Natural Cure Yoga Club NCYC

Natural Cure Yoga Club NCYC

Share

এক ঘন্টার ব্যায়াম �
সারাদিনের আরাম �
সুষম খাদ্য🥝কোয়ালিটি ঘুম শেষে🧘চলুন ভোরের আলোয় সুস্বাস্থ্যে।

18/10/2023

মেরুদণ্ডের জন্য কিছু কার্যকরী ব্যায়াম রয়েছেই, রয়েছে তার জন্য কিছু টিপস। এর মধ্যে অত্যন্ত কার্যকরী একটি ব্যায়াম হলো স্ট্রেচিং। নিয়মিত স্ট্রেচিং করলে মেরুদণ্ডের যেকোনো সমস্যা দূর করা সহজ হয়। তাই নিয়মিত এই ব্যায়াম করুন। সম্ভব হলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যায়াম করুন। আমাদের মাঝে instructor হিসেবে Dr. Ataur rahman সাহেব তো আছেই, চলে আসুন ব্যায়ামে।
👉🏻ওজন নিয়ন্ত্রণেরাখার অনেকগুলো সুবিধা রয়েছে। আমাদের মেরুদণ্ড ভালো রাখতেও ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। কারণ ওজন যত বাড়বে, আপনার মেরুদণ্ডের সমস্যাও তত বাড়তে থাকবে। সেইসঙ্গে মেরুদণ্ড ভালো রাখার জন্য খেতে হবে স্বাস্থ্যকর খাবার।
👉🏻ধূমপান
করার অভ্যাস মোটেই উপকারী নয়। এটি শরীরে বিভিন্ন সমস্যা ডেকে আনে। ধূমপান করলে তা মেরুদণ্ডের জন্যও অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই মেরুদণ্ডের সব ধরনের সমস্যা এড়াতে ধূমপানের অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে। এতে মেরুদণ্ডের পাশাপাশি ভালো থাকবে আপনার শরীরও।👉🏻ইয়োগা:
নিয়মিত ইয়োগা করলে তার সুফল পাবেন দ্রুতই। এই ব্যায়ামের অভ্যাস আপনার মেরুদণ্ড সুস্থ রাখতে কাজ করবে। মেরুদণ্ডের যেকোনো ব্যথা দূর করার কাজে ইয়োগা কার্যকরী। তাই নিয়মিত এই ব্যায়াম করতে পারেন।

19/09/2023

কোমর ব্যাথার মুক্তিতে ব্যায়াম করুন সুস্থ থাকুন।
Natural Cure Yoga Club (NCYC) আছে আপনার সাথে -
১. সমতল হালকা নরম বিছানায় চিত হয়ে শুয়ে দুই হাত শরীরের দুই পাশে রেখে দুই পা সোজা করে শুতে হবে। এরপর হাঁটু ভাঁজ না করে এক পা ওপরের দিকে তুলুন যত দূর সম্ভব। ১০ সেকেন্ড পা তুলে রাখতে হবে বা ১০ গোনা পর্যন্ত পা তুলে রাখতে পারেন। একইভাবে অপর পা ওপরে তুলুন এবং একই সময় নিন।
২.এবার একইভাবে হাঁটু ভাঁজ না করে একসঙ্গে দুই পা তুলতে হবে এবং একই সময় নিন।
৩. এবার এক হাঁটু ভাঁজ করে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে হাঁটুকে বুকে লাগানোর চেষ্টা করুন। এভাবে ১০ সেকেন্ড পার করুন। একইভাবে অপর হাঁটু বুকে লাগাতে হবে এবং একই সময় পার করুন।
৪. এবার একসঙ্গে দুই হাঁটু ভাঁজ করে দুহাতে জড়িয়ে বুকে লাগান।
৫. সর্বশেষ ধাপটি হলো দুই পা সোজা করে পায়ের পাতার দিকে সটান করে ১০ সেকেন্ড রাখুন।
প্রতিটি ধাপ ১০ সেকেন্ড দীর্ঘায়িত করুন বা ১০ গোনা পর্যন্ত করুন।
এই ধাপগুলো অনুসরণ করে দু-তিনবার সকাল-রাতে করলে—যা কোমরের মাংসপেশির প্রদাহ কমায় ও শক্তিশালী করে তোলে। ✍🏻 Sarowar alam
ব্যায়াম পরিচালনায় 💪🏻Dr. Ataur Rahman

14/09/2023

"কিডনির শত্রু যে সব খাবার"
মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। এই অঙ্গটি মূত্র তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন হরমোন তৈরি, ব্লাড প্রেশার নিয়ন্ত্র সহ একাধিক জরুরি কাজ সামলায়। তাই তো কিডনির স্বাস্থ্যের দিকে নজর দিতেই হবে। নচেৎ শরীরের হাল বেহাল হতে সময় লাগবে না।

তাই আর দেরি না করে ঝটপট কিডনির স্বাস্থ্যের 📌বারোটা বাজানো এমনই ৫ অতি পরিচিত খাবার সম্পর্কে জেনে নিন।

কোল্ড ড্রিংকস_
এই পানীয়ে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস যা কিনা সরাসরি কিডনির ক্ষতি করে। এছাড়া এইসব পানীয়ে থাকা অতিরিক্ত মিষ্টিও কিন্তু কিডনির বারোটা বাজানোর ক্ষমতা রাখে।

প্রসেসড মিট _
প্রসসেড মিট হল একাধিক ক্ষতিকর উপাদানের ভাণ্ডার। এমনকি এতে মেশানো থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম যা কিনা কিডনির হাল বেহাল করার কাজে সিদ্ধহস্ত। তাই তো ফেরাতে কিডনির হাল হট ডগ, বেকন, সসেজের মতো প্রসেসড মিট খাওয়ার লোভ ছাড়তে হবে।

