Asal Al Shifa
প্রতিটি ফোঁটায় সুস্থতার বার্তা।
🎇ঈদ মোবারক সবাইকে 🎇
দয়া করে যদি ফলো দিতেন।
Asal Al Shifa-
প্রতিটি ফোঁটায় সুস্থতার বার্তা।
26/02/2026
প্রিমিয়াম মারিয়াম খেজুর এখন আমাদের কাছে!
রুচিশীল মানুষের প্রথম পছন্দ — Maryam date (মারিয়াম খেজুর)
(পরিচিতি)
লালচে চকচকে রং, লম্বাটে আকৃতি আর নরম, মিষ্টি স্বাদ।
প্রতিটি খেজুরে আছে মান ও স্বাদের নিশ্চয়তা।
ইফতার, উপহার কিংবা প্রতিদিনের সুন্নাহ পালনে হতে পারে সেরা পছন্দ।
✅ ১০০% ফ্রেশ ও বাছাইকৃত
✅ উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি
✅ সীমিত স্টক — আগে অর্ডার, আগে প্রাপ্তি।
📦 হোম ডেলিভারি সুবিধা আছে
📩 অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন এখনই
বিশ্বাসের সাথে স্বাদের নিশ্চয়তা।
21/02/2026
এটাই ভালোবাসার আস্থার ঘর।
23/01/2026
🌟 বিশেষ অফার 🌟
মাশরুক খেজুর – ৩ কেজি মাত্র ১৫০০ টাকা!
মিষ্টি, সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর মাশরুক খেজুর এখন আপনার হাতের নাগালে।
পরিবারের জন্য কিংবা উপহারের জন্য দারুণ একটি সুযোগ।
⏰ সীমিত সময়ের অফার
📦 অর্ডার করতে ইনবক্স করুন
Ziyana Online Shop
বিশ্বাসের সাথে সেবা, মানের নিশ্চয়তা 💚
22/01/2026
🌴 বিশেষ কম্বো প্যাকেজ অফার 🌴
আপনার পরিবারের জন্য কিংবা উপহার হিসেবে সেরা মানের খেজুরের এক অসাধারণ কম্বো প্যাকেজ নিয়ে এসেছি আমরা-
✅ মেডজুল খেজুর ১ কেজি (VIP) – ১৮০০ টাকা
✅ মাশরুক খেজুর ১ কেজি – ৫০০ টাকা
✅ সুক্কারি খেজুর ১ কেজি (VIP) – ৭০০ টাকা
👉 মোট মূল্য মাত্র: ৩০০০ টাকা
প্রিমিয়াম কোয়ালিটির তিন প্রকার খেজুর একসাথে, সাশ্রয়ী দামে!
সীমিত সময়ের জন্য এই বিশেষ অফার-
📦 এখনই অর্ডার করুন
📩 ইনবক্সে অথবা ফোনে যোগাযোগ করুন ইনশাআল্লাহ
আপনার সন্তুষ্টিই আমাদের অঙ্গীকার 🌙
14/01/2026
এখন আর কেউ খোঁজ নিল কি না, যোগাযোগ করল কি না– এসব কিছুতে তেমন কিছু যায় আসে না। কেন জানি খারাপও লাগে না আর। পরিবর্তনশীল এই পৃথিবীতে সবকিছুই বদলে যায়। কেউ যদি উপেক্ষা করে, আমি ধরে নিই তার আগ্রহের জায়গা বদলে গেছে। ঠিক যেমন আমারও বদলে গেছে- তাদের আগ্রহ কিংবা অনাগ্রহে কিছু আসা যাওয়া না যাওয়ার অভ্যেস।
পরিবর্তনশীল এই পৃথিবীতে
মানুষের বদলে যাওয়া ছাড়া আর কোনো সত্য নেই।
01/01/2026
ভালোবেসে যে তোমাকে মনে রাখেনি
অহেতুক ঘৃণায় তাকে স্মরণে রেখে কী লাভ!
তারচেয়ে বরং তোমার প্রার্থনাজুড়ে না থাকুক
সেই ভুল মানুষটার অভাব।
01/01/2026
হে আমার রব!
যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার উপর জুলুম করেছে, আমার হক নষ্ট করেছে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমিও যাদের সাথে অনুরূপ করেছি, আপনি তাদের পক্ষ হতে আমাকে ক্ষমার ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমীন!
