Rifa's Creativity
I am a student of honours final year. I have written my own content and created content for students from first to twelfth grade.
05/04/2026
I don't have much time but i tried a little bit.
যাদের ছোট বাচ্চা আছে তারা কি রাতে ঘুমাতে পারেন? 🤔
যতদিন বাবা বেচে আছেন ততদিন মাথার উপর ছায়া আছে।
26/02/2026
বর্তমান প্রেক্ষাপটে মানুষ সরকারি চাকরির পেছনে যে পরিমাণ ছুটছে, তার চেয়ে যদি নিজে কিছু করার চেষ্টা করত, তাহলে দেশের অনেক উন্নতি হতো। মানুষ এমন এক প্রাণী, যার কান থাকলেও সে চিলের পেছনে ছুটে চলে। নিজের থেকে নতুন কিছু করার সম্ভাবনাকে পেছনে ফেলে অজানার পেছনে দৌড়ায়।
বর্তমানের এই বেকার জনগোষ্ঠীর বেকারত্বের বড় কারণ হলো পরনির্ভরতা। যদি সবাই স্বনির্ভর হয়ে কাজ করতে চাইত, তবে আজকের বাংলাদেশ আরও সুন্দর হতো। এত শিক্ষার্থী চাকরিপ্রার্থী, কিন্তু চাকরি আছে খুব কম। এই অনুপাত শুরু থেকেই অসামঞ্জস্যপূর্ণ রয়ে গেছে।
আমার মনে হয়, চাকরির পেছনে না ছুটে স্টার্টআপ দেওয়া উচিত। এতে দেশের যেমন উপকার হবে, তেমনি নিজেরও আর্থিক সচ্ছলতা আসবে।
25/02/2026
মনে ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি সেতো মনের মাঝে
ফেব্রুয়ারি সেতো কানে বাজে।
শহিদ ভাইয়ের স্মৃতি নিয়ে
বেচে আছে অনেক বোন ও মেয়ে।
এই মাসেই পেয়ে ছিলাম বাচার প্রথম আসা
সেটি আর কিছুই নয় সেতো আমাদের মাতৃভাষা।
বাংলা ভাষার জন্য যারা দিয়ে গেছেন প্রান
আসুন সবায় মিলে গেয়ে,যাই তাদের স্মৃতি গান।
এই ঐতিহাসিক মাসে ভাষা নিয়ে কিছু লিখার ছোট্ট প্রায়াস।
24/02/2026
আসসালামু আলাইকুম সকলকে। মাহে রমজানের শুভেচ্ছা।
এই রমজান মাসে আমি আমার মায়ের হাতের রান্না খুব মিস করছি। মেয়েদের জীবনটাই কেমন জানি! ২০–২৫ বছরের বেশি সময় যে বাসায়, যাদের সঙ্গে কাটাই—একদিন তাদের ছেড়েই চলে যেতে হয়। আবার যদি সেই নীড়ে ফিরে যেতে চাই, তবে থাকে অনেক বাধা। সেই বাধা পেরোতে হলে প্রয়োজন অনেক ধৈর্য।
এটা গেল একটি দিক। অন্যদিকে যারা হলে থাকে, তাদেরও এই রমজান মাসে অনেক কষ্ট হয়। হলের খাবার অনেকেই ঠিকমতো খেতে পারে না। তবুও পড়াশোনার জন্য তাদের হলে থাকতে হয়। প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উচিত এই রমজান মাসে কিছুদিন বন্ধ দেওয়া, যাতে সবাই ভালোভাবে রোজা রাখতে পারে।
আজ এই পর্যন্তই থাক।
মায়ের বিকল্প কিছু নেই। পৃথিবীতে যে-ই আপনাকে যতই ভালোবাসুক না কেন, মায়ের ভালোবাসা কেউ দিতে পারে না।
Miss you মা ❤।
18/02/2026
আসসালামু আলাইকুম। আজকে বলব শিক্ষা আসলে কি? কেন শিক্ষা অর্জন প্রয়োজন? শিক্ষিত ও অশিক্ষিত এর মাঝে পার্থক্য কি?
