BD Makeup By Eseta
Taking bridal & Non bridal booking/Inside Dhaka Home Service Available/Makeup/tutorial/product review
No bad comments,Respect everyone’s creations.Make sure you are a makeup lover.Make a good relation with each other’s.Share your experiment or review.But don’t share any product promotion live.Otherwise I’ll block you from this page.Thank you all..�
5:13 Earthquake
12/09/2025
তোমারে যে পাইল তার জন্য আমার আফসোস লাগে বুঝলা……..
সে জানেনা যে তোমারে হারালে কেমন লাগে,কেমন লাগে তুমি ছাড়া রাত জাগনের বেদনা।
জানলো না তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয়।
সে জানলো না তোমার সাথে স্মৃতিগুলোকে জড়ায় বাঁচার কি কষ্ট।
সে জানলো না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমনে ফাঁকা হইয়া যায়।
সে জানলো না তোমার স্পর্শ ফিরে পাওয়ার লাইগা আমার পরানডা কেমন ছটফট করে।
সে তোমারে পাইল কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইলো না।
সে বিরহ চিনল না,সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলো না।
সে জানলো না একটা ছারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে।
তোমারে হারাইয়া ফেলার পর কোন কষ্টই আর আমার গায়ে লাগে না।সে তোমারে হারাইয়া আমার মতন পাথর হতে পারল না।
29/08/2025
আমার জীবনে যত হ্যান্ডসাম ছেলে দেখছি, এরমধ্যে বেশিরভাগই প্লেবয় ছিলো, না হলে গে।
আজকে জ্যামের মধ্যে ১৫ মিনিট বসে ছিলাম। এই ১৫ মিনিটের মধ্যে একটা ছেলেকে দেখতে পাই, বাসের জন্য ওয়েট করতে ছিল। ভাই ছেলেটা এত হ্যান্ডসাম, এমন হ্যান্ডসাম ছেলে সচরাচর দেখা যায় না। পরনে ছিল সাদা শার্ট, কালো সানগ্লাস। সামনে ছোট ছোট চুলগুলো বাতাসে উড়তে ছিল।
কিছুক্ষণ পরই তার বাস আসে। বাস ধরার জন্য ছেলেটা একটা দৌড় দেয়। যেভাবে দৌড় দিছে, ওই দৌড় দেইখা তখনই আমার সব বুঝা হয়ে গেছে। দেবদাস সিনেমার শেষে ঐশ্বরিয়া ও এতো মেইলি ভাবে, সুন্দর করে দৌড় দেয় নাই যেমনে ওই ছেলে দৌড় দিছে। ওই ছেলের দৌড়ের কাছে ঐশ্বরিয়ার দৌড়ও ফেল।
19/08/2025
আমার দুই মিস্টি হ্যাপি ক্লাইন্ট।একজন আগেও সেজেছিল আমার কাছে তখন ছবি রাখতে পারিনি।লিজা এবং মারিয়া তোমরা যদি পোস্টটা দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে মেকাপ কেমন ছিল এবং লং লাস্টিং ওয়াটার প্রুফ ছিল কিনা….
জুরাইন দারোগা বাড়ি রোডে,যারা ভালো মানের পার্লার খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে ইনবক্স করুন ❤️
02/08/2025
বাংলাদেশের যাবতীয় যত শত ইনফ্লুয়েন্সার আছেন তাদের জন্য একটা আলদা ডির্পাটমেন্ট খোলা যায় না। এই ধরেন খুব ডিপ্রেশনে আছি এন্টারটেইনিং এর জন্য অই ডির্পাটমেন্টে যার খুশি ইচ্ছা জয়েন হবে।
এই যে মহামন্য বারিশ, তনি,লিওনা, বর্ষা আপনারা কি জানেন, আপনারা শুধু ড্রেস,কসমাটিক্স,আসবাবপত্রেরই মডেল নন।
আপনারা হলেন, বস্তির মধ্যে চুলাচুলি করা মহিলা গুলোর কার্বন কপি।আর একটু ভদ্র ভাষায় বাংলা ছবির যেমন রিনাখান, দুলারি, সুষমা আলমসহ আরও নাম না জানা খল ক্যারেক্টটার গুলোর প্রতিচ্ছবি হলেন আপনারা।
13/07/2025
😊😊
18/06/2025
“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে মেরেও ফেলে, তবুও এটাকে আমাদের হার ভেবো না। ইমাম হুসাইনের আদর্শে অটল থাকলে জয় আমাদেরই থাকবে। শক্তি ও লোভের কাছে মাথা নত করো না, অন্যায়ের সামনে মাথা ঝুঁকিও না। মনে রাখবে পরাজয় নয়, প্রতিরোধই আমাদের প্রকৃত শক্তি।”
— আয়াতুল্লাহ খামেনি
12/06/2025
এই জন্যই আল্লাহ তাকে কাছে নিয়ে নিলেন তাকে ভালবেসে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ তারে কবুল করেছেন 🥲আহা কি সৌভাগ্য লোকটার
আজ হৃদয়টা ভেঙে গেল। যে মানুষটি কয়েকদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজে গিয়েছিলেন, যাকে বারবার প্লেন ফিরিয়ে দিচ্ছিল — অনেকেই বলেছিলেন, “হয়তো তার যাওয়ায় আল্লাহর রহমত আছে”, আজ খবর এলো — তিনি আর নেই।
উনাকে নিয়ে আমি পোষ্ট দিয়েছিলাম।
