Rutab Perfume
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rutab Perfume, Health/Beauty, 61 no, Nandakumar datta Road, chalkbazar, Dhaka.
12/09/2022
মেঘলা দুপুর। বাইরে বৃষ্টি হচ্ছে। কাক ভেজা বৃষ্টি যাকে বলে। টিনের চালে টুপটাপ পানি পড়ছে। এমন দিনে সবার ছেলেবেলার স্মৃতি মনে পড়ে যায়। বৃষ্টি ভেজা দিনে দাদার সাথে বসে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই ছিল আলাদা। বৃষ্টিতে ভিজে মায়ের বকুনি খেয়ে গা মুছিয়ে দিতে দিতে কত শাষণ যে করত। সেসময় দাদা এসে আমায় উদ্ধার করতো। বৃষ্টিতে যে ঠান্ডা লেগে যায় তাই কিছুটা উষ্ণতা দেওয়ার জন্য বাড়তি কিছু গায়ে লেপিয়ে দিতো দাদা ভাই। এরপর উনার ঘরে নিয়ে যেয়ে নানা গল্পের শুরু। গল্পের ফাঁকে ফাঁকে আমার নজর চলে যেত দাদার পড়ার টেবিলে রাখা আতররের দিকে। এখনকার মতো এতো সুন্দর বোতলে তখন ছিল না। ছোট্ট বোতলের আতরে ছোট পড়লে দাদা বুঝতে পারতো। এরপর মাখিয়ে দিতো আমায়৷ এটার ঘ্রাণ ছিল অমায়িক। কিন্তু আম্মু পছন্দ করতো না। বলতো এটা মেখে আমার সামনে আসবি না। কড়া টাইপ ঘ্রাণ তাই মহিলাদের সহ্য হয় না।
দাদার প্রস্থানের পর রুমের অনেক কিছুই আমার দখলে। সেই সাথে আতরের বোতলগুলো। ছোট বেলার সেই নাম না জানা আতরগুলো হচ্ছে জান্নাতুল ফেরদৌস। আগে ঘ্রাণ পরখ করে নাম বলার ক্ষমতা ছিল না। এখন কিছুটা আন্দাজ করতে পারি। ছোট বেলায় সম্ভবত কিছু ফুল এবং খুব কড়া টাইপের ঘ্রাণ ছাড়া মানুষ আতর কল্পনা করতে পারতো না। এইতো সেদিন এক ভাই বলছিল আতরের ঘ্রাণ এতো সুন্দর হয়?
আমিতো জানতাম আতর মানেই মাথা ধরে যাবে এমন ঘ্রাণ।
যে যাই বলুক জান্নাতুল ফেরদৌস আতর এরাবিয়ান ট্রেডিশনাল আতরের মধ্যে অন্যতম। এর রিফ্রেশমেন্ট এবং লং লাস্টিং ঘ্রাণ আপনাকে মুগ্ধ করতে বাধ্য ইনশাআল্লাহ। তবে অবশ্যই অল্প পরিমাণে ব্যবহার করাই শ্রেয়। যেন আপনার পাশে নামাজে দাঁড়ানো মুসুল্লি কিংবা বাসে পাশে বসা যাত্রী ঘ্রাণে কষ্ট না পায় এমন ভাবে ব্যবহার করবেন। যেহেতু মুরুব্বিদের ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিন দিন কমে যায় তাই জান্নাতুল ফেরদৌস তাদের জন্য শ্রেষ্ট।
আমাদের নিকট জান্নাতুল ফেরদৌস পাচ্ছেন ৩/৬/১২/২৫ এমন বোতলে।
অর্ডার করতে ইনবক্সে আপনার পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বর দিন।
12/09/2022
আবদুল্লাহ এর বিয়ে ঠিক হয়েছে। বিয়ে নিয়ে বেশ চিন্তিত। বিয়েতে কোন ব্র্যান্ডের আতর ব্যবহার করবে। উনি চাচ্ছে এমন একটি আতর যা বিয়ে বাড়িতে তাঁর ইমেজ বৃদ্ধি করবে। নতুন বর বলে কথা।
আমাদের নক দিয়ে বলে ভাই এমন কোন আতর রয়েছে আপনাদের নিকট?
