Natural Beauty Diy.

Natural Beauty Diy.

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Natural Beauty Diy., Health/Beauty, Dhaka.

21/07/2022

অনেকে আমাকে ইনবক্স এ প্রশ্ন করেন প্রচুর পরিমাণে চুল পড়ে এর জন্য কি করা যায়??!!

প্রশ্ন গুলো আমাকে বেশ বিব্রত করে দেয় যে কীভাবে আপনাদের প্রশ্নের উত্তর টা দিব।কারণ আল্লাহ পাক আমাদের মানুষকে একেক রকম ভাবে তৈরি করেছেন।সবার শারীরিক কন্ডিশন সেইম হয়না।সাথে পারিপার্শ্বিক অবস্থা ও সেইম না যার কারণে চুল পড়া একেক জনের ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে।এই তো বললাম চুল পড়ার কিছু সাধারণ কারন।

এখন উওর দিব আপনাদের প্রশ্নের।চুল পড়ার ক্ষেত্রে শুধু যে শারীরিক বা পারিপার্শ্বিক বিষয় রয়েছে তা নয় বরং অনেক ক্ষেত্রে যত্নের অভাবে ও চুল ও পড়ে।তাই শারীরিক ও বাহ্যিক দুই বিষয় এর ই সামঞ্জস্য রেখে চুলের যত্ন নিতে হবে।তাহলেই চুল পড়া রোধ করা সহজ হবে।

এখন বলব শারীরিক যত্নের ক্ষেত্রে কি করব-

১।ডেইলি ৭\৮ গ্লাস বিশুদ্ধ পানি পান করতে হবে।কারন পর্যাপ্ত পানির অভাবে শরীরে যথাযথ ভাবে পুষ্টি সাধন হয়না

২।প্রচুর পরিমাণে শাকসবজি ও ফল খাওয়ার চেষ্টা করুন।কারন চুল পড়া রোধে যেসব ভিটামিন ও মিনারেলস প্রয়োজন তা শাকসবজি ও ফল এই পাওয়া যায়।বিশেষ করে সবুজ শাকসবজি খাবেন।

৩।পর্যাপ্ত পরিমাণে ঘুমান।ডেইলি ৬\৭ ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন।কারন পর্যাপ্ত ঘুমের অভাবে ব্রেইন ভালো ভাবে কাজ করেনা।আর ব্রেইন কাজ না করলে শরীরের কোষের কার্যক্ষমতা কমে যায়।ফলে চুল পড়ার হার বেড়ে যায় ।

৪।আপনার খাদ্য তালিকায় বিভিন্ন বীজ ও বাদাম রাখার চেষ্টা করুন।এতে করে প্রয়োজনীয় আয়রন,জিংক,সালফার,ওমেগা থ্রি ফ্যাটি এসিড পাওয়া যায় যা চুল পড়া রোধে সাহায্য করবে।

৫।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ট মানসিক প্রেসার।অতিরিক্ত টেনশন চুল পড়ার অন্যতম কারণ।তাই টেনশন করা থেকে বিরত থাকুন।

আশা করি টিপস গুলো আপনাদের জন্য কার্যকরী হবে।আরেকটা বিষয় চুল পড়া নিয়ে টেনশন করলে কিন্তু আরও চুল পড়বে।তাই এটা নিয়ে টেনশন এর কিছু নেই।পড়বে আবার গজাবে।তাই টেনশন ফ্রি হয়ে শারীরিক ও মানসিক যত্ন নিয়ে চুলকে ভালো রাখুন।

21/07/2022

আসসালামুআলাইকুম সবাইকে।
অনেক দিন ধরে পেইজে কিছু কারনে পোস্ট করা হয়না।তবে আজকে থেকে ইনশাআল্লাহ চুল এবং স্কিন এর যত্নে বেশ কিছু টিপস শেয়ার করব। যা আপনাদের জন্য বেশ উপকারী হবে।পেইজের সাথেই থাকবেন।

25/05/2022

গরমে চুলের যত্ন

গরমের সময় চুলের গোড়া সাধারণত একটু বেশি ঘামে। এর ফলে চুলের গোড়া নরম হয়ে চুল পড়া সমস্যা দেখা দেয়।
তাই এ সময় বাইরে থেকে এসে বাতাসে চুলটা শুকিয়ে নিতে হবে। কোনোভাবেই ঘামে ভেজা চুল বেঁধে রাখা যাবে না।

ধুলোবালি ও ঘামের কারণে চুল নিষ্প্রাণ হয়ে গেলে প্রয়োজনে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। তবে শ্যাম্পু করার পর চুল ভালো করে ধুয়ে ফেলতে হবে।