একত্রিশ | বারো | পঁচিশ
09/12/2025
এতটা অপেক্ষায় রাখবেন না।
তারপর একদিন ফিরে এসে দেখবেন;
আপনি আসার আগেই
মৃত্যু এসে নিয়ে গেছে আমায়।
যেহেতু মৃত্যুর অভিধানে
'অপেক্ষা' বলে কোনো শব্দ নাই।
24/10/2025
"আপনার ভালোবাসা পাবার মতো
কোনো যোগ্যতাই নেই আমার"।
তাকিয়ে দেখি কখন যেন নীলা এসে দাঁড়িয়েছে পাশে। আহত পাখির মতোন বিষণ্ণ চোখ, শুকনো মুখ, আর গুমোট মেঘের দল— যেন থমকে থাকা ঝড়ের পূর্বাভাস নিয়ে দাঁড়িয়ে আছে।
নীলাকে এমন বিষণ্ণ দেখে আমি খানিক ভড়কে গেলাম। তারপর বললাম; কী হয়েছে আপনার? খানিক আগের শোনা ঠিক একই কথাটি পুনরাবৃত্তি করলো নীলা; "আপনার ভালোবাসা পাবার মতো কোনো যোগ্যতাই নেই আমার"। আমি বললাম; কেনো? হঠাৎ এমনটি কেনো মনে হচ্ছে! নীলা বললো; জোড়া ভ্রু, ডাগর চোখ, কলকাতার দাঁত, গালে পড়া টোল, খুনি তিল এসবের কিছুই আমার নেই। অথচ আপনার তো এসব পছন্দ।
আমি খানিক হাসলাম। মনে মনে। সেই হাসির কিছুটা আভাস ছড়িয়ে পড়লো আমার চোখেমুখে। এমন বিষণ্ণ-বার্তার পরও আমাকে হাসতে দেখে নীলা আরও মন খারাপ করলো। ধান-ভর্তি ডিঙি নাওয়ের গলুইয়ে আচমকা জল ছোঁয়ার মতো করে নীলার চোখের পাতা ছুঁয়ে গেল লুকোনো কান্নার জল। আমি নীলাকে ডাকলাম। নীলা সাড়া দিল। কিন্তু চোখের পাতা তুললো না। মাঝখানে অভিমান দাঁড় করিয়ে দাঁড়িয়ে রইলো দূরে। আমি দু পায়ে দূরত্ব মাড়ালাম। কাছাকাছি গিয়ে হাতের একটা আঙুল ছুঁয়ে বললাম; এদিকে তাকান। বন্ধ চোখের পাতা মেলে তাকাতেই টুপ করে ঝরে গেল একফোঁটা জল।
আমি হাতের স্পর্শে জলের দাগটাকে মুছে দিতে দিতে বললাম; ধরুন আমাদের দু'জনের একটা ঘর। সেই ঘরে খুব সুন্দর ডেকোরেশন, পর্যাপ্ত আলোকসজ্জা, নানান রঙের বাতি, এয়ারকন্ডিশন। সবকিছুর ব্যবস্থা আছে। এগুলোকে সচল করার জন্য শুধু ইলেক্ট্রিসিটি নেই। তাহলে কি এসব ডেকোরেশন, আলোকসজ্জা, লাইটিং, এয়ারকন্ডিশন এসবের কোনো মূল্য আছে? নীলা কিছুক্ষণ আমার কপালের উপরে চুলের গোড়ার তিলটার দিকে তাকিয়ে রইলো। তারপর বললো; না, কোনো মূল্য নেই। আমি বললাম; কেনো? কেনো মূল্য নেই? নীলা বললো; কারণ ইলেক্ট্রিসিটি ছাড়া এগুলো অচল, কার্যকারিতা হীন।
আমি বললাম; ধরুন আমাদের দু'জনের একটা ঘর। ডেকোরেশনহীন, ছিন্ন মলিন, একটা মাত্র লাইট, এয়ারকন্ডিশনের পরিবর্তে পুবের দিকে একটা জানলা কাটা। কিন্তু আমাদের ইলেক্ট্রিসিটি আছে। সেই ইলেক্ট্রিসিটিতে আমাদের ঘরের একমাত্র বাতিটা আলোর বানে ভাসিয়ে দেয়। ঘর ছাপিয়ে আলো ছড়িয়ে পড়ে উঠোনে।
নীলা মনোযোগ দিয়ে আমার কথা শুনছে।
ছোট্ট চড়ুইয়ের মতো হাত দুটি আমার হাতের মুঠোয়। আমি বললাম; এইযে জোড়া ভ্রু, খুনি তিল, কলকাতার দাঁত, টোলপড়া গাল, ইহকাল আটকে থাকা নথ। এগুলো হলো ঘরের ডেকোরেশন, আলোকসজ্জা, লাইটিং, এয়ারকন্ডিশন। আর ভালোবাসাটা হলো ইলেক্ট্রিসিটি। এগুলো থাকার পরেও যদি ভালোবাসা না থাকে তাহলে সবকিছুই মূল্যহীন। অথচ এসবের কিছুই না থেকেও ইলেক্ট্রিসিটির মতো কেবল ভালোবাসাটা থাকলে আলোর বানের মতো ভেসে যাবে সুখ। জীবন ভরে উঠবে আশ্চর্য সুখের কোলাহলে।
নীলা তখন শক্ত করে আমার হাত দুটো জড়িয়ে ধরলো। তারপর বললো; ভালোবাসা ব্যতীত আপনাকে দেবার মতো এক জীবনে আমার আর কিছুই নেই। আমি চুপিচুপি বলি; আমি পরিতৃপ্ত এইটুকুতেই।
কবিতা : সম্পর্কের ভিত্তি
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1214
