Mohammed hasan 42726
Status video for self motivation and love
18/02/2025
ইনশাআল্লাহ! আগামি ২১ ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ শুক্রবার বাদ জুমা থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারী শনিবার জোহর পর্যন্ত বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে "তরবিয়তী ইজতেমা" অনুষ্ঠিত হবে!
স্থানঃ জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া মাদরাসা ময়দান, কলাতিয়া, কেরাণীগঞ্জ, ঢাকা।
বি. দ্র. সংগঠনের জনশক্তি ছাড়াও যদি কেউ তরবিয়তি ইজতেমায় অংশগ্রহণ করতে চান, তারা স্থানীয় দায়িত্বশীলদের সাথে জামাতবদ্ধ ভাবে অংশগ্রহণ করতে পারবেন।
আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন ও তার সন্তুষ্টি নসীব করুন...আমীন।
18/02/2025
শাহবাগ থানা শাখায় দাওয়াতী মজলিস অনুষ্ঠিত!
আজ (১৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার,বাদ এশা বাংলাদেশ খেলাফত যুব মজলিস শাহবাগ থানা শাখায় দাওয়াতী মজলিস অনুষ্ঠিত হয়েছে।
এসময় দায়ী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মাদ নাঈম উদ্দীন, প্রশিক্ষন বিভাগের সম্পাদক মাওলানা মাসুদুর রহমান ও শাহবাগ থানা সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন প্রমূখ।
এসময় দ্বীন বিজয়ের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে পাঁচ জন ভাই সংগঠনে যোগ দান করেন।
16/02/2025
12/02/2025
শতাব্দি ভবকে গ্রেপ্তার ও উপদেষ্টা মাহফুযের বক্তব্য প্রত্যাহার করতে হবে- বাংলাদেশ খেলাফত যুব মজলিস
গতকাল ১০ ফেব্রুয়ারি-২৫ ঈ. সন্ধ্যায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী প্রকাশনা’র স্টলে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই রাখার প্রতিবাদ করায় প্রকাশক শতাব্দী ভব কর্তৃক "জয় বাংলা" স্লোগান দিয়ে তৌহিদী জনতার উপর ন্যাক্কারজনক হামলা ও উপদেষ্টা মাহফুযের একপেশে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
আজ ১১ ফেব্রুয়ারি-২৫ ঈ. বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা জাকির হোসাইন যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এমন কিছু বই লিখেছে যেটা শুধুমাত্র ইসলামের সাথে সাংঘর্ষিক নয় বরং সামাজিক ও বাঙালি সংস্কৃতির সাথেও সাংঘর্ষিক। ফলে তার একাধিক বই ইতিপূর্বে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে এবং তাকেও বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। দেশ থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই সে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং বহির্বিশ্বে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যাচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রকাশক শতাব্দী ভবকে নিষিদ্ধ বই কেন রেখেছেন জিজ্ঞাসা করলে উনি সদুত্তর না দিয়ে আরোও উত্তেজিত হয়ে যান এবং এক শিক্ষার্থীর গায়ে হাত তুলে তৌহিদী জনতা কে মৌলবাদী বলে আখ্যায়িত করেন এবং জয় বাংলার স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, প্রকাশকের আওয়ামী লীগের পক্ষে এবং দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এসময় তারা শতাব্দী ভবের শাস্তি ও গ্রেপ্তার দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, মূল ঘটনা যাচাই না করেই নবীপ্রেমিক তৌহিদি জনতার উপর দোষ চাপিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য জুলাই আন্দোলনের স্প্রিটের পরিপন্থী। ১৫ বছর দাড়ি-টুপি ও ইসলামী পোশাক পরিধানকারীরা দেশে ফ্যাসিবাদী আওয়ামীলীগের বৈষম্যের শিকার ছিল। জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে কাধে কাধ মিলিয়ে তারাও আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন। স্বাধীনতার পর উপদেষ্টা মাহফুযের বক্তব্য পুরোনো সেই বৈষম্যকেই ফিরিয়ে এনেছে। এমনিভাবে হুমকিসুলভ তার বক্তব্যে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি শুনা যাচ্ছে। অবিলম্বে তকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তসলিমা নাসরিনের বই বিক্রি করে বইমেলাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সব্যসাচীর প্রকাশকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বাংলা একাডেমির যে সমস্ত কর্মকর্তা বিশৃঙ্খলা করার সুযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বার্তা প্রেরক
শহীদুল্লাহ কাসেমী
সহ-সম্পাদক, কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস
০১৯১১-২০৩০৭৬
মুসলমান ভাই কোরআনের হুকুম চালু করার জন্য তোমরা সবাই বাংলাদেশ খেলাফত যুব মজলিসে যোগ দাও
Click here to claim your Sponsored Listing.
