Mou Khan

Mou Khan

Share

স্বপ্ন দেখি স্বপ্ন বুনি স্বপ্ন আকি স্?

Photos from Mou Khan's post 29/05/2026

ছেড়ে আসা নিয়ে আমার নিজের প্রতি কোনো অভিযোগ নেই, কারণ আমি কখনোই কাউকে ছেড়ে আসিনি। প্রত্যেকেই আমাকে ছেড়ে গেছে। বন্ধুবান্ধব থেকে শুরু করে যত কাছের মানুষ ছিল, প্রত্যেকে।

অনেকেরই দাবি, সম্পর্ক আমিই নষ্ট করেছি। তবে আমার মধ্যে কখনো অপরাধবোধ কাজ করেনি। বরং যাদের ছেড়ে এসেছি, তাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। আমার চেষ্টা ছিল থাকার।

কিন্তু যখন ব্যক্তিত্বে আঘাত আসে, আত্মমর্যাদা হারিয়ে যাওয়ার অনুভূতি কাজ করে, অপমান, অপবাদ, অপদস্থ হতে হয়- তখন? চাইলেও থাকা সম্ভব হয় না। নিজেকে খুব তুচ্ছ মনে হয় সে জায়গায়।

মানুষের ছেড়ে যাওয়া বা ছেড়ে আসা নিয়ে আমার সত্যিই আর কোনো ব্যথা অনুভব হয় না। আমি মেনে নিয়েছি; এই পৃথিবীতে আপন যাদের ভেবেছিলাম, তাদের সবাই আপন হবে না। এটাই চিরসত্য।☺️

Photos from Mou Khan's post 12/05/2026

নিজের সৌন্দর্য নিয়ে কখনোই হতাশ হবা না! আর এই সৌন্দর্য তুমি সারাজীবন চাইলেও ধরে রাখতে পারবেনা🥀 তুমি যেমনই হও কালো,খাটো, মোটা, কুৎসিত কিংবা চিকন, সৃষ্টিকর্তার ইচ্ছাতে তুমি সৃষ্টি হয়েছো, মানুষের জন্য না...!🖤🤍🖤তাই যেমন আছো তাতেই তুমি সুন্দর অপরুপা😊😊

Photos from Mou Khan's post 05/05/2026

‘Dignified silence’ বলে একটা কথা আছে! যেখানে কথা বললে নিজের মানসম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সময় ও শক্তির অপচয় হয়, সেখানে চুপ থাকাটাই সবচেয়ে এলিগেন্ট এবং ম্যাচিউরড রেসপন্স!

Sometimes silence isn’t empty, it’s full of answers. এতে করে শুধু নিজের শিক্ষা ও রুচির প্রকাশ হয় না, বরং তুচ্ছ কথার মোহে না জড়িয়ে আত্মসম্মানও অক্ষুণ্ণ থাকে।

02/05/2026

👀👁️👀👁️👀🤍💜

Photos from Mou Khan's post 01/05/2026

সবার মন ভালো রাখা মানে নিজের মাইন্ডকে মা-র্ডার করা!

সবকিছুতে ‘হ্যাঁ’ বলা মানুষরাই সবচেয়ে বেশি ক্লান্ত থাকে। আপনি যদি সবসময় অন্যকে খুশি রাখতে চান, তাহলে একদিন নিজেকেই হারিয়ে ফেলবেন।

মানুষের মন রক্ষা করতে গিয়ে আপনি নিজেকে ধ্বংস করে দিচ্ছেন এই সত্যিটা যত তাড়াতাড়ি বুঝবেন, তত ভালো। নিজেকে ভালোবাসা মানে কাউকে ঠকানো না, বরং নিজের অস্তিত্বকে বাঁচানো।

তবে নিজেকে ভালো রাখতে গিয়ে অন্যকে ঠকায়েন না! ❤️‍🩹

15/04/2026

😵🥴😵🥴😵🥴

Photos from Mou Khan's post 14/04/2026

বিদেশের মাটিতে এক টুকরো বৈশাখ ১৪৩৩🥀😊♥️

Photos from Mou Khan's post 04/04/2026

সময় কখনোই পুরোটা খারাপ বা পুরোটা ভালো হয় না-এটাই জীবনের সৌন্দর্য। যে কষ্টগুলো আজ আমার সামনে এসেছে, সেগুলোও একদিন গল্প হয়ে যাবে। আজকের ধূসর আকাশ একদিন রোদে ভরে উঠবে, আর সেই আলো হয়তো আরও উজ্জ্বল মনে হবে শুধু এই অন্ধকারের জন্যই।

এভাবেই ভাবা যাক! এটা খারাপ সময় নয়, এটা সেই সময় যখন আমি নিজেকে চিনবো, শিখবো, বদলাবো, আর শক্ত হবো।
কারণ শেষমেশ, এটাই তো জীবন...❤️‍🩹জীবনের প্রতিটি মুহূর্ত কে উপভোগ করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। ❤️‍🩹

Photos from Mou Khan's post 02/04/2026

কখনো কখনো শুধু একটা fresh start দরকার, কারণ perfect time বলে কিছু নেই, just start and don’t give up.. নিজেকে একটু বিশ্বাস করলেই half battle won! তারপর ধীরে ধীরে সব ঠিক জায়গায় ঠিক হয়ে যায়.. so keep going, best is yet to come 🌸✨

Photos from Mou Khan's post 26/03/2026

নিজের সাথে হওয়া অন্যায় চুপচাপ সহ্য করে নেওয়া, মেনে নেওয়া কিংবা মানিয়ে নেওয়া এর মানেই ভুলে যাওয়া নয়। ভুলে যাওয়া সহজ না।

যে নিরব সে দুর্বল এটাই জগতের যুগের পর যুগ বার্তা ও নীতি হয়ে এসেছে। কেননা বিনয়ীদের এই পৃথিবীর মানুষ সবসময়ই দুর্বল মনে করে।

তাই যদি কেউ চুপ থাকে ধরে নিতেই পারেন সে দুর্বল। আমিও ব্যতিক্রম না। কিন্তু আমি ভুলি না। আমার সাথে হওয়া সকল অন্যায় অবিচার আমার মনে থাকে।

ক্ষমা করা মহৎ ব্যাপার। কিন্তু কিছু মানুষ আমার সাথে এত অবিচার করেছে, বোধকরি আমি হয়তো মহৎ হতে পারবোনা। কারণ একটাই আমি কিছু ভুলতে পারিনা।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

Dhaka