Covid19BD
Covid 19 learning Session
28/03/2020
Learn About Covid 19
Lesson 1
চীনে ২০১৯ সালের ডিসেম্বর এর দিকে একটি নিউমোনিয়া রোগের প্রার্দুভাব দেখা যায়।
তদন্ত করে দেখা যায় এটি পূর্বেরই কোন অজানা ভাইরাসজনিত কারনে ঘটে।
বর্তমানে এই ভাইরাসটির নামকরন করা হয়েছে ২০১৯ Noble Corona Virus.

আজকের এই লেখায় এই ভাইরাস সম্পর্কে এখন পর্যন্ত যা জানা আছে তা Pতাৎক্ষনিক ভাবে জানব, আর সেই সাধে লক্ষ্য রাখব কি জানা আছে, কারন সেগুলো মনে রাখার চেষ্টা করতে হবে, কারন ভাইরাসটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতে ও পরির্তন হতে পারে।
: করোনা ভাইরাসগুলি ভাইরাসের বৃহৎ একটি দল।
: এটির চারপাশে জিনগত উপাদান গুলির মূলে থাকে প্রোটিন স্পাইক যা আবরিত অবস্হায় থাকে।
: এটি দেখতে অনেকটা মুকুটের মত ।
: লাটিন ভাষার ইংরেজী Crown শব্দের অর্থ মুকুট, এখান থেকেই এই Corona ভাইরাসটির নামকরন করা হয়।
: করোনা ভাইরাস এর কারনে কি হয় আর এর লক্ষন গুলি কি কি?
বিভিন্ন ধরনের করোনা ভাইরাস আছে, যার মধ্যে Noble Corona 2019 কারনে শ্বাস প্রশাসের রোগ হয়, আবার কখনও কখনও গ্যাস্ট্রোইনটেস্টাইনের লক্ষন যেমন সাধারন সর্দি কাশি থেকে শুরু করে নিউমোনিয়া হয়। বেশীর ভাগ মানুষের ক্ষেত্রে এই রোগের লক্ষন গুলি হালকা থাকে।
তবে কিছু প্রকার করোনা ভাইরাস SEVERE ACUTE RESPIRATORY SYNDROME CORONA VIRUS বা SARS COV নামে পরিচিত।
: SARS COV ২০০৩ সালে চীনে এবং MERS COV বা মিডলইস্ট রিসপাইরোটোরী সিনড্রোম করোনা ভাইরাস ২০১২ সালে মধ্য সৌদি আরবে সর্বপ্রথম চিহ্নিত করা হয়েছিল।

: আর Noble Corona Virus টি সর্বপ্রথম সনাক্ত হয় চীনে ২০১৯ সালের ডিসেম্বরে।
: চীনের উহান শহরে একটি পশু ও সামুদ্রিক খাবারের বাজার থেকে নিউমোনিয়ায় আক্রান্ত একদল লোকের মধ্যে এটি ছড়িয়ে পড়ে।
: এই নিউমোনিয়ায় আক্রান্ত দলের পরিবার এবং তাদের চিকিৎসা দানকারী সাস্হ্য কর্মীরা প্রথমে আক্রান্ত হয়।
ঃ প্রথম দিকে এই রোগটি চীনে ছড়িয়ে পড়ে এবং তারপর বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে।
:স্বভাবতই প্রশ্ন জাগে এই ভারইাসটি কোথা থেকে এল?
একটি নির্ভরযোগ্য তথ্য থেকে জানা যায় করোনা ভাইরাস প্রানী থেকে প্রানীতে সঞ্চালিত হয়।
: কখনও কখনও এই ভাইরাসগুলি প্রানী থেকে মানুষের মধ্যেও সঞ্চালন ঘটাতে সক্ষম।
: এটিকে SPILLOVER বলা হয় এই ভাইরাস গুলির সঞ্চালন সাধারনত মানুষ এবং প্রানীর মধ্যে যোগযোগ বৃদ্বির মত কারনে হতে পারে।
উদাহরন স্বরুপ MERS COV উট থেকে এবং SARS COV সিভিট CATS থেকে সঞ্চালিত হয়।

তবে ২০১৯ Noble Corona ভাইরাস এর উৎপত্তি সম্পর্কে এখনও সঠিক তথ্য জানা সম্ভব হয়নি।
তাইলে স্বভবতই প্রশ্ন আসে কিভাবে এটি ছরিয়ে পরে?
এর সঠিক উত্তর এখনও নির্ধারন করা সম্ভব হয়নি।
সাধারনত RESPIRATORY VIRUS টি আক্রান্ত ব্যাক্তির হাচি ও কাশির মাধ্যমে DROPLET আকারে বাতসে ছড়িয়ে পড়ে।

