Gorgeous Products

Gorgeous Products

Share

Take the Right Decision, Take the Right Product.

01/06/2025

কেমিক্যাল মুক্ত রাজশাহীর ভালো মানের আম খুচরা ও পাইকারি নিতে চাইলে সরাসরি যোগাযোগ করুন ০১৭৫৭৪৪৫৫৬৫ (হোয়াটসঅ্যাপ)।

Photos from Gorgeous Products's post 31/05/2025

আসসালামুআলাইকুম ধামাকা ধামাকা!!
রাজশাহীর হিমসাগর আম, বাজারে এসেছে।।
১০০% গ্যারান্টি, আমে কোন ফরমালিন পাবেন না।।
অরজিনালি রাজশাহীর আম পাবেন।।

বড় হিমসাগর আম (ভিআইপি):

১০ কেজি আমের দাম ৮৫০ টাকা।
আম প্যাকেজিং খরচ (ক্যারেট, পেপার, দড়ি এবং অন্যান্য খরচ) মোট ২০০ টাকা।
কুরিয়ার খরচ (১০*১৫) ১৫০/-।
মোট টাকা: (৮৫০+২০০+১৫০)=১২০০/-।

২০ কেজি আমের দাম ১৭০০ টাকা।
আম প্যাকেজিং খরচ (ক্যারেট, পেপার, দড়ি এবং অন্যান্য খরচ) মোট ২০০ টাকা।
কুরিয়ার খরচ (২০*১৫) ৩০০/-।
মোট টাকা: (১৭০০+২০০+৩০০)=২২০০/-।

মাঝারি হিমসাগর আম:

১০ কেজি আমের দাম ৭০০ টাকা।
আম প্যাকেজিং খরচ (ক্যারেট, পেপার, দড়ি এবং অন্যান্য খরচ) মোট ২০০ টাকা।
কুরিয়ার খরচ (১০*১৫) ১৫০/-।
মোট টাকা: (৭০০+২০০+১৫০)=১০৫০/-।

২০ কেজি আমের দাম ১৪০০ টাকা।
আম প্যাকেজিং খরচ (ক্যারেট, পেপার, দড়ি এবং অন্যান্য খরচ) মোট ২০০ টাকা।
কুরিয়ার খরচ (২০*১৫) ৩০০/-।
মোট টাকা: (১৪০০+২০০+৩০০)=১৯০০/-।

ছোট হিমসাগর আম:
১০ কেজি আমের দাম ৫৫০ টাকা।
আম প্যাকেজিং খরচ (ক্যারেট, পেপার, দড়ি এবং অন্যান্য খরচ) মোট ২০০ টাকা।
কুরিয়ার খরচ (১০*১৫) ১৫০/-।
মোট টাকা: (৫৫০+২০০+১৫০)=৯০০/-।

২০ কেজি আমের দাম ১১০০ টাকা।
আম প্যাকেজিং খরচ (ক্যারেট, পেপার, দড়ি এবং অন্যান্য খরচ) মোট ২০০ টাকা।
কুরিয়ার খরচ (২০*১৫) ৩০০/-।
মোট টাকা: (১১০০+২০০+৩০০)=১৬০০/-।

যোগাযোগ : ০১৭৫৭৪৪৫৫৬৫ (whatsapps), অথবা পেজে মেসেজ করতে পারেন, অথবা পোস্টে কমেন্ট করতে পারেন।।

Photos from Gorgeous Products's post 16/05/2025

আসসালামুআলাইকুম,
আমের দেশ রাজশাহী।
আম খুবই সুস্বাদু ফল।
আম ভালো লাগেনা, এমন মানুষ পাওয়া ভার।
জাতীয় ফল কাঁঠাল হলেও,
ফলের মাঝে আম, আমরা বাঙালি হিসাবে সবচেয়ে বেশি গ্রহণ করে থাকি।
বাঙালিআনার মাঝে, আত্মীয়দের কে আম খাওয়ার দাওয়াত একটা রীতিতে পরিনত হয়ে আছে প্রাচীন কাল থেকেই।
ছোটবেলায় আমরা কম বেশি সবাই মামার বাড়িতে, আম-দুধ ভাতের দাওয়াত খেয়েছি।

" তাই তাই তাই
মামা বাড়ি যাই
মামা দিল দুধ ভাত
পেট ভরে খাই
মামি এলো লাঠি নিয়ে
পালাই পালাই।"

যাদেরকে একটু হলেও ছোটবেলার কথা মনে করাতে পেরেছি। দয়া করে পোস্ট এবং পেজে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ☺️☺️

