Dr.Era

Dr.Era

Share

আমি ডা.নিশাত তাসনিম ইরা
এমবিবিএস,পিজিটি(গাইনি&অবস)
ডিওসি(ডার্মাটোলজি&ভিডি)
জিপিওসি(জিপি)
এস.এম.ও
গণস্বাস্থ্য কেন্দ্র।

07/05/2026

✅ ভেজা ত্বকে সাথে সাথে moisturiser লাগান—এতে স্কিনে আর্দ্রতা লক হয়.
✅ ফেসওয়াশ করার পর ৩০–৬০ সেকেন্ডের মধ্যে স্কিনে প্রোডাক্ট দিন—better absorption হয়.
✅ গরমে heavy cream বাদ দিয়ে gel-based moisturiser use করুন.
✅ বাইরে থেকে এসে সাথে সাথে মুখ ধুয়ে নিন—sweat + dirt জমতে দেবেন না.
✅ sunscreen শুধু বাইরে না—ঘরেও apply করুন.
✅ ঘাম হলে tissue দিয়ে ঘষবেন না—blot করুন.
✅ সপ্তাহে ১–২ দিন mild exfoliation—dead cell remove করে glow আনে.
✅ রাতে skincare skip করবেন না—even if tired.
✅ ঠান্ডা পানির splash দিন—instant fresh look দিবে।

Dr Nishat Tasnim Era

05/05/2026

কঠিন শোনাবে… কিন্তু সত্যিটা এটাই।

আপনাকে কেউ অবহেলা করছে না—
আপনি নিজেই নিজের মূল্য কমিয়ে দিচ্ছেন।

আপনি নিজেই নিজেকে এত সহজ করে ফেলেছেন
যে এখন আপনাকে পাওয়া খুব সস্তা হয়ে গেছে।

আপনি সবসময় available…
ডাকলেই হাজির…
না বলার ক্ষমতা নেই…
অপমান হলেও চুপ…
অবহেলা পেলেও থাকেন…

তাহলে বলুন—
কেন তারা আপনাকে দাম দেবে?

💔 আপনি নিজেকে “priority” না বানিয়ে
অন্যদের “option” হয়ে গেছেন।

💔 আপনি নিজের সময়ের কোনো মূল্য রাখেন না,
তাই কেউ আপনার সময়ের মূল্য দেয় না।

💔 আপনি নিজের সীমা নির্ধারণ করেন না,
তাই মানুষ আপনার সীমা ভেঙে ঢুকে পড়ে।

একটা কথা মনে রাখবেন—
পৃথিবী কখনো আপনাকে আপনার দেওয়া value-এর চেয়ে বেশি value দেয় না।

আপনি যদি নিজেকে সস্তা করে দেন…
পৃথিবী আপনাকে সস্তা হিসেবেই treat করবে।

👉 আপনি যদি ২৪ ঘন্টা available থাকেন,
তাহলে আপনার absence-এর কোনো মূল্য থাকবে না।

👉 আপনি যদি সবসময় “হ্যাঁ” বলেন,
তাহলে আপনার “না” বলার গুরুত্ব কেউ বুঝবে না।

👉 আপনি যদি সবকিছু সহ্য করেন,
তাহলে মানুষ ভাববে—
“এই মানুষটার সহ্য করার limit নাই!”

🔥 সত্যিটা হলো—

মানুষ আপনাকে আপনার behaviour অনুযায়ী treat করে।

আপনি যেভাবে নিজেকে present করেন,
পৃথিবী ঠিক সেভাবেই আপনাকে গ্রহণ করে।

তাই আজ একটা কঠিন প্রশ্ন—
আপনি কি সত্যিই নিজের মূল্য বুঝেন?

নাকি আপনি শুধু ভালো মানুষ হতে গিয়ে
নিজেকে cheap করে ফেলেছেন?