: COVID 2019 এ আক্রান্ত হতে কারা সবচেয়ে বেশী ঝুকিপূর্ন?
যারা বিভিন্ন ধরনের প্রানীর সাথে ঘনিষ্ঠ ভাবে সংস্পর্শে আসে, যেমন জীবন্ত প্রানীর হাট বাজার এ সম্পৃকত কর্মীরা এবং এই কর্মীরাই তাদের পরিবার এবং স্বাস্হ্যকর্মীদের মাঝে সংক্রমন ঘটায়।

তাহলে এই ভাইরাস টির লক্ষনগুলো কি কি?
তা হলে আমরা কি উপসর্গ দেখে সনাক্ত করব?
এই উপসর্গটির তিনটি স্তর রয়েছে যেমন প্রাথমিক পর্যায়, SEVERE পর্যায়, MORE SEVERE পর্যায়।
প্রাথমিক পর্যায়ের উপসর্গটি হল জ্বর।
SEVERE পর্যায়ে কাশি এবং শ্বাস কষ্ঠ শুরু হয়।
MORE SEVERE পর্যায়ে পৌছালে এটি নিউমোনিয়া, কিডিনি ফেইলর এবং মৃত্যু ঘটায়।

মৃত্যুর সঠিক হার এখনও জানা যায়নি।
আক্রান্ত ব্যাক্তি তে আমরা কি ভাবে সনাক্ত করতে পারি?
PCR বা পলিমারাইজ চেইন রিএ্যাকশন পরীক্ষা দিয়ে আক্রান্ত ব্যাক্তি কে সনাক্ত করা হয়। এই পরিক্ষাটি তার জেনেটিক ফিঙ্গার প্রিন্টের ভিত্তিতে ভাইরাসটি সনাক্ত করে।
যেহেতু এখন পর্যন্ত এই ভাইরাসটির কোন ওষুধই কার্যকর নই তাই প্রতিরোধই সর্বোত্তম ব্যবস্হা।
অনেক দেশই এই ভাইরাসটির ভ্যাকসিন তৈরীর চেষ্টা করছে তবে এখন পর্যন্ত কোন দেশই সফলতা দেখাতে পারেনি।
: কি ভাবে আমরা এই ভাইরাসটি বিস্তার রোধ করতে পারি?
এই ভাইরাসটি বর্তমানে বৃহৎ পরিসরে দ্রততম সময়ে ভৌগলিক ভাবে বিস্তার ঘটাতে সক্ষম হয়েছে।
এই ভাইরাস টির বিস্তার ও প্রতিরোধ করতে বেশ কয়েকটি মানসম্মত সাস্হ্যবিধি অনুশীলন রয়েছে।
: যেমন হাচি বা কাশি দেওয়ার সময় আপনার নাক মুখ দুই হাতে ঢেকে ফেলা অথবা মেডিকেল মাস্ক অথবা হাতের নরম কনুই ব্যবহার করা।
: যারা অসুস্হ বাট করোনায় আক্রান্ত নয় এমন ব্যাক্তিদের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলা।
: যারা স্বাস্হ্যকর্মী তাদের অবশ্যই MASK এবং ব্যাক্তিগত চিকিৎসা সুরক্ষা সরঞ্জাম অর্থাৎ পিপি ই বাধ্যতা মূলক।
: নিয়মিত সাবান এবং পানি বা এলকোহল জাতীয় তরল দিয়ে হাত ঘষা দিয়ে ধোয়া।
প্রানীর উৎস থেকে সংক্রমন রোধে যে সব পদক্ষেপ গ্রহন করা যেতে পারে সেগুলো হল:
ৎ
: প্রয়োজন ব্যাতিরেকে অরক্ষিত প্রানীদের সাথে যোগাযোগ এড়িয়ে চলা।
: প্রানীর পন্যগুলির সংস্পর্শে আসলে হাত ধোয়া এবং প্রানীর পন্যগুলি খাবার আগে ভাল ভাবে সিদ্ধ করে রান্না করা।
আরও কিছু প্রতিরোধ ব্যবস্হা মেনে চলা জরুরী:
: আপনি যদি অসুস্হ বোধ করেন তবে বাড়িতে থাকাই গুরুত্বপূর্ন।
: আপনার জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট থাকলে আপনার স্বাস্হ্যসেবা কর্মীদের সাথে আপনার অতীতের ভ্রমনের ইতিহাস শেয়ার করা বাঞ্চনীয়।
এসব তথ্য গোপন করা ই এই ভাইরাসটি দ্রত থেকে দ্রততর সময়ে গ্লোবালি ছড়িয়ে পরার প্রধান কারন বলে এখন পর্যন্ত ধারনা করা হচ্ছে।
এই ভাইরাসটির সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে, পরিবেশ ও পরিস্হিতি ও আবহাওয়া অনুযায়ী ভাইরাসটি নিজের আচার আচরন ও রুপ দ্রুতসময়ে বদল করতে সক্ষম ।
সচেতনাই আসুক সফলতা।
তথ্যসূত্র: ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেশন ।
বিস্তারিত:
COVID 19 Knowledge about Covid 19
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Green'Corner
Dhaka
1209
