Sharmin Akter

Sharmin Akter

Share

Hello I'm Sharmin Akter as a freelancer work's at digital merketing sector and fashion , beauty content creator . Birthday wish me 4th may .

Photos from Sharmin Akter's post 28/09/2022

Department public health and engineering (DPHE) অফিস থেকে আজ আমার বাবাকে farewell সংবর্ধনা দিয়েছে। অতি সম্মান, মর্যাদার সাথে চাকুরী জীবন থেকে অবসরপ্রাপ্ত হয়েছে। এই সম্মান এবং মর্যাদা সবাই অর্জন করতে পারে না। আলহামদুলিল্লাহ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

Photos from Sharmin Akter's post 01/09/2022

০১-০৯-২০২২। আজ আমার বাবা সরকারি চাকরি Department of Public Health Engineering (DPHE) কার্যালয় থেকে অবসর প্রাপ্ত হলেন (এল,পি,আর)। দীর্ঘ ৩৫+ বছরেরও বেশি কর্মজীবনে ছিলেন। এত বছরের কর্মজীবনে আমার বাবা সৎ ভাবে নিজের দায়িত্ব পালন করে এসেছে। আজ পর্যন্ত কেউ একজন আমার বাবার বিরুদ্ধে কথা বলতে পারিনি। তার একমাত্র কারণ তিনি সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করে চলেছেন । নিজের কাজ সঠিক সময় করেছেন।
আমার বাবা আমাদের তিন ভাইবোন য়ের জন্য সবটুকু করেছে। যখন যা চেয়েছি তা দিয়েছে। কখনো কোন কিছুতে কষ্ট দেয়নি। ঈদে সবসময় আমাকে সবার আগে টাকা দিত মার্কেট করার জন্য।
আমি আমার বাবার একমাত্র মেয়ে হিসেবে কোন চাহিদা অপূর্ণতা রাখেনি। বাবাই হল একমাত্র রাজা যার রাজত্বে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। সকল মেয়ে তার স্বামীর কাছে রাজকন্যার সম্মান নাও পেতে পারে। কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে রাজকন্যা।আমার বাবা অফিসে খাবার দিলে নিজে না খেয়ে আমাদের জন্য নিয়ে আসতো।

বাবা সব সময় আমাদেরকে ভালো শিক্ষা দিয়ে এসেছে। আমরা কোন ভুল করলে শাসন করেছে কারণ একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন।
এই পৃথিবীতে বাবা-মার মত আপন আর কেউ নেই। কেন জানি বাবা-মাকে নিয়ে এখন আমার টেনশন হয়। আমার বাবা থাকে আমার বুকের ভিতর আর মা প্রতিটি নিঃশ্বাসে।
বাবা নাম উচ্চারিত হওয়ার সাথে যেকোনো বয়সী সন্তানের হৃদয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা-মা। এই দোয়া প্রার্থনা করছি।

31/07/2022

বর্তমান সময়ে সবচেয়ে ভালো পেজ রিবানা অর্গানিক পেজ থেকে দ্বিতীয়বার মতো ঈদ সালামি অফারে Goat's milk soap, Coconut oil, Olive oil কিনেছি। খুবই ভালো উপকার পাচ্ছি Saffron goats milk soap ব্যবহার করে। রিবানা পেজের প্রোডাক্ট একদম অর্গানিক হওয়াতে সব ধরনের স্কিনে ব্যবহার করা যায় কোনোরকম সাইডএফেক্ট ছাড়া। রিবানা পেজ এর সাথে যুক্ত আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে ও থাকবো।

11/06/2022

রিবানা অর্গানিক পেজ থেকে ঈদ সালামি অফারে saffron goats milk soap , castor oil কিনেছি। এই প্রথম রিবানা থেকে আমার শপিং । আশা করি দুটি প্রডাক্ট ভালো কাজ করবে। অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি বিউটি ব্লগার থেকে।

11/06/2022

What is content ??

কনটেন্ট শব্দের অর্থ বিষয়বস্তু। বর্তমানে ইন্টারনেটের যুগে বিভিন্ন কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো অনলাইনে প্রচার করার জন্য কনটেন্ট মার্কেটিং এর ব্যবহার করে থাকে। আর এই প্রক্রিয়াতে প্রডাক্ট, বিজনেস, সার্ভিস বা ব্র্যান্ডের উপর আর্টিকেল লেখা হয় ।

সহজ ভাষায় কনটেন্ট বলতে বোঝায় আপনি যা লিখছেন বা নিজের কৌশলের মাধ্যমে যেসব বিষয় বস্তু তৈরি করছেন সেটাকে এক সাথে কনটেন্ট বলা যেতে পারে।

উদাহরণস্বরূপ-আপনি যদি অভিজ্ঞতা ,জ্ঞান ,দক্ষতা মাধ্যমে যে কোন আর্টিকেল লিখেন সেটাই কনটেন্ট বলা যেতে পারে। ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং সেক্টরে অনেক তরুণ-তরুণী বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড এর প্রোডাক্ট এর উপর কনটেন্ট রাইটিং এর উপর কাজ করছে।

Photos from Sharmin Akter's post 09/06/2022

ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কি কি প্রয়োজন ?

১. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা - কাজ করার জন্য যা যা প্রয়োজন তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। একটি ভুল সিদ্ধান্তের জন্য আপনার জীবনে ব্যাপক ক্ষতি হতে পারে।

২. কৌশল - আপনি যদি একটু চালাক হন তাহলে সব সহজ। ফ্রিল্যান্সিং কোর্স করার পাশাপাশি গুগল, ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়।

৩. ইংরেজি জানা - ইংরেজি আন্তর্জাতিক ভাষা। বিভিন্ন দেশের মানুষের সাথে কথোপকথন করার জন্য ইংরেজি জানা বাধ্যতামূলক। আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন তাহলে এখন থেকেই ইংরেজি কে গুরুত্ব দিন।

৪. জ্ঞান ও দক্ষতা - ফ্রিল্যান্সিং কাজ করার ক্ষেত্রে দক্ষতার প্রয়োজন । আপনি যদি মোটামুটি বলেন তাহলে হবে না । আপনাকে বলতে হবে আমি এক্সপার্ট।

৫. কম্পিউটার বা ল্যাপটপ - ফ্রিল্যান্সিং করার জন্য প্রথম অস্ত্র আপনার ব্রেইন । আর দ্বিতীয় টি কম্পিউটার বা ল্যাপটপ । কারণ কম্পিউটার ছাড়া আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না।

৬. ইন্টারনেট কানেকশন - ইংরেজি ,কাজের দক্ষতা ও কম্পিউটার যতই থাকুক না কেন ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কারণ ফ্রিল্যান্সিং এর কাজগুলো অনলাইন ভিত্তিক।

৭. ধৈর্য - যে কোন কাজ করার ক্ষেত্রে ধৈর্য আবশ্যক। সবই শিখলাম, করলেন কিন্তু ধৈর্য নেই তাহলে হবে না। দুনিয়ার অধিকাংশ লোকই যেখানে 20 সেখানে 19 পর্যন্ত গিয়ে মুখ ফিরিয়ে নেয় ।কারণ তাদের ধৈর্য নেই। সফলতা আনার জন্য ধৈর্য্য থাকা প্রয়োজন।

উপরোক্ত বিষয়গুলো যদি আপনার থাকে সফলতা আপনি পাবেনই ইনশাআল্লাহ । তবে যে কোন কাজ করার ক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে । সবকিছু দেওয়ার মালিক আল্লাহ ।

23/05/2022

༆ #ফ্রিল্যান্সিং এ
এতটা গুরুত্ব কেনো? কেনো এর চাহিদা দিন দিন বাড়ছে? আপনি কি জানেন⁉️

🔰তাহলে আমি আপনাকে বলছি।
ফ্রিল্যান্সিং কি সেটা আপনি জানেন? জানেন না।

#ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা।
যেখানে কোনো বয়স বা আপনার অর্জন করা গাদা গাদা সার্টিফিকেট লাগে না। যেখানে আপনার প্রয়োজন হয় দক্ষতার। হ্যাঁ কাজ করার দক্ষতাই আপনার প্রয়োজন। আপনি যদি কাজে দক্ষ হতে পারেন তাহলে আমি আপনাকে বলবো ফ্রিল্যান্সিং হলো এমন একটা সেক্টর যেখানে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ও টাকা আয় করতে পারবেন।☺✌

কি বিশ্বাস হচ্ছে না? এটাই সত্যি। আমি আপনাকে লোভ দেখাচ্ছি না বা বানোয়াট ও কিছু বলছি না। যা সত্যি তাই বলছি। আপনার মত এমন মানুষই ফ্রিল্যান্সিং এ ঘুমিয়ে ঘুমিয়েই টাকা ইনকাম করে।

🔰এখন বলতে পারেন এত টাকা দিয়ে কি হবে? মরেই তো যাবো..!
তাহলে শুনুন,,,! মরে যাবে এই আশায় ইসলাম আপনাকে হালাল পথে টাকা ইনকাম করতে নিষেধ করে নি। শরীয়তে কোথাও বলা হয় নি যে এত টাকা ইনকাম করো না। বরং হালাল পথে রোজগার করতে বলা হয়েছে।

