Nutri_Vision
আমরা স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সঠিক তথ্য জানাতে চাই
17/07/2025
রেসিপি নাম- বিটরুটের হালুয়া
উপকরণ:
২টি বিটরুট
২ চা চামচ মধু
২০০ মিলি দুধ
২ চা চামচ অলিভ অয়েল
২টি এলাচ
২টি দারচিনি
প্রস্তুত প্রণালি:
প্রথমে বিটরুটগুলো ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব।
তারপর চুলায় অলিভ অয়েল, এলাচ ও দারচিনি দেব।
এরপর ব্লেন্ড করা বিটরুট দিয়ে দেব।
মধু দেব।
কিছুক্ষণ নেড়ে নেব।
তারপর দুধ দিয়ে আবার নাড়বো।
ধীরে ধীরে মিশ্রণটি ঘন করে নামিয়ে নেব। দুধ বিটরুটের সঙ্গে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ঘন করব।
চাইলে ওপর থেকে কিছু বাদাম দিয়ে পরিবেশন করতে পারবেন।
এতে ক্যালরির পরিমাণ প্রায় ৩৫০ কিলোক্যালরি
এটি ২-৩ জন খেতে পারবেন।
এই হালুয়ায় নেই কোনো রিফাইন্ড সুগার, পোড়া তেল বা অতিরিক্ত চর্বি। তাই এটি স্বাস্থ্যসচেতনদের জন্য একটি guilt-free মিষ্টান্ন।
#বিটরুটের_হালুয়া
রেসিপি কন্টেস্ট শুরু হবে আগামীকাল থেকে। চলবে ০৮-০৬-২০২৫ পর্যন্ত।
(আপনার হাতের জাদুমাখা রেসিপিটি পাঠাতে ভুলবেন না যেন!)
রেসিপি কন্টেস্ট এর রুলস -
১. হেলদি কোনো খাবারের রেসিপি লিখে পাঠাতে হবে।
২. যদি কেউ রান্নার ভিডিও পাঠাতে চান তাহলেও অবশ্যই রেসিপি লিখে পাঠাতে হবে।
৩. রেসিপির মূল ইনগ্রিডিয়েন্টস এর হেলদ বেনিফিট সংক্ষেপে মেনশন করতে হবে।
৪. একজন ব্যক্তি দুইয়ের বেশি রেসিপি শেয়ার করতে পারবেন না।
( রেসিপি পাঠাতে হবে পেইজের ইনবক্সে)
কন্টেস্ট উইনারকে বেছে নেওয়া হবে ভোটিং এর মাধ্যমে।
28/05/2025
World Nutrition Day....
21/05/2025
আজ বিশ্ব চা দিবস।
চা শ্রমিকের ন্যায্য অধিকার ও পারিশ্রমিক নিশ্চিত হোক- এটাই আমাদের কামনা।
( ফান পার্ট- বলুন তো, এক কাপ চায়ে আপনি কাকে চান?)
কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের পেইজ থেকে রেসিপি কন্টেস্ট 🥳🥳।
আপনার পছন্দের স্ন্যাক্স আইটেম আমাদের সাথে শেয়ার করতে পারেন।
30/03/2025
সকলকে ঈদের শুভেচ্ছা 🖤।
01/03/2025
নিউট্রিভিশনের পক্ষ থেকে সকলকে রমজান মাসের শুভেচ্ছা।
23/10/2024
Drunkorexia একটি অস্বাস্থ্যকর আচরণ, যেখানে একজন ব্যক্তি অ্যালকোহল পান করার জন্য খাবারের পরিমাণ কমিয়ে দেয় বা খাবার খাওয়া এড়িয়ে যায়। এটি সাধারণত ওজন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে করা হয়। এটি স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন পুষ্টিহীনতা, অ্যালকোহল নির্ভরতা, এবং অন্যান্য শারীরিক ও মানসিক সমস্যা।
21/10/2024
Diabulimia হল এক ধরনের খাওয়ার ব্যাধি যেখানে টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে ইনসুলিনের ডোজ কমিয়ে বা বন্ধ করে দেয় ওজন কমানোর জন্য। এটি "ডায়াবেটিস" এবং "বুলিমিয়া" শব্দ দুটি থেকে এসেছে।
কেন Diabulimia হয়:
1.ওজন কমানোর ইচ্ছা: টাইপ ১ ডায়াবেটিস রোগীদের মধ্যে কিছু মানুষ মনে করেন যে, ইনসুলিন ব্যবহার করলে ওজন বৃদ্ধি হয়। এ কারণে তারা ইচ্ছাকৃতভাবে ইনসুলিন নিতে বিরত থাকেন।
2.দেহ-চিন্তা বা শরীর নিয়ে অস্বস্তি: শরীরের ওজন বা আকৃতি নিয়ে অতিরিক্ত উদ্বেগ থাকা ব্যক্তিদের মধ্যে Diabulimia এর প্রবণতা বেশি হতে পারে।
3.মনের ওপর চাপ বা মানসিক স্বাস্থ্য সমস্যা: হতাশা, উদ্বেগ বা খাওয়ার অস্বাভাবিক আচরণ Diabulimia সৃষ্টি করতে পারে।
প্রভাব:
Diabulimia খুব বিপজ্জনক, কারণ ইনসুলিনের অভাবে রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়, যা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস (DKA), অঙ্গের ক্ষতি বা মৃত্যুর কারণ হতে পারে।এছাড়া, কিডনির সমস্যা, নার্ভ ড্যামেজ, চোখের ক্ষতি, এবং হার্টের সমস্যা হতে পারে।
19/10/2024
Shigellosis হলো একটি খাদ্যবাহিত সংক্রমণ যা Shigella নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়।এটি শিশুদের মধ্যে বেশি দেখা যায়।
এটি মূলত দূষিত খাবার বা পানি, এবং একজন থেকে অন্যজনের সংস্পর্শের মাধ্যমে ছড়ায়।অস্বাস্থ্যকর পরিবেশে রান্না বা অপরিষ্কার হাতে খাবার খেলে এই রোগ ছড়াতে পারে।
Shigellosis সংক্রমণের লক্ষণগুলো সাধারণত সংক্রমণের ১ থেকে ২ দিনের মধ্যে শুরু হয় এবং সাধারণত ৫ থেকে ৭ দিন পর্যন্ত স্থায়ী হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত হলো ডায়রিয়া, পেট ব্যথা,জ্বর, বমি বমি ভাব বা বমি,অরুচি বা ক্ষুধামন্দা, পানিশূন্যতা, দুর্বলতা।
এক্ষেত্রে করণীয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, খাবার ঢেকে রাখা, খাবার আগে ও পরে ভালোমতো হাত ধোয়া, ফ্লুইড জাতীয় খাবার বেশি খাওয়া৷ বিশ্রামে থাকা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করা।
Click here to claim your Sponsored Listing.