রাজশাহীর ১০০% ফরমালিন মুক্ত আম ডেলিভারি করা হবে।

১. হিমসাগর / খিরসাপাতঃ বড় আম, মাঝারি আম।
২. ল্যাংড়াঃ বড় আম, মাঝারি আম।
৩. গোপালভোগঃ বড় আম, মাঝারি আম।
৪. আম্ররুপালিঃ বড় আম, মাঝারি আম।
৫. লখনা/ লক্ষণভোগ
৬. গুটি আম।
ইনশাল্লাহ্ ৩০/০৫/২০২৫ এর মাঝে বাজারে চলে আসবে।।
১০০% ফরমালিন মুক্ত রাজশাহীর আম পেতে পেজ ফলো লাইক দিয়ে রাখতে পারেন।।

অশেষ ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। ❤️❤️❣️❣️❣️

20/06/2022

Fantastic Skills 😱😱

Photos from Gorgeous Products's post 16/06/2022

আমের দেশ রাজশাহী।
আম খুবই সুস্বাদু ফল।
আম ভালো লাগেনা, এমন মানুষ পাওয়া ভার।
জাতীয় ফল কাঁঠাল হলেও,
ফলের মাঝে আম, আমরা বাঙালি হিসাবে সবচেয়ে বেশি গ্রহণ করে থাকি।
বাঙালিআনার মাঝে, আত্মীয়দের কে আম খাওয়ার দাওয়াত একটা রীতিতে পরিনত হয়ে আছে।
ছোটবেলায় আমরা কম বেশি সবাই মামার বাড়িতে, আম-দুধ ভাতের দাওয়াত খেয়েছি।

" তাই তাই তাই
মামা বাড়ি যাই
মামা দিল দুধ ভাত
পেট ভরে খাই
মামি এলো লাঠি নিয়ে
পালাই পালাই।"

যাদেরকে একটু হলেও ছোটবেলার কথা মনে করাতে পেরেছি। দয়া করে পোস্ট এবং পেজে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ☺️☺️

রাজশাহীর ১০০% ফরমালিন মুক্ত আম ডেলিভারি করা হয়।

১. হিমসাগর / খিরসাপাতঃ বড় আম, মাঝারি আম।
২. ল্যাংড়াঃ বড় আম, মাঝারি আম।
৩. গোপালভোগঃ বড় আম, মাঝারি আম।
৪. আম্ররুপালিঃ বড় আম, মাঝারি আম।
৫. লখনা/ লক্ষণভোগ
৬. গুটি আম।

অর্ডার করুনঃ
তালুকদার নাঈম
📲 ০১৭৫৭৪৪৫৫৬৫ ( হোয়াটসঅ্যাপ, ইমু, কমেন্ট, ম্যাসেজ করুন পোস্ট এ)
অশেষ ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। ❤️❤️❣️❣️❣️

Photos from Gorgeous Products's post 13/06/2022

চাঁপাই’র বাজারে বাহারি জাতের আম, দামও চড়া
নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত: ১০ জুন ২০২২

আমের জেলা চাঁপাইনবাবগঞ্জের বাজারে গুটিসহ অনেক বাহারি জাতের আম আসতে শুরু করেছে। তবে বাজারে আম কম হওয়ায় দামও চড়া। এ জেলায় অনেক জাতের আম চাষাবাদ করা হয়।

শুক্রবার (১০ জুন) সকালে কানসাটের আম বাজারে ১৫-২০ রকমের আম দেখতে পাওয়া যায়। সেগুলো হলো- গোপালভোগ, মধু চুষকী, বৃন্দাবনি, লখনা, ক্ষিরশাপাত, ক্ষুদি খিরশা, বাতাসা, বোম্বাই সুন্দরী, বৈশাখী, বোগলাগুটি, মালভোগ, কালুয়া, কালিভোগ, গুটি ল্যাংড়া, চালতা গুটি, সুন্দরী, গোলাপবাস, ল্যাংড়া, রাজভোগ, কালিভোগসহ আরও কয়েক রকমের আম।



পথচারিরা আম কিনুক আর না কিনুক অপরিচিত আমের দেখা পেলেই বিক্রেতাকে আমের নাম ও দাম জিজ্ঞাসা করছেন।

মাইনুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, এবার বাগানে আম কম। যে আমগুলো বাজারে উঠেছে সেগুলোও এখন পর্যাপ্ত নাই। আকস্মিক ঝড়ে গাছে কিছু আমের ক্ষতি হয়েছে। অনেক গাছ উপড়ে গেছে, পড়েও গেছে। ফজলি আশ্বিনা আমের ব্যাপক ক্ষতি হয়েছে।



