Sub'ahan’Allah

Sub'ahan’Allah

Share

‘ইলমে দ্বীন শিক্ষা প্রত্যেক মুসলমানের উপর ফরজ’��

24/10/2025

Al qur'an �

05/10/2025

28/09/2025

তুমি কি নবীজি ﷺ-কে স্বপ্নে দেখতে চাও?
তাহলে একটা উপদেশ বলছি, যা তোমার জীবনের ধারা পাল্টে দিতে পারে।

একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলেছিলেন। আমি তাঁকে জীবনে মাত্র একবারই দেখেছিলাম, কিন্তু তাঁর এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল।

আমি একদিন বিদেশের এক মাসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। মাসজিদটি প্রায় খালি ছিলো, শুধু আমি আর এক তাজিক (তাজিকিস্তানের) লোক ছিলাম। লোকটির চেহারা ছিল সাধারণ, কিন্তু তাঁর মুখে এক ধরনের অদ্ভুত নূর (আলোকোজ্জ্বলতা) ছিলো।

আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম। নামাজ শেষে লোকটি ভাঙ্গা আরবিতে বললেন:
"তোমাকে একটা উপদেশ দিবো, এটি পালন করো।"
আমি বললাম, "বলুন।"
তিনি বললেন:
"তুমি প্রতিদিন এক হাজারবার নাবী ﷺ-র প্রতি দুরূদ পাঠ করো। এটি পাঁচ ওয়াক্ত নামাজে ভাগ করে নিতে পারো। তুমি অবাক হবে যে কীভাবে তোমার জীবনে পরিবর্তন আসবে।"

তিনি আরও বললেন: "দেখো, তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না, কোনো ঋণ তোমাকে কষ্ট দেবে না, আর প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে।
নবীজি ﷺ তোমাকে কিয়ামাতের দিনে চিনে ফেলবেন। কারণ, তোমার দুরূদ তাঁর কাছে পৌঁছাবে।"
চলে যাওয়ার আগে তিনি হেসে বললেন:
"তুমি তাঁকে স্বপ্নে দেখবে, 'কখনো তোমাকে শান্তনা দিতে, আবার কখনো সতর্ক করতে'।"

আমি সত্যিই সেই উপদেশ মানতে শুরু করলাম। প্রথম তিন বছর কিছুই দেখিনি। তবে আমার জীবন বদলে গেলো, সব কাজ সহজ হয়ে গেলো, আল্লাহর রহমাত ও নিরাপত্তা পেয়ে গেলাম।

এরপর ধীরে ধীরে নবীজি ﷺ-কে স্বপ্নে দেখতে শুরু করলাম। প্রতিটি স্বপ্নে ছিলো বিশেষ বার্তা, 'হয়তো কোনো গুনাহ থেকে সাবধান করা অথবা কোনো ভালো খবর দেয়া'।

আল্লাহর কসম: আমি যাকে-ই এই উপদেশ দিয়েছি, সবাই-ই নবীজি ﷺ-কে স্বপ্নে দেখেছেন। কখনো সুসংবাদ নিয়ে, কখনো সতর্কবার্তা নিয়ে।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি:
যেকেউ প্রতিদিন ১০০০ বার দুরূদ শরীফ পড়বে, সে নিশ্চয়ই নবীজি ﷺ-কে স্বপ্নে দেখবে।

—শাইখ আহমাদ যায়দান (হাফিজাহুল্লাহ), মিশর।
—ভাষান্তর : ইয়াছিন আরাফাত, আল-আযহার ইউনিভার্সিটি, কায়রো।

28/09/2025

#উপলব্ধি

যখন বান্দার গুনাহের পাহাড় অসম্ভব বেশি হয়ে যায় কিংবা আরশের রব তার বান্দাকে খাস কোন মাক্বাম ও মরতবা প্রদান করতে চান তখন তিনি তাকে এমন কিছু সবরের ইমতিহানে ফেলেন যা বান্দাকে চোখ ভরা অশ্রু আর বুক ভরা শূন্যতা নিয়ে নিজ রবের সামনে দাড়াতে শেখায়! এভাবে প্রতিটি ক্ষতই ক্বলবে সুকুন ও নুরের জন্ম দেয়! একদিন বান্দা বুঝতে শেখে জীবনে এমন কিছু ভুল থাকে যার ক্ষমা হলেও পায়শ্চিত্ত হয়না! শাস্তি ভোগ করতে হয়! তবে সেই প্রতিটি ভুল, শূন্যতা কিংবা একাকিত্ব বান্দার জন্য কতই না উত্তম যা ক্রমশ তাকে তার মুসতায়া'ন রবের ক্বুরবাত বা নৈকট্য নাসিব করায়, সত্যিকারের মা'রেফাত হাসিল করায়!

Abu Taw Haa Muhammad Adnan

28/09/2025

❤️‍🩹

Photos from Sub'ahan’Allah's post 29/04/2025

Old Arab🤍

24/04/2025

Darul aman Afghanistan

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Nurbag, Police Farir Goli, Ashrafabad, Kamrangir Char
Dhaka
1211