💯 ভালো হওয়া অপরাধ না…
কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে ভালো হওয়া—
এটা আত্মবিনাশ।

💯 নম্র হওয়া শক্তি…
কিন্তু নিজেকে ছোট করা দুর্বলতা।

💯 সাহায্য করা মহান…
কিন্তু নিজেকে শেষ করে দেওয়া—
এটা বোকামি।

আজ থেকে বদলান—

✔ নিজের সময়ের দাম নির্ধারণ করুন।
✔ প্রয়োজন ছাড়া সবার জন্য available থাকবেন না।
✔ “না” বলতে শিখুন—
এটা আপনার অধিকার।

✔ যেখানে আপনাকে respect করা হয় না,
সেখানে নিজেকে rare বানান…
অনুপস্থিত থাকুন।

কারণ…

যা সবসময় পাওয়া যায়,
তার কোনো মূল্য থাকে না।

আর যা সহজে পাওয়া যায়,
মানুষ সেটাকে হারানোর ভয় পায় না।

🔥 নিজেকে rare বানান…
নিজেকে valuable বানান…
নিজেকে এমন জায়গায় রাখুন—
যেখানে আপনাকে হারানোর ভয় থাকবে।

শেষ কথা—

আপনি যতটা নিজেকে মূল্য দেবেন,
পৃথিবী আপনাকে ঠিক ততটাই মূল্য দেবে।

তাই আজ একটা প্রতিজ্ঞা করুন—
“আমি আর নিজেকে সস্তা বানাবো না।”

02/05/2026

- একজন ডাক্তার অনলাইনে চিকিৎসা দেন বিকাশে টাকার বিনিময়ে।

- এটা ভালো না খারাপ সে বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটা গল্প শুনাই।

- এমবিবিএস পাশ করার পর ঢাকাতে একটা প্রাইভেট হাসপাতালের ইমার্জেন্সীতে চাকরী করতাম।

- আমার পরিচিত একজন আমাকে ফোন দিয়ে বললো তার বউ এর হাত কেটে গেছে।

- আমি হাসপাতালে আছি। আপনি ভাবীকে হাসপাতালে নিয়ে আসেন।

- ঘটনা হলো উনার বউ, উনার উপর রাগ করে নিজের হাত নিজে কেটেছেন।

- বললাম সেলাই করতে হবে।

- ভাই, ভালো #সুতা দিয়ে সেলাই করবেন .... যাতে দাগ না থাকে।

- আমি রিসেপশনের লোকটাকে ডেকে বললাম .... রুগী আমার পরিচিত। নূন্যতম কতো টাকা লাগবে আমি নিজে সেলাই করে দিলে? (কেননা খরচের পরিমাণ আগে বলে নিলাম যাতে পরে সমস্যা না হয়)

- স্যার, আপনার #প্রসিডিউর ফি বাদ দিলে ৭৫০ টাকা দিলেই হবে।

- আমার পরিচিত .... ৭৫০ না ৫০০ টাকা দিবে।

- আচ্ছা স্যার, আপনি যা বলেন।

- আমি প্রোলিন সূতায় কসমেটিক সেলাই দিয়ে প্রেসক্রিপশন লিখে দিলাম।

- প্রেসক্রিপশন হাতে নিয়ে যাওয়ার সময় বলে .... ভাই, আপনি যেখানকার ডাক্তার সেখানে আবার টাকা লাগে নাকি। আর ডাক্তারদের টাকার অভাব আছে নাকি?

- আমি লজ্জায় কিছু বলতে পারিনি।

- সেদিন ছিলো মাসের ৩০ তারিখ। আমার পকেটে #সর্বসাকুল্যে ৭৮০ টাকা ছিলো .... যা দিয়ে আরও ৩ দিন চলতে হবে, বেতন হওয়ার আগ পর্যন্ত।

- আমি নিজের পকেট থেকে ৫০০ টাকা দিয়ে বিল দিয়েছিলাম। ......
একটা বিষয় মনে রাখবেন, চিকিৎসা দেওয়া সেবা আবার এটা পেশাও।

- আমরা অনেকেই অন লাইনে বিনা মূল্যে চিকিৎসা দিয়ে থাকি। এটা আমাদের উদারতা ..... #দায়বদ্ধতা নয়।

- যারা এর জন্য ভিজিট রাখছে .... তারা আপনাকে উদারতা দেখায় নাই।

- এটা একটা সিম্পল হিসাব।।

02/05/2026

রোগের নাম - Recurrent UTI
(বারংবার ইউরিনে ইনফেকশন)

রোগের কারন, চিকিৎসা, প্রতিকার সবই আছে। তবে, আমাদের অতি পন্ডিত রোগী ম্যাডামদের এতোকিছু বোঝা, শোনা, করার টাইম নেই! আর, এদেশের কমার্শিয়াল গাইনি স্পেশালিষ্টদের রোগ ডায়গনসিস, কাউন্সিলিং, সময় নিয়ে যথাযথ পরামর্শ, করণীয় বোঝানোর দায় নেই!

