Center for Cancer Care Foundation

Center for Cancer Care Foundation

Share

ক্যান্সার প্রতিরোধে কাজ করতে আগ্রহীদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন

12/07/2026

শরীরের জন্য চিকিৎসা চললেও, মনকে কখনো হারতে দেওয়া যাবে না। ক্যানসারের বিরুদ্ধে লড়তে পজিটিভ দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই।

11/07/2026

ক্যান্সারের মতো কঠিন ব্যাধিকেও হারিয়ে দেওয়া সম্ভব, যদি মনের জোর আর পথ চলা থেমে না যায়!
​জীবন অনেক সময় আমাদের এমন এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যেখানে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সংগ্রাম হয়ে ওঠে। ক্যান্সার তেমনই এক পরীক্ষা। কিন্তু সঠিক চিকিৎসা, অদম্য ইচ্ছা আর সাহসের জোরে এই মরণব্যাধিকেও জয় করে জীবনের আলোয় ফিরে আসা সম্ভব। আজ আমরা শুনব তেমনই একজন ক্যান্সার জয়ীর মুখ থেকে তাঁর ফিরে আসার গল্প।
​bdnews24.com-এর বিশেষ আয়োজন ‘এখানে থেমো না’-এর ৩য় পর্বে এই মরণজয়ী লড়াই ও অনুপ্রেরণার গল্পটি তুলে ধরেছেন বিশিষ্ট চিকিৎসক ও গবেষক অধ্যাপক শুভাগত চৌধুরী। ক্যান্সার আক্রান্ত মানুষ এবং তাঁদের পরিবারের মনে নতুন করে আশা ও সাহস জোগাতে এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
​ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
👉 http://www.youtube.com/watch?v=6apvijb8U-c
#এখানেথেমোনা #ক্যান্সার_জয় ুভাগত_চৌধুরী #অনুপ্রেরণা

09/07/2026

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন।

04/07/2026

ক্যান্সার সার্ভাইভার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (CCCF) আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন ব্রেস্ট ক্যান্সার জয়ী ও প্রখ্যাত চিকিৎসক ডা. রীনা রানী পাল।
​কোভিডকালীন ২০২১ সালে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন তিনি। মহামারির সংক্রমণের ভয়ে চিকিৎসা শুরুতে কিছুটা বিলম্ব হলেও পরবর্তীতে তিনি বিদেশে গিয়ে সাহসিকতার সঙ্গে ম্যাসটেকটমি ও রিকনস্ট্রাকশন সার্জারি সম্পন্ন করেন।
​নিজের সেই কঠিন অভিজ্ঞতাকে জয় করে তিনি বর্তমানে ক্যান্সার রোগীদের তথ্য সহায়তা ও মানসিক সমর্থনে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ জাতীয় ক্যান্সার গাইডলাইন থাকা অপরিহার্য বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং সে লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছেন।
​গত বছরের অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এসেছিল সাহস, সহানুভূতি ও ভবিষ্যতের জন্য এক গঠনাত্মক দৃষ্টিভঙ্গি—যা আমাদের সকলকে নতুন করে ভাবতে ও আশাবাদী হতে অনুপ্রাণিত করে। তাঁর এই গৌরবময় ও অনুপ্রেরণামূলক যাত্রাকে সম্মান জানিয়ে CCCF-এর পক্ষ থেকে তাঁকে “ক্যান্সার সার্ভাইভার সম্মাননা ২০২৫” প্রদান করা হয়েছিল।
​আজ ২০২৬ সালে এসেও ডা. রীনা রানী পালের সেই লড়াই এবং আদর্শ আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা জোগায়।​

04/07/2026

#ক্যান্সারলড়াকুরখেরোখাতা
সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সমাজের অসংখ্য মানুষ ও প্রতিষ্ঠানের ভালোবাসা ও সহযোগিতা পেয়ে আসছে। আমরা ক্যান্সার লড়াকু, সার্ভাইভার এবং তাঁদের স্বজনদের পাশে নানাভাবে থাকার চেষ্টা করি।
আমাদের সার্ভাইভারদের ক্যান্সার জার্নি নিয়ে প্রথম পডকাস্টটি করেছিল bdnews24.com। বিডিনিউজে 'এখানে থেমো না' শিরোনামে একটি ট্যাবও রয়েছে, যেখানে আমাদের লেখাগুলো প্রকাশ পেয়েছে। আগ্রহীরা চাইলে পডকাস্টটি দেখতে বা লেখাগুলো পড়তে পারেন।
সম্প্রতি সেই পডকাস্টের দিনের ছবি স্মৃতিতে ভেসে উঠতেই মন বিষাদে ভরে ওঠে। মাত্র দুই বছরের ব্যবধানে আমরা হারিয়েছি আমাদের দুই সহযোদ্ধাকে — এই কষ্ট ভাষায় প্রকাশের নয়। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী স্যার এবং সিসিসিএফ-এর অন্যতম সংগঠক নাসরিন বানু পান্না আপাকে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সবসময় স্মরণ করব। তাঁদের মূল্যবান স্মৃতি আমাদের সঙ্গে সবসময় থাকবে।
আন্তরিক ধন্যবাদ bdnews24.com-কে। বিশেষ ধন্যবাদ Rajib Nur দা-কে। এবং আমাদের সহযোদ্ধা Dr. Tusher Mahmood-কে ধন্যবাদ জানাই একটানা কষ্টসাধ্য অথচ অসাধারণ সঞ্চালনার জন্য।
ছবি: পডকাস্টের দিনে, বিডিনিউজ স্টুডিওতে।

