SaRah;
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SaRah;, Health/Beauty, Dhaka.
আপনারা এত অমানবিক কেন? ভাল্লাগে না ভাই!!!
দয়া করে আপনারা আর হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। এতটা অকৃতজ্ঞ, অমানবিক হবেন না।।
লিখার আগে ভাবুন।
লিখতেসেন যাকে নিয়ে, তার অবদানের কথা মনে রাখবেন।
লেখার আগে আপনার হাত কাঁপে না?
কেন লিখছেন?
লেখার কী দরকার?
যেই মানুষটা আপনাদেরকে মেট্রোরেল, পদ্মাসেতু উপহার দিল তাকে নিয়ে কেন লিখছেন?
ব্যবহার করছেন যারা তারা কি মানুষ??
এসব লেখা বন্ধ করুন।
কারণ,
লিখলে আপনারা সফল হবেন ভাবছেন?
লিখে আপনারা কখনোই সফল হবেন না।
ব্যবহার করতে দেখলেই এখন থেকে ব্লক করবো।
লেখার শখ বোঝায় দিব।
যারা ব্যবহার করছেন তারা আমাকে আনফ্রেন্ড করুন।
কিছু হলেই কেন লিখতে হবে?
Stop Using .
No more hashtag
আমি কোনো দলের লোক না, আমার মনে হলো ব্যবহার করা উচিত হচ্ছেনা, আমি আমার কথা বললাম, ব্যাস।😑
26/07/2024
Thanks Dhruv Rathee ❤️
সে জার্মানিতে বসে যা জানে কি হচ্ছে এ দেশে, আমাদের দেশের কিছু নামধারি সাংবাদিকরা ও তা জানে না।
একটা বিল্ডিং-এর মূল্য
তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি।
একটা ওভারব্রিজের দাম
তোমার হাজার ছেলের লাশ দিয়েও কি চুকাতে পারবে?
একটা মেট্রোস্টেশন কি গর্ভে ধরতে পারবে তুমি? ..
যেদিন তোমার পেটে ধরতে পারবে
আস্ত একটা মেট্রোরেল,
যেদিন তোমাদের কোলে দোলাতে পারবে
একটা গোটা দেশের ডেটা সেন্টার
যেদিন তোমার স্তন থেকে দুধ না
ঝরবে বিটিভির বাম্পার ফলনের সংবাদ
যেদিন তোমরা মানুষের বাচ্চা না,
জন্ম দিবে বাস-ট্রাক, ওভারব্রীজ
সেদিন বুঝতে পারবে,
একটা বিল্ডিংয়ের মূল্য
তোমার রক্ত-মাংসের সন্তানের চেয়ে
আসলেই অনেক বেশি।
তখন চুমু খেয়ো ঐ ইট সিমেন্টের শরীরে
গাড়িগুলোকে পাশে শুইয়ে দিও হাত বুলিয়ে
পদ্মাসেতুটাকে পাঠিও ভার্সিটিতে,
পাবলিকে নাহয় প্রাইভেটে
আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো
প্রিয় ওভারব্রীজ-টার, স্টেশন-টার।
মুখে ভাত তুলে খাইয়ে দিও বিটিভি-টাকে।
'বাবা' বলে ডেকো শখের মেট্রোরেল-টাকে।
আর ভুলে যেও, সব ভুলে যেও।
রক্ত মাংসের কোনো ছেলে ছিল তোমার
পেটে ছিল পিঠে ছিল কোলে ছিল
ভুলে যেও, তুচ্ছ নগণ্য ঐ মনুষ্য সন্তান
কখনও তোমাকে মা ডেকেছিল
তোমার ঘরে এখন বিটিভি,
তোমার বিছানায় এক্সপ্রেসওয়ে
তোমার আচল ধরে আছে মেট্রোরেল
আর কী চাই তোমার?
যাও চুমু খেয়ে নাও ভবনটাকে, চেয়ারটাকে, হেলিকপ্টার-টাকে!
তারপর ঘুমিয়ে যাও
সকালে আবার তোমার বিল্ডিংগুলোর ক্লাস আছে।
গোল্ডফিশের কান্না
রওশন আরা মুক্তা
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
1200