আলু_
​আলু এবং মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আর অত্যধিক পটাশিয়াম কিন্তু কিডনির জন্য বেজায় খারাপ। বিশেষত, ইতিমধ্যে কিডনি ডিজিজে ভুক্তভোগীদের জন্য হাই পটাশিয়াম ফুড হল বিষের সমান।

ফাস্টফুড_
নিয়মিত বিরিয়ানি, রোল, চাউমিন, মোমো খাওয়ার অভ্যাস রয়েছে নাকি? উত্তর হ্যাঁ এখনই সাবধান হোন। কেননা, এইসব মুখোরোচক ফাস্টফুডে রয়েছে অত্যাধিক পরিমাণে ফ্যাট, সোডিয়াম এবং ক্যালোরি, যা কিনা কিডনির স্বাস্থ্যের বারোটা বাজাতে পারে।

মদ্যপান_
মদের নেশা সর্বনাশা। বিশেষত, কিডনির বারোটা বাজানোর কাজে এর জুড়ি মেলা ভার। তাই যেন তেন প্রকারে মদ্যপান কমাতে হবে। এতেই বৃক্কের বেহাল দশা শুধরে যাবে।

ঠিক একই ভাবে ধূমপানও সরাসরি কিডনির ক্ষতি করে।

10/09/2023

সকালের ব্যায়াম বেশি উপকারী ও অন্যান্য

• সকালে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ে। এ সময় ব্যায়াম করলে পেশিগুলো শক্তিশালী হয় ও সকালে ব্যায়াম করলে রাতে ভালো ঘুম হয়।

• সকালের স্নিদ্ধ বাতাস থেকে অক্সিজেন হৃিপণ্ডে পৌঁছে রক্ত বিশুদ্ধ করে এবং অক্সিজেনসমৃদ্ধ রক্ত মস্তিষ্কে সরবরাহ করে। ফলে মস্তিষ্ক সচল থাকে, ডিমেনশিয়া প্রতিরোধ করে, স্মরণশক্তি বৃদ্ধি করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।

• সকালে হাঁটাহাঁটির ফলে যে ঘাম বের হয় তাতে ত্বকের লোমকূপগুলো খুলে যায় এবং শরীরের দূষিত পদার্থগুলো ঘামের মাধ্যমে দ্রুত বের হয়। ফলে ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় দেখায়। তারুণ্য ধরে রাখতে সকালের ব্যায়াম বিশেষ উপযোগী।

• দৌড়, জগিং, ফ্রি হ্যান্ড বা জিমে গিয়ে যা-ই হোক না কেন, সকালে কমপক্ষে ৪০ মিনিটের ব্যায়াম পুরো দিনের ব্যায়ামের চাহিদা মেটায়। সারা দিনের কর্মক্ষমতা বজায় থাকে।

23/08/2023

সুস্থ দেহে, সুস্থ মন
ভালো থাকুন আজীবন।

"নিয়মিত ব্যায়াম করি - রোগ মুক্ত জীবন গড়ি, ওষুধ মুক্ত পৃথিবী গড়ি"

21/08/2023

শারীরিক সুস্থতায় ব্যায়াম করুন💪
চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে, চলে আসুন ভোরে 👉🏻

19/08/2023

"এক ঘন্টার ব্যায়াম, সারাদিনের আরাম"🧘🏻
💪ব্যায়াম করুন, সুস্থ ও সতেজ থাকুন।
💚ভালোবাসি, ভালো থাকি;পরিবেশ'টা সুন্দর রাখি।
🍉🥝🥥🍌🥬সুখাদ্য, সুচর্চা। সুনিদ্রায়- শরীরচর্চায়- ভালো থাকুন, ভালোবাসুন।

🏋️স্বাস্থ্য সচেতন সবার জন্যে উম্মুক্ত, আপনিও আসুন🏃

✍️ Sarowar Alam
ন্যাচারাল কিউর ইয়োগা ক্লাব
Vorer Pakhi Express

10/08/2023

লাইফস্টাইল (বদলে ফেলুন নিজেকে)
আপনার ইচ্ছা থাকলেই একজন ভালো গুণ সম্পন্ন মানুষ হতে পারেন। তবে কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে থাকলে একজন ভালো মানুষ হতে পারেন সেগুলো চিহ্ণিত করতে পারেন আগে।
কিছু টিপস্ ✍🏻sarowar alam

💪🏻নিজেকে ভালোবাসতে শিখুন/জানতে হবে -
💪🏻নিজের দূর্বলতা স্বীকার করুন
💪🏻ইতিবাচক চিন্তা করুন
💪🏻রাগ দমন করুন
💪🏻পরমতসহিষ্ণু হোন
💪🏻বিনয়ী ও মার্জিত হোন
💪🏻অন্যকে সহযোগী ও সহানুভূতিশীল হোন
💪🏻পরশ্রীকাতরতা ত্যাগ করুন
💪🏻সর্বদা অজুহাত নয়, সত্য স্বীকার করুন।

ধর্মীয় মূল্যবোধ ও বিধি বিধান মেনে চলুন এবং নিয়মিত ব্যায়াম করুন, সুখাদ্য আর সম্মিলিত শরীর চর্চা আপনার জীবন বদলে দেবে। চলে আসুন আমরা আছি আপনার অপেক্ষায় -

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

স্বাধীনতা স্মরনী, রজনীগন্ধা সুপার মার্কেট, কচুক্ষেত, ঢাকা ক্যান্টনমেন্ট
Dhaka
1206