আব্দুর রশিদ নামের আরেক ব্যবসায়ী বলেন, গত বছরের তুলনায় এবার আমের দাম অনেক। গত বছর গোপালভোগ আম ৯০০ থেকে ১২০০ টাকা মণে বিক্রি হয়েছে। কিন্তু এবার আমের রকমভেদে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত মণ বিক্রি হচ্ছে। গত বছরে গুটি জাতের আমগুলো ৬০০ থেকে ৮০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। কিন্তু এবার দাম বেড়ে মণ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১৫০০ টাকায়। গতবারে ক্ষিরশাপাত আম ১৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হলেও এবার শুরু থেকে মণ ২৫০০-৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। আর আকারে বেশ বড় আর গোলগাল ক্ষিরশাপাতগুলো ৪০০০ টাকা মণেও বিক্রি হচ্ছে।

মৌসুমের প্রথম থেকে বাজারে আমের দাম বেশি পাওয়ায় খুশি জেলার বাগান মালিকসহ ব্যবসায়ীরা। কিন্তু হতাশার সুর শোনা যাচ্ছে ব্যাপারীদের কন্ঠে। তাদের দাবি কানসাটে আমের দাম নাগালের বাইরে। অধিক দামে আম কিনে, পুঁজির টাকা উঠাতে হিমশিম খেতে হচ্ছে।



ঢাকা থেকে এসেছেন ব্যাপারী শামসুল আলম। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আম কিনে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করবেন। তিনি বলেন, এবার আমের দাম প্রথম থেকে বেশি। ৮০-৮৫ টাকা কেজি দরে যদি এখানেই আম কিনি, বাইরে গিয়ে কত দামে বেচবো।

ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, গত কয়েক বছর ধরে আমের ভরা মৌসুমে ছিলো রমজান মাস। এ মাসে আম খাওয়ার চাহিদা না থাকায় দাম বাড়েনি। এবার আমের মৌসুমে রমজান মাস নেই। তাই এবার আমের দাম চড়া।



চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার আমের দাম বেশি। আমের ভালো দাম পাওয়ায় খুশি আমচাষিরা। আম রপ্তানিতে ব্যবসায়ীদের সাহায্য করছেন বলেও জানান এ কর্মকর্তা।

সূত্রঃ চাপাইনবয়াবগঞ্জ সংবাদ

Photos from Gorgeous Products's post 11/06/2022

১০০% রাজশাহীর ফরমালিন মুক্ত আম খেতে চাইলে, দেরি না করে এখুনি অর্ডার করুন।।

লাল সালু পাকা আম,
কুড়ে যদি পাইতাম
ছাল ছোলে খাইতাম
ইশ্,রসে গান গাইতাম!

পাকা আম খুব মজা,সত্যি!খুব মিঠা
কেউ খায় ভাত দিয়ে,রস দিয়ে হয় পিঠা
রসবতী,ল্যাংড়া,রসে ভরা কতো ঘ্রাণ!
ইশ্,খেতে যেন মধুফল,সুস্বাদু জুড়ে প্রান

দক্ষিনা বাতাস যদি,আমটা দিত ঝেড়ে
আমাকে কি দিতে কুড়ে?
নাকি তুমি নিতে কেড়ে?
আমি যদি পাই তবে,ভেবেছি মনে মনে
ফালি করে চুপিচুপি গিয়ে বনে,
ইশ্,নীরবে খেতাম দুজনে !!

অর্ডার করুনঃ
📲 নাঈম : 01757445565 (WhatsApp, Imo)

Photos from Gorgeous Products's post 04/06/2022

আসলামুআলাইকুম , আলহামদুলিল্লাহ; আমের সরবরাহ দিতে শুরু করেছি। তাই আমের অল্প বর্ণনা নিচে দিচ্ছি। যে আমটি বেশি ভালো লাগবে বা লাগে, পরখ করতে ভুলবেন না।

১. আমের রাজা নামে পরিচিত ল্যাংড়া আম। অত্যান্ত রসালো এই ফলটির মিষ্টতার পরিমাণ গড়ে ১৯.৭%। বোটা চিকন। আটি অত্যন্ত পাতলা। আমটির খাওয়ার উপযোগী অংশ গড়ে ৭৩.১%, গড় ওজন ৩১৪.১ গ্রাম।

২. আমের রাজা ল্যাংড়ার পরের স্থানটি দখল করে আছে যে আম টি তার নাম খিরসাপাত/হীমসাগর । গোলাকৃতি মাঝারি সাইজ এর এই আমটি ওজনে ১৫০ গ্রা. থেকে ৫০০গ্রা. পর্যন্ত হয়ে থাকে । রাজশাহী ও তার আশেপাশের মানুষ এটাকে খিরসাপাত নামেই ডাকে তবে ঢাকার লোকেরা এটাকে হীমসাগর নামেই বেশি চেনে ।