-আমরা হাসিমুখে বললাম জি ভাই রয়েছে।
উনি খুশি হয়ে নাম জিজ্ঞাসা করলো।
-আমরা উত্তর দিলাম আজোয়া।
তবে শর্ত হচ্ছে এরাবিয়ানদের মতো একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে। হাতের তালুতে আজোয়া নিয়ে দুই হাতের কাঁধ, কলার, ঘাড়ের মাঝখানে ব্যবহার করতে হবে।
এরপর আর চিন্তা নাই। আজোয়ার মৌ মৌ ঘ্রাণে মৌমাছি না আসলেও আশপাশে মানুষ ঠিকি খুঁজবে। তাঁর উপর নতুন বর বলে কথা। আশা করি আপনার ইমেজ অনেক বৃদ্ধি করবে।
আজোয়ার বৈশিষ্টঃ
অসবম্ভব রকমের মিষ্টি। এখন পর্যন্ত যাদের সেম্পল হিসেবে দিয়েছি প্রত্যকেই রিটার্ণ নিয়েছে। তীব্র মিষ্টি এই ভাবটা চারপাশে ছড়াতে থাকে। এমনকি ব্যবহার কারীর নাকেও এই টোন হানা দেয়।
তবে সময় যেতে যেতে ফুলের ঘ্রান, ফলের ঘ্রান, মাস্ক, মিস্টি হাওয়াই মিঠাই (Cotton Candy) ও সামান্য কাষ্ঠল ঘ্রান আসতে থাকবে।
-
এক কথায় রাজকীয় কড়া মিষ্টি ফ্লেভার। যা একবার ব্যবহার করলে আর এই বৃত্ত থেকে বের হতে পারবেন না ইনশাআল্লাহ্। বারবার ব্যবহার করতে ইচ্ছা করবে ইনশাআল্লাহ্ ।
আজোয়া অর্ডার করতে আমাদের ইনবক্সে টোকা দিন।
#আজোয়া #আজোয়া_আতর
11/09/2022
পবিত্র কাবার গিলাফে যেই আতর ব্যবহার করা হয়, গিলাফে কাবার ঘ্রাণ প্রায় কাছাকাছি। যারা হজ্জ বা ওমরায় গিয়েছেন উনারা ভালো বলতে পারবেন।
নষ্টালজিক হবার মতো সুগন্ধি। প্রিয় ইমাম সাহেবকে গিলাফে কাবা হাদিয়া দিয়েছিলাম। উনি ঘ্রাণ শুকেই নষ্টালজিক হয়ে পড়েছিল। বলছিল, হেরেম শরীফে এমন ঘ্রাণ উনি পেয়েছে, অমায়িক ঘ্রাণ।
সব সময় ব্যবহার উপযোগী একটি আতর গিলাফে কাবা। যেকোন ঋতুতে, অফিস কিংবা বাসা, মসজিদ কিংবা দাওয়াতে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন।
গিলাফে কাবা পুরোপুরি এরাবিয়ান ধাচের ঘ্রাণ। ২৪+ প্লাস কাপড়ে থাকে ইনশাআল্লাহ। ঘ্রাণ ও বেশ ছড়ায়।
অর্ডার করতে আমাদের ইনবক্সে টোকা দিন অথবা ফোন করুন 01521-325209 এই নম্বরে।
কেউ চাইলে আমাদের অফিস থেকেও কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ।
08/09/2022
সিভিট মাস্ক কস্তুরি লাভারদের জন্য এই মাস্কটি দারুণ অনুভূতির সৃষ্টি করবে ইনশাআল্লাহ। নোট অনেকটাই কস্তুরির সাথে মিল রয়েছে।
যারা কড়া টাইপ সুগন্ধি পছন্দ করেন তারা অবশ্যই সংগ্রহে রাখতে পারেন।
এটি আপনাকে প্রফুল্ল রাখবে ইনশাআল্লাহ।
অর্ডার করতে ইনবক্সে আপনার পূর্ণ ঠিকানা এবং ফোন নম্বর দিন।
08/09/2022
পৃথিবীর সবচেয়ে দামী আতর কোন দেশে পাওয়া যায়?