ক্যান্সার থেকে ফেরা: ড. জেসমিনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণা | জানি এবং জানাই - পর্ব ৩৫ | CCCF 03/07/2026

সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (CCCF) আয়োজিত "জানি এবং জানাই" অনুষ্ঠানের ৩৫তম পর্ব, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার জয়ী ড. জেসমিন পারভীন সীমা। আলোচনার মূল বিষয়বস্তু ছিল ক্যান্সারের সাথে তাঁর লড়াই, অভিজ্ঞতা এবং বেঁচে থাকার প্রেরণা।

ভিডিওর প্রধান অংশসমূহ:
সংগ্রাম ও জীবনের গল্প (০:০৪ - ১৮:০০): ড. জেসমিন তাঁর শৈশবের প্রতিকূলতা, পড়াশোনা এবং সরকারি বাঙলা কলেজে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মজীবনের শুরুর কথা বলেন। তিনি ব্যাখ্যা করেন কীভাবে হঠাৎ অসুস্থতা এবং ভুল রোগ নির্ণয়ের পর তিনি লিউকেমিয়া শনাক্ত করেন এবং দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন।

মানসিক শক্তি ও সামাজিক দৃষ্টিভঙ্গি (১৯:৪৯ - ২৩:৫০): তিনি জোর দিয়ে বলেন যে, ক্যান্সার মানেই মৃত্যু নয়। রোগীর মনোবল অটুট রাখা এবং পরিবার ও বন্ধুদের কাছ থেকে ইতিবাচক মানসিক সমর্থন পাওয়া চিকিৎসার অন্যতম অবিচ্ছেদ্য অংশ।

নিরাপদ খাবার ও ছাদবাগান (২৪:৫৫ - ৩১:০০): ক্যান্সার পরবর্তী সময়ে সুস্থ থাকার জন্য তিনি কীটনাশক ও রাসায়নিক মুক্ত খাবার গ্রহণের ওপর গুরুত্ব দেন। তিনি নিজের ছাদবাগানে জৈব পদ্ধতিতে সবজি ও ভেষজ উদ্ভিদ উৎপাদনের অভিজ্ঞতা শেয়ার করেন, যা অনেক রোগীর জন্য অনুপ্রেরণার উৎস।

জীবনধারা পরিবর্তন ও সতর্কতা (৩৭:৫২ - ৪২:০০): তিনি রান্নার পদ্ধতি পরিবর্তন (লো-হিটে রান্না), প্লাস্টিক বর্জন এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখার পরামর্শ দেন। তিনি মনে করেন, প্রতিকূল সময়ে আল্লাহর প্রতি ভরসা এবং নিজের যত্ন নেওয়া সবচেয়ে বেশি জরুরি।

ক্যান্সার রোগীদের জন্য বার্তা (৪৪:০০ - ৪৫:৫৬): ড. জেসমিন ক্যান্সারকে আল্লাহর একটি পরীক্ষা হিসেবে গণ্য করে হতাশ না হওয়ার আহ্বান জানান। তিনি চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার কথা বলেন।

পরিশেষে, ডা. আবু জামিল ফয়সাল এবং ড. জেসমিন পারভীন সীমা সবাইকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ক্যান্সার থেকে ফেরা: ড. জেসমিনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণা | জানি এবং জানাই - পর্ব ৩৫ | CCCF সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (CCCF) আয়োজিত সরাসরি অনলাইন আল...

02/07/2026

একজন ক্যান্সার লড়াকুর খেরোখাতা শিরোনামে আমি আমার ক্যান্সার জার্নির কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করছি।এই লেখার সময়কাল ২০২১।তখন Beyond Cancer : My Journey Towards A New Life নামে পেইজে ধারাবাহিকভাবে লিখেছিলাম।সেই লেখাগুলোই এখানে আবারো সবার সঙ্গে শেয়ার করছি।।আপনারাও আপনাদের অভিজ্ঞতা লিখতে পারেন।

