Hill chakma& mussic video

Hill chakma& mussic video

Share

Photos from Hill chakma& mussic video's post 20/07/2022

পাহাড়ী ছাত্র পরিষদের ১ম বান্দরবান সরকারি কলেজ ছাত্র সম্মেলন সম্পন্ন।
--------------------------------

অদ্য ২০-০৭-২০২২ তারিখে ইউপিডিএফ(গণতান্ত্রিক) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,বান্দরবান জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় প্রতিনিধি টিটু চাকমার উপস্থাপনায় বান্দরবান সদর থানার সভাপতি সোহাগ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, শ্রী অমল কান্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য বরুন বিকাশ কার্বারি(গতি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার সংগ্রামী সভাপতি মংপ্রু মারমা(হেডম্যান) আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রহেল চাকমা ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শ্রী জেসলেন চাকমা মহোদয়।শুরুতেই জাতীয় ও দলীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সম্মেলনের প্রধান অতিথি ও সভাপতি মহোদয়।পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে এ যাবৎকালে আত্ননিয়ন্ত্রন অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং স্বাগত বক্তব্য প্রদান করেন জেলার সংগ্রামী সভাপতি শ্রী উচিং মারমা,সংহতি বক্তব্য রাখেন বান্দরবান সদর থানার সদস্য শ্রী হানুরং ত্রিপুরা এবং কেন্দ্রীয় সদস্য মন্টু চাকমা।
আরো বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি জেসলেন চাকমা,রহেল চাকমা,মংপ্রু মারমা,বরুণ বিকাশ কার্বারি(গতি), ও প্রধান অতিথি অমল কান্তি চাকমা প্রমূখ।
বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামে বর্তমানে সকালটা শুরু হয় জাতির ভাই হত্যার মধ্যদিয়ে শেষ হয় অনিশ্চিত জীবনযাপনের মধ্যদিয়ে।এমন এক পরিবেশ যখন পাহাড়ে সকল জাতিগোষ্টি নিরবে নিভৃত্তে নিপীড়নের শিকার হচ্ছি।জাতির এই ক্রান্তিলগ্নে দলীয় যে ঘুনেধরা নেতৃত্ত তা আজ পাহাড়কে তীব্রভাকে সংকটে ঠেলে দিচ্ছে যা কোনদিন উত্তরনের উপায় খুঁজে পাওয়া মুশকিল।
তাই পার্বত্য চট্টগ্রামে সকল সংকট মোকাবেলা করে বৃহত্তর জুম্ম ঐক্যতা অতিব জরুরী।
সমাজের, জাতির প্রয়োজনে যারা আজ ছাত্র সংগঠনে নেতৃত্ত দিচ্ছেন তাদের দৃঢ় শপথ নেওয়া উচিত জাতির দুর্দিনে উত্তরনের উপায় বের করা।পরে ক্যক্যছেইন মারমাকে সভাপতি, অরুন জ্যোতি তঞ্চঙ্গ্যাকে সাধারন সম্পাদক এবং অংঞোয়াই মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
সম্মলনের সর্বশেষ পর্যায়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,ইউপিডিএফ(গণতান্ত্রিক)কেন্দ্রীয় সভাপতি শ্রী দীপন চাকমা ২১ জন সদস্য বিশিষ্ট কমিটিকে শপথ বাক্য পাঠ করান পরবর্তীতে সভাপতি সোহাগ চাকমার সমাপনী বক্তব্যের মাধ্যমে বান্দরবান সরকারি কলেজ সম্মেলন সমাপ্তি ঘোষণা করেন।

19/07/2022

১৭ জুলাই ২০২২

ত্রিপুরা,ভারত

বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলা মাইসছড়ি জয়সেন কার্বারি পাড়াতে সেটেলার বাঙালি কর্তৃক পাহাড়ি বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর, লুটপাট প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্য চাকমা স্টুডেন্ট কাউন্সিলে বিক্ষোভ মিছিল...........

Photos from Hill chakma& mussic video's post 16/07/2022

খাগড়াছড়ির কৃতি সন্তান মিসেস বাসন্তি চাকমা এম.পি. ম্যাডামের মেয়ে মিমু চাকমা "Brunel University'' লন্ডন থেকে Media and Public Relations বিষয়ে ২য় মাষ্টার্স সম্পন্ন করেছেন।গতকাল তাদের কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে মিম চাকমা Bangladesh University Of Professionals (BUP) থেকে Development Studies নিয়ে ১ম মাষ্টার্স সম্পন্ন করেছেন।

মিমু চাকমা কে অভিনন্দন ও শুভকামনা রইল...!

