Super KUSUM Confectionery

Super KUSUM Confectionery

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Super KUSUM Confectionery, Health/Beauty, Dhaka Kamrangir cheer, Dhaka.

20/01/2023

অথচ আমরা চাইতাম বড় হতে!

বড় হলে সব পাওয়া যায়,
গ্লাসের ভেতরে থাকা কয়েকটা হাওয়াই মিঠাই আস্ত গিলে ফেলা যায়।
পড়ালেখা থেকে ছুটি পাওয়া যায়,
একা একা ঘরে ফেরা যায়।
টেলিভিশনের পর্দায় নাটক, সিনেমা দেখা যায় কেউ কিছু বলে না,
একা একা ঘুরতে যাওয়া যায়, সন্ধ্যার পর বাড়ি ফিরলে কেউ কিছু বলে না।
আমরা ভাবতাম বড় হলে কোনো শ্বাসন-বারণ নেই শুধু শান্তি আর শান্তি,
বড় হলে সুখ চলে আসে হাতের মুঠোয়।
আকাশে উড়ে চলা যায় পাখির মতো ডানা মেলে।

আমরা বড় হতে চাইতাম কিন্তু এতোটা বড় বোধ হয় কেউই হতে চাই নি যেখানে মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করা যায় না,
নিজেদের অশান্তি বলা যায় না।
আস্ত মন খারাপ চিবিয়ে চিবিয়ে গিলে ফেলতে হয়। এক আকাশ ভালো না থাকা বুকে পুষে ভালো আছি বলতে হয়।
রাত জাগা পাখিদের মতো ছটফট করতে করতে গোটা একটা রাত কেটে যেতে যেতে সকালের দেখা হয়ে যায়। এতটা বড় হতে চাইনি যেখানে বিষন্নতা হয় রোজকার সঙ্গী।
কষ্ট হয়ে যায় প্রতিদিনের সঙ্গী,,,।

নাহ------এতোটা বড় আমরা কেউই হতে চাই নি,,,,,, যেখানে বারবার চূর্ণ-বিচূর্ণ হয়ে টুকরো টুকরো করে ভেঙ্গে গিয়ে সবার সাথে হেসে খেলে বোঝাতে হয় সব ঠিক আছে,
আমরা খুব ভালো আছি কোন কষ্ট আমাদের মাঝে নেই। আমরাই পৃথিবীর সব চাইতে সুখী মানুষ,,,
এভাবে আর কতোদিন মিথ্যে অভিনয় করে বাঁচতে হবে আমাদের,,,তাহলে কি আমরা এই কষ্ট থেকে কোন দিনও মুক্তি পাবনা?
🥹🥹

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka Kamrangir Cheer
Dhaka
DHAKA