অসাধারণ রং, অতুলনিয় মিষ্টি স্বাদ ও গন্ধ । খোসা কিছুটা মোটা । আঁঠি পাতলা । কম আঁশযুক্ত । ১০০% রং ও ক্ষতিকর কেমিক্যাল মুক্ত রাজশাহীর আম ।

৩. ক) কার্বাইড নাই, খ) ফরমালিন নাই, গ) গ্রথ হরমন নাই, ঘ) কৃত্তিম রং নাই।

১০০% রং ও ক্ষতিকর কেমিক্যাল মুক্ত রাজশাহীর আম। অসাধারণ রং, অতুলনীয় মিষ্টি স্বাদ ও গন্ধ, খোসা কিছুটা মোটা, আঁঠি পাতলা, কম আঁশযুক্ত। বাংলাদেশে উৎকৃষ্ট জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ অন্যতম।

৪. লক্ষনাভোগ আম লখনা নামেই বেশি পরিচিত। কিছু মানুষ এই আমকে ডায়বেটিক্স আম বলে থাকে। লক্ষণভোগ আমের আঁশ খুবই কম। এর রং ও গন্ধ অসাধারন। খোসা কিছুটা মোটা হলেও আটি পাতলা। এই আম অগ্রিম প্রজাতির আম হওয়ায় আমের মৌসুমের শুরুতেই পাওয়া যায়। এটা অতুলনীয় মিষ্টি স্বাদযুক্ত এবং সুগন্ধ। লক্ষণভোগ আম পাকার পরেও ৬-৮ দিন ভাল থাকে। এই আমটি ওজনে ১৫০ গ্রাম থেকে ৮০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ১০০% ক্ষতিকর কেমিক্যাল মুক্ত রাজশাহীর আম।

৫. আম্রপালি নাবি জাতের একটি আম। উৎকৃষ্ট এবং উচ্চ মানসম্মত এ আমটি শংকর জাতের। উত্তর ভারতের লক্ষনৌ অঞ্চলে দুসেহরী এবং নীলম এ দুইটির মাঝে শংকরায়ণ ঘটিয়ে আম্রপালির জন্ম৷ ফলটি দেখতে লম্বাটে, নিম্নাংশ অনেকটা বাঁকানো৷ পোক্ত অবস্থায় ত্বকের রং সবুজ, পাকলে ঈষৎ হলুদ রং ধারণ করে৷ ত্বক মসৃণ, খোসা পাতলা৷ খোসার রং কমলা, অত্যন্ত রসাল, সুস্বাদু এবং সুগন্ধযুক্ত আমটিতে কোনো আঁশ নেই৷

৬. বেলআমঃ সাধারনত দেখতে কিছুটা বেল এর মতো হওয়ায় এর নাম করন করা হয়েছে।

আম নিতে চাইলে অর্ডার করুন। কুরিয়ারের মাধ্যমে দেশের যেকোন প্রান্তে বাছাইকৃত রাজশাহীর বাগানের আম পাঠানো হয়।
অর্ডার করুনঃ নাঈম +৮৮০১৭৫৭৪৪৫৫৬৫ (Whatsapp, Imo, Viber)

Photos from Gorgeous Products's post 01/06/2022

সুখবর।। সুখবর।। 📢📢
লক্ষণভোগ ও গোপালভোগ আম এখন আপনার হাতের নাগালে। চাইলেই অর্ডার করতে পারেন। অরিজিনাল রাজশাহী চাপাইনবাবগন্জের লক্ষণভোগ ও গোপালভোগ আম পাওয়ার ১০০% গ্যারান্টি দিচ্ছি। আমাদের বাগানের আমে কোন ফরমালিন ও দেওয়া হয় না।

পাকা আম আমাদের ত্বক কে সুন্দর, উজ্জ্বল ও মসৃণ করে। শুধু তাই নয়, এটি আমাদের ত্বকের ভেতর ও বাইরে থেকে উভয়ভাবেই সুন্দর রাখতে সাহায্য করে। আম আমাদের ত্বকের লোমের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে ও ব্রণের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

সাধারণত পাকা আম ত্বকের লোমের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে ফলে মুখের ও নাকের উপর জন্মানো ব্ল্যাকহেড দূর করতে অনেকাংশে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন ১০০ গ্রাম পাকা আম খান তাহলে আপনার মুখের কালো দাগ দূর হবে।

আমে প্রায় ২৫ রকমের বিভিন্ন কেরাটিনোইডস উপকারী ব্যাকটেরিয়া আছে যা আপনার ইমিউন সিস্টেমকে সুস্থ ও সবল রাখে।

তাই দেরি না করে এখুনি আমের অর্ডার করতে পারেন।
📲 ০১৭৫৭৪৪৫৫৬৫ (WhatsApp, Imo, Viber)

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Dhaka
1000