শিক্ষা হলো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং নৈতিকতা অর্জনের একটি পদ্ধতিগত ও চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত সম্ভাবনা ও ব্যক্তিত্বের সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটে।মানুষকে মানবিকতা শিক্ষায় শিক্ষা। জীবনের সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য ও শিক্ষার বিকল্প নেই।
এবার আসি শিক্ষা কেন প্রয়োজন -
এটি কুসংস্কার দূর করে যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় উন্নতির ভিত্তি হিসেবে কাজ করে [৩, ৬]। শিক্ষার মাধ্যমে মানুষ সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতা অর্জন করে [৬, ১১]।
শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
আত্মউন্নয়ন ও ব্যক্তিত্ব গঠন:
শিক্ষা মানুষের অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশে সাহায্য করে এবং চরিত্র গঠন করে [২]। এটি মানুষের আত্মবিশ্বাস বাড়ায় এবং চিন্তাশক্তিকে সুক্ষ্মতর করে [১, ৬]।
কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা:
মানসম্মত শিক্ষা উন্নত ভবিষ্যৎ গঠনে সহায়ক [৬]। এটি মানুষকে উৎপাদনশীল দক্ষতায় সুসজ্জিত করে, যা ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি করে [১, ২]।
যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণ:
শিক্ষিত ব্যক্তি যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে যুক্তি, বুদ্ধি ও বিচার-বিবেচনা প্রয়োগ করতে পারে [৩]। এটি সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করতে সাহায্য করে।
সামাজিক ও জাতীয় উন্নয়ন:
একটি জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। এটি নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে এবং সমাজে জবাবদিহিতা তৈরি করে [৮]।
নৈতিক ও মানবিক গুণাবলী:
শিক্ষার উদ্দেশ্য কেবল জ্ঞানার্জন নয়, বরং ভালো-মন্দ বোঝার ক্ষমতা অর্জন করা, যা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে [১১]।
ইসলামে শিক্ষার গুরুত্ব:
জ্ঞানার্জন প্রতিটি মুসলিমের জন্য ফরজ। শিক্ষা হলো মানবজাতির আত্মিক, বুদ্ধিবৃত্তিক ও মানসিক বিকাশের মাধ্যম, যা মানুষকে অন্ধকারের পথ থেকে আলোতে নিয়ে আসে।
এবার আসি শিক্ষিত ও অশিক্ষিত এর মাঝে পার্থক্য-
এক কথাই বলতে গেলে শিক্ষিত তারাই যারা নিজেদের জন্য নয় বরং মানুষের জন্য ভাবে, দেশের জন্য ভাবে এবং সার্থপরতার চেয়ে মানবিকতাকে বেশি গুরুত্ত দেয়। অন্যদিকে অশিক্ষিতরা নিজেদের ছাড়া কিছু বোঝেনা। আপনারা যাদের অশিক্ষিত বলেন যেমন : যারা ক্ষেতে কাজ করে আমাদের প্রিয় কৃষকশ্রেনি, যারা মুটে মুজুর এবং যারা বিভিন্ন কায়িক পরিশ্রম করে তারা । কিন্তু প্রকৃত পক্ষে তারাই আমাদের তথাকথিতদের চেয়ে বেশি শিক্ষিত কারন তারা মানুষকে মুল্যায়ন করতে পারে, তারা নিরহংকার। অন্যদিকে, আমরা যারা পড়াশোনা করে অট্টালিকাতে উঠে বসে আছি তারা মানুষের পরিচয়কে কুলুষিত করে। অহংকারকে আকড়ে ধরে। তাই প্রকৃত শিক্ষিত তারাই যাদের মনুষ্যত্ব বোধ আছে। আসুন নিজেদের পাল্টাই। শিক্ষার সঠিক উদ্দেশ্য জানি ও শিক্ষা গ্রহনে সকলকে উদ্বুদ্ধ করি।
আজকে এই পর্যন্তই আবার বাকি কথা উজ্জ্ব রেখে শেষ করলাম।
17/02/2026
আসসালামু আলাইকুম সকলকে।আমরা সবাই নিজেদের শিক্ষাবীদ মনে করি। শিক্ষা নিয়ে যে একটা বিষয় আছে তাও ভুলে যাই। কাওকে যদি বলি আমি বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষা নিয়ে পরতেছি। সে মনে করে এটা আবার কি। শিক্ষা ও গবেষনা একে অপরের পরিপুরক। অথচ বাংলাদেশ এর অনেক বললে ভুল হবে প্রায় ৮০ শতাংশ মানুষ এই বিষয় সম্পরর্কে অজ্ঞ।আমি অনেক প্রতিষ্ঠানে ভর্তি পরিক্ষাই উত্তীর্ন হই। ঢাকা বিশ্ববিদ্যালয়েও উত্তীর্ন হই। আমি শুরুর দিকের বিষয়ই পেয়েছিলাম।কিন্তু আমি মাইগ্রাশন অফ করে দেই। আমি ভৌত বিজ্ঞান বিষয় নেয়ার সিদ্ধান্তে অবনিত হই। এটা শিক্ষা ও গবেষণা অনুষদের অংশ। কিন্তু মানুষকে এটা বললে তারা মনে করে এটা আবার কোন গ্রহের বিষয় 🙄।এভাবে ৩ বছর কেটে গেল। ৩ বছর পর আসলে একটা কথা পরিষ্কার যে বাংলাদেশের মানুষ আসলেই না বুঝে মতামত দেয়।তারা শিক্ষা সম্পর্কে কম অবগত বলেই আজ শিক্ষার এই অবস্থা। আসুন শিক্ষা নিয়ে জানি। আজকে এইটুকুই পরের অংশ নিয়ে আসছি কালকে।
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dhaka
