Yoga for your achievements.

Yoga for your achievements.

Share

Learning yoga and Chakra meditation and naturopathy treatment by food therapy is our motto.

Photos from Yoga for your achievements.'s post 15/07/2026

আগুন সদা পবিত্র
একে কখনো
অপবিত্র করা যায় না।
সাদেক মুকুল।

-ঠিক তাই। মন মাটি ও জলতত্ত্বের সাথে সম্পর্কিত নীচের দুই চক্র( Root Chakra Sacral plexus) ভেদ করে অগ্নিতত্ত্বের সাথে সম্পর্কিত মনিপুরী বা নাভী চক্রে ( Solar plexus) উন্নীত হওয়া পর্যন্ত ব্যক্তি আলোকিত জীবন যাপন না করে তমসাচ্ছন্ন জীবন যাপন করে।
Noor Habiba Mustofa with Sadek Mukul & others.

Photos from Yoga for your achievements.'s post 15/07/2026

নিজের সুস্থতা বজায় রাখতে সব সময় শরীরে মনে অসুস্থ ব্যক্তিদের সাহচর্য্ পরিহার করে চলা উত্তম। কারন অসুস্থদের বিশেষ করে অসুস্থ মনের ভাইভ আপনার সুস্থতার জন্য মারাত্মক ক্ষতিকারক।
ষড়রিপুর আধার জল তত্ত্বের সাথে সম্পর্কিত স্বাধিষ্ঠান চক্রে আটকে অধিকাংশ মানুষ রিপু পরায়ন হওয়ায় তাদের অরা (আলোকবলয়) নীচু স্তরের হওয়ায় নিজের ও অন্যদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ রচনা করে। অগ্নি তত্ত্বের সাথে যুক্ত মনিপুরী চক্রে উন্নীত না হওয়া পর্যন্ত মানুষ কর্মযোগী হয়ে সুকর্ম করতে পারে না বরং দুষ্কর্ম কর্ম করে অন্ধকারাচ্ছন্ন জীবন যাপনে রসাতলে যায়।

Photos from Yoga for your achievements.'s post 03/07/2026

গতকাল যোগ প্রশিক্ষক Rokanuzzaman Tutul এর সাথে যোগ সেশন হয় ফুড থেরাপি খাদ্যযোগ ও চক্র শুদ্ধির। লেবু পানি সোডি বাই কার্বোনেট (খাওয়ার সোডা) সমন্বয়ে তৈরী ডিটক্স সোডা ওয়াটার দিয়ে শুরু করে। চক্র মেডিটেশনান্তে সামান্য (এক কাপ) ভাতের সাথে কলমী শাক ঘন্ট, কাঁচকলা, পটল ও শিঙ মাছ দিয়ে রান্না লঘুপাচ্য কারী ও মুগডাল দিয়ে রাতের ডিনার করিয়ে দিলাম। তাঁকে দুপুর ও রাতের মধ্যবর্তী সময়ে খালি পেটে আধা লিটার বিশুদ্ধ পানি ছাড়া আর কিছু না খাবার ও রাতের খাবার যথাসম্ভব আগে খাবার এবং রাতের খাবার থেকে ব্রেকফাস্ট ১২-১৪ ঘন্টার ব্যবধানে করতে উপদেশ দিয়ে বিদায় করলাম।
টুটুল গুরুদক্ষিণা হিসাবে নিয়ে এসেছিলো একটি যোগ ম্যাট ও আনারস। সুস্বাদু রসমালাইও এনেছিলো সে।তার সর্বাঙ্গীণ উন্নতি ও কল্যান কামনা করি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে।
Noor Habiba Mustofa, Chairman, Yogaguru, AKM Mustafa Foundation,7/5 Block- C,Lalmatia,Dhaka.
ছবিতে বিশ্ব যোগ দিবসে রবীন্দ্র সরোবরে (ধানমন্ডি লেকে)মহিলাদের সাথে যোগ সেশন সমাপনান্তে টুটুলকে একটি রুদ্রাক্ষের মালা উপহার দেওয়া কালে আমি।

03/07/2026

যোগশাস্ত্রে নাড়ি বলতে স্নায়ুতন্ত্রকে বোঝায় প্রচলিত অর্থের নাড়ি বা গাটকে নয়। আর চক্র বলতে বোঝায় সাতটি স্নায়ুকেন্দ্রকে। মূলাধার সাধিষ্ঠান,নাভী বা মনিপুরী চক্র, হৃদচক্র,কন্ঠস্থ বিশুদ্ধ চক্র দুই ভুরুর মধ্যবর্তী ত্রিনয়ন বা আজ্ঞা চক্র এবং মস্তিষ্ক অন্তর্গত সহস্রার বা ক্রাউন চক্র।
প্রাণ বা শ্বাসপ্রশ্বাসের কেন্দ্র হলো হৃদযন্ত্র ও ফুসফুসের সমন্বয়েে গঠিত স্নায়ুকেন্দ্র হৃদচক্র যা প্রাণ,অপান, সমান, উদান ও ব্যান এই পঞ্চবায়ুকে নিয়ন্ত্রন করে থাকে ডান নাসাস্থ পিঙ্গলা (সূর্যনাড়ি) বাম নাসাস্থ ইড়া বা চন্দ্র নাড়ি ও দুই নাসিকার মধ্যস্থ শান্ত সুষুম্না নাড়ি- এই তিন নাড়ির মাধ্যমে। সাধনার উপযুক্ত সময়কে দিন উল্লেখে, দিন থাকতে এই তিনের সাধন করতে বলে গেছেন সাধক কবি ফকীর লালন শাহ তার এই গানে -
সময় গেলে সাধন হবে না
দিন থাকতে তিনের খবর কেনো রাখলে না।

Photos from Yoga for your achievements.'s post 01/07/2026

স্বাধিষ্ঠান চক্রজাত অহমের কারনে সবার সাথে সবার মিল হবার নয় জোর করে মেলানোর চেষ্টা করলে তাতে লাভ তো কিছু হবেই না বরং ক্ষতি হবার সমূহ সম্ভাবনা।
আসুন ব্যক্তিত্বের পার্থক্য মেনে নিরাপদ স্পেস নিয়ে চলি সবাই সবার সাথে।
Noor Habiba Mustofa with Akm Mustafa & others.

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Dhaka
DHAKA1207