Basanti Chakma MP

Photos from Hill chakma& mussic video's post 16/07/2022

দিন দিন সব প্রিয় মানুষ গুলো হারিয়ে যাচ্ছে😭
দেখা হবেনা আর তোর সাথে😭
চলে গেলি যে আমাদের ছেড়ে না ফেরার দেশে😭
যেখানে থাকিস ভালো থাকিস অতীতে এবং বর্তমানে আমি যতটুকু পূণ্য অর্জন করেছি সমস্ত পূণ্য রাশি তোর উদ্দেশ্যে আমি দান করছি। যেন স্বর্গবাসী হয়ে পুনর্জন্মে দীর্ঘ আয়ু জন্মলাভ হয়।

Photos from Hill chakma& mussic video's post 16/07/2022

১৪ জুলাই ২০২২

লামা সরই ইউনিয়নের ত্রিপুরা ও ম্রো পাড়াবাসীদের ভূমি রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক রংধজন ত্রিপুরার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে গনতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছে....!

Photos from Hill chakma& mussic video's post 11/07/2022

০৮ জুলাই ২০২২
চেরাগি মোড়,চট্টগ্রাম

অবিলম্বে হামলা ও অগ্নিসংযোগের সাথে জড়িত সেটেলাদের গ্রেফতার ও বিচার কর...!

খাগড়াছড়ি মহালছড়ির জয়সেন পাড়ায় সেটলার কর্তৃক পাহাড়িদের গ্রামের হামলা ও ৩৭ টি ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন, চট্টগ্রাম মহানগর শাখা।

11/07/2022

✅অসাধারণ প্রতিভা “সানি চাকমা” বোনটির জন্য রইল অনেক শুভ কামনা💖
✅Many good wishes for the extraordinary talent for "Sani Chakma" Sister💖
✅Real Talents Martial Art Student in Rangamati

08/07/2022

আমাদের আদিবাসী মেয়েদের চোখে কী এগুলো পরে না তবু,,, বাঙালিদের সাতে লিপত হয়,,,,
সবার মতামত চায়🙏🙏🙏
Follow share resend me❓

Photos from Hill chakma& mussic video's post 07/07/2022

মহালছড়িতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ

মানিকছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়ায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে পাহাড়িদের বাড়িঘরে সেটলার হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই ২০২২) সকাল ১১টায় ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর যৌথ ব্যানারে মানিকছড়ি উপজেলা সদরের জামতলি এলাকায় এ বিক্ষোভ ও গণসমাবেশের আয়োজন করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র মানিকছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক অংক্য মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র মানিকছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক অংসালা মারমা, হিল উইমেন্স ফেডারেশনের মানিকছড়ি থানা শাখা আহ্বায়ক মিতু মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সভাপতি অংচাই রোয়াজা প্রমুখ।

বক্তারা মাইসছড়ির জয়সেন পাড়ায় পাহাড়িদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে যেভাবে পাহাড়িদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তা বড়ই উদ্বেগের বিষয়। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর ভূমিকা এমনিতে প্রশ্নবিদ্ধ। তারা নিরাপত্তার নামে পাহাড়িদের ওপর নিপীড়ন-নির্যাতন, হয়রানি, ভূমি বেদখল ও পাহাড়ি উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হামলাকারী সেটলারদের নিবৃত্ত করা হলে মাইসছড়িতে ঘরবাড়িতে তারা অগ্নিসংযোগ করার সুযোগ পেতো না।

বক্তারা পাহাড়িদের ওপর জুলুম, অন্যায়-অবিচার বন্ধের দাবি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপন করতে চাইলে সরকারকে পাহাড়িদের বিরুদ্ধে চলমান নিপীড়ন-নির্যাতন, খুন-গুম, অন্যায় ধরপাকড়, ভূমি বেদখল-উচ্ছেদ বন্ধ করতে হবে। তার জন্য সেনা শাসন প্রত্যাহার ও সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে ফিরিয়ে নিতে হবে।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র-যুব-নারী সমাজ সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মাইসছড়িতে পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সেটলারদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Share... follow 🙏

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Khagrachuri
Dhaka
09876543321