#আমারক্যান্সারস্মৃতিঃসার্জারিরআগেপরে০৪

ক্যানুলা করার ক্ষেত্রে সেলুলাইটিসের ব্যাপারে সতর্ক থাকুন
----------৷ -----------------------------------------------
সার্জারির পর ২ দিন বিশেষ কোন সমস্যাবোধ করি নি আমি।যতদূর মনেপড়ে,তৃতীয় দিন আমার ডান পা য়ের গোড়ালিতে ব্যথা অনুভব করতে শুরু করি।বিষয়টি ডাক্তারতে জানাই।কিন্তু উনি কোনই পাত্তা দিলেন না।বললেন, সার্জারিরি জায়গায় কোন সমস্যা আছে কী না, সেটাই তাদের মূল বিবেচনা।এসব টুকিটাকি সমস্যা হবেই।পায়ে ক্যানুলা করা হয়েছিল।তাই একটু আধটু ব্যাথা করবেই।দু দিন পর আপনাআপনি সেরে যাবে।
কিন্তু ডাক্তারের কথা মত সে ব্যথা তো সারলোই না বরং বাড়তেই থাকল।কেবল ব্যথার মাত্রা নয় পরিধিও বাড়ল।গোড়ালি থেকে সে ব্যথা তড়তড়িয়ে পা য়ের ওপরের দিকে ছড়িয়ে পড়ল।হাঁটুর নীচ পর্যন্ত লাল হয়ে গেল। পা য়ের তাপমাত্রাও শরীরের অন্য অংশের চেয়ে বেশি হতে লাগল।সেইসাথে মাসল কেমন শক্ত হয়ে গেল।ব্যাথার কথা বার বার বলাতে চতুর্থ বা পঞ্চম দিনে সার্জনের সহকারি এলেন।পা দেখেই বললেন,সেলুলাইটিস। আগে কেন ডিউটি ডাকাতার বিষয়টি সার্জনকে জানান নি,সেজন্য খেদোক্তি করলেন।ফাইল দেখে বললেন,এন্টিবায়োটিক ওটি তেই শুরু করলে এতো কষ্ট পেতেন না।

উনার কথাশুনে খুব মন খারাপ হলো। একটু সান্ত্বনা পেলাম যে,আমার কষ্ট টা উনি বুঝতে পেরেছেন।
তারপর বাথরুম যাওয়া বন্ধ করতে হল।কারন কোনমতেই পা নাড়াতে পারি না।অসহ্য ব্যথায় ঘুমাতেও পারছিলাম না।এন্টিবায়োটিক, গরম পানির ভাপ, জেল নানাকিছু করা শুরু হলো।
তবুও সেই ব্যথা পুরোপুরি সারতে আরো দেড়মাস সময় লাগল।
আমার ডাক্তার এসে জানতে চাইলেন,আগে কখনো আমার সেলুলাইটিস হয়েছিল কি না।বললাম,একবার ডান পা য়ে থুব পেইন আর লালচে হয়েছিল।সে সময় ডাক্তার টেস্ট করিয়েছিলেন। কিন্তু সেলুলাইটিসের কথা বলেন নি।
তখন উনি বললেন,এ কথাটা সার্জারির আগে আমাদের জানাতে হত।তাহলে পা য়ে ক্যানুলা করতাম না।
আচ্ছা বলুন তো আমি কী করে বুঝব যে,হাতের পাশাপাশি আমার পা য়েও ক্যানুলা করা হবে? আর আমার কাছে জানতে না চাইলে আমি কী করে অনেক আগেরপা য়ের সমস্যাটা ওনাদের জানাব?
তবে শিক্ষা নিয়েছি,এরপর থেকে নিজের সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বলি ডাক্তারদের।

ছবি:মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সেতারা বেগম, বীর প্রতীকের সঙ্গে। উনি সিসিসিএফ এর অন্যতম সম্মানিত উপদেষ্টা।
সময়কাল: ২০২৪,ঢাকা।

29/06/2026

ক্যান্সার থেকে ফেরা: ড. জেসমিনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণা

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

28/06/2026

ক্যান্সার জয় করার গল্প সবসময়ই আমাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা যোগায়। সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (CCCF)-এর লাইভ আয়োজনজানি এবং জানাই এ এবার আমরা শুনবো একজন ক্যান্সার সারভাইভারের জীবনজয়ের গল্প।
​বিষয়: ক্যান্সার থেকে ফেরা: ড. জেসমিনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণা

​আলোচক:
​ড. জেসমিন পারভীন সীমা
ক্যান্সার সারভাইভার; অধ্যাপক, মৃত্তিকাবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা; জনসংযোগ ও প্রচার সম্পাদক, সিসিসিএফ এবং পরিবেশকর্মী।
সঞ্চালনা:
​ডা. আবু জামিল ফয়সাল
জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নির্বাহী সদস্য, সিসিসিএফ।

​তারিখ ও সময়: সোমবার, ২৯ জুন ২০২৬ | রাত ৮:০০ টা

স্থান: সিসিসিএফ (CCCF) ফেসবুক পেজ থেকে সরাসরি। Fb Link : https://www.facebook.com/cccfbd

​আমাদের সাথেই থাকুন।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Dhaka
1000