খেয়াল রাখতে হবে শ্যাম্পু করার পর চুলের গোড়ায় যেন বাড়তি শ্যাম্পু না লেগে থাকে।
অতিরিক্ত খুশকির সমস্যা দূর করতে চুলে শ্যাম্পু করার আগে মাথায় স্ক্যাল্পে হালকা করে গরম তেল ম্যাসাজ করে নিতে পারেন। এর ফলে খুশকি সমস্যা দূর হবে পাশাপাশি এটি আপনাকে প্রাকৃতিক কন্ডিশনারের সুফলও দেবে।

আশা করি টিপস গুলো কাজে লাগবে।

Photos from Natural Beauty Diy.'s post 09/01/2022

রিঠা ফল চুলের যত্নে

রিঠার উপকারিতা

১. রিঠাতে থাকা উপাদান সমূহ চুলের ডগা ফাটা বন্ধ করে দেয়। আমাদের মাথার স্কিন জাতীয় যাবতীয় সমস্যার সমাধান হয়।

২. চুল প্রাকৃতিক উপাদান দিয়ে পরিষ্কার হওয়ার ফলে চুলের ঘনত্ব বাড়ে। চুল পড়া কমে যায়। উকুনের সমস্যা থাকলে তা সহজে কোন সাইড এফেক্ট ছাড়া সমাধান হয়ে যায়।

রিঠা দিয়ে শ্যাম্পু করলে কণ্ডিশনার লাগানোর প্রয়োজন থাকে না। ফলে চুল বেশি ভালো ও মজবুত থাকে।

মাথায় একজিমার সমস্যা থাকলে সহজে দূর হয়ে যায় রিঠা ব্যবহারের ফলে।

নিয়মিত ব্যবহার করলে যাদের চুল অতিরিক্ত মাথায় কোঁকড়ানো তা সোজা হয়ে যায়।

চুল নরম ও মসৃণ করে রিঠা।

যা যা খেয়াল রাখা প্রয়োজন

চুল শুষ্ক ধরণের হলে অল্প পরিমানে রিঠা ব্যবহার করা চুলের জন্য ভালো।

সপ্তাহে দুবারের বেশি রিঠা দিয়ে শ্যাম্পু করবেন না। চুল বেশি মাত্রায় শুষ্ক হয়ে যেতে পারে।

রিঠা ব্যবহার করলে নিয়মিত সপ্তাহে একদিন চুলে নারকোল তেল লাগানো ভালো। এতে চুল সতেজ ও মজবুত হয়।

রিঠা সঠিক পদ্ধতি অনুযায়ী ব্যবহার করা চুলের জন্য ভালো।

09/01/2022

আসসালামুআলাইকুম আপুরা।

ইফেক্টিভ একটি হেয়ার মাস্ক রেমেডি শেয়ার করছি যেটা অলটাইম আমি ইউস করি।

উপকরণ:
পিওর অ‍্যালোভেরা জেল
ডিম
মধু
আমলকি পাওডার
মেথি পাওডার
মেহেদী পাওডার
ভৃংরাজ পাওডার
ক‍্যাস্টর ওয়েল (পরিমাণে কম নিতে হবে)
বিশুদ্ধ পানি ( পাতলা ঘনত্ব করার জন্য যতটুকু প্রয়োজন )

সবগুলো উপকরণ নিজেদের চুলের অনুযায়ী নিতে হবে।সবার চুলের ধরণ যেহুতু সেইম না তাই আমি পরিমাণ উল্লেখ করিনি।এরপর সবগুলো উপকরণ মিক্স করে ১০ মিনিট রেস্ট এ রেখে সুন্দর করে চুলের গোড়ায় এবং আগায় এপ্লাই করতে।হেয়ার প‍্যাকটি অবশ্যই পরিস্কার চুলে এপ্লাই করতে হবে।তেল মাথায় ইউস করা যাবে না🚫🚫।প‍্যাকটির নিউট্রিশন স্ক‍্যাল্প এ শোষিত হওয়ার জন‍্য অবশ্যই প‍্যাক এপ্লাই এর পর পলিথিন দিয়ে চুল পেচিয়ে দিতে হবে,যাতে করে প‍্যাকটি দ্রুত না শুকিয়ে না যায়।১ ঘন্টা পর অরগানিক হেয়ার ক্লিনজার দিয়ে হেয়ার ওয়াস করে নিতে হবে।

💢সপ্তাহে ১ বার আমি প‍্যাকটি ইউস করি,আপনারা চাইলে ২ বার ও ব‍্যবহার করতে পারেন।

উপকারিতা:

👉চুল সফট করবে।
👉 গোড়া মজবুত করবে।
👉আগা ফাটা রোধ করবে।
👉চুল সাইনি করবে।রোদে গেলে আলাদা একটা গ্লেইজ দিবে।
👉চুল পড়া রোধ করবে।(অবশ‍্যই নিয়মিত ব‍্যবহার করতে হবে)

ধন‍্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন‍্য।আচ্ছা বাই বাই।🤗🤗

Pic collected😑😑

29/12/2021

💝আসসালামুয়ালাইকুম💝

💞) চোখের ফোলা ভাব দূর করবে টি-ব্যাগ:
অনেক সময় কাজের চাপে কিংবা কম ঘুমানোর জন্য চোখ ফুলে যায়। টি-ব্যাগ ফেলে না দিয়ে সেই টি-ব্যাগ চোখের ওপরে খানিকক্ষণ দিয়ে রাখুন। কিছুক্ষণ পর দেখবেন ফোলা ভাব অনেকটা কমে গেছে।

💞) ডার্ক সার্কেল দূর করতে টি ব্যাগ:
অনেক সময় অনেক সময় একটানা কাজ করার জন্য বা কোন মানসিক চিন্তার কারণে চোখের চারপাশে কালো দাগ হয়। যাকে ডার্ক সার্কেল বলা হয়। এই টি-ব্যাগ চোখের ডার্ক সার্কেল দূর করতেও অনেকটা সাহায্য করে

29/12/2021

আসসালামু আলাইকুম আপুরা

শীতকালে ত্বকের আর্দ্রতা কমে যায়। তাই এসময়ে ত্বককে ময়শ্চারাইজ রাখা অত্যন্ত জরুরি। এর ফলে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে। চলুন জেনে নেয়া যাক কিভাবে শীতকালে সহজ ভাবে ত্বকের যত্ন নেওয়া যায়।

✅পর্যাপ্ত পানি পান করুন:
সাধারণত শীতকালে আমরা প্রত্যেকেই কম পরিমাণে পানি পান করি। শরীরে পানির ঘাটতির কারণেও ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। খেয়াল রাখতে হবে যেন শীতে শরীরে পানির অভাব না হয়।

✅ ত্বক ময়েশ্চারাইজ:
শীতে ত্বকের যত্নের শুরুতে একটি ভালো ময়েশ্চারাইজার বেছে নিন। অলিভ অয়েল, আমন্ড অয়েল, জাফরান অয়েল বেছে নিতে পারেন। অয়েল জাতীয় ময়েশ্চারাইজার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

✅ অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন:
গোসলের সময় আরাম অনুভব হলেও অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ, মাথা ধোয়া থেকে বিরত থাকবেন। অতিরিক্ত গরম পানি মুখের ত্বকের ফলিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করুন।

✅ভেজা ত্বকের পরিচর্যা করুন:
গোসলের পর এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

✅ঠোঁটের পরিচর্যা:
কখনোই জিব দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট ময়েশ্চারাইজ থাকবে এবং ফেটে যাবে না।

✅ চুলের যত্ন:
শীতকালে কখনোই ভেজা চুলে বাইরে বের হওয়া উচিত নয়। এতে করে চুলের আর্দ্রতা নষ্ট হয় এবং চুল ভেঙে যায়। চুল ভালো করে শুকিয়ে বাহিরে যাবেন

28/12/2021

ত্বকের যত্নে সেরা ‘গ্রিন টি’

শুধু পানীয় হিসেবেই নয়, ত্বকের যত্নেও গ্রিন টি দারুন উপকারি। গ্রিন টি ত্বকের মসৃণতা ধরে রাখে এবং ত্বকের নানা সমস্যা দূর করতে সাহায্য করে।

গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল, ট্যানিন ও ফ্লোরাইড। এই উপাদানগুলো ত্বকের বলিরেখা, দাগ, বয়সের ছাপ দূর করে ত্বকের লাবণ্যতা ধরে রাখে।
টোনার

🌷প্রাকৃতিক টোনার হিসেবে গ্রিন টির জুড়ি মেলা ভার। গরম পানিতে পরিমাণমতো গ্রিন টি দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। ঠান্ডা হলে ছেঁকে নিন এবং পানি বোতলে রাখুন। এই পানিতে গ্লিসারিন, অ্যালোভেরা জেল ও গোলাপ জল মিশিয়ে নিন। ত্বক পরিষ্কারের পর তুলার বলে টোনার নিয়ে ত্বকে লাগান। নিয়মিত ব্যবহার করলে ত্বক ভেতর থেকে মসৃণ হবে। ত্বকের কালচেভাব দূর হবে। এভাবে টোনার বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে একমাস পর্যন্ত ব্যবহার ক