- কেউ যদি আপনাকে এই প্রশ্ন করে আপনি চোখ বন্ধ করে বাংলাদেশের নাম বলতে পারবেন। মিডিয়ার কল্যাণে বিষয়টি অজানা নয়।
গাছের প্রাণ আছে, অনুভূতি আছে ৪র্থ শ্রেণীতে প্রথম জানলাম। তারা ব্যাথ্যা পায়, বিনা প্রয়োজনে গাছের পাতা ছেড়া পর্যন্ত ইসলামে নিষিদ্ধ। অথচ আঠারো হাজার মাখলুকাতের মধ্যে মানুষ ব্যতীত সকল প্রাণীকে মানুষের সেবার জন্যই সৃষ্টি করেছেন।
সৃষ্টির শুরু থেকেই গাছের নানাবিধ ব্যবহার রয়েছে। সুগন্ধি শিল্পেও এই গাছ-ই ছিল একমাত্র ভরসা। বিভিন্ন প্রকার সুগন্ধির উৎস ছিল নানা ধরনের ফুল, ফল, গুল্ম, গাছের নানা অংশ।
তেমনি একটি গাছ হচ্ছে আগর গাছ। এই গাছকে প্রসেসিং করে এক ধরনের তেল বের করা হয়। এটাই পরবর্তীতে সুগন্ধী হিসেবে ব্যবহার করা হয়। আগর শব্দের আভিধানিক অর্থ হলো উৎকৃষ্ট বা সুগন্ধি বিশিষ্ট কাঠ। ইংরেজিতে এর নাম এলো ওড (Aloe Wood বা Wagle Wood), আরবিতে বলে উদ, দক্ষিণ এশিয়ায় পরিচিত নাম গাডরউদ, মালয়েশিয়ান ভাষায় গাহারু, হারবাল ইউনানি চিকিৎসায় এর নাম উদহিন্দ এবং আয়ুর্বেদিক ভাষায় অগুরু বলে পরিচিত ও সমাদৃত। বাংলা, আরবি এবং ফারসিসহ বিভিন্ন ভাষার সংমিশ্রণে অপভ্রংশ হয়ে আগর নামটির উৎপত্তি হয়েছে। পৃথিবীতে কবে কোথায় আগর-আতরের চাষাবাদ শুরু হয়েছে তার সঠিক ইতিহাস বের করা মুশকিল। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার রেইন ফরেস্টই আগর গাছের আদিস্থান হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। আগর গাছ থেকে বিশেষ কালো রঙের কাঠ পাওয়া যায়, যা আগর কাঠ নামে পরিচিত। স্থানীয় ভাষায় যা ‘মাল’ বলে অভিহিত করা হয়। স্থানীয়ভাবে যারা আগর কাঠ শনাক্ত করেন তাদের ‘দৌড়াল’ বলা হয়।
বাংলাদেশে মূলত Aquilaria agallucha Ges Aquilaria malaccenesis এবং Aquilaria malaccenesis প্রজাতির আগর গাছ চাষ হয় ট্যাক্সোনোমিকেলি আগরগাছ Thymelaeaceae পরিবারের অন্তর্গত। আগর গাছ লম্বায় প্রায় ১৫ থেকে ৪০ মিটার এবং বেড় বা ব্যাস ০.৬-২.৫ মিটার হয়। শাখা-প্রশাখবিহীন সোজা লম্বা গাছটি দেখতে এবং আকার আকৃতিতে অনেকটা শাল বা গজারি গাছের মতো। এ গাছে সাদা রঙের ফুল এবং ফলগুলো ক্যাপসুল আকৃতির হয়। আগর গাছের পাতা দেখতে অনেকটা লিচু গাছের পাতার মতো, অনেকে বকুল গাছের পাতার সাথেও মিলাতে পারেন। সাদা রঙের আগর কাঠ খুব নরম হয়।