Common Causes--

1. Inadequate Hydration (পর্যাপ্ত পরিমান পানি পান না করা)
শীত, গরম, যেকোনো ঋতু হোক আমাদের এডাল্ট সুস্থ শরীরে পানির চাহিদা সবসময়ই এক। গড়ে দিনে ৩-৩.৫ লিটার। এর চেয়ে কম খাওয়ার অভ্যাস হলে, খাবার হজম হবে না। এসিডিটি, কোষ্ঠকাঠিন্য বাড়বে। শরীরের তাপমাত্রা বাড়বে। ইউরিন ইনফেকশন হতেই থাকবে।

2. Bad Hygiene (সঠিক নিয়মে ইউরিন ও যোনিপথ শুকনো, পরিষ্কার না রাখা)
গরমের ঘামে, সুতি ছাড়া বিভিন্ন ধরনের পোষাক পরার অভ্যাস, দীর্ঘ সময় এক কাপড়ে থাকা। বদল না করা। আন্ডারগার্মেন্ট চেঞ্জ না করা। ক্লিন না করে বার বার ব্যবহার করা। স্রাবে ভেজা কাপড় ব্যবহার করা।
ইউরিন ক্লিয়ার করার পর পরিষ্কার কাপড়, টিসু দিয়ে পায়ুপথ থেকে যোনিপথ মুছে ফেলার অভ্যাস না করা। সবসময় যোনিপথ ভেজা থাকা। বারবার ইনফেকশন এর বড় কারন।

3. Frequent Sexual Exposure (মাত্রাতিরিক্ত যৌণ সংগম)
- বহুবার সম্ভোগ।
-- আগে ও পরে ইউরিন ক্লিয়ার না করা।
-- বিভিন্ন পার্টনার পরিবর্তন।
-- পার্টনার এর ইনফেকশন থাকা ও চিকিৎসা না করানো।
-- কন্ডোম ব্যবহার না করা।

4. Menopause (পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া)
৫০/৫৫ এর অধিক নারীদের জন্য এটা কমন। পিরিওড অফ হয়ে যাওয়ার সাথে সাথে নারী হরমোন শরীর থেকে কমে যেতে থাকে। যোনিপথে প্রয়োজনীয় জরুরি ব্যকটেরিয়া কমে যেতে থাকে। শুষ্ক যোনিপথ ইনফেকশন এর হার বাড়ায়।

5. Hormone Imbalances (শরীরে বিভিন্ন হরমোনের তারতম্য)
পলিসিস্টিক ওভারি রোগ।
হাইপো থাইরয়েড।
ইত্যাদি হরমোন রোগের রোগীরা বার বার ইনফেকশনে ভোগে বেশি।

6. Others Diseases -( অন্যান্য রোগ)
ডায়বেটিস (Type-2)
কিডনি রোগ।
মুত্রথলি, মূত্রনালীর বিভিন্ন পাথর, পলিপ ইত্যাদির কারনেও এসব রোগীরা বার বার ইউরিন ইনফেকশন আক্রান্ত হয়।

7. Residual Urine (প্রস্রাবের থলিতে ইউরিন রয়ে যাওয়া)
অনেকের'ই দ্রুত প্রস্রাবের বেগ হয়। কিন্তু তারা কখনই সম্পূর্ণ ক্লিয়ার করেনা। এতে ভেতরে যে ইউরিন জমে থাকে, তাতে বারবার সংক্রমণ হতে থাকে।

8. Antibiotic Resistant (কোনো এন্টিবায়োটিক কাজ না করা)
যত্রতত্র ডাক্তার দেখিয়ে, না দেখিয়ে।
ইউরিন কালচার টেস্ট না করিয়ে নিজ ইচ্ছামতো, যেকোনো অনভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে বার বার বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক সেবন। কিন্তু কখনোই কোর্স কম্পলিট না করা। এতে শরীরে সব ধরনের এন্টিবায়োটিক কাজ করা বন্ধ করে দেয়। ইনফেকশন হতেই থাকে।

তাই,
রোগ থাকলে সঠিক ডাক্তার খুঁজে বের করুন। যিনি কমার্শিয়াল কম, কাউন্সিলিং করেন বেশি। সব রোগের জন্য মেডিসিন নয়, নিয়ম মেনে চলার প্রয়োজন ও বেশি। আশা করি, ভুল থেকে শিক্ষা নেবেন।

সুস্থ থাকুন, ভালো থাকুন।
ডা. নিশাত তাসনিম ইরা।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00