🌷চটজলদি ত্বকের ক্লান্তিভাব দূর করতে গ্রিন টি সেরা। গ্রিন টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে রাখুন। ৫ মিনিট পর পানি থেকে তুলে ঠান্ডা হতে দিন। এরপর ঠান্ডা টি ব্যাগ মুখ ও গলায় ১০ থেকে ১৫ মিনিট ঘষে নিন। ত্বকের ক্লান্তিভাব কেটে যাবে। চোখের নীচে কালোদাগ পড়লে কিংবা চোখের ক্লান্তিভাব কাটাতেও এই প্রক্রিয়ায় গ্রিন টি ব্যাগ ব্যবহার করতে পারেন।

🌷অসতর্কতার ফলে অনেকসময় রোদে পুড়ে যায় ত্বক। গ্রিন টি ব্যাগ গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। পানি ঠান্ডা হলে এতে লেবুর রস ও সামান্য চালের গুঁড়া মিশিয়ে নিন। এই মিশ্রণটি নিয়মিত লাগালে ত্বকে রোদে পোড়াভাব দূর হবে।

Photos from Natural Beauty Diy.'s post 27/12/2021

👉গাজরের অ্যান্টি-এজিং মাস্ক

গাজর অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর। এতে রয়েছে ভিটামিন সি, যা কোলাজেনের উৎপাদন বৃদ্ধি করে ত্বকের বয়সের গতির লাগাম টানে। এই ভিটামিন সি অ্যান্টি–অক্সিডেন্টের মতো কাজ করে ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে। এই ফ্রি র‍্যাডিকেলই ত্বকের সুক্ষ্মরেখা ও বলিরেখার জন্য দায়ী। ত্বকে যদি বলিরেখা দেখেন, তাহলে মুখে লাগাতে পারেন গাজরের অ্যান্টি–এজিং মাস্ক।

👉উপকরণ

একটা ছোট সাইজের গাজরের পেস্ট আর এক টেবিল চামচ জলপাই বা নারিকেল বা আমন্ডের তেল। একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। তার আগে ত্বকটি ভালো করে পরিষ্কার করে নিতে ভুলবেন না। মাস্কটি ১৫ থেকে ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

27/12/2021

💜আবার শীতকালে শুষ্ক ও নিষ্প্রাণ চুলকে উজ্জ্বল করার জন্য ফ্ল্যাক্স সিড হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। এই হেয়ার স্প্রেও বাড়িতে বানিয়ে ফেলা যায়।💜

☘️সামগ্রী☘️:

২ বড় চামচ তিসির তেল
২ বড় চামচ সূর্যমুখীর তেল
১ ছোট চামচ গ্লিসারিন
২ বড় চামচ জল
কয়েক ফোটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল
☘️একটি পাত্রে জল, তিসির তেল ও সূর্যমুখীর তেল নিন। এরপর এতে গ্লিসারিন ও ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মেশান। ভালো ভাবে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। শুষ্ক চুল হাইড্রেট করার জন্য এই স্প্রে ব্যবহার করতে পারেন☘️।

26/12/2021

❤️Home Remedies To Get Glowing Skin

☘️Aloe Vera☘️
Aloe vera gel has nourishing and healing properties that rejuvenate the skin to give it a natural glow✨.

🔹You Will Need
1 tablespoon aloe vera gel
A pinch of turmeric
1 teaspoon honey
1 teaspoon milk

🔸What You Have To Do
Mix all the ingredients. Apply the mixture to the face and neck evenly.
Leave it on for about 20 minutes.
Rinse with lukewarm water and pat dry.

🔹How Often You Should Do This
Apply this face pack 1-2 times a week.

25/12/2021

ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে কার্যকর নিমপাতা ও কাঁচা হলুদ।১ চা চামচ নিমপাতা বাটা,১ চা চামচ কাঁচা হলুদ বাটা,১ চা চামচ মুলতানি মাটি ও ১ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিন।গ্লোয়িং ফেইস পেতে সাথে যোগ করুন এক চা চামচ চন্দন।সেনসেটিভ ত্বক হলে লেবুর রস বাদ দিন।এই প্যাক টি ফেইসে লাগিয়ে রাখুন ৩০ মিনিট।শুকিয়ে গেলে হালকা ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে তুলে ফেলুন।সপ্তাহে দুই দিন করে তিন সপ্তাহ ব্যবহার করলেই ফল পাবেন।❤️

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Website

Address

Dhaka