Dr. Md Abdus Samad

Dr. Md Abdus Samad

Share

MBBS (সোহরাওয়ার্দী )
PGT(মেডিসিন)
FCPS - FP(চর্ম ও যৌন )
Shaheed Suhrawardy Medical College Hospital,Dhaka

Photos from Dr. Md Abdus Samad's post 09/07/2026

দ্রুতবীর্যপাত (Premature Ej*******on): লজ্জার নয়, চিকিৎসাযোগ্য একটি সমস্যা।

অনেক পুরুষই দ্রুতবীর্যপাতের সমস্যায় ভোগেন, কিন্তু লজ্জা বা সংকোচের কারণে চিকিৎসকের কাছে যেতে চান না। অথচ এটি একটি চিকিৎসাযোগ্য যৌন সমস্যা।

দ্রুতবীর্যপাত কী?
যখন বারবার প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং এতে ব্যক্তি বা দম্পতির মানসিক অস্বস্তি বা সম্পর্কের সমস্যা তৈরি হয়, তখন তাকে দ্রুতবীর্যপাত বলা হয়।

সম্ভাব্য কারণ:
১)মানসিক চাপ, উদ্বেগ বা পারফরম্যান্স নিয়ে ভয়
২)সম্পর্কজনিত সমস্যা
৩)ডায়াবেটিস, প্রোস্টাটাইটিস, থাইরয়েডের সমস্যা বা স্নায়বিক রোগের মতো কিছু শারীরিক কারণ
৪) হরমোনজনিত সমস্যা
৫) কিছু ক্ষেত্রে অন্য রোগের প্রভাব

চিকিৎসা কী?
১)সঠিক মূল্যায়নের মাধ্যমে কারণ নির্ণয়
২)কাউন্সেলিং ও আচরণগত (Behavioral) কৌশল
৩)প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ
৪) দাম্পত্য জীবনে খোলামেলা যোগাযোগ

মনে রাখবেন, দ্রুতবীর্যপাত কোনো দুর্বলতার পরিচয় নয়। এটি একটি চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত সমস্যা, যার কার্যকর চিকিৎসা রয়েছে। সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ দাম্পত্য জীবন উপভোগ করুন

ডা. মো আব্দুস সামাদ
এমবিবিএস (ঢাকা)
পিজিটি(মেডিসিন)
এফসিপিএস -এফপি(চর্ম ও যৌন)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাস্পাতাল,ঢাকা

চেম্বার :ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল রোড, চুয়াডাঙ্গা।
প্রতি শুক্রবার :সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত

09/07/2026

অনেকেই এটিকে ফাংগাল ইনফেকশন বা ভিটামিনের অভাব মনে করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি একটি Autoimmune রোগ, যেখানে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুলবশত চুলের ফলিকলকে আক্রমণ করে।

>লক্ষণ :
১)মাথা বা দাড়িতে হঠাৎ গোলাকার টাকের দাগ
২) আক্রান্ত স্থানে সাধারণত ব্যথা বা চুলকানি থাকে না
৩) ত্বক মসৃণ দেখায়
৪)কখনও ভ্রু বা চোখের পাপড়ির চুলও আক্রান্ত হতে পারে

>জানা প্রয়োজন :
১)এটি ছোঁয়াচে নয়।
২) নাপিতের ব্লেড, চিরুনি বা স্পর্শের মাধ্যমে ছড়ায় না।

>চিকিৎসা রোগের তীব্রতা, বয়স এবং আক্রান্ত স্থানের ওপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা হয়।

>সঠিক চিকিৎসায় চুল আবার গজিয়ে আসে। তাই দেরি না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ডা. মো আব্দুস সামাদ
এমবিবিএস (ঢাকা)
পিজিটি(মেডিসিন)
এফসিপিএস -এফপি(চর্ম ও যৌন)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাস্পাতাল,ঢাকা

30/06/2026

📢 বিশেষ ঘোষণা

🕒 রোগী দেখার সময় পরিবর্তন:
এখন থেকে ডা. আব্দুস সামাদ বুধবারের পরিবর্তে প্রতি শুক্রবার চেম্বার করবেন।

চেম্বারের ঠিকানা:
ইউনিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
সদর হাসপাতাল রোড, চুয়াডাঙ্গা।

17/06/2026

পায়ের তলায় অসংখ্য ছোট ছোট গর্তের মতো দাগ, দুর্গন্ধ এবং অতিরিক্ত ঘাম pitted keratolysia রোগের লক্ষণ হতে পারে। এটি একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা সাধারণত দীর্ঘ সময় জুতা পরা এবং অতিরিক্ত ঘামের কারণে হয়ে থাকে।

-পা পরিষ্কার ও শুকনো রাখুন
-প্রতিদিন মোজা পরিবর্তন করুন
-বায়ু চলাচল করে এমন জুতা ব্যবহার করুন

সমস্যাটি দীর্ঘদিন থাকলে বা বাড়তে থাকলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। সঠিক চিকিৎসায় রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

26/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২৬/০৫/২০২৬ তারিখ থেকে চেম্বার বন্ধ থাকবে। আগামী ০৩/০৬/২০২৬ তারিখ থেকে যথারীতি চেম্বার কার্যক্রম পুনরায় চালু হবে।

ডা. মোঃ আব্দুস সামাদ
MBBS (ShSMC)
PGT (Medicine)
FCPS-FP (Skin & VD)
Shaheed Suhrawardy Medical College Hospital, Dhaka

ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল রোড, চুয়াডাঙ্গা
সিরিয়াল:০১৩৪২৫৬২০৮৫

18/05/2026

How to reduce the modifiable risk of High Blood Pressure:

1.Reduce salt intake
2.Eat more fruits and vegetables
3.Exercise regularly
4. Maintain a healthy body weight
5.Avoid smoking and to***co
6. Avoid alcohol
7.Manage stress effectively
8.Get adequate sleep and rest
9.Check blood pressure regularly

16/05/2026

প্রিয় জবিয়ান,
ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে।

03/05/2026

What is the diagnosis?

N.B:The Answer will be disclosed tomorrow.

01/05/2026

Milking Test of Vein

A simple clinical examination for detecting SVC/IVC obstruction

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Hatirpool
Dhaka