প্রাকৃতিক পদ্ধতি : প্রাকৃতিক উপায়ে আগর গাছ হতে আগর উৎপন্ন হতে প্রায় ২৫-৩০ এমনকি ৫০ বছর সময়ের প্রয়োজন হয়। তবে আগর গাছের বয়স ৫-১০ বছর থেকেই গাছে আগর জমা হতে থাকে। এক্ষেত্রে গাছের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কালো বর্ণ ধারণ করে। দেখতে ছোপ ছোপ আকারে অনেকটা সারি কাঠের মতো। তবে সারি কাঠ যেমন অনেকটা বা পুরোটা অংশজুড়ে কালো হয় এক্ষেত্রে ঠিক তেমনটি হয় না। আগর গাছে নির্দিষ্ট স্থানে কালো হওয়া শুরু হলে তা পূর্ণ হতে প্রায় ৪ থেকে ৬ বছর লেগে যায়। এটি প্রাকৃতিক পদ্ধতি। গাছের এ কালো অংশকেই বলা হয় আগর বা আগর কাঠ।
কৃত্রিম পদ্ধতি : এক ধরনের কা-ছেদক পোকা আগর গাছে ছিদ্র তৈরি করে পরে সেখানে ছত্রাকের আক্রমণে গাছ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে গিয়ে জৈবনিক প্রক্রিয়ায় আগর গাছের ওই ক্ষত স্থানের চারপাশে বাদামি-কালো রঙের আস্তরন তৈরি হয় যা আগর উৎপাদনের মূল উপকরণ। এ ধারণাকে কাজে লাগিয়ে মানুষ কৃত্রিমভাবে পেরেক মেরে ক্ষত সৃষ্টি করে, ফলে সেখানে আগর সঞ্চিত হয়।
কৃত্রিম পদ্ধতিতে সংগ্রহ কৃত ভালো গ্রেডের আগর উদ বেংগল পাচ্ছেন রুতাবে।
প্রতি গ্রাম- ১৫০০৳
২ গ্রাম- ৩০০০৳
৩ গ্রাম- ৪২০০৳
অর্ডার করতে ইনবক্সে আপনার পুর্ণ ঠিকানা এবং ফোন নম্বর দিন।
08/09/2022
ওয়াল্ডের মোস্ট এক্সপেনসিভ আতর কস্তুরি। কস্তুরির নাম শুনে নাই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিশ্বের সবচেয়ে দামী আতরের লিস্ট করলে উদের পরেই কাস্তরীর অবস্থান।
কস্তুরির নানা ধরন রয়েছে। মৃগনাভি হতে সংগৃহিত কস্তরিকে বলা হয় Deer Musk আবার বিভিন্ন হার্ব থেকে কস্তুরি পাওয়া যায়।
রুতাবে পাচ্ছেন ভালো মানের অরজিনাল হায়দ্রাবাদী কস্তুরি যা কস্তুরি ড্রাগ নামে পরিচিত। যারা সাধ্যের মধ্যে ভালো কস্তুরি আতর নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। এই কস্তুরি যেকোন নামী দামী ব্র্যান্ডের সাথে তুলনা করা চলে। সবাই কস্তুরির ঘ্রাণ সহ্য করতে পারে না। তবে কস্তুরি ড্রাগের ঘ্রাণ আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ্।
কস্তুরি অনেক দেশের হয়ে থাকে। আমাদের সংগ্রহীত কস্তুরি হায়দ্রাবাদের তেলেঙ্গানা থকে সংগৃহীত।
ব্র্যান্ডঃ আবু দাউদ
সর্বনিন্ম ২গ্রাম নিতে পারবেন ইনশাআল্লাহ্।
বিস্তারিত জানতে ইনবক্স করুন: m.me/rutab.xyz/
#কাস্তুরি #কস্তুরি #রুতাব
আসসালামু আলাইকুম। সবাইকে Rutab Perfume এ স্বাগতম। এই পেইজে শুধুমাত্র আতর এবং পারফিউম রিলেটেড সব পোস্ট করা হবে ইনশাআল্লাহ। তাই যেকোন প্রকার নিত্য নতুন আতর এবং পারফিউম এর অফার জানতে পেইজের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।❤️
#রুতাব #পারফিউম #আতর
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka
1211
