্যন্ত ছোঁয়াচে চর্মরোগ। এটি মূলত সারকোপটিস স্ক্যাবিয়া (Sarcoptes scabiei) নামক এক ধরনের পরজীবী জীবাণুর কারণে হয়ে থাকে। রোগটির প্রধান লক্ষণ হলো তীব্র চুলকানি ও শরীরে গুটি গুটি র‍্যাশ হওয়া, যা সাধারণত কবজি, আঙুলের ফাঁক, কোমর এবং শরীরের অন্যান্য অংশে দেখা যায়। রাতে এই চুলকানির তীব্রতা বেড়ে যায়। স্ক্যাবিস সহজেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়ায়, বিশেষ করে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, বিছানার চাদর, গামছা বা তোয়ালে ব্যবহার করলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে।
এই রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা যায় এবং ঘনবসতিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে ছড়ানোর প্রবণতা বেশি। প্রথমবার আক্রান্ত হলে উপসর্গ দেখা দিতে দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগে, কিন্তু দ্বিতীয়বার সংক্রমণে ২৪ ঘণ্টার মধ্যেই লক্ষণ দেখা দেয়। স্ক্যাবিসের চিকিৎসায় বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পারমিথ্রিন ক্রিম, যা গলা থেকে পা পর্যন্ত শরীরের সব জায়গায় মেখে ৮ থেকে ১২ ঘণ্টা রাখতে হয় এবং পরে কুসুম গরম পানিতে গোসল করতে হয়। সাত দিন পর একইভাবে আবার ব্যবহার করতে হয়। এছাড়া প্রোমেট্রিন এবং সালফার ক্রিমও পাঁচ দিন পর্যন্ত ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তবে শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করা উচিত।
চিকিৎসা না করলে দীর্ঘদিন চুলকানির ফলে চামড়ায় ঘা হতে পারে এবং জটিলভাবে কিডনি সমস্যাও দেখা দিতে পারে। স্ক্যাবিসের জন্য কোনো টিকা নেই, তাই প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র আলাদা রাখা জরুরি। এছাড়া নরওয়েজিয়ান বা ক্রাস্টেড স্ক্যাবিস নামে স্ক্যাবিসের একটি ভয়াবহ ধরন রয়েছে, যা সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বৃদ্ধ, এইচআইভি আক্রান্ত বা দীর্ঘদিন শয্যাশায়ী রোগীদের মধ্যে দেখা যায়। এই ধরনের স্ক্যাবিসে চামড়ায় স্কেলিং হয় এবং চামড়ার স্তর পুরু হয়ে যেতে পারে।
পরিশেষে বলা যায়, স্ক্যাবিস একটি ছোঁয়াচে কিন্তু প্রতিরোধযোগ্য রোগ। সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমেই এই রোগের বিস্তার রোধ করা

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Dhaka
1200