এবার বলবেন তাহলে বুঝলাম। কিন্তু এত টাকা দিয়ে কি হবে?
কেনো টাকা দিয়ে আজকের দুনিয়ায় কি না হয় বলুন...? টাকা হলে যে মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় তা কিন্তু না। খুঁজ নিয়ে দেখুন এখনো আল্লাহর রহমতে এমন ও ধনী ব্যাক্তি আছে যাদের আল্লাহ অধেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। কিন্তু তারা আল্লাহর দেয়া এসব নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে যায় নি।

🔰আরো বিষয় হলো টাকা যে শুধু দুনিয়াবি কাজে লাগে তা নয়।
কেনো জাকাত দিলে আপনার টাকা লাগবে না..⁉️
𑁍 হজ্ব করতে আপনার টাকা লাগবে না..⁉️
𑁍 সদকা করতে আপনার টাকা লাগবে না..⁉️
𑁍 কবরে যাওয়ার পর যে তিনটি আমল দুনিয়ায় থাকতে ও কাজে লাগে তার মধ্যে সদকায়ে জারিয়াহ একটি। তাহলে সদকায়ে জারিয়াহ রেখে যাওয়ার জন্য আপনার টাকা লাগবে না..⁉️

লাগবে।✅ অবশ্যই টাকা লাগবে। কিন্তু টাকা তো আল্লাহ আপনাকে আকাশ থেকে টুপ করে আপনার বিছানায় দিয়ে দিবেন না..!❗ আপনাকে ইনকাম করতে হবে। আপনাকে আল্লাহর আদেশ মেনে রাসুল (স) এর দেখানো পথে আয় করতে হবে। তাহলেই আপনি আপনার স্বপ্ন গুলো পূরন করতে পারবেন। রবের সন্তুষ্টির জন্য যে যে আমল গুলো করতে টাকার প্রয়োজন সেগুলো করতে পারবেন।🥰

🔰তো এখন কথা হলো যে খালি ফ্রিল্যান্সিং থেকেই আয় করতে হবে? অন্য ব্যবস্থায় হালাল ভাবে ইনকাম করা যাবে না?

অবশ্যই যাবে!

22/05/2022

# ফ্রিল্যান্সিং কি ?
ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হচ্ছে মুক্ত পেশা ।
অর্থাৎ মুক্তভাবে কাজ করে আয় করার পেশা ।
আর একটু ভাবে সহজ করে বললে , ইন্টারনেটের ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম কাজ করিয়ে নেয় । নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানো কে আউটসোর্সিং বলে ।
যারা আউটসোর্সিংয়ের কাজ করে দেয় তাদেরকে ফ্রিল্যান্সার বলে । যারা ফ্রিল্যান্সার তারা বিভিন্ন অনলাইন সোর্স থেকে কাজ খুঁজে নিয়ে নিজের ইচ্ছা মত কাজ করে । যারা এভাবেই স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং এর কাজ করে , তাদেরকে ফ্রিল্যান্সার বলে।

# উদাহরণস্বরূপ ,
আমরা যদি কোন কোম্পানিতে জব করতে চাই তাহলে সেখানে সর্বপ্রথম জবের জন্য এপ্লিকেশন করতে হয় । তার পর অ্যাপ্রুভ হলে আমরা সেখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেতনে সেই মালিকের হয়ে কাজ করি । কিন্তু ফ্রিল্যান্সিং হচ্ছে , আমরা কোন কোম্পানির কাজ করব কিন্তু তা হবে মুক্ত ভাবে , সেখানে কোনো নির্দিষ্ট সময় থাকবে না , আমরা আমাদের সময় সুযোগ ভাবে কাজ করব । আর কোনো বেতন বা সেলারি নির্দিষ্ট থাকবে না । আমরা যত সময় দিতে পারবো তত টাকা ইনকাম করতে পারব । এখানে কারও অধীনে থেকে কাজ করতে হবে না ।

#ফ্রিল্যান্সিং সেক্টর ,
বর্তমান সময়ে ফ্রিলান্সিং এর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে । বাংলাদেশের প্রায় ছয় লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে । যারা মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করছে । নিচের এই কয়েকটি সেক্টরে ফ্রিল্যান্সাররা বর্তমানে কাজ করে যাচ্ছে ,
১.ডিজিটাল মার্কেটিং
২. গ্রাফিক্স ডিজাইনার
৩. ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
৪. অ্যাফিলিয়েট মার্কেটিং
৫. এসইও
৬. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
৭. ডাটা এন্ট্রি

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Dhaka