Coffee O'clock
Coffee O'clock is a mobile coffee shop is designed based on anytime coffee time.. The shop will pro
28/11/2021
কফি পানের উপকারিতা
খেলাধুলায় উন্নতি
ক্যাফেইন যুক্ত এই পানীয় পান করলে খেলাধুলায় প্রাণ পাওয়া যায়। যদিও হৃদপিণ্ডের গতি বাড়ায়, তারপরও এটি শরীরে উদ্যম ও উৎসাহ তৈরি করে। তাই যে কোনো খেলার আগে এই পানীয় পান শরীরে আনে আলাদা শক্তি।
মানসিক শক্তি বৃদ্ধি
গবেষণায় দেখা গেছে মানসিক চাপের সময়, ২০০ মি.গ্রাম ক্যাফেইন শরীরে গেলে মনযোগ বৃদ্ধি পায়। অন্যদিকে প্রমাণ মিলেছে আলঝেইমার (স্মৃতিভ্রংশ) রোগের ক্ষেত্রে বিশেষ উপকারী পদার্থ ক্যাফেইন।
ক্যান্সারের বিরুদ্ধে খুব কার্যকর
সম্প্রতি এক গবেষণায় উঠে আসে, ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করে কফি। না, সব ধরণের ক্যান্সার নয়। তবে বেশ কিছু ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে এই পানীয়টি। মুখগহ্বরের ক্যান্সার, মস্তিষ্ক কিংবা জরায়ুর ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে কফি। তাই প্রতিদিন চার বা এর বেশী কাপ কফি পান করে খুব সহজেই নিজেকে ক্যান্সারের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন আপনি।
ডায়াবেটিস প্রতিরোধ
কফি পানের অভ্যাস যে আপনাকে কেবল মানসিকভাবেই সতেজ করে তোলে তা নয়, পাশাপাশি এটি আপনার শরীরে প্রচুর পরিমাণে এডিপোনেক্টিন (adiponectin) উৎপন্ন করে। এডিপোনেক্টিন হলো সেই উপাদান যেটি আমাদের শরীরে সুগার লেভেল এবং ইনসুলিনের (insulin) মাত্রা নিয়ন্ত্রণ করে। এই ছোট্ট উপাদানটির সাথে খানিকটা ম্যাগনেসিয়াম (magnesium) আর অ্যান্টিঅক্সিডেন্ট (anti-oxident) মিলে তৈরি হয় ডায়াবেটিসকে দূর করার মতন এক উপকারী পানীয়। তবে তাই বলে যাদের এর ভেতরেই ডায়াবেটিস হয়ে গিয়েছে, তারা কফির এই সুফলটি পাবেন না।
চোখ ভাল রাখে
বর্তমান সময়ে দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন না এমন খুব কম মানুষ আছেন। এই সমস্যায় কফি আপনাকে সাহায্য করতে পারে । কফিতে আছে ক্লোরোজেনিল অ্যাসিড। এই অ্যাসিড আমাদের চোখকে সুস্থ রাখতে সাহায্য করে।
রোগের ঝুঁকি কমায়
ক্যাফেইন যুক্ত বা বিহীন, যে কোনো ধরনের কফি টাইপ-টু ডায়াবেটিস রোগের ঝুঁকি কমায়। সেই সঙ্গে দেখা গেছে কিছু ক্যান্সারের ঝুঁকিও কমায় এই পানীয়।
কলিজার রক্ষাকবজ
অ্যালকোহল সেবন ও স্থুলতা, যকৃতে মেদ জমার পরিমাণ বাড়িয়ে দেয়। ব্যথার পাশাপাশি যকৃতের অতিরিক্ত মেদ থেকে হতে পারে লিভার সিরোসিস। কিছু গবেষণায় দেখা গেছে, কোনো কোনো সময় লিভার বা যকৃতের মেদ কমাতে ক্যাফেইন কার্যকর ভূমিকা পালন করে।
আনন্দ অনুভুতি
সত্যি বলতে কফির গন্ধই আপনাকে অনেকখানি চাঙা করে দেয়।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
1207
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