যিনি হজে যাচ্ছিলেন, বারবার ফিরে আসছিলেন — হয়তো এভাবেই তাঁর পাপ মোচনের দরজা খুলে যাচ্ছিল। আজ তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চিরশান্তির পথে যাত্রা করলেন।
হে মহান আল্লাহ, এই প্রিয় মানুষটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তাঁর যাবতীয় গুনাহ ক্ষমা করে দিন। তাঁর পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।
তুমি চলে গেলে, কিন্তু তোমার প্রতি আল্লাহর এই রহস্যময় আহ্বান চিরকাল মনে থাকবে আমাদের।
আল্লাহ্ মহান। আল্লাহ্ এক ও অদ্বিতীয়। কোনো সন্দেহ নেই। 🤲🤲🤲
Copy
06/06/2025
টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বিল দিয়ে ঘুরতেই দেখি পাশের ইলেকট্রিসিটি পোলটার গায়ে কি একটা লিফলেট লাগানো। উৎসাহ নিয়ে এগিয়ে গেলাম। সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, "আমি ১০০০ টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি। যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধ মহিলা, চোখে খুব কম দেখি।" তারপর নিচে একটি ঠিকানা দেওয়া।
ঠিকানা কাছেই। হাঁটা পথে মিনিট পাঁচেক। কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে খুঁজতে গেলাম সেখানে।
জং ধরা ভাঙাচোরা গেট দিয়ে সাবধানে ভেতরে ঢুকলাম। একটি জরাজীর্ণ টিনের ঘর, উঠানে এক অশীতিপর বৃদ্ধা বসে আছেন।
আমার পায়ের শব্দে পেয়ে তিনি মুখ তুলে তাকালেন, "কে?"
আমার সম্বিত ফিরল, "গলির মাথায় আমি আপনার ১০০০ টাকা খুঁজে পেয়েছি!"
আমার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পর, কিছুটা ধাতস্থ হয়ে বললেন, "বাবা, এই পর্যন্ত অন্তত ১০/১২ জন আমার কাছে এসেছে আর ১০০০ টাকা করে দিয়ে বলেছে, তারা নাকি রাস্তায় আমার টাকা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা হারায় নাই, ওই লেখাগুলোও আমার না, আমি খুব একটা পড়ালেখা জানিও না!"
আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, "যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন।"
এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, "বাবা, আমি খুব অসুস্থ। ভালো করে হাঁটতে চলতে পারি না। কি যে তোমায় খেতে দিই!"
এই বলে তিনি অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠলেন, আমার মনে হলো তিনি এখনি পড়ে যাবেন। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম।
তিনি কম্পমান হাতে বাটিতে গুড়মুড়ি ঢালতে বললেন, "তুমি আমার অতিথি! তুমি বসো।"
আমার পেটে একটুও ক্ষুধা ছিল না। তবুও, কিছুটা বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে, বাকিটা তার সাথে আরো খানিকক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম।
কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, অসুস্থ হবার পর আর বাড়ি থেকে বেরোতে পারেন না।
ফেরার সময় বৃদ্ধা বললেন, "বাবা, একটা অনুরোধ, তুমি যাওয়ার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলো।"
আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, "সবাইকে উনি বলার পরও কেউ কেন কাগজটি ছেঁড়েনি?"
আর ভাবছিলাম ওই মানুষটির কথা যিনি ওই নোটটি লিখেছেন। সহায়সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সাহায্য করার জন্য এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ দিলাম।
হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়, "এই যে, শুনছেন?"
চল্লিশোর্ধ্ব এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, "এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? একটু আগে আমি রাস্তায় ১০০০ টাকার একটা নোট পেয়েছি, এটা আমি ফেরত দিতে চাই।"
ঠিকানা দেখিয়ে সামনে এগোলাম। কখন জানি আমার চোখদুটো ভিজে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা!
লোভের কুরবানী হোক।নীচতার কুরবানী হোক।স্বার্থপরতার কুরবানী হোক।অমানবিকতার কুরবানী হোক।
04/06/2025
কিছু বলার আছে তোমাদের… 😒😏
30/05/2025
এটা আবার কে বানাইলি রে…? তাকে নোবেল ছুঁড়ে দিমু আয়..।😂🤣😂
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka
DHAKA1204
